Author: K.M. Shakawat Hosen

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার পূর্বধলায় ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। আটকের সময় তাদের কাছ থেকে দুইশো ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং নগদ পাঁচ হাজার সাতশো টাকা, পাঁচটি মোবাইল ফোন, একটি সুইচ গান নাইফ (ছুরি) ও একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয় সেনা সদস্যরা। আটককৃত তিন মাদক ব্যবসায়ী হলেন- শ্যামগঞ্জ গ্রামের মো. ফারুক আহমেদ (৩৫) এবং বাদে পুটিকা গ্রামের মো. আব্দুল আহাদ (১৮) ও মো. রানা খান (৩৩)। তারা সকলেই নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন মেজর নাজমুজ সাকিব। তিনি ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার এবং নেত্রকোনা সেনা…

Read More

নিজস্ব প্রতিবেদক: টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে সাদ পন্থীদের অতর্কিত ও বর্বর হামলায় চারজন নিহত ও শতাধিক আহত এবং নিখোঁজের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার (২০ ডিসেম্বর) সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি উপজেলা সদরের মারকাজ মসজিদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে সমাবেশে পরিণত হয়।   সমাবেশে মাওলানা উছমান গনি, মাওলানা লুৎফর রহমান, ফয়েজ উদ্দিন মাস্টার, মুফতি জয়নাল আবেদীন, হাফেজ আমিনুল ইসলাম, মুফতি আলী উছমান যুক্তিবাদীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।   বক্তারা বলেন, সাদ পন্থীরা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে এর চালক নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লরি চালকের মৃতদেহ উদ্ধার করে। নিহত লরি চালক নিলয় দাস (২১) কলমাকান্দা সদর ইউনিয়নের গুজাকুলিয়ায় গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে কোন এক সময় কলমাকান্দা-ঠাকুরাকোণা আঞ্চলিক মহাসড়কের কলমাকান্দার আশারানী নামক এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বালু বোঝাই লরিটি আশারানী নামক এলাকায় দিয়ে যাওয়ার সময় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লরি উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালক নিলয় দাস লরির নীচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম বলেছেন, টঙ্গী ইজতিমা মাঠে গত মঙ্গলবার গভীর রাতে সাধারণ নিরীহ চারজন মুসল্লীর যে হত্যাকান্ড হয়েছে, তা দেশবাসী কখনো আসা করেনি। উগ্র সাদপন্থীরা তাবলিগীর নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তা কখনো মেনে নেওয়া যায়না। এই হত্যাকান্ড তাবলীগকে কলংকিত করেছে। যাদের প্ররোচনায় এবং নির্দেশে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় মোক্তারপাড়া কেন্দ্রীয় বড় মসজিদের সামনে টঙ্গী ইজতিমা মাঠে সাদপন্থী সন্ত্রাসীদের দাঁড়ায় চারজন মুসল্লী হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার, ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ, মিছিল…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: র‌্যাবের যৌথ অভিযানে সোহাগ চৌধুরী (২৮) হত্যা মামলার এফআইআরভুক্ত প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৭, র‌্যাব-৮ ও র‌্যাব-১৪ যৌথভাবে অভিযান পরিচালনা করে তিনজনকে শরীয়তপুরের নড়িয়া উপজেলা থেকে এবং একজনকে চট্টগ্রামের পাচলাইশ থানাধীন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। শরীয়তপুর হতে গ্রেফতারকৃত তিনজন হলেন- কদিম ডৌহাখলা গ্রামের মো. জয়নুদ্দিন ওরফে টিক্কার দুই ছেলে মো. মেহেদী হাসান (২৪) ও এহসানুল হক মিলন (২২) এবং রাজিবপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে মামুন (২২)। চট্টগ্রাম থেকে গ্রেফতারকৃত মো. রাকিবুল ইসলাম (৪৫) কদিম ডৌহাখলা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত চারজনই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা। অপরদিকে নিহত সোহাগ চৌধুরী ময়মনসিংহের গৌরীপুর…

Read More

নিজস্ব প্রতিবেদক: “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এ প্রতিপাদ্য আলোকে নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ ডিসেম্বর) র‌্যালি শেষে ইউএনও কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এতে পজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুমিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো.শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন প্রমুখ।

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর বড় ভাইয়ের হাতে ছোট ভাই আফজাল হাসান হৃদয় (২৮) খুন হয়েছে। হস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা সদরে জামতলায় এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।  নিহত আফজাল হাসান হৃদয় উপজেলা সদরের জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে এবং তিনি তিন সন্তানের জনক। জানা যায়, জমি সংক্রান্ত বিরোধীদের জেরে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল জ সকালে এ বিবাদ চরম পর্যায়ে পৌঁছে। সকালে বড় ভাই মেহেদী হাসান ইকবাল (৪০) ছোট ভাই হৃদয়কে ধারালো চুরি দিয়ে বুকে এবং কপালে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: হেরোইন ও হেরোইন মাপার যন্ত্রসহ মো: নূরে আলম রিয়াদ (৩২) নামে এক মদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। তার বাসা তল্লাশি করে ছয় গ্রাম হেরোইন, একটি হেরোইন মাপার যন্ত্র, দু্ইটি মোবাইল ফোন ও পাঁচশো টাকার একটি জাল নোট জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১৮ হাজার টাকা। আটককৃত নূরে আলম রিয়াদ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দক্ষিণ দৌলতপুর শেখ বাড়ি এলাকার মো. সাইদুর রহমানের ছেলে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে এতথ্য নিশ্চিত করেন মেজর নাজমুজ সাকিব। তিনি ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার এবং নেত্রকোনা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা। তিনি জানান, সোমবার আনুমানিক রাত সোয়া ৯টা…

Read More

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। এ দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। একইদিন সকাল সাড়ে ৭টায় বিএনপির কার্যালয় সামনে থেকে একটি বিজয় মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। পরে বিকাল ৩টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় উপজেলার বিএনপির আহবায়ক এমএ খায়ের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুর্গাপুর পৌরসভা, সিপিবি, দুর্গাপুর প্রেসক্লাবসহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন শেষে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে দিবসের সুচনা করা হয়। পুলিশ ও আনসার বাহিনীর সালাম প্রদর্শন শেষে বিজয় মেলার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকরি পুলিশ সুপার আক্কাছ আলী, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার প্রাচিনতম সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগারের ১৯তম শাখা’’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ শাখার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, কবি লোকান্ত শাওন, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়ালী হাসান, ডা. কামরুল ইসলাম, গুয়াহাটি হাইকোর্টের এডভোকেট জাহিদুল ইসলাম, শিক্ষক মাহাবুব, সাংবাদিক সুমন রায়, আল নোমান শান্ত, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক মোজাম্মেল হক, তামীম টেলিকমের স্বত্বাধিকারী তাকদির হোসাইন, সংস্কৃতিকর্মী গোপাল দত্ত, পথ পাঠাগারের সাধারণ সম্পাদক রাজেশ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১৬ ডিসম্বের) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের হাতে রজনীগন্ধা ও ফুল ছিটিয়ে সম্মাননা তুলে দেন উপজেলা প্রশাসন। সম্মাননা প্রদান শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের, উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা আবুল হাসেম,…

Read More

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনার কলমাকান্দায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কলমাকান্দা প্রেসক্লাব, বাজার ব্যবসায়ী মালিক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীরা, নানা শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিজয় মঞ্চে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। তার সাথে ছিলেন ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন। এ সময়…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ইয়াবা ও হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। হেরোইন ওজন করার যন্ত্রসহ তাদের সাথে থাকা দুটি মোবাইল ও একটি ট্যালেট জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো- মো. শাহিন (৪০) ও মো. রফিকুল ইসলাম (৪৫)। তারা দুজনে জেলার মোহনগঞ্জ উপজেলার বার্তারগাতী গ্রামের বাসিন্দা। রবিবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে এতথ্য নিশ্চিত করেন মেজর নাজমুজ সাকিব। তিনি ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার এবং নেত্রকোনা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা। তিনি জানান, রবিবার রাত সোয়া ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন তাহমিদুল আল নোমানের নেতৃত্বে মোহনগঞ্জ সেনা ক্যাম্পের একটি টহল দল বার্তারগাতী গ্রামে অভিযান পরিচালন করেন।…

Read More

১৬ ডিসেম্বর, বাঙ্গালি জাতির এক গৌরবময় দিন, জাতীয় ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পৃথিবীর মানচিত্রে “বাংলাদেশ” নামক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। আজ মহান বিজয় দিবস। মহান স্বাধীনতা ও বিজয়ের ৫৩ বছরপূর্তিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙ্গালীর ইতিহাস সকল শোষন, বঞ্চনার নাগপাশ ছিড়ে সশস্ত্র সংগ্রামের মাধমে বিজয় ছিনিয়ে আনার ইতিহাস। সকল অন্যায়, অবিচার, বঞ্চনা, অধিকারহীনতা, সাম্প্রদায়িকতা, বৈষম্য ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অধিকারকে প্রতিষ্ঠিত করার সুমহান মহিমায় ভাস্বর আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস। বাঙ্গালির মুক্তি সংগ্রামের লক্ষ্য ছিলো রাজনৈতিক স্বাধীনতা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন। ‘৫২ এর ভাষা আন্দোলনের…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: দুইশো ১৩ গ্রাম হেরোইনসহ মোছা. রুমা (৩৫) ও হাবিব আহম্মেদ (২৬) নামে দুজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ২১ লক্ষ ৩০ হাজার টাকা। এছাড়াও আটককৃত দুজনের কাছ থেকে দুটি মোবাইল ও নগদ অর্থও জব্দ করা হয়। আটকদের একজন হলেন, রাজশাহী মোহনপুর উপজেলার বকশিমইল গ্রামের মো. আক্কাস আলীর ছেলে হাবিব আহম্মেদ। আরেকজন, ময়মনসিংহ ত্রিশাল উপজেলার মকসপুর গ্রামের রফিজ উদ্দিন মেয়ে মোছা. রুমা। রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে র‍্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম (পিপিএম-সেবা) এতথ্য নিশ্চিত করেন। এরআগে একই দিন সকাল…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় যৌথ অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্র ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদিসহ মো. মঞ্জু তালুকদার (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি জেলার পূর্বধলা উপজেলার জালগুকা গ্রামের বাসিন্দা। শনিবার (১৪) ডিসেম্বর) রাত ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন মেজর নাজমুজ সাকিব। তিনি ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার এবং নেত্রকোনা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা। এরআগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মঞ্জু তালুকদারকে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ নামক এলাকা থেকে আটক করা হয়। মেজর নাজমুজ সাকিব জানান, গোপন সংবাদে ভিত্তিতে সেনাবাহিনী ও মাদক দ্রব্য অধিদপ্তর কর্তৃক শ্যামগঞ্জ নামক এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই যৌথ অভিযানে মাদক…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেরায় ভারতীয় কম্বলসহ মো. লিটন মিয়া (৩২) এক যুবককে আটক করেছে থানা-পুলিশ। এসময় তার গুদাম ঘর থেকে ৩১ পিচ ভারতীয় কম্বল জব্দ করা হয়। আটককৃত মো. লিটন মিয়া উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। পুলিশ জানায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে সীমান্ত এলাকা থেকে ভারতীয় কম্বল ও চিনি নিয়ে ওমরগাঁও বাজার হয়ে খাসপাড়া গ্রামে একটি বাড়ীতে মওজুদ করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে খাসপাড়া নামক এলাকায় তল্লাশি চালিয়ে চোরাচালানের ৩১ পিস ভারতীয় কম্বলসহ ব্যবসায়ী মো. লিটন মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, আটককৃতের…

Read More

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এ দিবস পালিত হয়। পৌর এলাকার বিরিশিরিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিবস পালিত হয়। পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপি’র আহবায়ক আতাউর রহমান ফরিদ, ওসি মো. বাচ্চু মিয়া, শহীদ পরিবারের সন্তান অধ্যাপক রফিকুল…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ইউএনও কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীমের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মো.শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কণিকা সরকার, ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন, কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ…

Read More