Author: Saizul Amin

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন বাতিল করা হয়েছে। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট নবায়নের ওই আবেদন করা হয়েছিল। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর সূত্র এই তথ্য নিশ্চিত করে গণমাধ্যকে জানিয়েছে, খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ায় আইন অনুযায়ী তার পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই। প্রসঙ্গত, গত ৬ মে খালেদা জিয়ার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নবায়নের আবেদন করা হয়। এখন দেওয়া হচ্ছে ই-পাসপোর্ট। তাই নবায়ন করতে হলে খালেদা জিয়াকেও ই-পাসপোর্টের আবেদন করতে হবে। এমআরপি পাসপোর্ট হলে নতুন করে ছবি তোলা ও আঙুলের ছাপ না নিয়েই নবায়নের সুযোগ ছিল। ই-পাসপোর্টের বেলায় নতুন করে ১০ আঙুলের ছাপ ও চোখের ছবি নিতে…

Read More

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারত-পাকিস্তানের লড়াই নয় বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এটা ইন্ডিয়া-পাকিস্তানের লড়াই নয়। এটি মুক্তিবাহিনী, মৈত্রীবাহিনী এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। এই যুদ্ধে ভারত সাহায্য করেছে স্বাধীন বাংলাদেশকে। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতির ৫০ বছর পূর্তিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এই আলোচনা সভার আয়োজন করে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের যে রক্তের সম্পর্ক, তা আরও গভীরভাবে উদযাপন করতে চাই। আমি তো সেই দিনের আশায় আছি, যেদিন ভারতসহ প্রতিবেশী দেশে আনাগোনা করতে কোনো ভিসা লাগবে না। তারা…

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া -নওগাঁ সড়কে বগুড়া শহরতলীর সিল্কিবান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম বগুড়া শহরের ছিলিমপুর এলাকার মমতাজ মহুরীর ছেলে। তিনি আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। নিহত নজরুল ইসলামের ছেলে শিপন জানান, তার বাবা একই অফিসে কর্মরত আইনুর ইসলাম নামের একজনের সঙ্গে মোটরসাইকেল যোগে অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে গোদারপাড়া বাজার পার হয়ে সিল্কিবান্দা এলাকায় কাফেলা কোল্ড স্টোরেজের সামনে নওগাঁগামী একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই সড়কে…

Read More

রাজারবাগ পীর-অনুসারিদের কার্যক্রম জঙ্গিবাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও তার অনুসারিদের কার্যক্রম জঙ্গিবাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে জঙ্গি দমনে পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। প্রতিবেদনে তারা বলেছে, পীর দিল্লুর রহমান ও তার অনুসারিদের প্রচার-প্রচারণার মাধ্যমে নানাভাবে ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদ, ধর্মীয় কুসংস্কার ও সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে। পূর্বনির্দেশনা অনুসারে আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করে সিটিটিসি। প্রতিবেদনের ওপর শুনানি শেষে রাজারবাগ পীরের কর্মকাণ্ডের ওপর সার্বক্ষণিক নজর রাখতে সিটিটিসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হাই…

Read More

প্রথমে মানি লন্ডারিংয়ের সব তথ্য তুলে ধরে মানব পাচারের গডফাদার বলে অভিযুক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে মামলার চার্জশিট থেকে সেই গডফাদারকেই বাদ দিয়েছে সংস্থাটি। ওই ব্যক্তি হলেন মোহাম্মদ আছেম। তার বাড়ি কক্সবাজারের টেকনাফে। তার বিরুদ্ধে ২০১৭ সালের ৩ মে রাজধানীর বনানী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন সিআইডির পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক খান। মামলায় আসামি করা হয় আরিফুজ্জামান আকন্দ, মোহাম্মদ আছেম, তার মা খতিজা বেগম, ওসমান সরোয়ার ও মো. একরামকে। অপর পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন গত বছর ৯ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। ২০ আগস্ট আদালত তা গ্রহণ করে। এখানে আছেমকে বাদ দিয়ে…

Read More

ব্যালন ডি’অর জয়ের পর সম্প্রতি ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। সেখানে তিনি কথা বলেছেন জীবনের নানা ঘটনা নিয়ে। প্রসঙ্গক্রমে উঠে এসেছে পিএসজিতে ৩০ নম্বর জার্সি নেওয়ার কারণও। লিওনেল মেসি বলেন, ‘১০ নম্বর আগে থেকেই নেইমারের ছিল। আমি তো এখানে (পিএসজি) নতুন এসেছি দলকে সাহায্য করতে। আমাকে ১০ নম্বর জার্সি দেওয়ার প্রস্তাব করেছিল নেই (নেইমার), সেটা ওর বিশাল মহানুভবতা। আমি জানতাম সে এমনটা করবে। কারণ, আমি ওকে চিনি, বার্সেলোনায় একসঙ্গে অনেক সময় কাটিয়েছি এবং খুব ভালো বন্ধুও।’ ‘কিন্তু আমার মনে হয়েছে, ১০ নম্বরটা জার্সিটা ওর কাছেই থাকা ভালো এবং সেটা তাকে মানায়ও।…

Read More

নতুন করে দাপট দেখাচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বিশ্বজুড়ে বাড়ছে আতঙ্ক। ওমিক্রনের কারণে আবারও পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যেই অক্সফোর্ড-অস্ট্রাজেনেকা কোভিড টিকার অন্যতম আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী সারাহ গিলবার্ট সতর্ক করেছেন ভবিষ্যতের আরও একটি মহামারি নিয়ে। ৪৪তম রিচার্ড ডিম্বলবাই বক্তৃতা প্রদানকালে সারাহ গিলবার্ট বলেছেন, মহামারি মোকাবিলায় প্রস্তুতির জন্য আরও তহবিল থাকা দরকার। তিনি আরও সতর্ক করেছেন, ওমিক্রনের বিরুদ্ধে টিকা কম কার্যকর হতে পারে। এটি সম্পর্কে বিস্তারিত জানা না পর্যন্ত জনগণকে সতর্ক থাকতে হবে। ব্রিটিশ এই বিজ্ঞানী বলেন, ‘এটাই শেষবার নয় যে, কোনো ভাইরাস আমাদের জীবন এবং জীবিকাকে হুমকির মুখে ফেলবে। সত্যটা হলো, পরবর্তী মহামারি আরও খারাপ হতে পারে।…

Read More

ভারতে দাপট দেখাচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ফলে দেশটিতে মহামারির তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইতিমধ্যে ২১ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। রবিবার রাজস্থানের জয়পুরে ৯ জন এবং মহারাষ্ট্রে সাতজন করোনা রোগী শনাক্ত হন, যাদের প্রত্যেকেই ওমিক্রনে আক্রান্ত। মহারাষ্ট্রে সাতজন ওমিক্রন আক্রান্তের মধ্যে চারজন বিদেশ থেকে ফিরেছেন। বাকি তিনজন ওই চারজনের ঘনিষ্ঠ। এতে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা হলো আট। আর ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২১। মহারাষ্ট্রে আক্রান্তরা সকলেই পুণের বাসিন্দা। অন্যদিকে, জয়পুরে রবিবার ৯ জনের শরীরে করোনার ওমিক্রন রূপের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে রাজস্থানের স্বাস্থ্য দফতর। জানা গেছে, ২৪ নভেম্বর নাইজেরিয়ার লাগোস থেকে ভাইয়ের সঙ্গে দেখা…

Read More

বঙ্গোপসাগর অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় জাওয়াদ ঘিরে আবহাওয়া অধিদফর যে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে আসছিল তার ১৪ নম্বর বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ সন্ধ্যা নাগাদ লঘুচাপে পরিণত হবে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এবং বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কি. মি. বেগে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ (সোমবার) সকাল ১০টা থেকে…

Read More

প্রথমবারের মতো কোরিয়ান ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করেছেন দক্ষিণ কোরিয়ার ইসলামিক গবেষক ড. হামিদ চৈ ইয়াং কিল। ‘ইসলামিক কল ইন কোরিয়া’ নামে খ্যাত ড. হামিদ সাত বছর গবেষণা চালিয়ে কোরিয়ান ভাষায় পবিত্র কোরআনের প্রথম অনুবাদ করেন। জানা যায়, কোরিয়ানরা ১২০০ বছর আগে প্রথমবারের মত ইসলামের সংস্পর্শে আসলেও কোরিয়ান ভাষায় পবিত্র কোরআনের কোনো অনুবাদ গ্রন্থ এতদিন ছিল না। এবার সেই ঘটতি মিটলো। ড. হামিদ চৈ ১৯৭৫ সালে কোরিয়ার হানকুক বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা থেকে ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ন অ্যান্ড দাওয়াহ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে ড.…

Read More

প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালট পেপার নয়, মার্বেল দিয়ে ভোট দিয়েছে গাম্বিয়ার জনগণ। স্থানীয় সময় শনিবার সকালে দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়। খবর ভয়েস অব আমেরিকা’র। গাম্বিয়ার স্বাধীন নির্বাচন কমিশন আইইসি জানিয়েছে, ২৫ লাখ জনগোষ্ঠীর মধ্যে ভোটার হচ্ছেন ১০ লাখ। নির্বাচনে বিপুলসংখ্যক মানুষ ভোট দেন। রাজধানী বানজুলের একটি ভোটকেন্দ্রে কর্মকর্তাদের ভোটের ড্রাম বহন করে নিয়ে যান। ড্রামগুলোতে প্রার্থীর ছবি সেঁটে দেওয়া ছিল। সেই ছবি দেখে প্রার্থী বাছাই করে এসব ড্রামে মার্বেল ফেলে ভোটাররা। আইইসির রিটার্নিং কর্মকর্তা মামাদু এ. ব্যারি জানিয়েছেন, গাম্বিয়ার জনগণ ভোট দেওয়ার জন্য কাচের মার্বেল ব্যবহার করার প্রক্রিয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। উচ্চ নিরক্ষরতার হারের দেশটিতে ব্যালট নষ্ট হওয়া বন্ধে ১৯৬০-এর দশকে…

Read More

‘আহ মেয়েটা কি হট, দেখ দেখ ফিগার কি, মাল একখানা’- এমন শব্দ বা এর চেয়েও জঘন্য শব্দ শুনে নাই এমন নারী কেউ নাই বোধ করি। প্রতিনিয়ত রাস্তা ঘাটে অশালীন চাহনি, অঙ্গভঙ্গীর সাথে অশ্রাব্য শব্দ কানে আসে নারীদের। এর জন্য বয়সের সীমারেখা লাগে না। কিশোরী থেকে শুরু করে বয়স্কা নারীও এ অবস্থার শিকার হয়। সাম্প্রতিক সময়ে সামাজিক গণমাধ্যমে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের ফোনালাপ ভিডিও বা আলাপচারিতায় যে অশালীন ভাষা ব্যবহার করা হয় তা সত্যি লজ্জিত করে এ সমাজকে। শুধু তাই নয় যাকে উদ্দেশ্য করে এ অশালীন ভাষাগুলো ব্যবহার করা হয় তা মুখে আনা বা স্মরণ করাও তার জন্য যন্ত্রণাদায়ক। আবার…

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদরাসার পুরাতন বিজ্ঞান ভবন টেন্ডার ছাড়া অত্যন্ত গোপনে ভাংচুর করার অভিযোগ উঠেছে। শেরপুরের প্রাণকেন্দ্রে করতোয়া নদীর পশ্চিম তীরবর্তী প্রায় ২২বিঘা সম্পত্তির ওপরে ইতিহাসের পীঠস্থানে ১৯৩৭সালে শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদরাসাটি স্থাপিত হয়। এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত শেরপুর আলীয়া মাদরাসার নামে প্রায় ৫২ একর সম্পত্তি সে সময় মানুষ দান করেন। সম্প্রতি শেরপুর আলীয়া মাদরাসার একটি বিজ্ঞান ভবন টেন্ডার ছাড়া ভাংচুর শুরু হলে বিষয়টি অনেকের নজরে আসে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান জানান, ২০১৯ সালের ১৩ এপ্রিল এ ব্যাপারে প্রথম মিটিং হয়। সে সময় মাদরাসার সভাপতির দায়িত্বে ছিলেন বগুড়া-৫ শেরপুর-ধুনট…

Read More

আমিনুল হক, সুনামগঞ্জঃ বিজয়ের মাস ডিসেম্বর। দেশের প্রত্যেক নাগরিকদের এই মাস স্মরণ করিয়ে দেয় কোন জেলা কখন হানাদার মুক্ত হয়েছিল। এর মধ্যে সীমান্তবর্তী জেলা সদর সুনামগঞ্জ আজকের এই দিনে পাক হানাদার মুক্ত হয়েছিল। আজ ৬ ডিসেম্বর, সুনামগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় সুনামগঞ্জ শহর। পরাজয় নিশ্চিত জেনে পিছু হাটতে থাকা পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের ভয়ে পালিয়ে যায় সুনামগঞ্জ। মুক্তিযোদ্ধাদের সাড়াশি অভিযানের খবর পেয়েই। ওইদিন সুনামগঞ্জ ছাড়তে বাধ্য হয় তারা। পরই মুক্ত হওয়ার আনন্দে জয় বাংলা শ্লোগানে মুখরিত হতে থাকে সুনামগঞ্জ। উড়তে থাকে বাংলাদেশের লাল-সবুজের পতাকা। শত শত মানুষ রাস্তায় নেমে বিজয়ের সুখটা…

Read More

শেখ জহিরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধিঃ নান্দাইলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ ইউপির মধ্যে ১০ ইউপিতে দলীয় মনোনয়ন প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় নান্দাইল উপজেলা সদরে দলীয় কার্যালয়ে ১০ ইউপির হাতপাখা মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মাঝে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। ইসলমী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি আবুল হাসেমের সভাপতিত্বে নান্দাইল উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রচার সম্পাদক মাওলানা তারিক জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর সভাপতি গোলাম মাওলা ভূঁইয়া,নান্দাইল উপজেলার সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ্, যুগ্নসাধারন সম্পাদক ডা: মেহেদী হাসান পলাশ, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক ডা: ফরিদ উদ্দিন, শ্রমিক আন্দোলনের সভাপতি…

Read More

আবদুল হান্নান, ভোলা: ভোলায় যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু(৩২) হত্যার প্রধান আসামী এবং এজাহারভূক্ত আসামি জামাল হোসেন চকেট ওরপে চকেট জামালকে আটক করেছে পুলিশ। রোববার (৫ ডিসেম্বর) ১১টায় প্রেস কনফারেন্স এর মাধ্যমে এ তথ্য জানান ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বিকালে ভোলা সদর উপজেলার নাসিরমাঝি এলাকার মেঘনা নদীতে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু নিহত হন। এ ঘটনায় টিটুর ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। টিটু হত্যা মামলায় পুলিশ এর আগে আবিল বাশার নামে অপর এক আসামিকে গ্রেফতার করেছে। এই মামলার ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে…

Read More

সেশনজট নিরসনে সাধারণ শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনা করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য ড. একিউএম মাহবুব। রবিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় একাডেমিক ভবনের ছয়তলায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন অনুষদের ডিন ড. রাজিউর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ শরাফত আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এসময় শিক্ষার্থীরা সেশনজট নিরসনে বিভিন্ন মতামত দেয়ার পাশাপাশি ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করা, রুম সংকট, শিক্ষক সংকট, ল্যাব সমস্যাসহ বিভিন্ন বিষয়ে উপাচার্যের নিকট দাবি উপস্থাপন করেন। ইতিহাস বিভাগের শিক্ষার্থী কারিমুল হক বলেন, “বিজ্ঞান কিংবা ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের ল্যাব প্রয়োজন হলেও মানবিক…

Read More

আশরাফুল হাসান: ঝিনাইদহের শৈলকুপায় জনগনের ভালোবাসায় সিক্ত হলেন আওয়ামী লীগের দলীয় মনোনিত নৌকার প্রার্থীরা। তারা মনোনয়ন পেয়ে এলাকার ফিরলে ফুল দিয়ে বরণ করে নিয়েছে স্ব-স্ব ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ জনগন। সারুটিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন। আসন্ন ৫ম ধাপের ইউপি নির্বাচনে তিনি আবারও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতিক) পেয়েছেন। আগামী ৫ জানুয়ারী ২০২২ তারিখে এ উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। দল তাকে মনোনয়ন (নৌকা প্রতিক) দেয়ায় আনন্দের জোয়ারে ভাসছে সারুটিয়া ইউনিয়নবাসী। দলীয় মনোনয়ন হাতে নিয়ে ইউনিয়নে ফেরার পর টানা দুই বারের নির্বাচিত আওয়ামী লীগের বর্তমান ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনকে…

Read More

তানভীর আহমেদ: তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের (২০২১-২০২২) বাজেট পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ই ডিসেম্বর) কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: রায়হান কবির। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুব উন্নয়ন কমকর্তা ইকবাল হোসেন, সমবায় কর্মকতা নাজমুল হক, উপজেলা কৃষি সম্প্রসারন কমকর্তা মো: সালাউদ্দিন, সাংবাদিক আবুল কাশেম, রোকন গনি, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা পরিবার…

Read More

আবদুল হান্নান, ভোলা জেলা প্রতিনিধি: “নিজে সচেতন হলে বাঁচবে একটি প্রাণ”- কথাটি সড়ক দুর্ঘটনার সাথে জড়িয়ে রয়েছে । বর্তমানে সড়ক দুর্ঘটনা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চারদিকে সড়ক দুর্ঘটনার কথা শুনলে যেন মনে হয় মৃত্যুর মিছিল চলছে আর আমরা সকলে উঠেপড়ে লেগেছি সেই মৃত্যুর মিছিলে যোগ দিতে। আমরা কেউ সচেতন নই, নেই কোন ড্রাইভারদের মধ্যে সচেতনতা। তাই সকলের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং নির্মাণটেক আর্কিটেক্টস এন্ড ইঞ্জিনিয়ার্স এর সহযোগিতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলা আয়োজন করে “নিরাপদ হোক পথযাত্রা” নামক ক্যাম্পেইন। ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্চ্ছোসেবক দিবস উপলক্ষে ২০২১ইং রোজ রবিবার সকাল ৯ ঘটিকার সময় ভোলা মোস্তাফা কামাল বাস স্ট্যান্ড জনসচেতনতা…

Read More