Author: Saizul Amin

ঢাকায় ৯ বছরের মধ্যে সর্বোচ্চ রাজধানীর রমনায় শনিবার বেলা সোয়া ১১টায় তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তখন গরম অনুভূত হয়েছে ৪৩ ডিগ্রির মতো। একই সময়ে গুলশানে ব্যারোমিটারের পারদ ৩৬ ডিগ্রিতে উঠলেও এর অনুভব মাত্রা ছিল ৪৩। অর্থাৎ বাস্তবের তাপমাত্রার চেয়ে ৭ ডিগ্রি বেশি অনুভব করছে মানুষ। এরপর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বাড়তে থাকে। একপর্যায়ে ঢাকায় দিনের তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। বিকাল সাড়ে ৫টার দিকে সূর্য যখন গোধূলির দিকে যাওয়ার পথে, তখনো বাড্ডার তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি, আর তখন মানুষের শরীরে এর অনুভূতি ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালের ১৪ এপ্রিল ঢাকায় তাপমাত্রার…

Read More

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৯ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুন লাগার ঘটনা ঘটে। খবর এপির। দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্রের বরাতে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুনের বিষয়ে অবহিত করা হয়। বন্দর সাইদ ও হামরিয়াহ ফায়ার স্টেশনের দলগুলো অপারেশনের ব্যাকআপ সরবরাহ করেছিল। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর পর শুরু হয় কুলিং অপারেশন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মুখপাত্র বলেন, আহতদের…

Read More

এবার মিস ইন্ডিয়া বিজয়ী হয়েছেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। শনিবার রাতে একটি জমকালো অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট পরিয়ে দেওয়া হয় নন্দিনীকে। ১৯ বছরের নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। নতুন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি ধারণ করেছেন। এদিকে দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানারআপ হয়েছেন এবং মনিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানারআপ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে তিনি এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। মিস ইন্ডিয়া সংস্থা জানায়, রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। মানবতার জন্য সব কিছু করেন এবং এর বেশিরভাগই দাতব্য কাজে দান করেন। লাখ লাখ মানুষের প্রিয় এদিকে সর্বদা মাটির মানুষ।…

Read More

উৎস নিয়ে মিশ্র বক্তব্য নিউ সুপার মার্কেটে আগুন রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা। একদল বলছেন বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। অন্যপক্ষের প্রশ্ন, প্রতিটি মার্কেটে ভোর ৫টার সময়ই কেন আগুন লাগবে? এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে বলে ধারণা করছেন তারা। এদিকে অভিযোগের জবাবে দক্ষিণ সিটি করপোরেশন বলছে, ফুটওভার ব্রিজ ভাঙার কাজের সঙ্গে আগুন লাগার কোনো যোগসূত্র নেই। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর সাড়ে ৫টার সময় নিউ সুপার মার্কেটের তিন তলা থেকে আগুনের সূত্রপাত। প্রথমে নিউ সুপার মার্কেট ও পাশের নিউ মার্কেটের নিরাপত্তারক্ষীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তৃতীয় তলায়…

Read More

চিকিৎসক মায়ের স্বপ্ন ছিল- একমাত্র মেয়েও চিকিৎসক হবেন। হয়েছেনও। উত্তীর্ণ হয়েছিলেন বিসিএসেও। কিন্তু মাকে ছেড়ে থাকতে হবে বলে যোগ দেননি। কিন্তু মেয়ের ইচ্ছা, বিনোদন অঙ্গনে কাজ করার। তাই তো মায়ের স্বপ্ন পূরণ করে এখন নিজের স্বপ্নপূরণে নেমেছেন জাকিয়া কামাল মাহা। পেশায় চিকিৎসক মাহার এবার চলচ্চিত্রে অভিষেক হতে চলেছে ‘পাপ’ সিনেমা দিয়ে। এই `পাপ’ সিনেমা ঘিরেই এখন ব্যস্ত সময় পার করছেন মাহা। মুক্তির আগে দর্শকদের আগ্রহ বাড়াতে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছেন। কথা বলছেন ফেসবুক লাইভ ও ইউটিউব প্ল্যাটফর্মে। দুই বাংলার নারীদের নিয়ে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতা ‘কেয়া শেঠ-মিস অদ্বিতীয়া ২০১২’-র বাংলাদেশের চ্যাম্পিয়ন মাহা। কয়েকটি নাটকেও অভিনয় করেছেন তিনি। প্রথম…

Read More

‘আগুনে আমার ভাইয়ের সব শেষ, আমার ভাইয়ের কী হবে এখন?’ বলে বারবার বিলাপ করেছেন নূপুর বেগম। নূপুর বেগমের মতো অসংখ্য মানুষ অসহায়ের মতো আর্তনাদ করে কষ্টের বহিঃপ্রকাশ করছেন। শনিবার সকালে নিউমার্কেট এলাকায় সরেজমিন দেখা যায় যে, একদিকে আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা ও নৌবাহিনীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকরা। অন্যদিকে আগুনের ভেতর থেকে নিজের মালামাল বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে যাচ্ছেন ব্যবসায়ী ও কর্মচারীরা। নিউমার্কেটের সামনে আগুনের কথা বর্ণনা করতে গিয়ে নূপুর বেগম নামে একজন বলেন, আমার ভাইয়ের তিনটা কাপড়ের দোকান ছিল। সব শেষ। ভাইয়ের মুখ থেকে এখন কোনো কথা বের হচ্ছে না। এই ক্ষতি কীভাবে পোষাবে। আমার ভইয়ের…

Read More

রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভোর ৫টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপনে সময় লাগবে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার ডিজি। এদিকে আগুনের এ ঘটার পেছনে ফুটওভার ব্রিজ ভাঙাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ফুটওভার ব্রিজ ভাঙার সময় শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়, যেটা আর নেভানো সম্ভব হয়নি। আমরা আপাতত ফুটওভার ব্রিজ না ভাঙার দাবি জানিয়েছিলাম। অন্তত রোজার মাসটা বন্ধের দাবি জানিয়েও কোনো লাভ হয়নি। এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, মার্কেট আর দোতলার সঙ্গে থাকা সিঁড়ি ভাঙতে গিয়ে মার্কেটে আগুন লাগাইছে। নিচে কাপড়, ওপরে কাপড়, সাইডে…

Read More

বিগত কয়েকদিন ধরে দুঃসহ গরমে দগ্ধ হচ্ছেন মানুষ। কী বা দিন আর রাত, কিংবা ঘরের ভেতরে বা গাছতলায়; কোথাও স্বস্তি নেই। গাছের পাতা নড়ার কারণে যেটুকু বাতাস বয় তাও গরম, লু হাওয়া। এরসঙ্গে এবার বাড়তি যুক্ত হয়েছে ঠোঁট ফাটা আর শরীর জ্বলার সমস্যা। বাতাসে জলীয় বাষ্প খুবই কম। যার প্রভাবে এই দশা। এরচেয়েও দুঃসংবাদ হচ্ছে, আজ গরম আরও বাড়তে পারে। বর্তমানে মৃদু থেকে মাঝারি পর্যায়ের তাপপ্রবাহ আছে। এটা সর্বোচ্চ মাঝারি পর্যায়ে পৌঁছাতে পারে। পাশাপাশি গরমের এই ঊর্ধ্বমুখী পরিস্থিতি ২১ এপ্রিল পর্যন্ত একইরকম বিরাজ করতে পারে। অন্যদিকে বৃহস্পতিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙায়। সেখানে ব্যারোমিটারের পারদ উঠেছিল ৪১ ডিগ্রি…

Read More

ফায়ার সার্ভিস ইতোমধ্যে অনেক মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা সব বিষয় মাথায় রেখে তদন্ত করব। এগুলো নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত নিউমার্কেট এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খন্দকার গোলাম ফারুক বলেন, আপনারা জানেন যে আগের দুটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পর আমাদের বঙ্গবাজারে একটি বড় আগুনের ঘটনা ঘটল। শুক্রবার রাতে একটি হাজারীবাগের ট্যানারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজকে ভোরে আবার এই নিউমার্কেটে আগুন লেগেছে। বিস্ফোরণের দুটা ঘটনাতেই আমরা মামলা…

Read More

মাত্র এক মাস আগেই চাকরি হারিয়েছিলেন আর্জেন্টিনার ডাগআউটের কোচ জর্জ সাম্পাওলি। লা লিগায় টানা হারের ব্যর্থতার দায়ে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় তাকে সরিয়ে দেয় স্প্যানিশ ক্লাব সেভিয়া। তবে এই আর্জেন্টাইন কোচকে এক মাসও চাকরিহীন থাকতে হয়নি। তাকে এবার নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ৬৩ বছর বয়সি সাম্পাওলিকে নিয়োগ দেওয়া হয়েছে। ফ্ল্যামেঙ্গো কোপা লিবার্তাদোরেসের বর্তমান চ্যাম্পিয়ন দল। এর আগে টানা সাত ম্যাচের চারটিতে সেভিয়ার হারের পর ২১ মার্চ সাম্পাওলিকে ছাঁটাই করে দেওয়া হয়। ২০২৪ সালের জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকলেও স্পেনের ক্লাবটিতে তার স্থায়িত্ব হয় মাত্র…

Read More

দেশের বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর ডেপুটি পেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানিয়েছেন। শেখ হাসিনা জানান, দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে। অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্নপন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে। সবার নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সব প্রচেষ্টা অব্যাহত থাকবে। ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না। কোনো প্রকার বাধা হলে…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকুল থাকায় ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে অল্প খরচে অধিক ফলনে লাভের আশা করছেন কৃষকরা। একদিকে বাম্পার ফলন অন্যদিকে ভুট্টা চাষে প্রান্তিক কৃষকদের অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করার সম্ভাবনায় এ উপজেলায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের । সরেজমিনে দেখা যায়, উপজেলার বাগজানা, ধরঞ্জী, আয়মারসুলপুর, বালিঘাটা, আটাপুর ও কুসুম্বা ইউনিয়সহ উপজেলা প্রত্যন্ত অঞ্চলের মাঠ গুলো ভুট্টা চাষ হয়েছে চোখে পড়ার মত। মাঠগুলো সবুজ রঙের গাছে পরিপূর্ণ। খেতগুলোতে কীটনাশক,পানি দেয়া ও আগাছা পরিষ্কার করাসহ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন ভুট্টাচাষীরা। ভুট্টা…

Read More

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং তার তৃতীয় ও বর্তমান স্ত্রী বুশরার বিয়ে অবৈধ বলে দাবি করেছেন ওই দম্পতির বিয়ে পড়ানো আলেম মুফতি সাঈদ। বুধবার মুফতি সাঈদ তার আইনজীবীর সঙ্গে ইসলামাবাদের একটি স্থানীয় আদালতে বক্তব্য রেকর্ড করার সময় এসব কথা বলেন। মুফতির দাবি, বুশরা বিবি ইদ্দত পালনের সময় (তালাক বা স্বামী মারা যাওয়ার পর যে সময়ের মধ্যে একজন নারী বিয়ের করতে পারেন না) অনৈসলামিকভাবে ইমরানকে বিয়ে করেন। বুশরা বিবির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর কথিত অনৈসলামিক বিয়ে সম্পর্কিত মামলার কার্যক্রম চলাকালীন তার বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। খবর জিও নিউজের। তিনি জানান, ইদ্দত সম্পর্কিত সব কিছু জেনেই তিনি ওই…

Read More

মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়, বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনার বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। র‌্যাব মহাপরিচালক বলেন, এসব বিষয়ে গুরুত্ব দিয়ে আমলে নেওয়া হচ্ছে না। যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে, সিভিল টিম রয়েছে, তাই এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষ্যে সুনির্দিষ্ট জঙ্গি হামলার কোনো তথ্য নেই। মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়, বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন। র‌্যাব…

Read More

২০১১ সালের পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে গেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ। বুধবার তিনি দেশটিতে পৌঁছান। গত ১২ বছরের মধ্যে সৌদিতে এটিই তার প্রথম সফর। সিরিয়া ও সৌদি আরবের গণমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের আমন্ত্রণে রিয়াদ সফরে গেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, সিরিয়ায় ঐক্য, নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির চলমান সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার উদ্দেশ্যে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। রয়টার্স বলছে, সৌদি আরব এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার কনস্যুলার পরিষেবা এবং উভয় দেশের মধ্যে ফ্লাইট পুনরায় চালু করার…

Read More

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা তার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহর চেয়ে আবেদন করেছেন। একই সঙ্গে অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ ও তার আটকে থাকা তৃতীয় বর্ষের ফল প্রকাশের অনুরোধ জানিয়ে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদন সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় অন্তরাকে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। পরে রেজিস্ট্রার অফিস থেকে দুই দফায় কারণ দশানোর নোটিশ দেওয়া হলেও তাতে সুনির্দিষ্ট কোনো কারণ কিংবা বিশ্ববিদ্যালয় আইনের কোনো ধারা উল্লেখ করা হয়নি। এ বিষয়টি উল্লেখ করে তিনি সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক্লাস ও পরীক্ষা…

Read More

অবসর ভাতা পাওয়ার জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দ্বারে দ্বারে ঘোরার বিষয়টি বহুল আলোচিত। বস্তুত তহবিল ঘাটতির কারণেই পেনশনের জন্য এসব শিক্ষক-কর্মচারীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় এক দশক আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পেনশনপ্রাপ্তিবিষয়ক জটিলতা যে পর্যায়ে ছিল, বর্তমানেও সেই একই পর্যায়ে রয়ে গেছে। শিক্ষকদের শেষ জীবনে এসে নিজেদের প্রাপ্য অবসর ও কল্যাণ ট্রাস্টের ভাতা পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করাটা দুর্ভাগ্যজনক। জানা যায়, বর্তমানে প্রায় ৬০ হাজার শিক্ষক-কর্মচারীর আর্থিক দাবি ঝুলে আছে। এ জন্য অন্তত ৬ হাজার কোটি টাকা প্রয়োজন। এ বিষয়ক ফাইল নিষ্পত্তির ক্ষেত্রে প্রধান সমস্যা অর্থের ঘাটতি। এসব শিক্ষক-কর্মচারীর অবসর সুবিধা তহবিলের একটি অংশ আসে শিক্ষক-কর্মচারীদের চাঁদা থেকে, বাকি…

Read More

সিলেট সিটি করপোরেশন (সিসিক) ভোটের ঠিক আগ মুহূর্তে লন্ডনে গেছেন বিএনপি নেতা ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার ঘোষণার মধ্যে তার এ সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্থানীয় একাধিক নেতার দাবি, মেয়র আরিফ লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নির্বাচন ও প্রার্থিতা নিয়ে আলোচনা করতেই গেছেন। এ নিয়ে সিলেটজুড়ে শুধু বিএনপি নেতাকর্মী নয়, ভোটারদের মধ্যে নানা আলোচনা ও নানা জল্পনা-কল্পনা চলছে। যদিও এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ এক নেতা জানিয়েছেন, দেশে ফিরে তিনি তার সিদ্ধান্ত (মেয়র পদে অংশ নেওয়া না নেওয়া)…

Read More

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা জয় চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। এরই মধ্যে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। যেটি তার দর্শকদের জন্য বাড়তি সুখবর। সোমবার দুপুরে শাহরিয়ার নাজিম জয়ের ‘স্বর্গে’ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন তিনি। অপু বিশ্বাস বলেন, অনেক আগে জয় ভাইকে নায়ক হিসেবে পেয়েছিলাম। তার নির্মাণে ‘প্রিয় কমলা’ সিনেমায় কাজ করেছি। আবার তার অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’ তে অতিথি হয়েও এসেছিলাম আমি। তিনি আরও বলেন, অনুষ্ঠান শেষে আমাকে জয় ভাই গল্প শোনান। প্ল্যানিং ও গল্প শুনে ভালো লাগে আমার। পরে আমি কাজটির জন্য সঙ্গে সঙ্গে শিডিউল…

Read More

বাংলাদেশে প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার নিয়ে এলো টিভিএস। মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে টিভিএস অটো বাংলাদেশ লি. মোটরসাইকেল তা প্রকাশ করে। টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসেইন বলেন, আমরা বাংলাদেশের মার্কেটে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাজারজাত করতে পেরে আনন্দিত। স্মার্ট স্কুটার হিসেবে এটি একজন রাইডারকে সর্বোত্তম সন্তুষ্টি প্রদানে বদ্ধপরিকর। টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন একটি বিশেষ ধরনের স্কুটার, যা তরুণ গ্রাহকদের আকাক্সক্ষা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষ্যে মন্তব্য করতে গিয়ে টিভিএস মোটর কোম্পানির ইন্টারন্যাশনাল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল নায়েক বলেন, টিভিএস মোটর কোম্পানি সবসময় আমাদের গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণে সর্বোত্তম প্রযুক্তির সাথে মোটরসাইকেল উদ্ভাবন করার…

Read More