Author: Saizul Amin

মো: হাবিবুর রহমান,নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া থানাধীন যাদবপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৩৭ পিচ ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসমী কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। ১৭ জুন বৃহস্পতিবার রাত্রি সাড়ে ১২ ঘটিকার দিকে মো: বাদল ফকির (২৭) নামে ওই যুবক কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস অফিসার এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় কালিয়া থানাধীন যাদবপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মো: বাদল ফকির (২৭) কে ৩৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। আটককৃত মো:…

Read More

মো: জসিম উদ্দীন, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নে ১৬ জুন (বুধবার) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ইউনিয়ন কমান্ড কমিটি গঠন সম্পন্ন হয়েছে। লেংগুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বাবু চন্দন বিশ্বাস, আনোয়ার হোসেন আজাদ, মুজিবুর রহমান লাল মিয়া, নুরুল ইসলাম, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুছ বাবুল। অনুষ্ঠানে মোঃ ইমরান হোসেনকে সভাপতি, মোঃ জহিরুল ইসলাম ভূইয়া সদস্য সচিব ও তমল দাড়িংকে সাংগঠনিক সম্মাদক করে ৪১ সদস্য বিশিষ্ট লেংগুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন করা হয়।

Read More

ইবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সাহেদ আহম্মেদকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমী মিথুনকে সদস্য সচিব করা হয়েছে। আগামী দুই বছর তারা এ দায়িত্ব পালন করবেন। বুধবার (১৬ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, শাহানুর হোসেন, ওমর শরীফ, আনারুল ইসলাম, আহসান হাবীব, সবুজ হোসাইন, মেহেদি হাসান হিরা, মনিরুল ইসলাম, নাজমুল ইসলাম, রোকন উদ্দীন, সোলায়মান চৌধুরী শিহাব, সালাহ…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি. সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই হয়েছে। সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার পৌরশহরের হাসপাতাল পয়েন্ট সংলগ্ন এলাকায় ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৪টায় বিদুৎ এর সর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হয়। ভয়াবহ অগ্নিকান্ডে দোকান কোটা পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। । ক্ষতিগ্রস্হ দোকান কোটার মালিক সালমান টি ষ্ঠল এন্ড ভেরাইটিজ প্রোপাইটর শাহজাহান আলম ও পরিবারের লোকজন বর্তমানে খুবই মানবেতর জীবনযাপন করছেন । দোকানের ব্যবসার উপর শাহজাহান তার ১২ সদস্যের ব্যয় নির্ভার করে আসছে। পাশাপাশি সন্তানদের স্কুল কলেজে পড়াশোনার ব্যয়ও এই ব্যবসার উপর নির্ভরশীল। দোকানটি পুড়ে যাওয়ায় পরিবারের লোকজন হতাশায় দিনাতিপাত করছেন। পরিবারের লোকজনের সাথে আলাপকালে জানা…

Read More

প্রায় সাত ঘন্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.কিউ.এম মাহবুব। মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের জন্য ইউজিসির সচিব বরাবর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দেয়ার প্রেক্ষিতে বিকেল ৫.৩০ এর দিকে উপাচার্য দপ্তরের তালা খুলে দেন আন্দোলনরত কর্মচারীরা। এর আগে সকাল ১০.৩০ এর দিকে চাকরি স্থায়ীকরণের দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করেছিলেন তারা। এ বিষয়ে মাস্টার রোল কর্মচারী রিপন গাজী বলেন, “বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ইউজিসির নিকট ১৩২ টি কর্মচারীর পদ সৃষ্টির জন্য আবেদন করা হয়েছে। এসকল পদে মাস্টাররোল কর্মচারীদের নিয়োগ দেয়া হবে। এই আশ্বাসের ভিত্তিতেই আমরা উপাচার্য দপ্তরের তালা খুলে দিয়েছি।”…

Read More

গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন সরকারি দলের সাংসদ এস এম শাহজাদা। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই’। আজ বুধবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন এস এম শাহজাদা। আওয়ামী লীগের এই সাংসদ বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর তিনি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলেন। সেখানে জনগণের রোষানলে পড়তে হয়েছে। উপকূলের অনেক সাংসদকেই এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না, তারা স্থায়ী বেড়িবাঁধ চান। সংসদে বক্তব্য দেওয়ার সময় এস এম শাহজাদা ওই প্ল্যাকার্ডটি নিজের গলায় ঝুলিয়ে দেখান। তিনি বলেন, এলাকাবাসী এ রকম একটি প্ল্যাকার্ড ঝুলিয়েছিল।

Read More

বিএনপি সম্পূর্ণভাবে অস্তিত্ব নিয়ে টিকে আছে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই—বিএনপি কারো দয়ার দল না, বিএনপি কারো দয়াতে টিকে নাই। এই কথাটা অবশ্যই সরকারকে মনে রাখতে হবে। বিএনপি গঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘১৬ জুন সংবাদপত্রের কালো দিবস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল তো দূরের কথা, কোনো বিরোধী দলই চায় না। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে, বিএনপির সঙ্গে একসঙ্গে…

Read More

মহামারি করোনার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় পরীক্ষা নিতে না পেরে এবার অটোপাস দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ৩ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থীকে। তবে এর কিছু শর্ত দেওয়া হয়েছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রমােশন পাওয়ার শর্তগুলোর মধ্যে অন্যতম প্রধান শর্ত হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এসব শিক্ষার্থীদেরকে অবশ্যই ১ম বর্ষের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেউ যদি এই পরীক্ষায় অংশ না নেয় বা পরীক্ষায় অংশ নিয়ে রেগুলেশন অনুযায়ী ‘নট প্রমােটেড’ হয় সেক্ষেত্রে তার শর্তসাপেক্ষে দেওয়া প্রমােশন বাতিল বলে গণ্য হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nu.ac.bd এ পাওয়া যাবে…

Read More

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আরও এক মাস বাড়ানো হয়েছে। এ বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ১৫ জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ চলবে। নতুন এই বিধি নিষেধের আওতায় করোনা সংক্রমণ প্রতিরোধে পর্যটনকেন্দ্র ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি–বেসরকারি অফিস খোলা থাকবে। আর ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে স্থানীয় জেলা প্রশাসক জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে লকডাউনসহ কার্যকর ব্যবস্থা নিতে পারবে। দেশে এখন করোনাভাইরাসের ‘ডেলটা ভেরিয়েন্টের’ সামাজিক সংক্রমণ শুরু হয়েছে। সীমান্তবর্তী কয়েকটি জেলায় তা ছড়িয়ে পড়েছে। এ জন্য সারা দেশে চলমান বিধিনিষেধের পাশাপাশি বিভিন্ন জেলায় বিশেষ ‘লকডাউন’ চলছে। করোনার এই ধরনের…

Read More

দেশে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। একদিনে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ২৮২ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৫৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৭৯ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৫১৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ এবং ২৩ হাজার ৮০৭টি নমুনা…

Read More

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের রিজার্ভ ব্যবহার করে ভালো রিটার্ন আসলে প্রতিবেশী দেশকে ঋণ দিতে পারে বাংলাদেশ।বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারলে এবং ভালো মুনাফা পেলে বিদেশে অর্থ পাচার হবে না। দেশেই বিনিয়োগে উৎসাহ পাবে অনেকে। আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২১তম সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ১০টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।অনুমোদিত প্রস্তাবগুলো হলো: প্রথম প্রস্তাবনা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য ৫…

Read More

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও বাড়তে পারে। মেয়াদ বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব অনুমোদন দিলে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধের মেয়াদ আরও ১০ দিন অর্থাৎ ১৬ জুন মধ্যরাত থেকে ২৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। সর্বশেষ গত ৬ জুন বিধিনিষেধের মেয়াদ ১০ দিন বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই মেয়াদ শেষ হবে আজ বুধবার মধ্যরাতে। কিন্তু দেশে করোনা পরিস্থিতি ফের অবনতিশীল। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছাড়ানো রোধে ইতিমধ্যে…

Read More

হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। ২০ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে মামলাটি করেছে রাজধানীর ভাটারার ‘আল মাদরাসাতু মুঈনুল ইসলাম’ মাদ্রাসা কর্তৃপক্ষ। এর আগেও মামুনুল হকের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মাদ্রাসাটির পক্ষে মুহাদ্দিস মাওলানা আবদুর রাজ্জাক কাসেমী বাদী হয়ে মামলাটির আবেদন করেন। পরে আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। মামলায় অভিযোগে বলা হয়েছে, আল মাদরাসাতু মুঈনুল ইসলামের প্রতিষ্ঠাতা মরহুম মুহতামিম মুফতি আতাউর রহমানের মৃত্যুর আগে বিভিন্ন সময়…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ চার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মিছিলটি বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়। এরপর শহীদ মিনার, দোয়েল চত্বর, কদমফোয়ারা মোড় হয়ে সচিবালয়ের সামনে আসলে পুলিশ আটকে দেয়। এসময় বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে হাতাহাতি হয়। পরে সেখানেই অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। এসময় জোটের নেতা কর্মীরা ‘শিক্ষা ব্যবসা, এক সাথে চলে না’; ‘হল-ক্যাম্পাস খুলে দাও, নাইলে গদি ছেড়ে দাও’; ‘অচল হল সচল করো, শিক্ষা জীবন রক্ষা করো’; ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’; ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে…

Read More

পরমাণু অস্ত্র ও নিত্য নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত থাকলেও খাদ্য সংকটে রয়েছে কিমের উত্তর কোরিয়া। যদিও চলতি বছর উত্তর কোরিয়ার অর্থনীতির বেশ উন্নতি হয়েছে। তবে করোনাভাইরাস এবং সম্প্রতি টাইফুনের কারণে সৃষ্ট খাদ্য সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা যাচ্ছে, দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয় মঙ্গলবার। সেখানে অর্থনৈতিক সমস্যার সমাধানে কী কী পদক্ষেপ নেয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই বৈঠকের নেতৃত্বে ছিলেন কিমই। তিনি জানান, গত ফেব্রুয়ারিতে নেওয়া পদক্ষেপের ফলে শিল্প উৎপাদন ২৫ শতাংশ…

Read More

দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিতে আরও কিছু বিষয় জানতে চেয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ। আজ বুধবার সকালে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) ইথিক্যাল বোর্ড়ের সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল রিচার্স এথিকস কমিটি দেশে করোনা টিকার অনুমোদনের বিষয়টি পর্যালোচনা করছে। সভায় বিএমআরসি আবেদন করা তিনটি কোম্পানিকে অনুমোদন দিতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তিনটি কোম্পানির মধ্যে একটি গ্লোব বায়োটেকের, চীনের একটি এবং ভারত বায়োটেক। তবে শর্ত পূরণ করতে হবে, যেমন মানুষের আগে বানরের শরীরে টিকা প্রয়োগ করতে হবে। বিএমআরসি পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে গ্লোব বায়োটেকের উদ্ভাবিত টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে,…

Read More

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শাসনামলে সাংবাদিক হত্যা ও নির্যাতনের রেকর্ড গড়েছিল তারা এবং তাদের শাসনামলে সাংবাদিকদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও এনেছিল বিএনপি। গণমাধ্যমের সেই শত্রু ও নির্যাতনকারী বিএনপি আজ সাংবাদিকদের বন্ধু সেজেছে। বুধবার (১৬ জুন) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখোশ সবার জানা, বিভিন্ন পেশায় কর্মরতদের উসকানি দিয়ে বিদ্যমান স্থিতিশীলতা নষ্ট করতে চায় বিএনপি। বিএনপির উদ্দেশ্যমূলক ও উসকানিমূলক বক্তব্যের বিপরীতে ওবায়দুল কাদের বলেন, দেশের গণমাধ্যম কর্মীদের স্বার্থের বিপক্ষে কোনো কাজ শেখ হাসিনা সরকার করেনি, করবেও না। শেখ হাসিনা সরকার গণমাধ্যমবান্ধব সরকার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ধর্মীয় বক্তা আবু ত্ব-হা আদনানের নিখোঁজের বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ক্লু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আজ বুধবার গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচ (পুরুষ) রিক্রুট ব্যাটালিয়ন আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রিসোর্ট হোক আর বার হোক যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নিবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা প্রেসক্লাব এর মাসিক কল্যাণ সভা আজ দুপুরে প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলমের কন্ঠে কোরআনুল কারীম তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। উক্ত অনুষ্ঠানে গাইবান্ধা জেলা প্রেসক্লাব এর সভাপতি, শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ রাহুল ইসলাম রুবেল। আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম স্বপন, দপ্তর সম্পাদক মোঃ আপেল মাহমুদ, অর্থ সম্পাদক তপন চন্দ্র দাস, নির্বাহী সদস্য এনএ জোহা কাওছার আহম্মেদ কনক, মোঃ রিফাতুন্নবী রিফাত।

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘দেশের উন্নয়নে যে পদক্ষেপই নেয়া হোক না কেন, সুন্দরবন এবং এর জীববৈচিত্র্য যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়টি গুরুত্ব দেয়া হয়। সুন্দরবনের আয়তন বাড়ানোর জন্য সরকার কৃত্রিম ম্যানগ্রোভ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। সমগ্র উপকূলীয় অঞ্চলে এর বিস্তৃতি ঘটানোর পদক্ষেপ নেয়া হয়েছে। একই সঙ্গে সুন্দরবনের বৃক্ষাদি এবং বন্যপ্রাণী রক্ষার জন্য, বন অপরাধ দমনের জন্য স্মার্ট পেট্রোলিংসহ নানাবিধ ব্যবস্থা নেয়া হয়েছে।’’ বুধবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের বেগম সুলতানা নাদিরার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী জানান, ‘‘জীববৈচিত্র্যের আধার সুন্দরবনে এখন ৩৩৪ প্রজাতির উদ্ভিদ, ১৬৫ প্রজাতির শৈবাল, ১৩ প্রজাতির অর্কিড এবং ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী…

Read More