Author: Saizul Amin

হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় একটি বিদেশি পিস্তল,ম্যাগাজিন,গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ সাইফুর ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার(০৫ মে) সকালে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আজ ভোরে হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস ৮নং ওয়ার্ডের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সাইফুর ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৭৫ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুর ইসলাম ২০২১ সালে হাতীবান্ধায় পুলিশের ওপর…

Read More

মোঃ আতাউর রহমান, লালপুর ( নাটোর) প্রতিনিধি: জাতির শ্রেষ্ঠ সন্তান নাটোর জেলার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ( ৫ই মে) সকাল সাড়ে সাতটার সময় ইন্তেকাল করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওয়ালিয়া হাকিমুন্নেছা মহিলা স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার দীর্ঘদিন কর্মজীবনে বিভিন্ন সুগার মিলে কেমিষ্ট হিসেবে সুনামের সহিত কাজ করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার নাটোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার…

Read More

কোভিড-১৯ আর ‘বিশ্ব জনস্বাস্থ্যে জরুরি অবস্থা’ নয় বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার সংস্থাটির দেওয়া এ ঘোষণা বিশ্বে করোনাভাইরাস মহামারির সমাপ্তি জানান দেওয়ার পথে বড় ধরনের পদক্ষেপ। খবর বিবিসির। ২০২০ সালে প্রথম কোভিডের জন্য ডব্লিউএইচওর সর্বোচ্চ স্তরের সতর্কতা জারির তিন বছর পর তা তুলে নেওয়ার এ ঘোষণা এলো। ডব্লিউএইচওর ‘জরুরি অবস্থা’ কোভিড মহামারির ওপর আন্তর্জাতিক অঙ্গনের মনোযোগ ধরে রাখার জন্য সহায়ক ছিল। এ ‘জরুরি অবস্থা’ আরও জারি রাখা দরকার কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে গত বৃহস্পতিবার বৈঠক করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি প্যানেল। তার অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রসহ বহু দেশ নিজেদের জারি করা কোভিড সংক্রান্ত জরুরি অবস্থা তুলে নেওয়া…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে চর গোবিন্দপুর সিনিয়র আলিম মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ মে) বিকেলে মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুরে এ ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ। এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মাদারীপুর জেলা শিক্ষা প্রকৌশলী মোঃ তানভীর ইসলাম, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল্লাহ আল মামুন, চর গোবিন্দপুর সিনিয়র আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জহিরুল…

Read More

মানববন্ধন ও সমাবেশ, লিমন সরকার (ঠাকুরগাও) জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের কথা বলে বিরহলী গ্রামের মানিক পীরস্থান সহ গোরস্থানের কবরের মাটি কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদে এবং ওই গোরস্তান রক্ষার দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে পাঁচ গ্রামের বাসিন্দারা। শুক্রবার সকাল ১১ টার দিকে ওই গোরস্থানের সামনে এ মানববন্ধন ও সমাবেশ হয়। এতে বীরহলী, ভেমটিয়া, বেতুরা , সেতরাই ও চাপোড় গ্রামের গ্রামের দুই শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মুর্তজা আলম, স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম, আতাউর রহমান, নুর আলী, শামসুজ্জুহা, সবুজ অলম, রিয়াজউদ্দীন, ইউসুফ আলী, কাজলী আকতার, সুরাইয়া বেগম, বেবি আকতার প্রমূখ। বক্তারা বলেন, উপজেলা…

Read More

ডা.এম.এ.মান্নান, নাগরপুর(টাংগাইল)সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কাদেরীয়া বাহিনীর কোম্পানি কমান্ডার মোঃ জয়নুল আবেদীন ওরফে জয়নাল কমান্ডারকে (৭৫)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার(০৪ মে) রাত ৮.০০ টায় শারীরিক অসুস্থতা জনিত ঢাকাস্থ নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্যক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।শুক্রবার(০৫ মে) সকালে নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ বাহিনী বীর মুক্তিযোদ্ধা জয়নাল কমান্ডারকে গার্ড অব অনার প্রদান করেন।এরপর উপজেলা চত্বরে প্রথম জানাযার নামাজ শেষে মরহুমের নিজ বাড়ি নাগরপুর সুটাইন কবর স্থানে দ্বিতীয় জানাযা নামায পড়ে…

Read More

মোঃ আতাউর রহমান, লালপুর ( নাটোর) প্রতিনিধি: আজ ৫ই মে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের গণহত্যা দিবস। মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়া ও সহযোগিতাদানের জন্য ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী মিলের তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা লেফটেন্যান্ট আনোয়ারুল আজিমসহ ৪২ জনকে হত্যা করে। নর্থ বেঙ্গল সুগার মিলস চত্বরের অফিসার্স কলোনির পুকুরপাড়ে সকলকে দাঁড় করিয়ে মেশিন গানের ব্রাশ ফায়ার ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে নৃশংস ভাবে হত্যা করে । এই গণহত্যার যারা শিকার হয়েছেন তাদের শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন মিলের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীরা। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় যে, ১৯৭১ সালের ৫ মে সকালে হানাদার বাহিনী নাটোরের লালপুর…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে নদীতে গোসল করতে নেমে ইয়াসমিন সুলতানা(১৩) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার খাসবাগুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী ঐ গ্রামের এনামুল হকের মেয়ে ও হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা গ্রামবাসীরা জানায়, ইয়াসমিন দুপুরে পাড়ার অন্যান্য ছেলে মেয়েদের সাথে বাড়ীর পাশে ছোট্ট যমুনা নদীতে গোসল দিতে গেলে পা পিছলে নদীতে পড়ে যায়। কিন্তুু অনেকটা সময় পার হয়ে গেলেও সে পানি থেকে উপড়ে না উঠলে তার সঙ্গীরা নদীতে খোজাখুজি করে। এক পর্যায়ে নদীর পানির নিচ থেকে তার মৃত দেহ উদ্ধার করে। এব্যাপারারে ওয়ার্ড কাউন্সিলর আমজাদ…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে স্বামী স্ত্রীর দ্বন্ধের জের ধরে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি বুধবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামে ঘটে । স্বামী ঐ গ্রামের আব্দুল জলিলের পুত্র মোশারফ হোসেন ওরফে সাদ্দামের অভিযোগ, তার স্ত্রী একই গ্রামের রেজাউল করিমের মেয়ে রিমি খাতুন তার অনুপস্থিতে বুধবার রাতে বাড়ীর আসবাবপত্র ও জমি ক্রয়ের ১লক্ষ টাকা রাতের আধারে নিয়ে পালিয়েছে। সাদ্দাম উপজেলার আনছার বেকারীতে নৈশ প্রহরীর হিসাবে দায়িত্বে থাকার সুযোগে তার স্ত্রী এ কাজটি করে। পরে বাড়ীতে এসে বাড়ীর আসবাবপত্র ও স্ত্রী না দেখতে পেয়ে পাশেই শশুর বাড়ীতে গিয়ে স্ত্রীকে দেখে জিজ্ঞেস করলে স্ত্রী, শশুর শাশুরী অকথ্য…

Read More

মশিউর রহমানঃ মামলা জটিলতায় বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাসস্টিজ বিসিআইসি নিয়ন্ত্রনাধীন দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান তারাকান্দি যমুনা সার কারখানা কোম্পানী লিমিটেড এর সার ব্যাগিং দরপত্র স্থগিত ঘোষনা করছে যমুনা কর্তৃপক্ষ। দরপত্রের নীতিমালা উপেক্ষা করে দরপত্র আহ্বান করার অভিযোগে জামালপুর জেলা যুগ্ন জজ ১ম আদালতে মেসার্স শামন্তী এন্টারপ্রাইজ এর মালিক নাজিম উদ্দিন আদালতে মামলা দায়ের করেন। যার ফলে বুধবার (৩ মে) দরপত্র জমাদানের তারিখ থাকলেও তা স্থগিত করে নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গিয়ে দেয় কর্তৃপক্ষ। কারখানা সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল সার ব্যাগিংয়ের জন্য ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান করেন কারখানা কর্তৃপক্ষ। এ দরপত্র আহ্বানের পর দরপত্র ক্রয় করে আসছিলো। বুধবার ছিলো দরপত্র জমাদানের নির্ধারিত…

Read More

ভেপ-ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেট নামেও পরিচিত। ২০০৪ সালে চীনের বাজারে প্রথম চালু হয়েছিল এটি। ভেপে ব্যবহৃত তরলকে ই-জুস বা ই-তরল বলা হয়। এটিতে সাধারণত প্রোপিলিন গ্লাইকোল, উদ্ভিজ্জ গ্লিসারিন, স্বাদ এবং নিকোটিনের মিশ্রণ থাকে (যদিও কিছু ই-জুস নিকোটিনমুক্ত)। ভ্যাপিং ডিভাইসগুলো ছোট, বিচক্ষণ কলম থেকে বড়, আরও শক্তিশালী মোড পর্যন্ত বিভিন্ন আকার এবং আকারে আসে। ভ্যাপিংয়ের কাজটিকে প্রায়শই ‘বাষ্প’ বা ‘বাষ্পীকরণ’ হিসেবে উল্লেখ করা হয়। কারণ একটি ভেপের মধ্যে তরল একটি তাপমাত্রায় উত্তপ্ত হয় যা এটি একটি বাষ্পে পরিণত হয়। ভ্যাপিংকে প্রায়ই সিগারেট ধূমপানের কম ক্ষতিকারক বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। যদিও এটা সত্য যে ভ্যাপিংয়ে এবং অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক তৈরি করে…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডাকাতির প্রস্তুতিকালে কালাই উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন। আটকরা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার বড় তারা পশ্চিমপাড়া গ্রামের শেখ সাদীর ছেলে শালিন (২২), বড়তারা মধ্যপাড়া গ্রামের মুনছুর রহমানের ছেলে রাকিব হাসান(২৬),পাঁচবিবি উপজেলার গোড়না বাজারের আব্দুল ওহাবের ছেলে ইব্রাহিম হোসাইন(২৮),বগুড়ার ধুনট উপজেলার জালশুকা গ্রামের খালেক খন্দকারের ছেলে নাফিজ খন্দকার (২০)। (ওসি) শাহেদ আল মামুন জানান,আটকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। সোমবার গভীর…

Read More

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশটির জাতীয় যুদ্ধ বিমানের নাম ঘোষণা করেছেন। টিএফ-এক্স নামে পরিচিত পঞ্চম প্রজন্মের এ যুদ্ধ বিমানের জাতীয় নাম দেওয়া হয়েছে ‘কান’ (KAAN)। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, সোমবার এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট এরদোগান। রাজধানী আঙ্কারায় ‘ভবিষ্যতের শতাব্দী’ (সেঞ্চুরি অব দ্য ফিউচার) শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই)। ‘কান’ বিমানের উড্ডয়ন উদ্বোধন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তুর্কি নেতা বলেন, স্থল, সমুদ্র ও সাবমেরিন, আকাশ এবং মহাকাশ- প্রতিটি ক্ষেত্রে এখন রয়েছে তুরস্ক। প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, বিমানটির নাম দিয়েছেন তুরস্কের ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির (এমএইচপি) নেতা ডেভলেট বাহসেলি। ‘কান’…

Read More

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন ইউটিউবার থেকে অভিনেতা হয়ে ওঠা সালমান মুক্তাদির। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই বিয়ের তথ্য জানিয়েছেন তিনি। জানা গেছে, রোববার বিয়ে করেছেন সালমান। তবে বিয়ের বিস্তারিত কিছু জানাননি তিনি। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেছেন সালমান। ক্যাপশনে লিখেছেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি এ তরুণ অভিনেতা। এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির কিছু দিন আগে জানিয়েছিলেন, আয়মান সাদিক বিয়ে করলে তার পর দেখে শুনে বিয়ে করবেন তিনি। কিন্তু সেই আয়মানের আগেই বিয়ে করলেন সালমান। আর ব্যাচেলর থেকেই সালমানকে শুভেচ্ছা জানালেন আয়মান সাদিক। সামাজিক মাধ্যমে সালমানকে উদ্দেশ করে আয়মান…

Read More

বাংলাদেশকে ২২৫ কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ, দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ ব্যবস্থাপনার পাঁচটি উন্নয়ন প্রকল্পে এই ঋণ দেওয়া হবে। স্থানীয় সময় সোমবার বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ও বৈশ্বিক ঋণদাতা সংস্থার মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস উপস্থিত ছিলেন। পাঁচটি প্রকল্প হলো- রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রজেক্ট (আরআইভিইআর), বাংলাদেশ এনভায়রনমেন্ট সাসটেইনেবলিটি এন্ড ট্রান্সফরমেশান (বিইএসটি), অ্যাকসেলারেটিং ট্রান্সপোর্ট এন্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (এসিসিইএসএস)-বাংলাদেশ ফেজ-১, ফার্স্ট বাংলাদেশ গ্রিন এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (জিসিআরডি) এবং সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ এন্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশনান (এসএমএআরটি)। এসব প্রকল্পের মধ্যে অভিযোজন ও ঝুঁকি…

Read More

সর্বশেষ লিগ ম্যাচে ৩-১ গোলে হেরেছে পিএসজি। এই ম্যাচে নিজে তো গোল করতে পারেননি, এমনকি গোল করাতেও পারেননি মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির এমন ব্যর্থতায় চলছে নানা সমালোচনা। ঠিক এই মুহূর্তে হঠাৎ সপরিবারে সৌদি আরব গেছেন আর্জেন্টাইন সুপার স্টার। মেসির সৌদি সফরের খবর শুনে সবাই নড়েচড়ে বসতে পারেন। হয়তো ভাবতে পারেন, তাহলে কি ক্রিশ্চিয়ান রোনাল্ডোর পথ ধরছেন মেসিও। না, আসলে বিষয়টা তেমন না। তিনি কোনো সৌদি ক্লাবে যোগ দিতে যাননি দেশটিতে। সৌদি গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মেসি হলেন সৌদি আরবের পর্যটনদূত। তারই অংশ হিসেবে পরিবার নিয়ে মরুর দেশে পা রেখেছেন তারকা ফুটবলার মেসি। সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব…

Read More

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম আবারও বেড়েছে। গত মাসে দাম কমলেও মে মাসে বর্ধিত দামে গ্যাস কিনতে হবে ভোক্তাদেরকে। ১ হাজার ১৭৮ টাকা থেকে ৫৭ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় মে মাসের জন্য এলপি গ্যাসের জন্য নতুন দর ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি আমদানিকৃত পণ্যটির মূল্য নির্ধারণের কাজ করে থাকে। প্রতি মাসেই দাম সমন্বয় করা হয়। নতুন মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায়…

Read More

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলমের বিষয়ে মাথা ঘামাচ্ছে না আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয় টিমের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির নির্বাচনের আগে এ নির্বাচন দেশবাসীর জন্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়ার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, গাজীপুরের ভোটার সংখ্যা প্রায় ১২ লাখের কাছাকাছি, ৯টি থানা, ৪৮০ টি কেন্দ্র, ৫৭ওয়ার্ড।…

Read More

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ধবংস করার জন্য দুই তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে। সেসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি। তাদের যেসব ষড়যন্ত্র বাংলাদেশের মানুষই প্রতিহত করবে এবং ছিন্নভিন্ন করে দেবে বলেও হুশিয়ার করেন মন্ত্রী। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) নির্বাচনি এলাকার জনগণের সঙ্গে এক পথসভায় তিনি এসব কথা বলেন। আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা হয়। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আপনারা আমার সঙ্গে কাজ করবেন এটাই আমার বিশ্বাস। তিনি বলেন, একমাত্র শেখ হাসিনার আমলেই দেশের উন্নয়ন হয়। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতা ॥ আজ সোমবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি রেল ষ্টেশনের প্লাটফরমের উত্তর দিকে ট্রেনে কাটা পড়ে আবু কাশেম শাহ (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত কাশেম শাহ জয়পুরহাট সদরের ভুটিয়াপাড়া গ্রামের মৃত ইউসুফ শাহ্’র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আবু কাশেম শাহ পাঁচবিবি শহরের দমদমা এলাকায় তার ছেলের বাড়িতে থাকতেন। সকালে হাঁটার জন্য পাঁচবিবি রেলষ্টেশনের ২নং প্লাটফরমে যাবার সময় রেললাইন পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির ধাক্কা লেগে রেললাইনে উপরে পড়ে যান এবং শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। পাঁচবিবি রেলষ্টেশন মাষ্টার রুহুল আমিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারিখ : ০১/০৫/২০২৩ইং

Read More