Author: Saizul Amin

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার জন্য করোনার টিকা নিশ্চিতে কাজ করছে সরকার। আজ রবিবার করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সরকার প্রধান বলেন, ঈদ উৎসব তো আছেই। এটা সবাই উদযাপন করবেন। কিন্তু স্বাস্থ্যবিধি মানতে হবে। ঈদের আনন্দ করবেন। কিন্তু যারা মারা গেছে, তাদের কথাও ভাবুন। নিজের জীবন বিপন্ন করে উৎসব নয়। মাস্ক ছাড়া ঘরের বাইরে যাবেন না। গরম পানির ভাপ নেয়া, গরম পানি খাওয়ার মতো বিষয়গুলো যত্ন সহকারে মানার জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাই। প্রধানমন্ত্রী বলেন, বাইরে থেকে ভাইরাস নিয়ে এসে নিজের পরিবারের ক্ষতি করবেন না। আমরা যে নির্দেশনাগুলো দিচ্ছি, সেগুলো মানতে হবে। কোয়ারেন্টাইনের বিষয়গুলো…

Read More

ভারতের পশ্চিমবঙ্গে দাহ করার তিন দিন পরে ছেলে জানতে পেরেছেন তার বাবা জীবিত। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ঘটেছে। জানা যায়, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পঁচেটগড়ের দক্ষিণ পাড়ার বাসিন্দা মনোজ মাইতি (৫২) নামে এক ব্যক্তি হায়দরাবাদে কাজ করতেন। হঠাৎ তার জ্বর আসলে তিনি বাড়িতে ফেরেন। এরপর তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৯ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষ মনোজ বাবুর ছেলে বুলেট মাইতিকে ফোন করে জানায় তার বাবা মারা গেছেন। দিঘার কোভিড চুল্লিতে সৎকার হবে। তারা উপস্থিত থাকতে পারেন। বুলেট কজন স্বজনকে নিয়ে দিঘায় যান। চুল্লিতে বাবার মরদেহ দাহ করে পটাশপুরে ফিরে আসেন। এ ঘটনার…

Read More

ভোটগণনায় প্রাথমিকভাবে অনেক ব্যবধান বাড়িয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য বলছে, ভোট প্রবণতায় ২০৮টি আসনে এগিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ১০০ আসন পার করতে পারেনি বিজেপি। দলটি এগিয়ে ৮০ আসনে। এই প্রবণতা বজায় থাকলে প্রশান্ত কিশোরের দাবিই মিলতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। রাজ্যে ভোটগ্রহণ হয়েছে ২৯২ আসনে। এর মধ্যে ২০৮ আসনে এগিয়ে ঘাসফুল শিবির। রাজ্যের সরকার গঠন করতে দরকার ১৪৮ আসন, যা ইতোমধ্যে অর্জন হয়ে গেছে তৃণমূলের। গত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ১৮ আসন পেয়েছিল বিজেপি। সূত্র: আনন্দবাজার, জি নিউজ

Read More

গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার আফিলগেট রেলক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটেছে । এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছেন। আহতরা হলেন- ট্রাকচালক মো. ইউনুস আলী (৩৫) এবং তার সহকারী মো. হাসানের (২৭)। তাদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, রাতে মংলা থেকে যশোরগামী একটি ট্রাক আফিলগেট রেলক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে বিপরীত পাশ দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রেনের ইঞ্জিন (বেড নং- ৩৩) ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি। এতে ট্রাকচালক মো. ইউনুস আলী ও হেলপার মো. হাসান…

Read More

আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার (১ মে) কঠোর শর্তসাপেক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি ঝুঁকিপূর্ণ বিবেচিত দেশসমূহ ব্যতীত বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইটসমূহ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় ৩৮টি দেশে যাতায়াতের ওপর বিশেষ শর্ত আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ হতে আন্তর্জাতিক ফ্লাইটসমূহ চালুর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তালিকা বহির্ভূত দেশসমূহ থেকে আগত যাত্রীদের পিসিআর নেগেটিভ সনদ আনা সাপেক্ষে ১৪ দিন ‘হোম কোয়ারেন্টাইন’ কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছে। ব্যতিক্রম হিসেবে মধ্যপ্রাচ্যের…

Read More

ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূখণ্ডে ঘোষিত সংসদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম আল-কুদসের জনগণ ভোট দিতে পারবে না- এই অজুহাতে তিনি এ সিদ্ধান্ত ঘোষণা করলেন। শুক্রবার সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মাহমুদ আব্বাস বলেন, গত ১৫ বছরের মধ্যে প্রথম অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হলো। তিনি বলেন, ‘আল-কুদসের জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করা পর্যন্ত উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনের তারিখ স্থগিত রাখা হলো।’ পর্যবেক্ষকরা ‘অনির্দিষ্টকালের জন্য স্থগিত’ হয়ে যাওয়াকে নির্বাচন বাতিল বলে গণ্য করছেন। প্রায় তিন মাস আগে মাহমুদ আব্বাস ঘোষণা করেছিলেন, আগামী ২২ মে ফিলিস্তিনি পার্লামেন্ট এবং ৩১…

Read More

করোনার (কোভিড-১৯) আতঙ্কে মৃত মায়ের পাশেই দুই দিন ধরে অভুক্ত হয়ে পড়ে রইল ১৮ মাসের শিশু। ভারতের মহারাষ্ট্রের পুণের এই ঘটনায় মহামারির ভয়াল ছবিটা ফের ফুটে উঠল। অভিযোগ, ওই নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহ করেই সংক্রমিত হওয়ার ভয়ে তার সাহায্যের জন্য ছুটে আসেননি কোনো পাড়াপড়শি। পুলিশ সূত্রে খবর, মৃত নারী পুণের পিমরি চিঞ্চবাড় এলাকার বাসিন্দা। সোমবার তার ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে শেষমেশ প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ওই নারীর দেহ নিয়ে যায়। ঘটনার সময় নারী তার শিশুসন্তানকে নিয়ে একাই ছিলেন। তার স্বামী উত্তরপ্রদেশের কাজের খোঁজে গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের অনুমান, গত শনিবার…

Read More

করোনার (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে ভারত এখন মৃত্যুপুরী। দেশটিতে প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। শুক্রবার হলো নতুন রেকর্ড। এদিন (২৪ ঘণ্টায়) আগের সব রেকর্ড ভেঙে দেশটিতে করোনা রোগী শনাক্ত হয় সর্বোচ্চ ৪ লাখ ২ হাজার ১১০ জন, যা এর আগে আর হয়নি। এ দিন করোনায় মারা যায় ৩ হাজার ৫২২ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয় ২ লাখ ৮৮ হাজার ৫৮৫ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে এ সংখ্যা জানা গেছে। শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন। মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩। আর সুস্থ হয়েছেন…

Read More

অস্ট্রেলিয়ার নাগরিকরাও যদি ভারত থেকে তাদের দেশে ফিরে যান, তাহলে পাঁচ বছর পর্যন্ত তাদের কারাদণ্ড ও জরিমানা হতে পারে। কারণ,  ভারত থেকে দেশে আসা সাময়িকভাবে অবৈধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে যারা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনের হার বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সপ্তাহের শুরুর দিকে ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। ধারণা করা হয়, ভারতে প্রায় ৯ হাজার অস্ট্রেলিয়ান রয়েছেন, যাদের মধ্যে অন্তত ৬০০ জনের অবস্থা নাজুক বলে চিহ্নিত করা হয়েছে। করোনাভাইরাসের হুমকির মুখে যারা দেশে ফিরে আসতে চান, তাদের জন্য সরকারের এই সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন…

Read More

ভারতে মহামারী করোনাভাইরাস সংক্রমণের হার ভয়াবহ আকার ধারণ করায় অক্সিজেনের সঙ্কট তৈরি হয়েছে। বিশ্বে যেসব দেশে এখন অক্সিজেনের চাহিদা বেশি সেসব দেশের তালিকায় আছে ভারত। ভারত ছাড়াও অক্সিজেনের চাহিদায় বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে ব্রাজিল ও তুরস্ক। সম্প্রতি বেসরকারি সংস্থা প্রোগ্রাম ফর অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ইন হেল্থ (পাথ) এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জার্মান ভিত্তিক গবেষণা সংস্থা স্ট্যাটিস্টা। এতে দেখা যায়, ৭ ঘনমিটার আয়তনের একটি স্ট্যান্ডার্ড আকারের সিলিন্ডার ভারতে একদিনে দরকার ১৯ লাখ ৩২ হাজার ২৯৭টি। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের দৈনিক তিন লাখ ৮৭ হাজার ৭১৪টি সিলিন্ডার প্রয়োজন। আর তৃতীয় স্থানে থাকা তুরস্কের দৈনিক চাহিদা তিন লাখ ৪১ হাজার…

Read More

করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে ভারতে। দেশটিতে ছড়িয়ে পড়া ভাইরাসের নতুন ধরন দ্রুত বিশ্বের অন্য দেশেও ছড়িয়ে পড়ছে। এবার জানা গেল উগান্ডায়ও পৌঁছে গেছে করোনা ভাইরাসের ভারতীয় ধরন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, উগান্ডায় করোনাভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। সরকার পরিচালিত উগান্ডা ভাইরাস রিসার্চ ইনস্টিটিউট (ইউভিআরআই)-এর প্রধান পন্টিয়ানো কালেবু রয়টার্সকে বলেন, আমরা ভারতীয় ধরনে আক্রান্ত এক রোগী পেয়েছি। তিনি আরও বলেন, আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি ভারত সফর করে দেশে ফিরেছেন। ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ভারতে তৈরি হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটির নাম গবেষকেরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’। গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়।

Read More

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসে অভিযোগ করেছেন, ওবায়দুল কাদের, তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, নিজাম হাজারীর নির্দেশে সন্ত্রাসীরা তাকে এবং তার ছেলেকে হত্যার জন্য সক্রিয় ভাবে মাঠে নেমেছে। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাদের মির্জা তার ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি করেছেন। কাদের মির্জা ফেসবুক স্ট্যাটাসে বলেন, ওবায়দুল কাদের, তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, নিজাম হাজারীর নির্দেশে সন্ত্রাসী মিজানুর রহমান বাদল, ফখরুল ইসলাম রাহাত, আজম পাশা রুমেল, বাস স্ট্যান্ডের চাঁদাবাজ সবুজ, টেকের মাদক সম্রাট সবুজ, মাহবুবর রশিদ মঞ্জু, কচি, খিজির হায়াত, আরিফ, আলাল, ঢাকার চাঁদাবাজ জুয়েল, ভূমিদস্যু শাহিন, টাকা চোরা রিমন,…

Read More

ভারত ও চীনের মধ্যে সীমান্ত এলাকা নিযে বিরোধ থাকলেও করোনার এই মহামারিতে ভারতের পাশে দাঁড়াতে চায় চীন। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক চিঠিতে এমন বার্তাই দিয়েছেন। চীনের সরকারি সংবাদমাধ্যম শিনহুয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এতথ্য জানিয়েছে। শিনহুয়ার পক্ষ থেকে দাবি করা হয়, প্রেসিডেন্ট জিনপিং অতিমারী বিরোধী এই যুদ্ধে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মোদিকে লেখা চিঠিতে। জিনপিং লেখেন, ‘আমি ভারতে নতুন করে করোনারি নিউমোনিয়ার প্রাদুর্ভাবে খুব উদ্বিগ্ন এবং আমি চীন সরকার এবং চীনা জনগণের পক্ষে এবং আমার নিজের পক্ষ থেকে ভারত সরকার এবং জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে চাই।’ এর আগে, গত বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী…

Read More

ভারতে করোনাভাইরাসের মৃত্যুর মিছিলের মধ্যে দিল্লিতে মৃতদেহ সৎকারের জায়গার সংকট তৈরি হয়েছে। শ্মশানজুড়ে দৃশ্যমান শুধু লাশ আর লাশ। এত লাশ সৎকারে কুলাতে পারছে না শ্মশান। ফলে নয়াদিল্লির পুলিশ শ্মশানের সংখ্যা বাড়ানোর আহ্‌বান জানিয়েছে। সূত্র : এনডিটিভি, আনন্দবাজার, বিবিসি। জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নগরে বেশির ভাগেরই মৃত্যুর কারণ এখন কভিড। জায়গার অভাবে কভিড আক্রান্তদের জন্য নয় এমন শ্মশানেই প্রিয়জনকে দাহ করছেন অনেকে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেন, ওষুধ ও শয্যার অভাবে স্বজনদের হাহাকার বাড়ছে। সৎকারের জায়গার জন্য ছোটাছুটি করছেন স্বজনরা। বৃহস্পতিবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লাখ ছাড়িয়ে যায়। দৈনিক সংক্রমণে এ…

Read More

মহামারী করোনাভাইরাসের খড়গ পড়েছে শ্রমজীবীদের ওপর। এক বছরের বেশি সময় ধরে চলা এই দুঃসময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। একদিকে জীবনের ভয় অপরদিকে জীবিকার তাগিদ। মরণঘাতী ভাইরাসকে তুচ্ছ করে মাঠে নামলেও নেই কাজের সুযোগ। ফলে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে শ্রমিক পরিবারগুলোকে। একমুঠো খাবারের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে দান-অনুদানের দিকে। আধুনিক এই যুগে এতটা দুর্বিষহ পরিস্থিতি আগে কখনো দেখতে হয়নি দেশ-বিদেশে থাকা শ্রমিকদের। এমন পরিস্থিতিতেই আজ এসেছে শ্রম অধিকারের স্মারক ‘মহান মে দিবস’। এবারের মে দিবসের প্রতিপাদ্য : ‘মালিক শ্রমিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়বো দেশ।’ মহামারী শুরুর পর পোশাক খাত থেকে শুরু করে বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকরা একের পর এক ক্ষতির…

Read More

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্টাবল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমি আজকে ম্যাডামকে দেখে এসেছি। তার শারীরিক অবস্থা স্টাবল আছে। করোনা টেস্ট আবার কবে করাবেন জানতে চাইলে তিনি বলেন, উনি এখন নন-কোভিড জোনে চিকিৎসাধীন। শারীরিক পরীক্ষা নিরীক্ষা কয়দিন চলবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে শুক্রবার বন্ধ গেলো, শনিবারও মে দিবসের বন্ধ। এ কারণে রবিবার মেডিকেল বোর্ড বসে পুনরায় সিদ্ধান্ত হবে। রবিবার অথবা সোমবার জানা যাবে উনি কখন বাসায় ফিরতে পারবেন।…

Read More

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আসছে ঈদে নিজে ও তার পরিবারের সদস্যরা নতুন জামা-কাপড় পরবেন না। গরিব ও অসহায় মানুষের প্রতি সংহতি প্রকাশ করে এ ঘোষণা দেন তিনি। শুক্রবার দুপুর আড়াইটায় পৌরসভা চত্বরে দলের নেতাকর্মীদের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনের সময় একথা বলেন বসুরহাট পৌরসভার মেয়র। কাদের মির্জা বলেন, আমি দেশের বিত্তবানদেরকেও আহ্বান করব এই মহামারি করোনাভাইরাসের সময় নতুন জামা পরিধান না করে গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ান। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। গরিবের কোনো দল নেই। এই মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কোনো দলের প্রয়োজন হয়…

Read More

আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের ১লা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘মালিক-শ্রমিক নির্বিশেষ মুজিববর্ষে গড়বো দেশ’। মহান মে দিবস উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট তার বাণীতে বলেন, শ্রমজীবী মানুষের স্বার্থ সংরক্ষণ ও সার্বিক জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। মে দিবসের…

Read More

প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বিপর্যয় নামিয়ে এনেছে ভারতে। এই ভাইরাসের তাণ্ডবে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশটি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। অক্সিজেন-চিকিৎসা সামগ্রী নিয়ে হিমশিম খাচ্ছে দেশটি। এমনকি মৃত্যুর পর লাশের সৎকার নিয়েও চরম বিপাকে পড়েছে ভারত। দিল্লিতে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ৭০০-তে পৌঁছে গেছে। আশঙ্কা করা হচ্ছে, শিগগিরই এ সংখ্যা হাজার ছাড়াবে। শহরের বিভিন্ন শ্মশানের বাইরে রাস্তায় টোকেন নিয়ে মরদেহের দীর্ঘ লাইন। ২০ ঘণ্টা কেটে যাচ্ছে আগুন পেতে। মরদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর। শ্মশানের দরজায় দরজায় ঘুরে জায়গা না পেয়ে স্রেফ বরফ…

Read More

প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বিপর্যয় নামিয়ে এনেছে ভারতে। এই ভাইরাসের তাণ্ডবে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশটি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। ভারতে করোনা সংক্রমণ এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে, দেশটির প্রতিটি জেলায়, গ্রামে-গঞ্জে ঢুকে পড়েছে এই ভাইরাস। ভয়াবহ সংক্রমণের মধ্যেও মধ্যপ্রদেশের বেতুল জেলার চিখালার গ্রামকে স্পর্শ করেনি করোনা। ইতোমধ্যেই সংক্রমণ মোকাবিলার ব্যবস্থায় নজির তৈরি করেছে এই গ্রাম। কীভাবে এই অসম্ভবকে সম্ভব করে তুলল চিখালার? ২০০৯ সালের হিসাব অনুযায়ী, গ্রামটিতে ৮৭টি পরিবারের বাস, জনসংখ্যা সব মিলিয়ে ৪৭৬। গ্রামে ২৪০ জন নারী ও…

Read More