Author: Saizul Amin

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার জলিল বলেছেন, নির্বাচন পরিচালনা করতে গিয়ে যা করেছি আইন মেনে নিরপেক্ষভাবে করেছি।এরপরও যদি কোন পক্ষ সংক্ষুব্ধ হন তবে তাদের আপিল করার সুযোগ আছে প্রয়োজনে আইনেরও আশ্রয় নিতে পারবেন। সে সুযোগ আছে। এ ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমন কাম্য হতে পারে না। বুধবার (১৫ ডিসেম্বর) নগরীর জেলরোডস্থ চেম্বারের কনফারেন্স রুমে বিকেল ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা করেন। মো. আব্দুল জব্বার জলিল লিখিত বক্তব্যে আরো বলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২২-২০২৩ সাল মেয়াদের পরিচালক ও প্রেসিডিয়াম নির্বাচন শতভাগ সুষ্ঠু এবং নিরপক্ষেভাবে হয়েছে। প্রেসিডিয়াম নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো…

Read More

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রমের করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান উদ দৌলা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, খাদ্য পরিদর্শক বিএম মুশফিকুর রহমান, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া, সাংবাদিক রাজন চন্দ প্রমুখ। ‘তাহিরপুর উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মোঃ মফিজুর রহমান বলেন, এ বছর তাহিরপুর উপজেলায় ২৮৪ মেট্টিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, উদ্বোধনকালে একাধিক…

Read More

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি,১৪ ডিসেম্বর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা হানাদার মুক্ত দিবস। ৭১’ এর ১৪ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা পাঁচবিবির আকাশে উড়িয়েছিলো স্বাধীন বাংলাদেশের বিজয় পতাকা। খুব সকালে খন্দকার আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে শ’দেড়েক মুক্তিযোদ্ধার একটি দল ভারত থেকে আসে সীমান্ত ঘেষা এ উপজেলার ভূঁইডোবা গ্রামে। অবরুদ্ধ গ্রামবাসীরা মুক্তির আনন্দে উদ্বেল চিত্তের বরণ করে বীর মুক্তিযোদ্ধাদের। এই দলটি সকাল ১০টার দিকে সদরে আসে। থানায় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেন আসাদুজ্জামান বাবলু। এসময় পাঁচবিবির দায়িত্ব পান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম খন্দকার আলমগীর ও মরহুম আব্দুল মোত্তালেব। পরে তাদের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল পাঁচবিবি লাল বিহারী (এল,বি) পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হন। দিনটি ছিল…

Read More

রাশিয়ার একটি বেসরকারি সেনা কনট্রাক্টর প্রতিষ্ঠান এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। সোমবার ইউরোপীয় ইউনিয়নে ওয়্যাগনার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এই সংস্থার সঙ্গে জড়িত আট ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। ওয়্যাগনার গ্রুপ রাশিয়ার প্রাইভেট মিলিশিয়া বলে পরিচিত। ক্রেমলিনের সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ট। মালি, ইউক্রেন, লিবিয়াসহ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে তারা কাজ করছে বলে অভিযোগ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ের প্রধান জোসেপ বরেল জানিয়েছেন, সংস্থাটির সমস্ত অর্থ এবং সম্পত্তি ফ্রিজ করা হবে। বিদেশে যেতে পারবে না সংস্থার প্রতিনিধিরা। একই ব্যবস্থা গ্রহণ করা হবে আটজন ব্যক্তির বিরুদ্ধেও। এদিন, ইইউ-তে ইউরোপের একাধিক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক…

Read More

খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক। মঙ্গলবার বাদী পক্ষের শুনানি শেষে সিআরপিসি-২০৩ ধারা অনুযায়ী মামলাটি খারিজ করা হয়। মামলার বাদী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার সাধারণ সম্পাদক মোল্লা গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিম্ন আদালত মামলাটি খারিজ করে দিলেও আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব। এর আগে রবিবার খুলনা থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে আদালত মামলার আবেদন গ্রহণ করে শুনানির দিন ধার্য করেন। মামলার এজাহারে বলা হয়, গত ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদ তথ্য প্রতিমন্ত্রী…

Read More

আগামীকাল বুধবার ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সে কারণে রাজধানীতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ফলে এদিন এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। মঙ্গলবার জাতীয় সংসদের সামনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুলিশের প্রস্তুতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার বলেন, এবার গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানের মধ্যেই ১৫ ডিসেম্বর বুধবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিনই আসবেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি। ফলে তার চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে অনেকগুলো সড়ক বন্ধ রাখব। তাই শিক্ষার্থী ভাই-বোন ও অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে হাতে সময় নিয়ে বের…

Read More

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুরে হাসপাতালটির পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান। এই দুইজনের পাশাপাশি ক্রিকেট দলের আরেকজন পুরুষ সদস্যকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে আক্রান্ত। হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, আক্রান্তদের মধ্যে দুইজন নারী ক্রিকেটার ও একজন পুরুষ। তাদের মধ্যে দুই নারী ওমিক্রন ও পুরুষ ব্যক্তি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তিনি আরও বলেন, তিনজনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধু অবজারভেশনে রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি করে…

Read More

ভারত বাংলাদেশকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি ট্যাঙ্ক ও একটি বিমান উপহার দেবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মঙ্গলবার ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে ঢাকায় আসছেন। তিনি আগামী ১৫-১৭ ডিসেম্বর ঢাকা সফর করবেন। এটাই ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হবে বাংলাদেশে প্রথম সফর। সফরকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ভারতের রাষ্ট্রপতি বৈঠক করবেন। সে সময় ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহৃত একটি টি৫৫ ট্যাঙ্ক ও একটি মিগ-২৯ যুদ্ধ বিমান বাংলাদেশকে উপহার দেবেন। এই…

Read More

শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সমগ্র জাতির সাথে বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞ চিত্তে স্মরণের মধ্য দিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলার মুসল্লী ইউনিয়নের কালিগঞ্জ এলাকার শুভ খিলা গ্রামে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুর সহকারী কমিশনার (ভু‚মি) মাহফুজুর রহমান,নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ,সাথে ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ,ও এলাকাবাসী।প্রতি বিনম্্র শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত…

Read More

সিলেট ব্যবসায়ী পরিষদ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহ-সভাপতি নির্বাচনকে পক্ষপাতদুষ্ট অভিহিত করে ইলেকশন কমিশনের ঘোষণাকে প্রত্যাখ্যান করেছেন । তারা এই নির্বাচন নিয়ে আইনী লড়াই করারও কথা বলেছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেট ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ এমন ইঙ্গিত দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিলেট সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত পরিচালক আব্দুর রহমান জামিল বলেন, চেম্বারের যে প্রেসিডিয়াম গঠন করা হয়েছে, এর বিরুদ্ধে আজ বিকালে নির্বাচন পরিচালনা বোর্ডের কাছে আপিল করা হবে। আপিলে বিষয়টির সুরাহা না হলে তারা আইনী ব্যবস্থা গ্রহন করবেন। সংবাদ সম্মেলনে চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আব্দুল…

Read More

জসিম উদ্দীন, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি: যথাযথ মর্যাদায় নেত্রকোণার কলমাকান্দায় বেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন সহ নানা কর্মসূচিতে দিবসটি পালন করে বিদ্যালয় কতৃপক্ষ । সোমবার (১৪ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে বিদ্যালয়ে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বক্তৃতা প্রদান করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মোশাহিদুল ইসলাম, আল আমিন। পরে ১৪ ডিসেম্বরসহ অন্যান্য দিবসে দেশের সকল শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিল করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি(বে:স:প্রা:বি:) ও কৈলাটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আলাল উদ্দীন, আজিজুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় হাজী জয়নাল আবেদীন…

Read More

ইবি প্রতিনিধি- বিনম্র শ্রদ্ধার সাথে যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে কর্তৃপক্ষ। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোক র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান। পরে শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, সাদা দল, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, শাখা ছাত্রলীগ, ছাত্র-ইউনিয়ন, ছাত্রমৈত্রী, সাংবাদিক সমিতি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন হল, বিভাগ ও অনুষদ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের…

Read More

ইবি প্রতিনিধি- শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটির সদস্যরা। সাংবাদিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অনি আতিকুর রহমান, অর্থ সম্পাদক ইমানুল সোহান, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন ওয়াসিম, প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য বিপ্লব খন্দকার, তাজমুল হক জায়িম। এছাড়া সদস্যদের মধ্যে রাকিব মিয়া রিফাত, ইমরান মাহমুদ, মুতাসিম বিল্লাহ রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন। সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ বলেন, বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালের আজকের এই দিনে দেশকে মেধাশূন্য করে শোষণ-নিপীড়ন অব্যাহত রাখার অভিপ্রায়ে বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছিলো…

Read More

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দিন কিংবা গভীর রাত পর্যন্ত উচ্চ স্বরে গান বাজানো এখন ‘নিত্যনৈমত্তিক’ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে চলমান এইচএসসি ও অনার্সের পরীক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। এছাড়া রাতে উচ্চ স্বরে গান বাজানোর ফলে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটছে। অথচ উচ্চ স্বরে গান বাজানো কিংবা শব্দ দূষণের সৃষ্টি করলে রয়েছে শাস্তির বিধান। কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে যে, ‘আইন আছে-প্রয়োগ নেই’। সম্প্রতি নীলফামারী সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে এবারের এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করা কয়েকজন পরীক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, দিনের বেলায় উচ্চ শব্দে গান বাজানো কম হলেও সন্ধা নামার সাথে সাথে উচ্চ…

Read More

ডিজিটাল পরশে – শিকড়ের সন্ধানে প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রকাশিত ‘আলোকিত নন্দিরগাঁও ই-ম্যাগাজিন'(www.alokitonondirgow.com) এর ভার্চুয়াল মোড়ক উন্মোচন ১২ই ডিসেম্বর’২১ রোজ রবিবার বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় জুমে অনুষ্ঠিত হয়। আলোকিত নন্দিরগাঁও রচনা প্রতিযোগিতা-২০২১ এ বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র; আলোকিত নন্দিরগাঁও ই-ম্যাগাজিন এর সম্মানিত ডায়মন্ড মেম্বার ও গোল্ডেন মেম্বার গণের সম্মাননা পত্র ও প্রদান করা হয়। ম্যাগাজিনের সম্পাদক মন্ডলীর সভাপতি, সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মু . জিল্লুর রহমানের সভাপতিত্বে, সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী ক্বারী মোঃ মোজাম্মেল আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তর, সিলেট ব্যুরো, বিশিষ্ট সাংবাদিক জনাব আবদুর রশিদ…

Read More

মো. মাসুম বিল্লাহ, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি শোক শোভাযাত্রা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু ভাস্কর্য প্রাঙ্গণে শেষ হয়। পরে ‘বঙ্গবন্ধু ভাস্কর্য’ ও ‘চির উন্নত মম শির’-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচীতে নেতৃত্ব দেন মাননীয় ভাইস-চ্যান্সেলর (অন্তর্বর্তীকালীন) ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. জালাল উদ্দিন । দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে একটি…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী হামলা চালিয়ে একটি পা বিচ্ছিন্ন করে নেয়ার মামলার বাদীর চাচা কৃষক মোঃ লিয়াকত আলী খান (৫৮)কে হাতুড়ী দিয়ে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (ডিসেম্বর-১৪) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের ভুলু খানের ছেলে মিরাজ খানের বাম পা কেটে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালী আপাং কাজীর লোকজন। এ ঘটনায় মিরাজ খানের ভাই কালাম খান বাদি হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামীদের নামে গ্রেফতারি…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে ওয়াহিদ তালুকদার (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (ডিসেম্বর-১৩) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর এলাকার রিয়াদের সঙ্গে একই এলাকার সাব্বিরের দ্বন্দ্ব হয়। এর জের ধরে দুইপক্ষ মারামারি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে সালিশ মীমাংসার চেষ্টা করে। গতকাল সোমবার রাত ১১টার দিকে সাব্বির ও তার লোকজন পূর্ব শত্রুতার জের ধরে ওয়াহিদ তালুকদারের ওপর হামলা করে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ওয়াহিদকে উদ্ধার মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি…

Read More

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০.৩০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আলোচনা সভা, শহীদ স্মৃতিস্তম্ভে ও বিশ্বদ্যিালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুব। আলোচনা সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, প্রক্টর ও আইন অনুষদের ডিন ড. মোঃ রাজিউর রহমান, বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা, স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মোঃ আব্দুর রহমান,…

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন শ্রমিক নিহত হয়েছেন । তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নওগাঁ-তিলোকপুর সড়কের হবির মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার পৌরসভার মেয়র ও বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভুট্টোর মালিকানাধীন প্লাস্টিক কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রী তৈরি করা হতো। প্রতিদিনের মতো মঙ্গলবার শ্রমিকরা সকাল থেকে সেখানে কাজ করছিল। হঠাৎ করেই কারখানার এক কর্ণারে আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা ভয়ে বেরিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হলে নওগাঁ, আত্রাই, রানীনগর, আদমদীঘি, দুপচাঁচিয়া থানার…

Read More