- সাংবাদিক মুজীবুর রহমান খাঁর ১১৬তম জন্মবার্ষিকী আগামীকাল
- প্রচার নয়, মানবসেবাই লক্ষ্য—‘মানবিক হারুন’
- জীবনের নতুন গতি পেলেন জামালপুরের ৫০ প্রতিবন্ধী মানুষ
- সোমেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, পরে মিলল কিশোরের লাশ
- নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষা সচিব, স্থগিত কাজ শুরুর আশ্বাস
- দুর্গাপুরে আলিফ হত্যা: এসআরবি-১৪ এর অভিযানে আসামি প্রাঙ্গন গ্রেপ্তার
- পায়ে হেঁটে মণ্ডপে মণ্ডপে ডেপুটি স্পিকার, ছড়ালেন সম্প্রীতির বার্তা
- ‘শিক্ষিত মা পেলেই শিক্ষিত জাতি পাব’: দুর্গাপুরে কুমারী পূজায় ডেপুটি স্পিকার
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আব্দুল মজিদ খান ওরফে আবুল মিয়া (৫৭) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেফাতর করেছে থানা পুলিশ। তিনি উপজেলার নারানন্দিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং নরনারায়ণপুর গ্রামের গ্রামের মৃত আব্দুল হামিদ খানের ছেলে। শনিবার (২৪ মে) দুপুরের দিকে গ্রেফতারকৃত কৃষকলীগ নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। এরআগ গতকাল শুক্রবার দিবাগত রাতে নরনারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে আবুল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বধলার থানার ওসি মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেফতারকৃত ইউনিয়ন কৃষকলীগ নেতা গত বছরের এক ডিসেম্বর দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন। গ্রেফতারেরর পর…
নিজস্ব প্রতিবেদক: ‘‘হাত বাড়ালেই বই’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্য ও সামাজিক সংগঠন ‘‘পথ পাঠাগারের’’ বার্ষিক পাঠসভা উপলক্ষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চার গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ-সভাপতি জিয়াউল হক শুভর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক হৃদয়গ্রাহী পরিবেশে আটপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। শুক্রবার (২৩ মে) বিকেলে অনুষ্ঠিত এই আয়োজেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানে আটপাড়া উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি মো. মাছুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ড. রফিকুল ইসলাম হিলালী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকে সুসংগঠিত করা অত্যন্ত জরুরি। আমাদের নবনির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে আটপাড়া উপজেলা বিএনপি আরও শক্তিশালী হবে এবং…
নিজস্ব প্রতিবেদক: তারুণ্যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আগামি ২৮ মে ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোনা জেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা পাবলিক হলে জেলা যুবদলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির সভাপতিত্বে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন রিপন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রস্তুতি সভার ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঈদুল আযহার শুভেচ্ছা ফেস্টুন-পোষ্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি’র দুপক্ষের দ্বন্ধে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম সফু (৪০) নামে এক করাতকল শ্রমিক নিহত ও কমপক্ষে ছয়জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাত ৮ ঘটিকার সময় বাকলজোড়া ইউনিয়নের পুর্ব বাকলজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম সফু একই এলাকার মৃত তারাব উদ্দিনের ছেলে। নিহতের পরিবার ও এলাকাবাসীরা জানান, পুর্ব বাকলজোড়া এলাকার সন্তান এবং দুর্গাপুরে ডিগ্রীর কলেজের সাবেক শিক্ষক ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদ আগামী ঈদুল আযহা উপলক্ষে দুর্গাপুর ও উপজেলার আশপাশের বেশকিছু এলাকায় ঈদ শুভেচ্ছার ফেস্টুন-পোষ্টার টাঙ্গানোর জন্য এলাকায় প্রেরণ করেন। এসব ফেস্টুন-পোষ্টার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মাহমুদা নুর নিধি (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিধি মাসকা গ্রামের আলম মিয়ার মেয়ে এবং স্থানীয় মাসকা ইকরা বিদ্যা নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার মাসকা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু নিধির অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এলাকাজুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিধি দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময়েও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে নিধির দেহ ভেসে উঠলে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাতারকালী খালপাড় সংলগ্ন একটি রেনট্রি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী মোছা. আনোয়ারা (৫৫) উপজেলার চন্দ্রলারা গ্রামের মকসুদ আলী স্ত্রী। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে গড়াডোবা ইউনিয়নের কাটাহুসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খালপাড় ঘেঁষে গাছের ডালে একটি মরদেহ ঝুলতে দেখে তারা কেন্দুয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কেন্দুয়া সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. গোলাম মোস্তফা ও কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। বিকাল সোয়া ২টার দিকে একই ইউনিয়নের…
নিজস্ব প্রতিবেদক: নদী উদ্ধারের নামে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেআইনি ও জন হয়রানিমূলক পরিমাপকার্য বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২) বেলা ১১টার দিকে নেত্রকোনার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। নদী উদ্ধারের নামে জন হয়রানির প্রতিকার চেয়ে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাসের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন কর্মসূচীতে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ। এরআগে নেত্রকোনা পৌরশহরের মোক্তারপাড়া ফৌজদারী মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নেত্রকোনা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ধলামুলগাঁও ইউনিয়নের জামধলা এলাকার একটি খাল থেকে আনুমানিক ২৫ বছর বয়সি এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দুপুরের দিকে জামধলা দেউটুকুন গুদারাঘাট এলাকার খালে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এরআগে খালে মৃতদেহ খালে ভাসমান অবস্থায় দেখতে পান জামধলা গ্রামের গ্রাম পুলিশ সদস্য মো. সাবুল মিয়া। তিনি পূর্বধলা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ চৌধুরী ও তদন্ত কর্মকর্তা মিন্টু দে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের সাথে কথা হলে তিনি বলেন ,…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল নেত্রকোনা জেলা শাখার অনুমোদনে কেন্দুয়া উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জেলা কমিটির পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়। নবগঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হক ভূঞাকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কদ্দুস খন্দকারকে (লালচান) সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন আরও নয়জন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা। যাঁদের সক্রিয় অংশগ্রহণে সংগঠনটি নতুন গতিপথে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে। কমিটি গঠনের পরপরই নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দুয়া উপজেলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বারহাট্টা উপজেলায় একটি কলা গাছে এক উদ্ভূত দৃশ্য দেখা মিলেছে। বাগানের একটি কলা গাছের চড়ায় ৪০ থেকে ৫০ টি থোর বের হয়েছে। আবার প্রতিটি থোর থেকে কলাও জন্ম হচ্ছে। এই রকম অলৌকিক দৃশ্য দেখতে প্রতিদিন শতশত লোক ভিড় জমাচ্ছে। শত মানুষের ভিড় ঠেকাতে কলা গাছের পাশে দেয়া হয়েছে জাল দিয়ে বেড়া ভীতি সৃষ্টির জন্য মাজারের মত টাঙ্গানো হয়েছে লাল নিশান। অবিশ্বাস্য এই ঘটনাটি নেত্রকোনার বারহাট্টা উপজেলা উজানগাও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে দেখা গেছে। কলা বাগানের মালিক কাশেম মিয়া। তিনি এই গাছ লাগিয়েছেন। এই বাগানের পাশেই একটি কবরস্থান থাকায় কেউ কেউ এটিকে ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করছে।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা এক এসএসসি (১৬) পরীক্ষার্থীর শ্লীলতাহানি এবং ওই ছাত্রীর বাবাকে মারপিট করে নীলাফুলা রক্তাক্ত জখমসহ ভয়ভীতি প্রদর্শনের অপরাধে মামলা দায়ের হয়েছে। ছাত্রীর বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত কিশোর মো. মোস্তাকিন (১৭) দুর্গাপুর উপজেলার নওগাঁ (নগুয়া) গ্রামের মো. ইদ্রিছ আলীর ছেলে। এছাড়াও এ মামলায় আরও দুই-তিন জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বুধবার (২১ মে) রাত ৯টার দিকে দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসানের সাথে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। এরআগে গতকাল মঙ্গলবার দিনগত রাত সোয়া ১০টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও প্যানাল কোডের বিভিন্ন ধারায় মামলাটি থানায় নথিভুক্ত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুইশো পিস ইয়াবাসহ মাসুদ রানা ওরফে হারুন রশিদ (৪৮) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। একজন শিক্ষক হিসেবে মাসুদ রানার বিরুদ্ধে এমন অভিযোগে স্থানীয়রা বিস্মিত ও মর্মাহত। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গ্রেফতারকৃত মাদরাসা শিক্ষক মাসুদ রানা ওরফে হারুন রশিদ কেন্দুয়ার পাইকুড়া ইউনিয়নের পেচুনদরী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। বুধবার (২১ মে) দুপুরের দিকে মাদরাসার শিক্ষককে আদালতের প্রেরণ করা হয় বলে জানায় কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান। এরআগে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়ার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পেমই তদন্ত…
নিজস্ব প্রতিবেদক: “মাদক ও বাল্য বিয়েকে না বলুন” এই স্লোগানে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। বুধবার (২১ মে) দুপুরে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে সুসং আদর্শ বিদ্যানিকেতনে শিক্ষার্থীরা এই লাল কার্ড প্রদর্শন করা হয়। সংগঠনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজাওয়ানুল কবীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গণমাধ্যম কর্মীবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বাল্য বিয়ে ও মাদকের কুফল বিষয়ে আলোচনা করেন। এসময় বক্তারা বলেন,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে দু:স্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচি ও পিকেএসএফ এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ মে) সকালে চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর। উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় ডিএসকে কর্মকর্তা রুপন কুমার সরকারের সঞ্চালনায়, ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, চন্ডিগড় ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হক, বিএনএসবি চক্ষু হাসপাতলের ডাক্তার সাদমান হোসেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক প্রমুখ। বক্তারা বলেন, ডিএসকে’র এই মানবিক কার্যক্রম শুধু চন্ডিগড়ে নয়, দুর্গাপুর উপজেলার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জামতলা মোড় থেকে বেঁজগাতি ব্রীজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। বুধবার (২১ মে) সকালে সড়কটি পাকাকরণের দাবিতে চারটি গ্রামের মানুষ একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। জানা গেছে, জামতলা, বেঁজগাতি, ডুমুরিয়া ও পলাশিয়া- এই চার গ্রামের মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল, বাজার, হাসপাতালসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। তবে কাঁচা রাস্তার করুণ অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে কাঁদা জমে, সৃষ্টি হয় বড় বড় গর্ত ও জলাবদ্ধতা। এতে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ ছোট…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় অষ্টম শ্রেণি পড়ূয়া এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। চৌদ্দ বছর বয়সি ওই ছাত্রী উপজেলার একটি এলাকার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত যুবককে প্রধান আসামি ও আরো সাতজনের নাম উল্লেখ করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন। অভিযুক্ত যুবক জয় রহমান (২২) খালিয়াজুরী উপজেলার পাঁচহাট (দক্ষিণপাড়া) গ্রামের মৃত আশরাফুজ্জামানের ছেলে। এছাড়া এ মামলায় অন্যান্য এজাহারনামীয় আসামিরা হলেন- মৃত আলী মোহাম্মদের ছেলে মো. আপনুজ্জামান ওরফে আপন (৩০), মৃত আশরাফুজ্জামানের দুই ছেলে বিজয় রহমান (১৯) ও মাসুম মিয়া (২৪), কামরুক জামানের দুই…
নিজস্ব প্রতিবেদক: জন্মের পর থেকেই বুকের গভীরে বয়ে চলা নিঃশব্দ এক যন্ত্রণার নাম তাইবা। মাত্র দশ বছর বয়সেই হার্টে ছিদ্র নিয়ে লড়ছিল সে মৃত্যুর সঙ্গে। শেষ পর্যন্ত পাশে দাঁড়ালেন বিএনপি’র কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর আর্থিক সহায়তায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে নতুন জীবনের দিশা পেল তাইবা। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের হাটশিরা শিবনগর গ্রামের মৃত ওয়াশ কুরুনির মেয়ে তাইবা। সে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বাবা নেই। মা মোমেনা খাতুন অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালান। এক বছর আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে তাইবা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষায় ধরা…
নিজস্ব প্রতিবেদক: টানা বৃস্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পানি। মঙ্গলবার (২০ মে) সকাল থেকেই বৃষ্টি অব্যাহত থাকায় উপজেলার বিজয়পুর জিরো পয়েন্ট দিয়ে ঢলের পানি নামতে শুরু করেছে। দুপুর পেরিয়ে সন্ধ্যা হতেই নদীর দুই পাড় ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। মুলতঃ ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। বৃষ্টি অব্যাহত থাকলে পানি আরো বাড়তে পারে বলে জানান তারা। গাঁওকান্দিয়া ও কুল্লাগড়া ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষ বলছেন, সামনে কোরবানীর ঈদ, আমাদের মাঝে কোন ঈদের আমেজ নাই। যেভাবে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এতে নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত…
নিজস্ব প্রতিবেদক: কলেজের অর্থ আত্মসাৎ, শিক্ষক ও কর্মচারীদের সাথে অশোভন আচরণ, স্বেচ্ছাচারিতা, ব্যাটারি চুরি ও শিক্ষার্থী হয়রানিসহ বিভিন্ন অনিয়মের দায়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের পদত্যাগের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা ১২টার দিকে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে মোহনগঞ্জে আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরআগে বৃষ্টি উপক্ষো করেই সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গনে জড়ো হতে থাকে। বৃষ্টি না থামায় তারা বৃষ্টিতে ভিজে মানবন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অধ্যক্ষের বিভিন্ন দূর্নীতি, স্বেচ্ছচারিতা, অর্থ আত্মসাৎ, শিক্ষক ও কর্মচারীদের সাথে অশোভন আচরণ, শিক্ষার্থীদের নানা বিষয়ে হয়রানিসহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে…

