Author: K.M. Shakawat Hosen

কে. এম. সাখাওয়াত হোসেন: কবিরাজি চিকিৎসার কথা বলে ১৬ বছর বয়সি বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ আব্দুল হামিদকে (৬৭) গ্রেফতার করছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।তার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নে রামপুরে এবং নেত্রকোনা পৌরশহরে সার্কিট হাউজ মোড়ে কবিরাজি চিকিৎসার সেবার দোকান রয়েছে। সোমবার (১৭ মার্চ) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নেওয়াজ নগর এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান। তিনি জানান, পৌরশহরের খতিবনগুয়া এলাকার ১৬ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে তার সাথে নিয়ে যান। বিভিন্ন প্রলোভনে গত ১০ মার্চ বেলা…

Read More

নিজস্ব প্রতিবেদক: চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগে দল থেকে বহিষ্কার হয় পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন। বহিষ্কার করার সংবাদ প্রকাশ করায় এবার সাংবাদিকদের পেটানোর প্রকাশ্যে হুমকি দিয়েছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের টেঙ্গাপাড়া রেলস্টেশন এলাকায় পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদকে বহিষ্কারের প্রতিবাদ করতে গিয়ে সমাবেশ করে এই হুমকি দেন জীবন। তার এই হুমকির বক্তব্যটি সামাজিক মাধ্যমে লাইভ করে প্রচার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবনকে বক্তব্যে বলতে শোনা যায়, ফয়সাল আহমেদের দোষ হল সে সাদাকে সাদা, আর…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: সনাতন ধর্মের দেব দেবীর মূর্তি ভাঙ্গার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে ছড়ানোর অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত যুবকের জব্দকৃত মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার বিভিন্ন ভিডিও পোষ্ট সংক্রান্ত প্রমানাদি পাওয়া গেছে। গ্রেফতারকৃত যুবক মো. জোবায়েদ ইসলাম (২১) নেত্রকোনার বারহাট্টা উপজেলার ধারাম পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল মিয়ার ছেলে। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এরআগে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে উপসহকারি পরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম জোবায়েদ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় কেন্দুয়া সরকারি কলেজে অধ্যক্ষ পদে শফিকুল ইসলাম খসরুর নিয়োগ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম খসরুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তাকে নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা যায়, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। যা সরকারি নিয়োগ বিধির সাথে সাংঘর্ষিক। কলেজের দাতা সদস্য মজনু রহমান খন্দকারের বক্তব্য অনুযায়ী, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে কলেজ থেকে প্রেরিত জ্যেষ্ঠতার তালিকায় স্পষ্টভাবে উল্লেখ শফিকুল ইসলাম খসরুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তিনি বলেন, “সরকারি বিধি অনুযায়ী, কোনো ফৌজদারি মামলার আসামী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিতে পারেন না। এই নিয়োগ বিধিবহির্ভূত…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: সারা দেশে ধারাবারিক নারী, কন্যা শিশু ধর্ষণ, গণধর্ষণ, সহিংসতার প্রতিবাদের নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে নেত্রকোনা পৌরশহরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়। ‘আমরা বিক্ষুব্দ, আমরা শোকাহত’ এ শ্লোগানে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন বাংলাদেশ মহিলা পরিষদ সংগঠনের নেত্রকোনা শাখা। এতে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, উপদেষ্টা অধ্যাপক নেলী বড়ূয়া, সহ-সভাপতি সাফিয়া লায়েছ, ভারপ্রাপ্ত লিগ্যাল-এইড সম্পাদক ফারহানা সুলতানা, প্রশিক্ষণ সম্পাদক ফাহমিনা সুলাতানা, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক শাম্মী খান, সদস্য আছিয়া আক্তার বর্ষাসহ আরো অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধর্ষকদের কোন জাত-ধর্ম নেই। এরা যে দলেরই হোক…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইঁদুর দমনের জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মো. আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবক। নিহত যুবক উপজেলার কৈলাটি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন। শনিবার (১৫ মার্চ) সকালের দিকে নিজ গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আনোয়ার হোসেনের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় এক কৃষক ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করেন। শনিবার সকালে আনোয়ার গরুর জন্য ঘাস সংগ্রহ করতে গিয়ে অসাবধানতাবশত ওই ফাঁদের সংস্পর্শে আসেন। মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ২২ দিন ধরে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী এমদাদুল হক (২১)। তার সন্ধানে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুরে। শনিবার (১৫ মার্চ) সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন এমদাদুলের মা মঞ্জুয়ারা খাতুন। থানায় করা ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারী শুক্রবার সকালে চন্ডিগড় এলাকা থেকে নিখোঁজ হয় এমদাদুল হক। তার গায়ের রং কালো, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, তার পড়নে ছিল লালরঙের জ্যাকেট, লুঙ্গি ও মাথায় লাল রঙের টুপি। প্রতিবন্ধী ছেলে এমদাদুল হককে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তার মা মঞ্জুয়ারা খাতুন বলেন, আমার ছেলে চন্ডিগড় বাজারে…

Read More

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে সর্বস্তরের নাগরিক সমাজ ও সময় শিল্প চর্চা কেন্দ্রের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৫ মার্চ) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সময় শিল্প চর্চা কেন্দ্রের পরিচালক শফিউল আলম স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী মানেশ চন্দ্র সাহা, ডা. কামরুল ইসলাম, নাগরিক সমাজের প্রতিনিধি আবু রায়হান, শহীদ ওমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির সভাপতি কামরুজ্জামান রাজু, কলেজ ছাত্রদল কর্মী রুবেল হোসাইন, ছাত্র ইউনিয়ন সভাপতি জহির রায়হান, বৈষম্যবিরুদী ছাত্র প্রতিনিধি রেদুয়ান আহাম্মেদ প্রমুখ।  বক্তারা তাদের বক্তব্যে বলেন, এমন দৃশ্য দেখার জন্য আমরা নতুন করে দেশ স্বাধীন করিনি। ধর্ষকদের কোন জাত-ধর্ম নেই। এরা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে একটি জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাতাশি গ্রামে এ জুয়ার আসরটি পুড়িয়ে দেয় দুর্গাপুর থানা পুলিশ। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চন্ডিগড় ইউনিয়নের সাতাশি গ্রামে একটি জুয়ার আসর পরিচালনা হচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই জুয়াড়িরা পালিয়ে গেছে। জুয়াড়িদের ওঠানো ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই উপজেলা অপরাধমুক্ত করে তুলতে…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় সেই যুবদল নেতা ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত যুবদল নেতা হলেন নেত্রকোনার মোহগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব। শনিবার (১৫ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। তার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। গুরুতর আহত জসীম উদ্দীন মোহনগঞ্জের পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে থাকা রিক্রুটিং এজেন্সি মেসার্স…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে জসীম উদ্দীন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে যুবদল নেতা ও তার সহযোগীরা। পরে তাকে উদ্ধার কর ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকালে মোহনগঞ্জ পৌরশহরের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের নেতৃত্নে তার অনুসারী ১০-১২ জন হামলায় অংশ নেয় বলে জানান আহত জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম ব্যবসায়ী আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহত জসীম উদ্দীন উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে থাকা রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করেন। আহত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। সভার শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ পালন এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য একাধিক কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরীতে দশম শ্রেণির স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগে দুজনকে আটক করেছে থানা-পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ২টায় দিকে আটক দুজন হলেন- খালিয়াজুরী সদরের কুঁড়ি হাটি এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে মো. মিজান মিয়া (৩০) ও লক্ষ্মীপুর গ্রামের বকুল মিয়ার ছেলে নাজমুল (২৮)। এরআগে এই ঘটনায় শিক্ষার্থী বাবা বাদী হয়ে গত মঙ্গলবার থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী ছাত্রী খালিয়াজুরী সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের দশম শ্রেণীর শিক্ষার্থী। বর্তমানে মেয়েটি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, গত শনিবার (৮ মার্চ) সকালে স্কুল ছাত্রী প্রাইভেট…

Read More

নিজস্ব প্রতিবেদক: “মোদের দাবি একটাই-ধর্ষকদের ফাঁসি চাই” এই দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় এক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, নারী উন্নয়ন ফোরাম ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির উদ্যোগে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারাদেশের মতো কলমাকান্দাতেও নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে জনসমক্ষে ফাঁসি কার্যকর করার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি রেখা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কলি আক্তার, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, নারী উন্নয়ন ফোরামের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে নারী ও শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে নিন্দা এবং প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর আড়াইটায় নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে এ কর্মসূচির পালন করা হয়। এই কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের চেয়ারম্যান মো. আঙ্গুর হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান হাফসা আক্তার, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শোভন রায়, প্রক্টর সিরাজুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষক ড. সাদ্দাম হুসাইন ও ড. মুহাম্মদ সাজেদুল ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষক ছহীহ শাফি এবং অর্থনীতি বিভাগের শিক্ষক শিহাব উদ্দিন সুমন। শিক্ষকবৃন্দের বক্তব্যের মাধ্যমে সারাদেশে শিশুধর্ষণ, নারীদের শ্লীলতাহানি, হয়রানি বৃদ্ধি এবং নারী ও শিশুর…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া থানাধীন সান্দিকোনা ইউনিয়নের চেংজেনা এলাকায় একটি ফিসারিতে ডাকাতির ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুৎ অফিস সাব-স্টেশন সংলগ্ন ফিসারিতে গত ৭ মার্চ (শুক্রবার) গভীর রাতে মুখোশধারী ডাকাতদল হামলা চালায়। এ ঘটনায় ফিসারির পাহারাদার মো. রাকিব মিয়া (১৭) এবং ওয়ার্কশপ মেকানিক মো হেলিম মিয়া (২৫) গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফিসারির পাহারাদার সায়েতপুর গ্রামের মো. সঞ্জু মিয়ার ছেলে মো. রাকিব মিয়া রাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় ছয়-সাত জনের একটি মুখোশধারী ডাকাত দল ফিসারিতে ঢুকে রাকিবকে ঘুম থেকে তুলে তার হাত-পা বেঁধে ফেলে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এরপর ডাকাত দল মোটরসাইকেলে সায়েতপুর থেকে মাসকা দিকে যাওয়ার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় ব্যবসায়ী মিলন মিয়াকে গলা কেটে হত্যার দায়ে একজনকে মৃত্যুদন্ড অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১১ মার্চ) বেলা আড়াইটার দিকে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামীদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী হলেন কলমাকান্দা উপজেলার কালাইকান্দি মো. মজিবুর রহমানের পুত্র মো. শাহজাহান মিয়া আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী হলেন হরিনাকুন্ড গ্রামের মনসুর আলীর পুত্র আবুল বাশার ওরফে বাদশা মিয়া। মামলার সংক্ষিপ্ত বিবরনীতে উল্লেখ, কলমাকান্দা উপজেলার কালাইকাম্দি গ্রামের কালাচাঁন মিয়ার পুত্র কাপড়ের দোকান, টেইলার্স, বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মিলন মিয়া ও তারই পার্শ্ববর্তী দোকানদার একই গ্রামের মজিবুর রহমানের পুত্র বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী…

Read More

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, ছিনতাই, ডাকাতিসহ আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা নারী সেল। মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ সমাবেশে উপজেলা নারী সেলের আহবায়ক  তাসলিমা বেগমের সভাপতিত্বে সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর। সমাবেশে আরো…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে জয়নাল মিয়া (৬৫) নামের এক পাহারাদারকে হত্যা করে একটি ফার্মের সাত গরু ডাকাতির মামলায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এর আগে গতকাল সোমবার দুর্গাপুর উপজেলার রামবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ীর দূর্গাশ্রম গ্রামের দোলন মিয়া দুলাল (২৮), শুকনাকুড়ি গ্রামের আ. মান্নান ওরফে মান্নান (৪২), রামবাড়ী গ্রামের ইউনিয়নয় যুবদলের সদস্য সচিব আ. আউয়াল ওরফে আবাল (৩২)। প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাত দোলন মিয়া দুলালকে আটক করা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হয়রানি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় ও জেলা ছাত্রদলের সহযোগিতায়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. জাকারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে তিনি বলেন, “ফ্যাসীবাদী শাসন ব্যবস্থার জাল এখনো পুরোপুরি শেষ হয়নি। আমরা চাই সব ধরনের অপরাধের বিচার। বিশেষ করে শিশু আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই।” তিনি আরও উল্লেখ করেন, বিএনপির সিনিয়র নেতা তারেক রহমান এই নির্যাতিত শিশুটির চিকিৎসার ব্যয়ভার…

Read More