Author: Saizul Amin

রিয়াদ, ইবি প্রতিনিধি- দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন হয়েছে বাংলাদেশ। দেশ স্বাধীন হলেও এ দেশ পাকিস্তানী দোসরদের থেকে মুক্ত হতে পারেনি। তারা স্বাধীনতা পরবর্তীও নানা সুবিধা নিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। একইসাথে তাদের শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক এমনই চিত্র ফুটিয়ে তুলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থিয়েটারের নাট্যকর্মীরা। রবিবার দুপুর একটায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) আয়োজনে ক্যাম্পাসস্থ ডায়না চত্ত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক পথনাটক ‘আরো যুদ্ধ’ প্রদর্শিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও বিশিষ্ট নাট্যকার গাউছুল আজম রিন্টুর রচনায় নাটকটির নির্দেশনা দেন বিথির সভাপতি অনি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক এনামুল হক। নাটকে বিজয় পাগলা চরিত্রে পিয়াস, নিশান (রাজাকার…

Read More

করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রীসহ পাঁচ মন্ত্রী নিয়েছেন বুস্টার ডোজ। রবিবার দুপুরে মহাখালীর বিসিপিএস প্রতিষ্ঠানে টিকার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়। প্রথমে বুস্টার ডোজ গ্রহণ করেন প্রথম করোনার টিকা গ্রহণকারী সেবিকা রুনু ভেরোনিকা কস্তা। এরপর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বুস্টার ডোজ গ্রহণ করেন। এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খোরশেদ আলম বুস্টার নেন। ফ্রন্টলাইনার হিসেবে বুস্টার ডোজ নিয়েছেন পুলিশের এক সদস্য, একজন সাংবাদিক ও একজন ডাক্তার। উদ্বোধনী দিন…

Read More

ফেসবুকে পরপর ৪টি স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হয়েছেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজের এক শিক্ষার্থী। এ ঘটনায় গত ১৭ ডিসেম্বর রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। নিখোঁজ শিক্ষার্থীর নাম শিব্বির আহমেদ (২১)। তিনি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকার আব্দুল্লাহ আল-ফারুকের ছেলে। পরিবার সূত্র জানায়, শিব্বির আহমেদ ময়মনসিংহ শহরের মীরবাড়ি কলেজ রোড এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন। তিনি ফেসবুকে সর্বশেষ স্ট্যাটাসটি দেন ১৭ ডিসেম্বর সকাল ৮টার দিকে। তিনি কমিউটার ট্রেনযোগে ময়মনসিংহ থেকে জামালপুর আসছেন বলে পরিবারের সঙ্গে সর্বশেষ ফোনে কথা বলেন। এরপর থেকে নিখোঁজ হন। এর আগে ১৬ ডিসেম্বর মধ্যরাতে পরিবারের সঙ্গে কথা হয়…

Read More

চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধের জন্য ব্যয় বাড়ায় এ অর্থবছরে সরকারের বাজেট ঘাটতি ধরা হয়েছে জিডিপির ৬.১ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, কভিড-১৯ এর কারণে বাধার সম্মুখীন হলেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ মিশনের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে আইএমএফের একটি প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। আজ রবিবার তারা সংবাদ সম্মেলন করেন। সেখানে আইএমএফ টিমের লিডার রাহুল আনন্দ বলেন, ‘আমাদের ধারণা বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধি আরও কিছুটা বাড়বে। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬.৬ শতাংশ হতে পারে। গত…

Read More

বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‌্যালি করছে বিএনপি। রবিবার দুপুরে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হবে। র‌্যালিকে কেন্দ্র করে এদিন সকাল থেকে দলটির নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকেন। এক পর্যায়ে নয়াপল্টন এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। এসময় দু’পাশের রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়। র‌্যালি উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়। মঞ্চে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র নেতারা। র‌্যালিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেবেন।

Read More

রাজধানীর বনানী থানার চেয়ারম্যানবাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবার মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার ঘটনায় মামলা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার। রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাফিজ আক্তার বলেন, আমি শুনেছি এ ঘটনায় বনানী থানায় একটি মামলা হয়েছে। পাশাপাশি একটি জিডিও হয়েছে। তবে মামলায় আসামির নাম অজ্ঞাত থাকলেও তদন্ত যেহেতু হচ্ছে তদন্তেই এর বিস্তারিত বেরিয়ে আসবে। সে ক্ষেত্রে সেদিন প্রকৃত ঘটনা কি ঘটেছিল, কার কতটুকু দায় ঠিক সেভাবেই হবে। এক্ষেত্রে একজন সাধারণ বিচারপ্রার্থী যেভাবে বিচারের প্রত্যাশা…

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় প্রেমিকার সাথে ঝগড়া করে মিজানুর রহমান মুন্না (২২) নামের এক ছাত্র আত্মহত্যা করেছেন। রবিবার (১৯ ডিসেম্বর) সকালে শহরের কাটনাপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে মরদেহ উদ্ধার করা হয়৷ মিজানুর রহমান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের তোজাম্মেল সরকারের ছেলে এবং বগুড়ার বেসরকারি পলিটেকনিক বীট এ ৪র্থ সেমিস্টারের ছাত্র। ছাত্রাবাসের অন্যান্য ছাত্ররা জানান মিজানুর প্রতিরাতের মতো তার রুমে ঘুমিয় পড়েন। শনিবার সকালে তার রুমে থাকা অপর ছাত্র ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মিজানুর…

Read More

তানভীর আহমেদ: তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি: ‘সুনামগঞ্জের হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলার ছোট-বড় ২৩টি হাওরের ফসলি জমি গুলোতে চলছে এখন বোরো ধানের চারা রোপন কাজ। পৌষ মাসের প্রথম দিন থেকেই শুরু হয়েছে বোরো ধানের চারা রোপন কাজ। হাওরের জমি গুলোতে মাঘ মাস পর্যন্ত চলবে বোরো ধানের চারা রোপন। একদিকে ডিজেল, কেরোসিনের মূল্য বৃদ্ধি, অন্যদিকে বাড়ছে উৎপাদন খরচ। তবে ফসলের ন্যায্য মূল্য মিলবে কি না সেই শঙ্কাও দেখা দিয়েছে কৃষকদের মনে। সকালের শীত উপেক্ষা করে বিকাল অবধি ফসলি জমিতে চারা রোপন, জমিতে হাল-চাষ, জৈব সার বিচরণ, জমিতে সেচ দেওয়া সহ নানান কাজে ব্যাস্ত হয়ে পড়েছেন হাওরাঞ্চালের কৃষক ও দিনমজুররা।’ ‘উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর…

Read More

৫ম ধাপে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নে আগামি ৫ই জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং (পাড়ইল-কাচনা)ওয়ার্ডের ইউপি সদস্য পদে পুনরায় নির্বাচিত হয়ে ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চান মোঃ মনোয়ার হোসেন । তিনি ২০১৬ সালে প্রথমবার টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করে প্রথমবার ইউপি সদস্য নির্বাচিত হন। সেই সময় তিনি নির্বাচিত হয়ে এলাকার ছোট্ট ছোট্ট রাস্তা, কালভার্ট, মসজিদ মন্দিরসহ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেন। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে অধিকাংশ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ইউপি সদস্য নির্বাচিত হয়ে কোন প্রকার উৎকোচ ছাড়াই এলাকার দুঃস্থ, অসহায় মানুষের সাহায্যে সরকারীভাবে দেওয়া ভিজিডি, ভিজিএফ, প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবা, মাতৃত্বভাতাগুলো করে দিয়েছেন।ওয়ার্ডে…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে গতকাল রাতে ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ২২ হাজার ৫ শত টাকা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে, নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল অফিসার ইনচার্জ (ওসি) এর সার্বিক দিক নির্দেশনায়, গতকাল রাত আনুমানিক ১১.৫ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের মিরনগর গ্রামের মাদক ব্যবসায়ীর বসতবাড়ি থেকে ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ২২ হাজার ৫০০ শত টাকা সহ ১ মাদক গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল এসআই শ্রী জীব অধিকারীর নেতৃত্বে এএসআই মো. রাসেল মিয়া, মো. আনিসউজ্জান, কনেষ্টবল ছানোয়ার ও সঙ্গীয়…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সরোয়ার জাহান শিশির সভাপতি ও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আনিসুর রহমান চৌধুরী সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হলো৷ কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। প্রসঙ্গত, সংগঠনটির পূর্বে নাম ছিলো ল’ অ্যাওয়ানেস এন্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টার। সেই নাম থেকে পরিবর্তন করে ল’…

Read More

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা প্রতিনিধিঃ বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনের আয়োজনে পাথরঘাটার প্রান্তিক জেলেদের সাথে মতবিনিময় করেছেন বিসিজি দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মনজুরুল করিম চৌধুরী। পাথরঘাটা বিসিজি স্টেশন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট এইচএমএম হারুনুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রমুখ।

Read More

শাহ মো জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-হলের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারা ও পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের রুম ত্যাগে বাধ্য করার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিজয় দিবস হলের প্রভোস্ট মো. শফিকুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে বিজয় দিবস হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় তারা শফিকুল ইসলামের পদত্যাগ দাবিতে আগামী রবিবার পর্যন্ত সময় বেধে দেন। সরেজমিনে বিজয় দিবস হল পরিদর্শন দেখা যায় শিক্ষার্থীরা প্রভোস্ট রুমের দরজায় তালা ঝুলিয়ে লিখেছেন, “প্রভোস্ট সফিক স্যারের পদত্যাগ ব্যতিত এই রুমের দরজা খোলা নিষেধ।” হলের একাধিক শিক্ষার্থী জানান, ‘‘হলের…

Read More

রিয়াদ, ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২ জন শিক্ষক ২০২১-২২ অর্থবছরের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণায় অনুদানের জন্য মনোনীত হয়েছেন। মনোনীত শিক্ষকরা তাদের প্রকল্প অনুযায়ী সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। মন্ত্রণালয়টির ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত হতে এ বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হবে। মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি সূত্রে, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ইন্টার ডিসিপ্লিনারি, পদার্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং প্রকৌশল ও ফলিত বিজ্ঞান এই ছয় ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট এক হাজার ২৭৬ জন গবেষক। এর মধ্যে মোট চার ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন ইবির দুই বিভাগের…

Read More

আরিফুর রহমান, নলছিটি: ঝালকাঠির নলছিটিতে সোবহান খলিফা (৬০) নামের এক অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে একটি ছিনতাইকারী চক্র। শনিবার (১৮ ডিসেম্বর)সকালে উপজেলার মগড় ইউনিয়নের শ্রীরামপুর নামক স্থান থেকে অটোরিকশাচালক সোবহান খলিফার লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। নিহত সোবহান খলিফা উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত রশিদ খলিফার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। জানা গেছে, শুক্রবার রাতে তিনি অটো নিয়ে রাস্তায় বের হন। রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাকে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে চলে যান দুর্বৃত্তরা। তার অটো গাড়িটি পাওয়া যায়নি। নলছিটি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।…

Read More

প্রিমিয়াম ফিশ এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান সিলেটের কৃতী সন্তান আমেরিকা প্রবাসী কল্লোল আহমেদকে ২০১৯ সালের বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্যাটাগরিতে এবং তার সহধর্মিণী মারুফা আহমেদকে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানি কারক অভিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মানে ভূষিত হয়েছেন। শনিবার ১৮ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে এই সম্মাননা প্রদান করা হয়। মারুফা আহমেদ এর পক্ষে তার ভাই এনআরবি ব্যাংকের পরিচালক মোহাম্মদ জামিল ইকবাল গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ জায়েদ ইকবাল অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এএমপির কাছ থেকে সনদ ও ক্রেস্ট…

Read More

শেখ জহিরুল ইসলাম নান্দাইল প্রতিনিধিঃ ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ বাঙালী জাতির জন্য খুব গৌরবের। আর যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছেন দেশ ও মায়ের টানে। তাদের গৌরব এবং অহংকার আকাশ ছোঁয়া। এমন এক গর্বিত মুক্তিযোদ্ধা ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের কুল ধূরুয়া গ্রামের আব্দুল বারী ভুইয়া। যিনি তাঁর কর্মের পুরস্কার হিসেবে অর্জন করেছেন অসংখ্য পদক। তিনি ১৩ জানুয়ারী ১৯৩২ খ্রিস্টাব্দে মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। মরহুম আব্দুল বারী ভূইয়া পিতা আবিদ হোসেন ভূঁইয়া এবং মাতা পরিমেন নেছা। ম্যাট্রিকুলেশনের প্রস্তুতির সময়ই তিনি তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের অধীনে বর্তমান নেত্রকোনা জেলার মদন থানা সহ বিভিন্ন এলাকার সম্মুখ…

Read More

মো. মাসুম বিল্লাহ :জাককানইবি প্রতিনিধি:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর। আজ বুধবার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংনের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হলো। গত ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এইচএম মুস্তাফিজুর রহমানের দায়িত্ব…

Read More

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নীলফামারী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো শহীদ মিনার মাঠে গিয়ে শেষ হয়। পরে শহরের বড় বাজারে সংক্ষিপ্ত সমবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক,আনন্দ শোভাযাত্রায় জেলা আওয়ামীলীগ ছাড়াও সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা শ্রমিকলীগ, জেলা মৎস্যজীবী লীগ, জেলা কৃষকলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ ও…

Read More

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৫ই জানুয়ারী ধরঞ্জী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং উচনা ওয়ার্ডের ইউপি সদস্য পদে পুনবায় নির্বাচিত হয়ে ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চান আব্দুল গনি। তিনি ২০০৩ সালে প্রথমবার টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করে প্রথমবার ইউপি সদস্য নির্বাচিত হন। সেই সময় তিনি নির্বাচিত হয়ে এলাকার ছোট্ট ছোট্ট রাস্তা, কালভার্ট, মসজিদ মন্দিরসহ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেন। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে অধিকাংশ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এরপর ২০১১সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও প্রতিটা সময় ১নং ওয়ার্ডের জনগণের পাশে থেকে সহযোগিতা করেছে। যে কোন বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন। ফলশ্রতিতে ২০১৬…

Read More