Author: Saizul Amin

নিখোঁজের ছয় দিন পরেও ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের খোঁজ মেলেনি। রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত ১০ জুন নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী এবং মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন। আবু ত্ব-হার সঙ্গে নিখোঁজ ব্যক্তিরা হলেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজ। এদিকে, স্বামীকে ফিরে পেতে আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন। ১৫ জুন সাবেকুন নাহার স্বামীকে ফিরে পেতে পুলিশ মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালক বরাবরও দুটি চিঠি দেন। সাবেকুন নাহার জানান, ছয় দিন…

Read More

ইউরো চ্যাম্পিয়নশিপে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়েছে দুর্দান্ত শুরু করেছে পর্তুগাল। বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো একাই করেছেন জোড়া গোল, জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তবে তার এই পারফরম্যান্সে অন্তত কোকাকোলা কোম্পানির খুশি হওয়ার সুযোগ নেই। কেননা ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সবাইকে কোক খাওয়া থেকে নিরুৎসাহিত করেছেন রোনালদো। তার সামনের টেবিলে রাখা কোকের বোতল সরিয়ে সবার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কোকের বদলে পানি পান করার। সবমিলিয়ে ৫-৭ সেকেন্ডের ছোট একটি কাজ। আর এতেই কি না নেমেছে কোকাকোলার বাজারে ধস। এরই মধ্যে প্রায় চারশ কোটি ডলার তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা (৩৩ হাজার ৯১৫ কোটি টাকা) খুইয়েছে কোকাকোলা কোম্পানি। তাদের শেয়ারবাজারের দরে…

Read More

সিলেটের গোয়াইনঘাটে একই পরিবারের তিনজনকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে পাঠানো হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩০), তার ছেলে মিজান (১০) ও মেয়ে তানিশা (৩)। আশঙ্কাজনক অবস্থায় হিফজুর রহমানকে (৩৫) ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশীরা হিফজুরের ঘরের সামনে যান। ভেতর থেকে ঘুঙ্গানির শব্দ শুনে তারা দরজায়…

Read More

রাজতন্ত্রবিরোধী আন্দোলনের দায়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ শহরে ছয় বছর আগে আটক এক কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। মুস্তাফা বিন হাশেম বিন ঈসা আল-দারভিশ নামে ওই কিশোরের বিরুদ্ধে রাজতন্ত্রবিরোধী উসকানি এবং শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ এনেছিল রিয়াদ। ২০১৫ সালে কাতিফ শহর থেকে মুস্তাফাকে আটক করা হয়। তখন তার বয়স ছিল ১৭ বছর। খবর গার্ডিয়ানের। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওই কিশোরের মুক্তির দাবি করে আসছিল। মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে— মুস্তাফা বিন হাশেম বিন ঈসা আল-দারভিশ নামে এই কিশোরের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয়…

Read More

আবারও উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ চীন সাগর। মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানের নেতৃত্বে বিতর্কিত ঐ অঞ্চলে যুদ্ধবিমান বহনকারী জাহাজের একটি বহর প্রবেশ করেছে। মঙ্গলবার মার্কিন নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, নৌবহরের মধ্যে গাইডেড মিসাইল ক্রুজারবাহী ইউএসএস শিলোহ এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস হ্যালসি রয়েছে। বিবৃতিতে বাহিনী বলেছে, ‘দক্ষিণ চীন সাগরে অবস্থানের সময় আঘাত হানতে সক্ষম দলটি সমুদ্র নিরাপত্তা অভিযান পরিচালন করবে, যার মধ্যে রয়েছে- স্থির ও রোটারি উইং যুদ্ধবিমানের ফ্লাইট অপারেশন্স, উপকূলে আঘাত হানার মহড়া এবং ভূপৃষ্ঠ ও আকাশ ইউনিটের কৌশলগত সমন্বিত প্রশিক্ষণ। দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরীগুলোর অভিযান ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ।’ যুক্তরাষ্ট্রের…

Read More

সাম্প্রদায়িক সহিংসতায় ইন্ধন জোগানোর অভিযোগে ভারতে আইনি রক্ষাকবচ হারাল মাইক্রোব্লগিং সাইট টুইটার। নয়া ডিজিটাল নজরদারি বিধি নিয়ে এমনিতেই ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে টানাপড়েন চলছিল প্রতিষ্ঠানটির। তার ওপর উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এক প্রবীণ ব্যক্তিকে নিগ্রহের ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এ নিয়ে মঙ্গলবার রাতে যোগীরাজ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এর পরিপ্রেক্ষিতেই তাদের আইনি রক্ষাকবচ তুলে নেওয়া হয়েছে বলে দিল্লি সূত্রের খবর। যাতে অপরাধ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া যায়। ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সরকারি বিধি লঙ্ঘন করায় মধ্যস্থতাকারী হিসেবে রক্ষাকবচ হারিয়েছে টুইটার। এবার থেকে যেকোনও ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের…

Read More

গোটা পৃথিবী তার দিকে আঙুল তুলে রেখেছে। এবার মুখ খুললেন তিনি। উহানের গবেষণাগারের বিজ্ঞানী জানালেন, তার ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস ছড়ায়নি। এ কথা প্রমাণ হওয়া সত্ত্বেও সকলে তার দিকে আঙুল তুলছেন। একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ওই ভাইরোলজিস্ট বলেছেন, তিনি নিরপরাধ। করোনাভাইরাস প্রথম ছড়িয়ে পড়েছিল চীনের উহানে। কয়েকমাসের মধ্যে তা ক্রমশ ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। প্রথম থেকেই কোনও কোনও বিশেষজ্ঞ বলছিলেন, উহানের একটি ল্যাব থেকে ভাইরাস ছড়িয়েছে। কারণ সেখানে সার্স জাতীয় ভাইরাস নিয়ে গবেষণা চলছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার এ বিষয়ে অভিযোগ করেছিলেন। যে ভাইরোলজিস্টের গবেষণা নিয়ে এত অভিযোগ, তার নাম শি জেংলি। সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক…

Read More

নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর দুই থানায় দায়ের করা দুই মামলায় বিএনপির নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় গাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন এমন একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ অভিযোগে নিপুণ রায়কে রাজধানীর রায়েরবাজার…

Read More

সরকারদলীয় ও বিরোধী আইনপ্রণেতাদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হল পাকিস্তানের পার্লামেন্ট। সরকারদলীয় আইনপ্রণেতারা বাজেট অধিবেশনে বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফের বক্তব্য দ্বিতীয় দিনের মতো ব্যাহত করলে দুইপক্ষের মধ্যে মঙ্গলবার এই সংঘর্ষ শুরু হয়। খবর ডন নিউজের। প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের সময় একপক্ষ অপরপক্ষের দিকে বাজেটের নথি ও বই ছুড়ে মারে। উত্তেজনার এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফ হামলার শিকার হতে পারেন এমন আশঙ্কায় দলীয় নেতা কর্মীরা তাকে ঘিরে রাখেন। স্পিকার আসাদ কায়সার তখন শরিফকে বক্তব্য থামাতে বললেও তিনি তা কর্ণপাত করেননি। ভিডিও দেখতে ক্লিক করুন। 

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বার কিংবা রিসোর্ট যেখানে আইন অমান্য করা হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে বুধবার সকালে ২১তম ব্যাচ নবীন ব্যাটালিয়ন আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আরও বলেন, আবু ত্বহা আদনান নিখোঁজের ক্লু আমরা উদ্ধার করার চেষ্টা করছি। এ সময় প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। পরে প্রধান অতিথি তিনজন কৃতি ও চৌকস প্রশিক্ষণার্থীদের পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: কখনো ব্রহ্মপুত্র নদের শীতল হাওয়া, কখনোবা নদীর উত্তাল ঢেউ আবার কখনো নদীর আগ্রাসী ভাঙ্গন-এমনি বাস্তবতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নদী তীরবর্তী গ্রাম কাতলামারীতে জন্ম হয় সফল নারী উদ্যোক্তা রেজবিন হাফিজের। জীবিকার তাগিদে বিদেশ পাড়ি জমানো বাবা আর পল্লী চিকিৎসক মায়ের ঘরে জন্ম নেয়া রেজবিন দুই ভাই এক বোনের মধ্যে মেঝ। আর তাইতো ডানপিঠে রেজবিন ছোট বেলা থেকে স্বপ্ন দেখতেন ব্যতিক্রমী কিছু করার। সহপাঠীদের নিয়ে মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঘাঘট কিংবা বাঙালি নদীর সাথেও সক্ষতা কম ছিলনা তার। চোঁখের সামনে দেখেছেন নদীর হিংস্রতা। তাই বলে মনোবলের ঘাটতি ছিলনা রেজবিনের। জেলার নবাবগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, বাদিয়াখালি উচ্চ বিদ্যালয় ও…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গোবিন্দগঞ্জে কামারদহ ইউনিয়নের খাঁ পাড়া গ্রামে ছুরিকাঘাতে তারেক হাসান (২৫) নামের এক যুবক’কে হত্যার প্রধান আসামি কিলার ফারুককে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৬ জুন) মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তাকে বগুড়া জেলার দুপচাঁচিয়া থেকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই মামুন ও জসিমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করা হয়। জানা যায়, পারিবারিক জমি-জমা নিয়ে বিরোধের জেরে গত ৫ জুন দুপুরে যুবক তারেককে (২৮) গুরুতর আহত করে ফারুক । এসময় তারেককে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়া…

Read More

জসিম উদ্দীন, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : কাপফুটবল টুর্নামেন্টের নির্ধারিত ফুটবল খেলায় পূর্বধলা কে ১-০ গোলে হারিয়ে কলমাকান্দা উপজেলার বালিকা দল বিজয়ী হয়েছে। গত সোমবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। ফাইনাল খেলায় ১০ টি উপজেলার মধ্যে বিজয়ী হয় কলমাকান্দা বালিকা দল। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, নেত্রকোণা পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম খান, কাজি সুমান্না আক্তার, সভাপতি, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, ঝুমা আক্তার, সহ-সভাপতি, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, কামরুন্নেসা আশরাফ দীনা, সাধারণ…

Read More

রিয়াদ, ইবি প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক শিক্ষাবৃত্তির জন্য মনোনিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫৪ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধা বৃত্তিতে ১৩ জন ও সাধারণ বৃত্তিতে ১৪১ জন মনোনিত হয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষা ২০১৬ এর ভিত্তিতে এ বৃত্তি পাবেন। মনোনিতদের আগামী ২৩ জুন এর মধ্যে নির্দিষ্ট গুগল ফর্মে আবেদন করতে হবে। মনোনিতদের তালিকা ও আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য ইবির ওয়েবসাইটে পাওয়া যাবে। এ বৃত্তিপাপ্তির জন্য অনলাইন সুবিধা সম্পন্ন তফসীলভুক্ত ব্যাংকে শিক্ষর্থীর নিজ নামে হিসাব নং খুলতে হবে…

Read More

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ২২২ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪৩ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৫১২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯৫৩টি নমুনা সংগ্রহ এবং ২৩ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬২ লাখ ১৮ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪…

Read More

চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এছাড়া একই ঘটনায় গ্রেপ্তার লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধার (২৪) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে বিমানবন্দর থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসামিদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। এর আগে মঙ্গলবার বিকাল ৩টায় আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সোমবার দিবাগত রাতে ডিবির গুলশান…

Read More

ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের নিখোঁজের বিষয়ে সংসদে কথা বলেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘কোথায় মামলা করবো? কার কাছে মামলা করবো? কার কাছে অভিযোগ করব? কেউ তো জিডি নিতে রাজি হচ্ছেন না, কথাটি বলছিলেন ত্ব-হার স্ত্রী। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন এবং তার সঙ্গে আরও তিন ব্যক্তি নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায় নাই। একই সময় একই ধরনের অভিযোগ করতে দেখেছি নায়িকা পরীমনিকে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি ভাগ্যবতী। কারণ তার মামলা নেয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সেই সৌভাগ্য হয়নি ত্ব-হার পরিবারের। তিনি আরও…

Read More

‘ওরা ট্যাক্স দিবে, ভোট দিবে, ভ্যাট দিবে, কিন্তু আওয়াজ করতে পারবে না। আমরা কোনো কিছু গভীরভাবে অনুভব করতে ভুলে গেছি। বোধহীন হয়ে গেছি। সরকার তার নিজের সুবিধার জন্য সব কিছু করে রেখেছে। রাখেনি শুধু আমাদের সুবিধার্থে কোন কিছু। গাজীপুর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বের হয়ে ঘন্টার পর ঘন্টা সড়কে যানজটের ভোগান্তিতে পড়ে এমন মন্তব্যের চিত্রই তুলে ধরেছেন সুশাসনের জন্য নাগরিক ( সুজন) গাজীপুর এর সদস্য সচিব, জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ইফতেখার শিশির। ওই মহাসড়কে ভোগান্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশিরের স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো- ‘আজ ১৫ই জুন ২০২১। ভোর ৫টায় ঘুম…

Read More

মামলার বিষয়ে কথা বলতে চিত্রনায়িকা পরীমনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গেছেন। বিকাল চারটার পর তিনি গোয়েন্দা কার্যালয়ে পৌঁছান। মামলার বাদী হিসেবে বক্তব্য শোনার জন্য তাকে ডাকা হয়েছে বলে পরীমনি জানিয়েছেন। গত রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ করেন এই অভিনেত্রী। এরপর সাভার থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের হয়। গতকাল সেই মামলায় গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচ জনকে।

Read More

প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মুজিব আদর্শের কর্মীদের কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সবাইকে একটি করে বনজ, ফলদ ও ভেষজ গাছ রোপণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রাঙ্গণে একটি বনজ, একটি ফলদ ও ভেষজ গাছ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী জানান, কৃষক লীগের উদ্যোগে প্রতিবছর আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন বৃক্ষরোপণ করে। এবারও কৃষক লীগের উদ্যোগে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ হবে।

Read More