Author: Saizul Amin

আরিফ শেখ , রংপুর প্রতিনিধিঃ স্বপ্নার (২৬) বিয়ে হয় অতাবুলের (২৯) সাথে ৭ বছর আগে। বিয়ের পর থেকেই কোন দিনও এক কেজির বেশি চাল রান্না করার সৌভাগ্য হয়নি তার। দেড় পোয়া চাল রাধেন নিজের দুই শিশু সোহান(৫), সুজন (৩) ও স্বামীর জন্য । থাকেন মাত্র সাত-আট হাত লম্বায় একটি টিনের চালায় , তাও পাউবো’র ক্যানেলের ধারে। আতাবুল হার্নিয়ার অসুখে দীর্ঘদিন ভুগছে। পৈত্রিক সম্পত্তির হাফ শতক টাকার অভাবে নিজের নামে করে নিতে পারেনি। হাফ শতক নিয়েই বা কি করবে? হাফ শতকে কি বাড়ি হয় ? তাই বড় ভাইকে ছেড়ে দিয়ে বউ ছেলেদের নিয়ে কোন মতে ঘর তুলেছে পাউবো’র ক্যানেলের সরকারি জায়গায়।…

Read More

আবদুল হান্নান, ভোলা: দেশে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ১জুলাই থেকে সারা দেশে কঠোর বিধি-নিষেধ বা ‘লকডাউন’ ঘোষণা করে। করোনায় এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভোলা সদর উপজেলার ইলিশাঘাটে কোস্টগার্ডের সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় কোস্টগার্ডের জোনাল কমান্ডার দক্ষিণ জোন ক্যাপ্টেন এম মনজুর-উল-করিম চৌধুরীর পরিচালনায় ইলিশাঘাটের বিভিন্ন জায়গায় কোস্টগার্ডের অভিযান তদরাকি করা হয়। এম মনজুর-উল-করিম চৌধুরী জানায়, , বাংলাদেশের কোভিড ১৯ বিস্তার রোধে সরকারের বিভিন্ন গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে বাংলাদেশের অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি শুরু থেকে বাংলাদেশ কোস্টগার্ড গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করছে। আরো জানান, এই সমস্ত কর্মকান্ডের মধ্যে বিভিন্ন অবৈধ জলযান,অবৈধ পারাপার, এবং অবৈধ যানবাহন প্রতিরোধ ছাড়াও…

Read More

মোঃ আরাফাত রহমান, জাককানইবি প্রতিনিধি : করোনার কারণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন ক্লাসের পর এবার হাঁটছে অনলাইন পরীক্ষার পথে। দুর্বল নেটওয়ার্ক, অধিক মূল্যের ডাটাপ্যাকসহ নানা প্রতিবন্ধকতায় অনলাইন ক্লাস চললেও পরীক্ষা নেওয়া আদৌ সম্ভব কি না, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তবে, বেশির ভাগ শিক্ষার্থীর মত সেশনজট কমানোর জন্য অনলাইনে পরীক্ষার বিকল্প নেই। তবে, কয়েকজন বিপক্ষেও মত দিয়েছেন। অনলাইন পরীক্ষা নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের নারী শিক্ষার্থীদের মতামত তুলে ধরছেন রাইজিংবিডির ক্যাম্পাস সংবাদদাতা মো. ফাহাদ বিন সাঈদ। লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শারমীন শিমু বলেন, অনলাইন পরীক্ষা মানে ওপেন বুক পরীক্ষা।…

Read More

আরিফুর রহমান, নলছিটি: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ঝালকাঠি নলছিটি উপজেলায় মিঠু নামের একজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মো.সাখাওয়াত হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার দুপুরে সরই গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ওই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

Read More

করোনা নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে সারা দেশে। চলমান সেই লকডাউন বা বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ১৪ জুলাই পর্যন্ত এই বিধি-নিষেধ বাড়ানো হয়েছে। এর আগে লকডাউনের চুতর্থ দিন রবিবার চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এরপর আজ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত এলো সরকারের পক্ষ থেকে।

Read More

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, এক বছর আগে সব জেলায় আইসিইউ বসানোর প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ কারণে করোনা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন আইসিইউ সংকটে মানুষ মারা যাচ্ছে। দেশের ৩৫ জেলায় এখনও আইসিইউ নেই জানিয়ে তিনি বলেন, সকল জেলায় আইসিইউ স্থাপনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের আইসিইউ’র ৭৬ ভাগই ঢাকা বিভাগে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে রাজধানীতেই ৭৩ ভাগ। আইইডিসিআর’বির তথ্য মতে, গত জুন মাসে করোনা শনাক্তের ৭৮ ভাগই ভারতীয় ভ্যারিয়েন্ট। তাই করোনা আক্রান্ত রোগীদের জন্য…

Read More

গোটা দেশে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। ক্রমেই অবনতি হচ্ছে পরিস্থিতির। রবিবার সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যুর পর সোমবার দুপুরের আগেই দেশের বিভিন্ন জেলা থেকে করোনা ও উপসর্গ নিয়ে শতাধিক মৃত্যুর খবর আসল। সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ-সহ দেশের ১১ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া রিপোর্ট লেখা পর্যন্ত…

Read More

সাভারের আশুলিয়া উপজেলার চারি গ্রামে দেখা মিলল বিশ্বের সবচেয়ে খর্বাকার গরুর। বক্সার জাতের এই গরুর ওজন মাত্র ২৬ কেজি। আর উচ্চতা ২০ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে ছোট গরুর তকমা পেতে ইতোমধ্যেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে এটির মালিকপক্ষ। জানা গেছে, শিকর এগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এই খর্বাকার জাতের গরুটির মালিক। প্রতিষ্ঠানটি বছর দুয়েক আগে নওগাঁর এক খামারির থেকে এই গরুটি ক্রয় করেন। গরুটির নাম রাণী। তাকে দিনে দুই বেলা খাবার দিতে হয়। সাধারণ গরুর তুলনায় এটির খাবার লাগে অনেকটা কম। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, তারা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের নিকট আবেদন করেছন গত ২…

Read More

লকডাউন উপেক্ষা করে দোকান-পাট খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সোমবার সকালে বিজয় সরণি মোড়ে ফোয়ারা পরিদর্শন শেষে তিনি একথা জানান। এসময় মেয়র বলেন, বিজয় সরণি মোড়ে যানচলাচল ও যানজট নিরসনে আন্ডারপাস করার পরিকল্পনা করছে উত্তর সিটি করপোরেশন। এছাড়া সকল মোড়গুলোকে কিভাবে কানেকটিভিটির মাধ্যমে যানজট নিরসন করা যায় সে ব্যাপারে চিন্তা করছে উত্তর সিটি করপোরেশন। এসময় সবাইকে মাস্ক পরার আহবান জানান মেয়র আতিকুল ইসলাম। মেয়র আরও বলেন, ৩৩৩ এ ফোন দিলে ত্রাণ পৌঁছে দেওয়া হবে উত্তর সিটি করপোরেশন পক্ষ থেকে।

Read More

চলমান লকডাউনের কারণে রাজশাহীতে আটকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যানবাহন চলাচল বন্ধ থাকায় ঈদে তাদের বাড়ি ফেরা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে সেই শঙ্কা দূর করে দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৫-১৬ জুলাইয়ের দিকে শিক্ষার্থীদের নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন তারা। সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে এখানে আটকে পড়েছেন। আবার অনেকেই এখানে পরীক্ষা না থাকলেও পড়াশুনার জন্য এসেছেন। চলমান লকডাউনের কারণে তারা বাড়ি ফিরতে পারছেন না।  এই লকডাউন কবে উঠবে তা আমরা বলতে পারছি না।…

Read More

আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে অনলাইনে সুরক্ষা প্ল্যাটফর্মে করোনা ভাইরাসের টিকা নিতে আগ্রহীদের জন্য আবারও নিবন্ধন কার্যক্রম শুরু হবে। সোমবার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ভ্যাকসিন নেওয়ার জন্য ন্যূনতম ৪০ বছর বয়স প্রয়োজন হতো। এখন ৩৫ বছরের বেশি বয়সী যে কেউ ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া শিক্ষার্থী ও প্রবাসীসহ অন্য যাদের ভ্যাকসিন দেওয়া হবে, তারাও নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য উন্মুক্ত করে সুরক্ষায় নিবন্ধন করতে পারবেন।

Read More

ঈদুল আজহায় ফের শতভাগ উৎসব ভাতা হতে বঞ্চিত করা হলে প্রতিবাদস্বরূপ প্রতীকী মোরগ কোরবানির ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১৩ সংগঠনের জোট শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি। ঈদের তৃতীয় দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হবে। শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন এবং কমিটির সদস্য সচিব এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের (বামাশিকফো) সভাপতি উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০০৪ সাল হতে ১৭ বছর ধরে এমপিওভুক্ত শিক্ষকরা ২৫ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসছেন। এমপিওভুক্ত এন্ট্রি লেভেলের একজন মাধ্যমিক শিক্ষক…

Read More

জসিম উদ্দীন, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নেত্রকোনা জেলাধীন কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পদক লেখক ভট্টাচার্য ও নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খানের দিকনির্দেশনায় জনসচেতনতা মূলক প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। গতকাল রবিবার উপজেলা সদরের বিভিন্ন জায়গায় এসব মাস্ক বিতরণ করে বিভিন্ন পেশার মানুষের মাঝে জনসচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়। এসময় মাস্ক বিতরণ কালীন উপজেলা ছাত্রলীগের কর্মী কাউসার শেখ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে ও সর্বসময় বাহিরে মাস্ক পড়তে হবে। তাছাড়া বর্তমান পরিস্থিতিে সরকারের কঠোর নিয়ম ও নিজেকে সুরক্ষা রাখতে…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের চতুর্থ দিনে ১০৩ টি মামলায় ৮৯ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। ৪ জুলাই রবিবার জেলা ও উপজেলা প্রশাসনের গঠিত ১৭টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। এর আগে গত ৩ দিনে জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানের সময় স্বাস্থ্যবিধি ও লকডাউনের বিধি-নিষধ অমান্য করায় দায়ে জড়িমানা আদায় করা হয় । এরমধ্যে প্রথম দিন বৃহস্পতিবার ৪৭টি মামলায় জরিমানা করা হয় ২৬ হাজার ২৫০ টাকা ও দ্বিতীয় দিন শুক্রবার দুপুর পর্যন্ত ৭২ টি মামলায় ২৬ হাজার ৯৫০…

Read More

আরিফুর রহমান, নলছিটি : সারা দেশের ন্যায় ঝালকাঠির নলছিটিতে লকডাউন কার্যকর করতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৪ জুলাই) লকডাউনের চতুর্থ দিনে পৌর শহরের পুরানবাজার, লঞ্চঘাট, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়। স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করা হয়েছে। জানা যায়, লকডাউনের চতুর্থ দিন নলছিটির অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। অন্য দিনের তুলনায় সাধারণ মানুষকে বাইরে বের হতে দেখা গেলেও তাদের জিজ্ঞাসাবাদ করে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে । সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার,সহকারী কমিশনার ভূমি মো. সাখাওয়াত হোসেন , নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, সেনাবাহিনী সহ প্রশাসনের বেশ কয়েকটি টিম শহরের গুরুত্বপূর্ণ স্থানে যৌথ অভিযান পরিচালনা করেন।এসময় বেশ…

Read More

করোনা (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকারের জারি করা সাত দিনের কঠোর বিধিনিষেধের (লকডাউন) চতুর্থ দিন আজ। বৃষ্টি উপেক্ষা করে লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জন এবং তৃতীয় দিনে ৬২১ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া তৃতীয় দিনে ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানাও করা হয়। তবে ‘পাঁচ আনি’ মামলা হিসেবে পরিচিত এসব অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিচারকদের ধার্য করা জরিমানার টাকা দিয়ে ছাড়া পাচ্ছেন গ্রেপ্তারদের বেশিরভাগ। অন্যদিকে লকডাউনের তৃতীয়…

Read More

গুজব ও অপপ্রচার ছড়ানো বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের চিন্তা করছে সরকার। বিভিন্ন দেশে হওয়া এ সংক্রান্ত আইনগুলো পর্যালোচনা করে বাংলাদেশেও তা প্রণয়ন হবে বলে জানা গেছে। প্রস্তাবিত আইনে বিদেশি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর ডাটা সেন্টার বা শাখা অফিস বাংলাদেশে স্থাপনের বাধ্যবাধকতার বিধান রাখা হচ্ছে। এটি করা গেলে অপপ্রচারকারীদের খুব সহজেই শনাক্ত ও বিচারের আওতায় আনা সম্ভব হবে। বর্তমানে এমন কর্মকাণ্ড মনিটরিং করার সুযোগ থাকলেও প্রতিরোধ ব্যবস্থা প্রায় নেই। এদিকে বিদেশে বসে যারা রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত, তাদেরকে বিচারের আওতায় আনতে ২০০১ সালে প্রণীত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গত ২৪ জুন পর্যন্ত সংশোধনী নিয়ে গণমত…

Read More

মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার পঞ্চসার ইউ‌নিয়‌নের চর মুক্তাপুরে  চাঁদা না দেওয়ায় ভাঙচুর ও লুটপা‌টের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। শ‌নিবার রাত ১০টার দি‌কে চর মুক্তারপুরে মুন্সীগঞ্জ ও নারায়নগঞ্জ সিমানবর্তি এলাকার ফয়সাল এন্টার প্রাইজ না‌মের এক‌টি অ‌ফিস ভাঙচুর ও লুটপা‌ট ক‌রে সন্ত্রাসীরা। এ সময় ১৭ লাখ ২০ হাজার টাকা, দুইটি চেক বই‌য়ের পাতাসহ শ্রমিকদের মূল‌্যবান কাগজপত্র নি‌য়ে যায় বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি সিমান্তবর্তি হওয়ায় নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগী ফয়সাল। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির কর্ণধার  মো. ফয়সাল জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের ছেলে  জেলা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পদক মো. রু‌বে‌লের নেতৃ‌ত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল হামলা…

Read More

ফিলিপাইনে অবতরণের পূর্বমুহূর্তে ৮৫ জন আরোহী নিয়ে দেশটির বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আরোহীদের বেশিরভাগই সামরিক বাহিনীর সদস্য। এছাড়াও উড়োজাহাজে ৩ জন পাইলট ও ৫ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ডেলফিন লরেঞ্জানা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ জনেরও বেশি আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফিলিপাইনের সেনাবাহিনী প্রধান কিরিলিতো সবেজানা। ফিলিপাইনের বিমানবাহিনীর C130 উড়োজাহাজটি আজ রবিবার সুলু প্রদেশের জুলু দ্বীপে অবতরণের মুহূর্তে বিধ্বস্ত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। সূত্র : এনডিটিভি ও বিবিসি

Read More

আফগানিস্তানে দখল করা অঞ্চলগুলোতে নতুন আইন চালু করেছে তালেবান। দেশটির সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের খবরে এ তথ্য উঠে এসেছে। খবরে বলা হয়েছে, উত্তর-পূর্ব প্রদেশে দখল করা অঞ্চলগুলোতে বৃহস্পতিবার থেকে নতুন আইন চালু করেছে তালেবান। আফগান পুরুষদের দাড়ি রাখতে, নারীদের পুরুষ অভিভাবক ব্যতীত বাড়ির বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা এবং বিয়ের দেনমোহর ও যৌতুক সংক্রান্ত বিধিনিষেধ জারি করা হয়েছে। এ ধরনের বিধিবিধান জারির মাধ্যমে ৯০ দশকের শরিয়াহ শাসনের দিকেই প্রত্যাবর্তন করছে তালেবান। ওই সময় শাস্তি হিসেবে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর, চুরির দায়ে হাত কেটে দেওয়ার বিধান ছিল।

Read More