আগামী ১৫ অক্টোবর থেকে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) টিকা সংক্রান্ত ছক আকারে তথ্য পাঠাতে হবে সব বিশ্ববিদ্যালয়কে। যে বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সে বিশ্ববিদ্যালয়ের আবাসন হলসহ সব কার্যক্রম শুরু করতে পারবে। আজ বৃহস্পতিবার করোনা (কোভিড-১৯) পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির বৈঠক হয়। সভায় এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
Author: Saizul Amin
তুরস্কের সেনারাও ছাড়ছে আফগানিস্তান। তবে কাবুল বিমানবন্দর চালাতে তুরস্কের কাছে ‘কারিগরি সহায়তা চেয়েছে’ তালেবান। নাম প্রকাশে অনিচ্ছুক দুই তুর্কি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছে। তালেবান বলছে, বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে তুরস্কের সেনাদেরও আফগানিস্তান ছাড়তে হবে। ভবিষ্যতে ভ্রাতৃপ্রতিম দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়ন করা হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ তুরস্কও আফগানিস্তানে ন্যাটো মিশনের অংশ ছিল। কাবুল বিমানবন্দরে দেশটির কয়েকশ’ সেনা অবস্থান করছে। তারা কাবুল ছাড়তে শুরু করেছেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আফগানিস্তানের ক্ষমতাসীনরা অনুরোধ করলে কাবুল বিমানবন্দরে সেনা উপস্থিতি থাকতে পারে বলে কয়েক মাস ধরেই বলে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তালেবান রাজধানীসহ দেশের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নেওয়ার…
জাপানি মায়ের দুই শিশুকে হোটেলে রাখার ব্যাপারে বাবা-মা একমত হলেই আদেশ দেবেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুই জাপানি শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিবর্তে উন্নত হোটেলে রাখা প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। শিশুদের বাবার আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও শাহ মঞ্জুরুল হক আদালতে বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারে দুই শিশুর কষ্ট হচ্ছে। শিশুদের বাবা হোটেলের সব খরচ বহন করবেন। আমরা শিশুদের হোটেলে রাখার জন্য আবেদন করেছি। তখন আদালত বলেন, শিশুদের মা নাকানো এরিকো ভিকটিম সাপোর্ট সেন্টার নিয়ে কোনো অভিযোগ করছেন না। তারা বলছেন, শিশুরা ভালো আছে। আপনারা উভয়পক্ষ যদি শিশুদের হোটেলে বা কোনো…
শিক্ষাপ্রতিষ্ঠানের (উচ্চ মাধ্যমিক পর্যন্ত) ছুটি আরেক ধাপ বাড়ানো হয়েছে। এই ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। আজ বৃহস্পতিবার দুপুরে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির বৈঠক হয়। বেঠকে এই সিদ্ধান্তের জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী আরও জানান, আগামী ১৫ অক্টোবর থেকে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলা হবে।
থাকে না কিছু মানুষ এমন? যাদের অনেক লোকজন নিয়ে আড্ডা। মোজ-মাস্তিতে মেতে থাকে সারাক্ষণ। কিছু করতে গেলে, খেতে গেলে মানুষ ছাড়া তাদের জমে না। আমিও কিন্তু তেমন। আমি একা থাকতে পারি না। একমাত্র বই পড়া, মুভি দেখা কিংবা রান্না করার সময় আমার একাকীত্ব ভালো লাগে। তাছাড়া বাকী সময়টা আমার মানুষ প্রয়োজন পড়ে। তবে আমার আশে পাশের মানুষগুলো ঘুরে ফিরে অল্প কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ। সেই কয়েকজনই আমার প্রতিটা সময়ের ভাগিদার। আমি বিশ্বাস করি মানুষ বদলায়। এদের ভিতর কাউকে বদলাতে দেখলে আমিও বদলে যাই। হয়তো অনেকেই আমাকে স্বার্থপর ভাববে, কিন্তু যার দ্বারা ক্ষতি সাধিত হবে তার থেকে দূরে যাওয়া, স্বার্থপরতা বিশেষণ গায়ে…
কুষ্টিয়ার ভেড়ামারায় এক নারী তার চার মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার বিকালে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেষ প্রান্ত ও ভেড়ামারা উপজেলার চকমাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ শিশুটির হত্যাকারী মা আঁখি খাতুনকে আটক করেছে। নিহত চার মাসের শিশু ইয়াকুব আলী ওই গ্রামের মোহন আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহন আলীর স্ত্রী আঁখি একজন মানসিক রোগী। তিনি দেড় মাস ধরে নিজ সন্তান ইয়াকুবকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা করে আসছিলেন। যে কারণে শিশুটিকে নানীর কাছে রেখে লালন-পালন করা হচ্ছিল। বুধবার শিশুটিকে নানীর কাছ থেকে কৌশলে নিজের কাছে নিয়ে আসেন আঁখি। পরে নিজ বাড়ির আঙিনার…
পুত্রসন্তানের জন্ম দিয়েছেন টলিউডের আলোচিত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কলকাতার এক বেসরকারি হাসপাতালে বুধবার ভর্তি হয়েছিলেন তিনি। আনন্দবাজার পত্রিকা আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নবজাতক এবং মা আপাতত ভাল আছেন। ২০১৯ সালে তুরস্কে ব্যবসায়ী নিখিল জৈনকে নিয়ে বিয়ে করেছিলেন নুসরাত। এর পরের বছর ২০২০ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তবে তা কেউই প্রকাশ করেননি। চলতি বছর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। এরপরই নুসরাত ও নিখিলের বিচ্ছেদ প্রকাশ্যে আসে। এ নিয়ে কম জলঘোলা হয়নি। রাজনীতি ও অভিনয় জীবন ছাপিয়ে গত কয়েকমাস ধরে ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় নিয়মিত খবরের শিরোনাম নুসরাত। নুসরাত-নিখিলের বিয়ের…
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নেই, তারপরও সেখানে গিয়ে বিএনপি বিশৃঙ্খলা করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি জানে না সেখানে (চন্দ্রিমা উদ্যানে) জিয়া নাই, জিয়ার লাশ নাই? তাহলে এতো নাটক করে কেন? খালেদা জিয়া বা তারেক জিয়া কি কখনো তার লাশ দেখেছে? ওখানে একটা বাক্স নিয়ে এসেছিল। সেখানে গিয়ে মারামারি ধস্তাধস্তি কেন? মারামারি ধস্তাধস্তির অভ্যাস তাদের এখনো যায়নি।’ শেখ হাসিনা বলেন, আমার মৃত্যুভয় নেই। কোনো আকাঙ্ক্ষাও নেই। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল- বাংলাদেশ ব্যর্থ হোক,…
আফগানিস্তানে দু’দশক পর তালেবানের নিয়ন্ত্রণ ফিরে আসার সময় থেকেই সেখানে অবস্থান করা বিদেশিদের সাথে হাজার হাজার আফগানও দেশ ছাড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। প্রায় ২২ লাখ আফগান ইতোমধ্যেই প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে এবং আরও প্রায় ৩৫ লাখ আফগান দেশের সীমানার মধ্যেই বাস্তুচ্যুত হয়েছে। ঠিক কতো আফগান দেশ ছেড়েছে, তার সুনির্দিষ্ট সংখ্যা এ মুহূর্তে বলা কঠিন- কিন্তু বিমানে করে কতজন দেশ ছেড়েছে তার কিছু হিসাব পাওয়া যাচ্ছে। গত বুধবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এ পর্যন্ত ৮০ হাজারের মতো ব্যক্তিকে কাবুল বিমানবন্দর ব্যবহার করে সরিয়ে এনেছে। গত ১৪ আগস্টের পর থেকে আফগানিস্তানে কেবলমাত্র এই বিমানবন্দরটিই সক্রিয় আছে। তবে এই ৮০ হাজারের মধ্যে কতজন…
স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি নিয়ে সিলেট বিএনপিতে যে ক্ষোভের আগুন জ্বলছে তা কিছুতেই নিভছে না। বরং সময়ের সাথে সেই ক্ষোভের আগুনের উত্তাপ যেন বাড়ছে। সদ্য ঘোষিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিতদের অবমূল্যায়ন ও অপমানের অভিযোগ এনে দল ছাড়ার ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামান। এরপর থেকে গৃহদাহে পুড়তে থাকে সিলেট বিএনপি। শুরু হয় পদত্যাগের হিড়িক। সর্বশেষ গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দলের ৯ উপজেলা ও ৩ পৌর কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক একযোগে পদত্যাগ করেছেন। এছাড়াও আগামীতে স্বেচ্ছাসেবকদলের গণপদত্যাগের পাশাপাশি বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল…
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে ডাকাতের কবল থেকে রক্ষা পেয়েছেন নবাগত চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া। সালওয়া বাবা-মাসহ কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে রোহিতপুর নামক একটি স্থানে ডাকাতের কবলে পড়েন। পরে ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে পুলিশ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাতে ফেসবুকে পুরো ঘটনাটির বর্ণনা দিয়েছেন নিশাত নাওয়ার সালওয়া। তিনি লিখেছেন : অসংখ্য ধন্যবাদ রইলো 999 National Emergency Service ও বাংলাদেশ পুলিশের প্রতি। তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আমি এবং আমার পরিবার আজ বিপদের হাত থেকে উদ্ধার হলাম। আজ রাত ৮টার সময় কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম আমার ব্যক্তিগত গাড়িতে সাথে আমার আম্মু,…
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জিয়াউর রহমান কোথায়, কোন গ্রাউন্ডে যুদ্ধ করেছেন তার কিন্তু কোনো ইতিহাস নাই। আজ বৃহস্পতিবার সকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও অস্তিত্বে কখনও বিশ্বাস করতেন না। তাকে ধরে এনে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরও জিয়াউর রহমান পাকিস্তানি বাহিনীর সদস্য হিসেবে কাজ করেছেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য…
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর সদর ইউনিয়নে পানান গ্রামের ভ্রাম্যমাণ চায়ের দোকানী শাহআলম, বর্ষার পানিতে অসহায় মানবেতর জীবনযাপন করছে। উপজেলার সদর ইউনিয়নে পানান গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে শাহআলম চা বিক্রি করে তার সংসার চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বর্ষার পানিতে তার অস্থায়ী দোকানটি তলিয়ে ব্যবসা বন্ধের পথে। গ্রামের রাস্তার পাশে ছোট্ট কয়েকটি টিন দিয়ে ছাউনি তৈরি করে তার নিচে চা তৈরি করে বিক্রি করে আসছিল সে। গ্রামের মাদ্রাসা পাশের ছোট দোকানের সীমিত আয়ে, দু’বেলা দুমুঠো খেয়ে চলছিল তার পরিবার। কিন্তু বর্তমান করোনা ও বন্যা পরিস্থিতিতে, দোকানটি পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে শাহআলম। চা বিক্রি করতে না পারলে পেটে ভাত জুটবো…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে শহীদ মীর মাহাবুবুর রহমান বাবু এর ২৬ তম শাহাদাৎ বার্ষিকি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। নিবেদিত প্রান শহীদ এ যুবদল নেতাকে হারানোর ২৬ বছর হলেও, দলের প্রতি তার ভালোবাসা ও কাজের মূল্যায়নের উপর স্মৃতিচারণ করেন উপস্থিত সকলকেই। ২৬ আগষ্ট বৃহস্পতিবার সকালে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে, যুবদলের আহবায়ক মো. ফনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম মোল্লা দিপন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম…
মোঃরোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের পুরান বাজারে সেতু কম্পিউটার, খগেন মিস্টান্ন ভান্ডার, মনিকা ট্রেডার্স, সিদ্দিক স্টোর, মঈন সু স্টোরসহ মোট পাঁচটি দোকান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ করে দোকানের মধ্যে থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়ায় পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পরে। আগুনের খবর ছড়িয়ে পড়লে মাদারীপুর বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়াসহ স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর ফায়ার ব্রিগেড এর দুটি ইউনিট পর্যায়ক্রমে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার ব্রিগেডের কর্মীদের কাজ করতে অনেকটা হিমশিম খেতে হয়েছে। এসময় আগুন…
ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি বারবার দিয়ে আসছে ইসরায়েল। এবার সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়ে প্রতিরক্ষা বাজেট অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। দেশটিকে চাপে ফেলতে সব ধরনের চেষ্টাও অব্যাহত রেখেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনার পারদ বেড়েই চলেছে ইরান ও ইসরায়েলের মধ্যে। গত মাসে ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে হামলার পর তা আরও বেড়ে যায়। ইসরায়েলি তেল ট্যাংকারে হামলার জন্য ইরানকেই দায়ী করেছে ইসরায়েল। এবার ইরানকে চাপে ফেলতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলোচনা করবেন যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এদিকে, ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে হামলায় ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। বুধবার তেল আবিবে…
ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নুর এ দিন ধার্য করেন। বৃহস্পতিবার আদালতের পেশকার শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় অভিযোগ গঠন হয়নি। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন বিচারক। ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।…
তালেবানের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। বুধবার জার্মান পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেন। আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে ‘তিক্ত বাস্তবতা’ বলে উল্লেখ করে তিনি আরও বলেন, গত ২০ বছরের অর্জন ধরে রাখতে তালেবানের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন। বক্তৃতা মের্কেল বলেন, “গত ২০ বছরে আফগানিস্তানে যে পরিবর্তন এসেছে তা যথাসম্ভব ধরে রাখার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আর তা করতে আন্তর্জাতিক সমাজের উচিত তালেবানের সঙ্গে সংলাপে বসা।” আগামী ৩১ আগস্ট আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও তিনি আফগানিস্তানের জনগণকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মের্কেল বলেন, ওই তারিখ পর্যন্ত আফগানিস্তান…
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধে যে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ক্রেডিট কার্ডের বিল পরিশোধের জন্য নির্ধারিত সর্বশেষ তারিখের পরের দিন হতে ক্রেডিট কার্ডের অপরিশোধিত বিলের ওপর সুদ বা মুনাফা আরোপযোগ্য হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, ইতোমধ্যে স্বাস্থ্যবিধি পরিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলাসহ গণপরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে। তাই ক্রেডিট কার্ডের বিল পরিশোধের মেয়াদ, লেট পেমেন্ট ফি ও সুদ সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। এক্ষেত্রে কোনোভাবেই লেনদেনের তারিখ হতে সুদ আরোপ করা যাবে না। বিলম্বে পরিশোধিত…
