Author: Saizul Amin

দীর্ঘ ২০ বছর পর রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। ক্ষমতা দখলের পর ১৩ দিন চলে গেলেও এখনও পর্যন্ত সরকার গঠন করতে পারেনি বিদ্রোহী গোষ্ঠীটি। তবে এরই মধ্যে সরকার গঠনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে তালেবান। এরই অংশ হিসেবে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তুরস্ককে অনুরোধ করেছে সংগঠনটি। এ ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্টের রিসেপ তাইয়্যেব এরদোয়ান বলেছেন, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তালেবান যে অনুরোধ করেছে সে বিষয়ে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আঙ্কারা। তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বরের পরে কোন ধরনের নীতি গ্রহণ করা হয় তা দেখার জন্য অপেক্ষা করছে তার দেশ। ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন…

Read More

আফগানিস্তানে ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার কাবুলের পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের একটি স্থানে এই ড্রোন হামলা চালানো হয়। কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ আত্মঘাতী জোড়া বিস্ফোরণের একদিন পর এই হামলা চালাল আমেরিকা। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে- প্রাথমিকভাবে পাওয়া তথ্য বলছে, যাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে, তাকে হত্যা করা সম্ভব হয়েছে। তবে কোনও সাধারণ নাগরিকের মৃত্যুর তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এরপর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার নেপথ্যের লোকজনকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বাইডেন…

Read More

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের কবলে পড়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিশেহারা। ভাইরাসটির প্রকোপ থেকে বাঁচার একমাত্র উপায় এখন টিকাকরণ। সে লক্ষ্যে উদ্যোগও নিয়েছে সরকার। ইতোমধ্যে দেশের অনেক মানুষকে টিকা দেওয়া হয়েছে। দিন যত যাচ্ছে, টিকা গ্রহণে মানুষের আগ্রহও তত বাড়ছে। তাছাড়া টিকাগ্রহণ ছাড়া বিদেশ ভ্রমণসহ অনেক ক্ষেত্রে ঝামেলায় পড়ার আশঙ্কা থেকেও এখন অনেকেই টিকা পেতে উদগ্রীব। কিন্তু আগ্রহ সত্ত্বেও আশানুরূপ মানুষকে এখনও টিকার আওতায় আনা সম্ভব হয়নি। এর অন্যতম কারণ টিকার অপ্রতুলতা। যে কারণে প্রায় এক কোটি ৯০ লাখ মানুষ যা ইতোমধ্যে টিকার জন্য নিবন্ধন করেছেন, তারা এখন এসএমএস  অপেক্ষায় প্রহর গুনছেন। স্বাস্থ্য অধিদফতরের সবশেষ তথ্যানুযায়ী,…

Read More

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহী সংগঠন তালেবান। এরপর দেশটি ছাড়তে মরিয়া হয়ে উঠে বিদেশি গোষ্ঠীকে সহায়তাকারী ছাড়াও কিছু আফগান নাগরিক। এরই অংশ হিসেবে এবার দেশ ছাড়লে আফগান নারী পরিচালক রোয়া হায়দারি। চোখের জলে দেশকে বিদায় জানালেন রোয়া। তবে আবারও ফেরার প্রত্যয় তার কণ্ঠে। সিনেমা পরিচালনার পাশাপাশি ভাল ফটোগ্রাফার রোয়া। সোশ্যাল মিডিয়ায় যে ছবি তিনি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে হাঁটু মুড়ে বসে তিনি। ছবির ক্যাপশনে রোয়া লিখেছেন, “নিজের কথা বলার অধিকার বজায় রাখতে আমাকে আমার দেশ ছাড়তে হচ্ছে। জন্মভূমি ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে।” “আবার শূণ্য থেকে শুরু। নিজের মৃত…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইছকা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আজ শনিবার নাশরা (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর ডুবুরি দল নাশরার মরদেহ উদ্ধার করে। শিশুর চাচা শাহিদ হোসেন নাশরার মরদেহ সনাক্ত করেছেন। এ নিয়ে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিসের উপ-সহকারি কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা নৌকাটি উপরে উঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, কিশোরগঞ্জ থেকে উদ্ধার কাজ চালাতে দমকল বাহিনীর ডুবুরি দল রাতে এসে যোগ দিয়েছেন। রাত…

Read More

আরিফুর রহমান, নলছিটি : “বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় ঝালকাঠির নলছিটিতে মৎস্য সেবা সপ্তাহ শুরু হয়েছে।চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। শনিবার (২৮ অক্টোবর) সকালে বেলা ১১ টায় মৎস্য সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রির সভাপতিত্বে নলছিটি পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন মনু, দৈনিক জাগরণের বরিশাল প্রতিনিধি গোলাম মাওলা শান্ত, দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি কায়কোবাদ তুফান, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম পলাশ ।এসময় সাংবাদিক এস.আর সোহেল,…

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় করতোয়া নদীতে মাছ শিকারে নেমে পানিতে ডুবে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রবিন হাসান (১৪) ওই গ্রামের গোলাম রব্বানীর ছেলে। সে উপজেলার গাড়িদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র। রবিনের সঙ্গে মাছ শিকারে নদীতে নামা চাঁন মিয়া (৪৫) আজকের পত্রিকাকে জানান, স্থানীয় বিভিন্ন বয়সের অন্তত আটজন মানুষের সঙ্গে রবিন মাছ শিকার করতে নদীতে নামে। এ সময় সে সবার সামনে পানিতে তলিয়ে যেতে থাকে। সবাই তাকে উদ্ধারে চেষ্টা করে। তবে মুহূর্তে রবিন পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ…

Read More

ফরহাদ খোন্দকার , ফেনী প্রতিনিধি : বলাৎকারের কথা প্রকাশ করে দেয়ার ভয়ে আরাফাতকে হত্যা করে অধ্যক্ষ মোশারফ আদালত প্রতিবেদক। সোনাগাজীর মাদ্রাসা ছাত্র আরাফাত হোসেন (৯)কে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অধ্যক্ষ মোশারফ হোসেন (৪২) ওই ছাত্রকে বলৎকারের পর বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার ভয়েই হত্যার পথ বেছে নেন বলে আদালতকে জানান তিনি। বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো.জাকির হোসেনের আদালতে অধ্যক্ষের দেয়া জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। মোশারফ হোসেন উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষীগঞ্জ হাফেজ সামছুল হক (রঃ) নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ। তার বাড়ী ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে উপজেলায়। নিহতের আরাফাত একই মাদরাসা ও এতিমখানার ছাত্র ও স্থানীয় চরমজলিশপুর ইউনিয়নের…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জয়বাংলা চত্বরের উদ্বোধন করলেন এমপি পীর ফজলুর রহমান মিসবাহ। বৃহ¯পতিবার দুপুরে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যর বিশেষ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নির্মিত জয়বাংলা চত্বরের উদ্বোধন করেন। পরে পাশে থাকা নির্মিত একটি শহীদ মিনারের উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.সাদি উর রহিম জাদিদ, সহকারী ভূমি কর্মকর্তা আসমাবিন রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন প্রমুখ।

Read More

মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার ৭নং লোহাগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কামঠানা গ্রামের মো. হাবিবুর রহমান মোল্যার(৮০)ছেলে বিশিষ্ঠ ব্যবসায়ী মো. ওয়ালিউর রহমান বিপ্লব পিতার স্বপ্ন পুরন করেছেন। পিতার মো. হাবিবুর রহমান মোল্যার স্বপ্ন ছিল আমার ছেলে মো. ওয়ালিউর রহমান বিপ্লব সুশিক্ষায় শিক্ষিত হয়ে চাকুরি বা ব্যবসা করে সমাজে প্রতিষ্ঠিত হবে এবং অসহায় গরিব মানুষের সেবা করবে। আমার সন্তান ব্যবসা করে এখন সে প্রতিষ্ঠিত। এতে আমার স্বপ্ন পুরণ হলো। আমার ছেলে বিশিষ্ঠ ব্যবসায়ী মো. ওয়ালিউর রহমান বিপ্লব গ্রামের অসহায় হতদরিদ্র মানুষকে বিভিন্ন সময় নগদ টাকা ও খাদ্য সামগ্রী দিয়ে থাকেন।আমার সাত ছেলে ও চার মেয়ে।এর মধ্যে মো. ওয়ালিউর রহমান…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠিতে আন্তঃজেলা প্রতারক আবুল হাসান তুষার (৩৭)গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে পৌরএলাকার কলেজ মোড়ের একটি ভাড়া বাসা থেকে আত্মগোপনে থাকা তুষারকে আটক করেছে ঢাকা মহানগর গুলশান জোনের গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তুষারে কাছ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং বাংলাদেশ পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। আটককৃত তুষার ঝালকাঠি শহরের ষ্টেশন রোডের মৃত খলিলুর রহমানের ছোট ছেলে। তুষারকে আটকের তথ্যটি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান বলেন, প্রতারনার মাধ্যমে সরকারী টাকা আত্মসাত, বিভিন্ন জেলায় গিয়ে নিজেকে গোয়েন্দা পরিচয় দেয়াসহ একাধীক অভিযোগ থাকায় আবুল হাসান তুষারকে আটক করে…

Read More

মো আরাফাত রহমান, জাককানইবি প্রতিনিধি; বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতেই দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা। আমরা আজকে যা কিছু করছি সব কিছুই বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন। শিক্ষা,স্বাস্থ্য সকল ক্ষেত্রেই বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর যত কিছু করার কথা ছিলো তার বাস্তবায়ন। বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর দেখানো পথেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ২৬ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্তৃক আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং জাতীয় শোক দিবস স্মরণে “রক্তস্নাত আগস্ট : বাঙালি জাতির গ্লানি” শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দিপু…

Read More

চট্টগ্রাম নগরের মুরাদপুরের জলাবদ্ধ একটি লানার তীব্র পানির স্রোতে পা পিছলে তলিয়ে যান পথচারী সালেহ আহমদ (৫০)। বুধবার (২৫ আগস্ট) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। কিন্তু গতকাল বুধবার ও আজ  বৃহস্পতিবার দফায় দফায় তল্লাশি চালিয়েও সন্ধান পাওয়া যায়নি তার। আজ ভোর ৬টা থেকে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের ডুবুরি দল ও বিশেষ উদ্ধারকারী টিম তল্লাশি চালালেও খোঁজ মিলেনি তার। নিখোঁজ ওই পথচারীর নাম সালেহ আহমদ। তিনি চকবাজার এলাকায় সবজি ব্যবসা করতেন। তার বাড়ি পটিয়া উপজেলার মনসা গ্রামে। তার পিতার নাম আব্দুল হাকিম। জানা যায়, গত বুধবার সকাল ১১টায় পানির স্রোতে নিখোঁজ হন ওই ব্যবসায়ী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দুপুর পর্যন্ত তল্লাশি…

Read More

প্রচন্ড হতাশায় নিমজ্জিত হয়ে বিএনপি নেতারা আবোল তাবোল বলছেন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের মন্তব্য ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না’-এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, যে দলের নেতৃত্বে স্বাধীনতার সংগ্রাম, যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই দলের নাম আওয়ামী লীগ। আর যারা ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’-শ্লোগান দেয়, তাদেরকে দুই পাশে বসিয়ে সভা করে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না।  তারা কোনো চেতনা ধারণ করে, সেটিই প্রশ্ন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক…

Read More

করোনার (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও বলেছে, বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ পরিস্থিতি এখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে। গত দুই মাসে ডেলটা ধরনের সংক্রমণের হারের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। যদিও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে করোনার ডেলটা ধরনের সংক্রমণ দ্রুতগতিতে বেড়েছে। সিএনএন ও নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ডব্লিউএইচও বলেছে ২২ আগস্ট শেষ হওয়া সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় নতুন করে ৪৫ লাখ মানুষ সংক্রমিত হয়। এক সপ্তাহ আগেও নতুন সংক্রমিতের সংখ্যা প্রায় একই রকম ছিল। দুই মাসের পর্যালোচনার ভিত্তিতে করোনা সংক্রমিতের হার স্থিতিশীল। এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, করোনা সংক্রমণ স্থিতিশীল রয়েছে। তবে তিনি বলেন,…

Read More

১৯৬১ সালের কথা। সে বছরের ২৩ জানুয়ারি আমেরিকার উত্তর ক্যারোলিনার গোল্ডসবোরোতে দু’টি পরমাণু বোমা পড়েছিল। তবে তা কোনও শত্রু দেশের ছিলো না, যুক্তরাষ্ট্রেরই একটি সামরিক বিমান (B-52 bomber) থেকে বোমা দু’টি পড়েছিল। এ ঘটনা নিয়ে পরবর্তীতে বিশ্ব গণমাধ্যমে অনেক লেখালেখি হয়েছে। সেই দু’টি পরমাণু বোমার হাত থেকে একটুর জন্য রক্ষা পেয়েছিল উত্তর ক্যারোলিনা। তা না হলে আরও এক হিরোশিমা দেখতো বিশ্ব। আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার দিন গোল্ডসবোরোর সেমর জনসন বিমানঘাঁটি থেকে মাঝ রাতে বি-৫২জি বোমারু বিমান ওই দু’টি বোমা নিয়ে উড়েছিল। মাঝ আকাশে পরীক্ষামূলক জ্বালানি ভরছিল বিমানটি। তেল নেওয়ার সময়ই বি-৫২জি-তে বড়সড় সমস্যা দেখতে পান জ্বালানি ভরার বিমানের পাইলট।…

Read More

সরকার হটানোর আন্দোলনের জন্য আগাম প্রস্তুতির ডাক দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে নেতা-কর্মীদের প্রতি বিএনপি মহাসচিব এই আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশকে যদি আমরা মুক্ত করতে না পারি, আওয়ামী লীগকে যদি সরাতে না পারিব, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও মুক্ত করতে পারব না। আমরা হাজার হাজার মানুষ যে মিথ্যা মামলা নিয়ে চেপে বসে আছি আমরাও মুক্ত হতে পারবো না। সেজন্য আমি আগাম আন্দোলনের প্রস্তুতির আহবান জানাচ্ছি। আমাদেরকে রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে আসতে হবে, সোচ্চার হতে হবে এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকার তাদেরকে পরাজিত করতে…

Read More

যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলার সঙ্গে ওসামা বিন লাদেনের যুক্ত থাকার কোনো প্রমাণ নেই বলে দাবি করেছে তালেবান। বুধবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এমন দাবি করেন। যদিও এখন পর্যন্ত অসংখ্য প্রমাণ রয়েছে যে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই সন্ত্রাসী হামলার পেছনে ছিলেন সন্ত্রাসী সংগঠন আল-কায়দার সাবেক প্রধান বিন লাদেন। এ খবর দিয়েছে ফক্স নিউজ। খবরে বলা হয়, এনবিসি নিউজের সাংবাদিক রিচার্ড এঙ্গেলের সঙ্গে আফগানিস্তানে এক সাক্ষাৎকারে এমন দাবি করেন মুজাহিদ। তাকে প্রশ্ন করা হয়েছিল যে, তালেবান নতুন করে ক্ষমতা দখলের পর আফগানিস্তান কি আবারও সন্ত্রাসের ঘাটি হয়ে উঠবে কিনা। এর উত্তরে তিনি বলেন, এমন কোনো প্রমাণ নেই যে…

Read More

দেশে একদিনে করোনায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৭২৯ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩১৪ জন এবং এখন পর্যন্ত  ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৭৮৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১৬৭টি নমুনা সংগ্রহ এবং ৩৪ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮৭…

Read More

মোঃ আরাফাত রহমান, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিতব্য কেন্দ্রীয় মসজিদ নির্মাণ কাজে অস্বাভাবিক ধীরগতির অভিযোগ উঠেছে । বিগত ০২ মাস ধরে দৃশ্যত বিশেষ কোন কারণ ছাড়াই বন্ধ রয়েছে নির্মাণ কাজ । তাই যথাসময়ে নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা । গত ০৭/০৪/২০২১ তারিখ ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান । ২২৫২ বর্গমিটার এরিয়ায় ০৯ কোটি টাকা মূল্যের এই প্রকল্পের মেয়াদ ১২ মাস । অথচ টানা ০৫ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মসজিদের পিলার স্থাপনের কাজই শেষ…

Read More