Author: Saizul Amin

রাজধানী মতিঝিল থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ইসলামিক বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চার্জশিটভুক্ত অন্য আসামি হলেন মাহমুদুল হাসান ওরফে মুর্তজা। আজ শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন। তিনি বলেন, ‘গত ২১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রেজাউল করিম এ চার্জশিট দাখিল করেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়েছে।’ গত ৮ এপ্রিল রফিকুল ইসলামের বিরুদ্ধে মো. আদনান শান্তু নামে একজন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় মামলা করেন। এর আগের দিন ৭ এপ্রিল রফিকুল ইসলামকে রাষ্ট্রবিরোধী…

Read More

বায়ুর মান এবং দূষিত শহর চিহ্নিত করার সুইজারল্যান্ডের একটি সংস্থা সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের কথা তুলে ধরেছে। এই দশের মধ্যে ভারতেরই তিন শহর রয়েছে। আইকিউএয়ার নামে সুইস সংস্থাটি জাতিসংঘের দূষণ সংক্রান্ত প্রোগ্রামের তথ্যপ্রযুক্তি সহায়ক। সুইস সংস্থার প্রকাশিত তালিকায় একেবারে প্রথমেই রয়েছে দিল্লির নাম। নভেম্বরের শুরু থেকে বিষাক্ত থেকে বিষাক্ততর হচ্ছে দিল্লির বাতাস। গত ২৪ ঘণ্টায় দিল্লির বায়ু মান সূচক আরও কিছুটা বেড়ে শনিবার সকাল নাগাদ দাঁড়ায় ৫৫৬। শীঘ্রই পরিবহন ৩০ শতাংশ কমিয়ে আনার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। প্রতি বছরই দীপাবলির পর এমন পরিস্থিতি তৈরি হয় দিল্লিতে। বাজি পোড়ানোর পাশাপাশি পড়শি রাজ্যের কৃষি জমিতে ফসলের গোড়া পোড়ানো…

Read More

আরও কমলো পাকিস্তানি মুদ্রার মান। শুক্রবার (১২ নভেম্বর) আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান নেমে গেছে ১৭৬-এ। অর্থাৎ দেশটিতে এক ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১৭৬ রুপি। পাকিস্তানের ইতিহাসে রুপির মান আগে কোনোদিন এত নিচে নামেনি। এর আগে, মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির সর্বনিম্ন মান রেকর্ড হয়েছিল গত ২৬ অক্টোবর। সেদিন ১৭৫ দশমিক ২৬ রুপিতে এক ডলার বিক্রি হয়েছিল।খবর পাকিস্তান ট্যুডে’র। বিশ্লেষকদের মতে, চাহিদার তুলনায় বৈদেশিক মুদ্রার সরবরাহ কম, বিশ্বব্যাপী নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আইএমএফের ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। পাকিস্তান-কুয়েত বিনিয়োগ প্রতিষ্ঠানের গবেষণাপ্রধান সামিউল্লাহ তারিক বলেন, প্রত্যাশিত চলতি হিসাব ঘাটতির কারণে স্থানীয় মুদ্রার মান…

Read More

ক্রিকেট সত্যিই বড় বিচিত্র্য ক্রীড়া ইভেন্টে। কখনো ভুলের সমাহার ঘটালেও কিছু হয় না, আর কখনো এক ভুলেই সব শেষ হয়ে যায়। কাউকে নায়ক থেকে খলনায়ক বানায়, আবার কাউকে খলনায়ক থেকে বানায় মহানায়ক! যে হাসান আলী ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ভারতকে হারিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করে মহানায়ক হয়ে গিয়েছিলেন, একদিন আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ক্যাচ মিস করে তিনিই হয়ে গেলেন খলনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সময়ে ম্যাথু ওয়েডের ক্যাচ নিতে পারেননি হাসান আলী। হারের জন্য ক্যাচ ছাড়াকেই মূল কারণ হিসেবে দেখিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এদিকে পাকিস্তানের অনেক ভক্ত হারের জন্য কাঠগড়ায় তুলেছেন হাসানকে। তাঁর শিয়া মতাবলম্বী ধর্মীয় বিশ্বাস…

Read More

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ভেন্যু দুবাইয়ে ১২টি ম্যাচের ১১টি জিতেছে পরে ব্যাট করা দল। সবশেষ পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়ে ১৭৭ রানের লক্ষ্য ছুঁয়েছে এক ওভার হাতে রেখে। আগামী রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলবে অজিরা। এই ম্যাচেও টস হবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তবে প্রথমে ব্যাট কিংবা বোলিং যাই হোক না কেন জয়ের মানসিকতা নিয়ে খেলবে তারা। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের রাতে টস জিতে ব্যাটিং নেওয়ার পরিকল্পনা নাকি ছিল অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চের। এই প্রসঙ্গে কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ‘ফিঞ্চি আসলে গত রাতে ব্যাটিং নেওয়ার চিন্তা করেছিল কারণ এটা বড় একটা ফাইনাল ছিল, কিন্তু অন্যরা তাকে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে…

Read More

গত বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে স্ট্যান্ডে দাঁড়িয়ে পাকিস্তানের হয়ে চিৎকার করেন সানিয়া। স্বামী শোয়েবের দলের জন্য গলা ফাটান, হাততালি দিয়ে পাক খেলোয়াড়দের উৎসাহ দেন। মাঠের ক্যামেরায় সেটি ধরা পড়ে ভালোভাবেই। এতেই ভারতীয়দের রোষানলে পড়েন দেশটির এই টেনিস তারকা। ভারতীয় তারকার এভাবে প্রকাশ্যে পাকিস্তান সমর্থন করাটা একেবারেই ভালো চোখে নেননি অনেকেই। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নেটিজেনদের রোষের মুখে পড়েন সানিয়া। টুইটে ভারতীয় এই টেনিস সেনসেশনকে কটাক্ষ করে নানা সমালোচনায় মেতেছেন তারা। শোয়েব মালিকের পক্ষে হাতে তালি দেওয়াকে পাকিস্তানকে সমর্থন হিসেবে গণ্য করে কেউ কেউ সানিয়ার জাতীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। অনেকে তো বিষয়টিকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে ছেড়েছেন। তারা সানিয়াকে দেশদ্রোহী আখ্যা…

Read More

চলতি বিশ্বকাপে বারবার স্কুপ আর রিভার্স সুইপে মুশফিকের আউট নিয়ে সমালোচনা কম হয়নি। তারপরও তিনি স্কুপ খেলা ছাড়েননি তিনি। আর এই স্কুপ শটেই বৃহস্পতিবার পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বিদায় করেন অজি তারকা ম্যাথু ওয়েড। তবে শুধু এবার নয়, এর আগেও স্কুপ শটে কপাল পুড়েছে পাকিস্তানের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর দেওয়া যাক। ফাইনালে মুখোমুখি ভারত আর পাকিস্তান। সেবার সবাই ধরে নিয়েছিলেন, পাকিস্তানই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। কিন্তু যোগিন্দরের ফুল লেংথ বল শর্ট ফাইন লেগের উপর দিয়ে মিসবাহ ইল হক স্কুপ খেলতে যান। ব্যটে-বলে একেবারেই হয়নি। বল সোজা চলে যায় শান্তাকুমারান শ্রীশান্তের হাতে। পাকিস্তান ৫ রানে হেরে যায়। বিশ্বকাপ জিতে যায়…

Read More

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বাধাকানাই ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে মাইক প্রতীক নিয়ে চার হাজার ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফিলিপাইনের নারী জিন ক্যাটামিন প্রেট্রিয়াকা (জেসমিন)। একজন বিদেশি নারী হয়েও ভালোবেসে সবার মন জয় করেছেন তিনি। জানা যায়, সিঙ্গাপুরের প্রবাসজীবনে থাকার সময় ফিলিপাইনের নারী জিন ক্যাটামিন প্রেট্রিয়াকার সঙ্গে পরিচয় হয় ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়নের দবরদস্থা গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার। সেই থেকে তাদের প্রেম। পরে পরিণয়। ২০১০ সালে সুদূর ফিলিপাইনে গিয়ে জিন ক্যাটামিনাকে বিয়ে করেন জুলহাস। জাহিদুল ইসলাম নামের এক পুত্রসন্তান আছে এই দম্পতির। ধর্মান্তরিত হয়ে জিন ক্যাটামিন ইসলাম ধর্মে দীক্ষিত হন। জিন ক্যাটামিন প্রেট্রিয়াকা থেকে তার নাম হয় জেসমিন আক্তার।…

Read More

ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় চলন্ত বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত ওই যাত্রী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর গাড়ির চালক মো. হাসান ও হেলপার মো. আশরাফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুলভ বলেন, তর্কাতর্কির জেরে শুক্রবার রাতে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠার পর চালক-হেলপারকে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগী যাত্রী সুস্থ হলে তার কাছ থেকেও ঘটনা সম্পর্কে জানা হবে। এরপর আইনগত…

Read More

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, সুশাসনের জন্য নাগরিক সুজন গণ মানুষের অধিকার নিয়েই কাজ করছে। এটি একটি অরাজনৈতিক সংগঠন। জনগণের কল্যাণের জন্য যা যা দরকার সুজন তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে যে কোন নির্বাচনের সময় প্রার্থীদের জনগণের মুখোমুখি দাড়ঁ করিয়ে নির্বাচিত হলে জনগণের কল্যাণের জন্য কি কী করবেন এমন প্রতিশ্রুতি আদায় করা হয়। এটি খুব ভাল একটি উদ্যোগ। আগামীতে সুজন এর কর্মকান্ড আরো সুন্দর ও বিস্তৃত হোক উনিশ বছর পূর্তি অনুষ্ঠানে সেই শুভ কামনা। শুক্রবার ১২ নভেম্বর সন্ধা ৬ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’ কার্যালয়ে সুজন আয়োজিত ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও…

Read More

মাদারীপুর প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে মাদারীপুরের কালকিনি ও ডাসার দুটি উপজেলার ১৩টি ইউনিয়নের ৪টি আওয়ামীলীগ, ৯টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে কালকিনি উপজেলার হলরুমে এই ফলাফল ঘোষণা করা হয়। কালকিনিতে ৮টি ইউনিয়নের মধ্যে ৫ জন স্বতন্ত্র প্রার্থী ও ৩টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বিজয়ী হয়েছে। এছাড়াও ডাসার উপজেলার ৫ টি ইউনিয়নের ১ টিতে আওয়ামীলীগ প্রার্থী ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী। কালকিনি উপজেলায় স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন- লক্ষীপুর ইউনিয়নে মৌসুমি হক সুলাতানা, সাহেবরামপুর ইউনিয়নে মুরাদ সরদার, বাশগাড়ী ইউনিয়নে মোস্তাফিজুর রহমান সুমন, কয়ারিয়া ইউনিয়নে কামরুল ইসলাম মোল্লা (নুর মোহাম্মদ), শিকারমঙ্গল ইউনিয়নে সিরাজুল হক মাল। আওয়ামীলীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান হলেন-…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা নদীতে ওটি সাগর নন্দিনী ৩ নামক একটি তেলের জাহাজে আগুন লেগে কামুরুল ইসলাম নামে জাহাজের সুকানির মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয়েছেন ৭ জন। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়।সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার (১২ নভেম্বর ) সকাল ৮ টার দিকে সুগন্ধা নদীতে নোঙর করা ‘ওটি সাগর নন্দিনী নামক ওই তেলের জাহাজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের…

Read More

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মার্কার ৬জন ও বিদ্রোহী ৬ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।বেসরকারী ফলাফলে এস বিকে ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রার্থী আরিফান হাসান চৌধুরী নুথান দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এ ছাড়া ফতেপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী গোলাম হায়দার নান্টু,পান্তাপাড়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মাজহারুল ইসলাম স্বপন,স্বরুপপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মিজানুর রহমান,শ্যামকুড় ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী জামিরুল ইসলাম,নেপা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী সামসুল আলম মৃধা, কাজীরবেড় ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মোঃ ইয়ানবী, বাঁশবাড়ীয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা জিন্টু,যাদবপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী সালাহউদ্দিন আহম্মেদ।নাটিমা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী আবুল কাশেম মাষ্টার, মান্দারবাড়ীয়া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী আমিনুর রহমান ও আজমপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী শাহাজান আলী…

Read More

মো. আরাফাত রহমান, জাককানইবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) -এর কনফারেন্স কক্ষ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯ টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় ফিতা ও কেক কেটে কক্ষ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি রাশেদুজ্জামান রনির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির এবং ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন । উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে এমন একটি কক্ষ উপহার দিতে পেরে আমি অত্যন্ত…

Read More

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে তিনি আগুনেও ঝাঁপ দেবেন। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। এ সময় ইউপি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সজ্জন ব্যক্তি, সফল মানুষ। কিন্তু তাকে সহযোগিতা করার জন্য সেখানে আরেকজনকে দায়িত্ব দেওয়া উচিত। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানান তিনি। আপনাকে দায়িত্ব দিলে পালন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমার মা। তিনি আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবে। তিনি যদি বলেন, আগুনে ঝাঁপ দে, মুরাদ।…

Read More

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। পাশাপাশি আদালত পর্যবেক্ষণে জানিয়েছেন, ৭২ ঘণ্টার বেশি হলে পুলিশ যেন ধর্ষণ মামলা না নেয়। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহার এ আদেশ দেন। আদালত আরও বলেন, রাষ্ট্রপক্ষ এই মামলায় অভিযোগ প্রমাণ করতে পারেনি। আদালতের সময় নষ্ট হয়েছে। খালাস পাওয়া বাকি চারজন হলেন সাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন। ২০১৭ সালের ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে বনানী…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের, এমন অভিযোগ উঠেছে। উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার সেহরাইল গ্রামের আব্দুল মালেক খানের ছেলে মো. চঞ্চল ভাদ্রা ইউনিয়নের সারের ডিলারের কাছ থেকে যমুনা ফার্টিলাইজারের সার ১ হাজার টাকা করে ক্রয় করেন। যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি বস্তায় ২ শত টাকা বেশি। ভাদ্রা ইউনিয়নের সার ব্যবসায়ী রবিউল বস্তায় ২শত টাকা বেশি দামে সার বিক্রির প্রসঙ্গে বলেন, বাইরে থেকে কেনা সারের খরচ তুলতে কেজিতে ৫০ পয়সা বেশিতে বিক্রি করেছি। তবে সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি করিনি। এছাড়াও উপজেলার সদর ইউনিয়ন সহ আশেপাশের…

Read More

প্রেমিকাকে ১৮ বার ছুরিকাঘাত করেছেন প্রেমিক। বিয়ে করতে না চাওয়ায় ওই তরুণীর ওপর এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১০ নভেম্বর) ভারতের হায়দরাবাদে এই ঘটনা ঘটেছে। হামলাকারীর নাম বাসাভরাজ। ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রেমিকা। ফলে রাগের মাথায় নুজেরই প্রেমিকার ওপর হামলা চালান তিনি। ওই তরুণীর বাড়িতেই তার ওপর হামলা চালানো হয়েছে। বাসাভরাজ এবং তার প্রেমিকা সিরিশা নামের ওই তরুণী বাড়ি বিক্রবাদ জেলার দৌলতাবাদে। তাদের মধ্যে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এর মধ্যেই ওই তরুণী অন্য একজনের সঙ্গে আংটি বদল করেন। আর এই…

Read More

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে স্থানীয় মসজিদের ইমাম মসজিদের মাইকে ঘোষণা দেন, ভোটকেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে ভোট দিচ্ছে। এ ঘোষণার পর ভোটকেন্দ্রে উত্তেজনা শুরু হয়। স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে একদল বহিরাগত ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় পুলিশ বাধা দিলে বহিরাগতদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিতে জশ মিয়া, শাওন আহমেদ ও নাজমুল নামে তিনজন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা আরও জানান, মানিকারচর জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল হাসান মসজিদের মাইকে ঘোষণা দেন ভোটকেন্দ্রে বহিরাগতরা…

Read More

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী প্রথমবারের মতো নির্বাচনের মাঠে নেমে সুবিধা করতে পারেননি। চলতি বছরের নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে হেরেছিলেন। এবার দল বিজেপির সঙ্গে সম্পর্কই ছিন্ন করে ফেললেন তিনি। টুইটারে শ্রাবন্তী নিজেই এ ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দল ছাড়ার কথা ঘোষণা করে শ্রাবন্তী টুইটে লিখেছেন, ‘বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’ গত ১ মার্চ বিজেপি-তে যোগ দেন শ্রাবন্তী। নির্বাচনে হেরে যাওয়ায় বিজেপির মধ্যে কঠিন সমালোচনার মুখে পড়েন তিনি। সম্প্রতি অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। শ্রাবন্তীও পশ্চিমবঙ্গের শাসক দল…

Read More