Author: Saizul Amin

অন্যসব প্রার্থী যখন প্রচারণায় ব্যস্ত, তখন তিনি কারাগারে বন্দি। যে কারণে পোস্টার সাঁটানো, মাইকিংসহ নির্বাচনী প্রচার-প্রচারণায় তেমন কোনও কিছুই সেভাবে করা হয়নি তার। শুধু তা-ই নয়, তিনি ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এ কারণে দল থেকেও বহিষ্কার করা হয় তাকে। এত সব প্রতিকুল পরিস্থিতির পরও সব প্রার্থীকে হারিয়ে হাসলেন বিজয়ের হাসি। তিনি আর কেউ নন। তার নাম অধ্যক্ষ নুর মোহাম্মদ তুফান। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এখনও তিনি কারাগারে বন্দি। গত ২৬ ডিসেম্বর তিনি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে ৮ হাজার ১৬৫…

Read More

কলমাকান্দা,(নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মজিবুর রহমান হত্যা মামলার প্রধান আসামি আমির হামজা জনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত সোমবার বিকালে নেত্রকোনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম তনিয়া রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শহীদুল ইসলাম। তিনি জানান, আসামি আমির হামজা জনিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তাতে বলা হয়, ঘটনার মূলরহস্য উদ্ঘাটনের জন্য এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মো. মজিবুর রহমান (৫০) নামের এক গরু ব্যবসায়ীকে হাত-পা…

Read More

জয়পুরহাটের পাঁচবিবিতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত ৯টায় উপজেলার সীমান্তবর্তী কয়া গ্রামে অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদের আটক করেন ব্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আটককৃত হলো উপজেলার কয়া গ্রামের আব্দুর রহিমের পুত্র সাদ্দাম হোসেন (২৫) ও একই গ্রামের মৃত জামেদ আলীর পুত্র তসলিম উদ্দিন (৩২)। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার তৌকির জানান, তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে । পরে তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি: ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পঞ্চম দিনে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৮. ২০ মিনিটে সুগন্ধা নদীতে লাশটি ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম। তিনি জানান, স্থানীয়রা সুগন্ধা নদীর মাঝখানে একটি লাশ ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আমরা ডিউটি থাকা অবস্থায় সাড়ে ৮ টায় লাশটি উদ্ধার করে লঞ্চ টার্মিনালে নিয়ে এসেছি । তার বয়স আনুমানিক ৩২ বছর হতে পারে। তাঁর গায়ে কালো রঙের গেঞ্জি,…

Read More

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : নান্দাইলে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে নান্দাইল উপজেলা হলরুমে এ সভা অনুষ্টিত হয়। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে মতবিনিয়ম সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো.আহমার উজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো.সারওয়ার জাহান। মতবিনিময় সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নির্বাচনী আচারণ বিধি,আইন মেনে চলা। সুষ্ট সুন্দর গ্রহণ যোগ্য নির্বাচনের বিষয়ে প্রার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক,নান্দাইল মডেল…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়ে গেছে। ড্রাফট থেকেই দল পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আসন্ন বিপিএলে খেলবেন ঢাকার হয়ে। একই দলে আছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। ড্রাফটের আগে অটো চয়েজ হিসেবে মাহমুদউল্লাহকে নিয়েছিল ঢাকা। আজ ড্রাফটে প্রথম ডাকের সুযোগ পেয়েই তামিমকে নিয়েছে তারা। পরে ডাকে মাশরাফিকেও নিয়ে নেয় দলটি। একনজরে দেখে নেওয়া যাক প্রথম সেটের দুই রাউন্ডে কোন দলে সুযোগ পেলেন কে কুমিল্লা – লিটন দাস ও শহিদুল ইসলাম ঢাকা – তামিম ইকবাল ও রুবেল হোসেন সিলেট – মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিঠুন খুলনা – শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার চট্টগ্রাম – শরিফুল ইসলাম ও আফিফ…

Read More

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে দলবদ্ধ ধর্ষণকাণ্ডের মূলহোতা ও প্রধান আসামি মো. আশিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারের পর র‍্যাব জানিয়েছে, মাত্র ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে ওই নারীকে। আজ সোমবার ঢাকায় প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘আশিক জানায়, আশিক ও তার সহযোগীরা ওই নারী পর্যটক ও তার স্বামীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী নারী তা দিতে অস্বীকৃতি জানানোর ফলে নারীর স্বামী-সন্তানের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। পরে আশিক ধর্ষণ করে এবং তাকে হোটেলের রুমে আটকে রেখে তার স্বামীর কাছে মুক্তিপণ হিসেবে…

Read More

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বেঁচে ফেরা ২২ জন যাত্রী সেদিনের ঘটনার বর্ণনা দিয়েছেন। রবিবার বরগুনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যদের কাছে ঘটনার লিখিত ও মৌখিক বর্ণনা দেন তারা। লঞ্চের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বেঁচে ফেরা বেতাগী পৌরসভার বাসিন্দা মো. সাহেব আলী লিখিত বর্ণনায় বলেন, রাত তিনটার সময় লঞ্চের ভেতর ‘আগুন, আগুন’ শব্দে তিনি ঘুম থেকে উঠে দেখেন, পেছনের একটা স্থান দিয়ে আগুন ওপরে উঠে আসছে। সঙ্গে সঙ্গে দৌড়ে যে পাশে আগুন নেই, সেই পাশে গিয়ে দাঁড়ান। তখন নদীতে কিছু লোককে সাঁতার কাটতে দেখেন এবং চারপাশে মানুষের আহাজারি শোনেন। তিনি পর্দার রশি…

Read More

মানিকগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সহযোগিতায় ১৫০০ কম্বল পুলিশ সুপারের নিকট হস্থান্তর করা হয়। আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এসব কম্বল হস্তান্তর হয়। মানিকগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান এসব শীতবস্ত্র গ্রহণ করেন। শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে শীতবস্ত্র হস্তান্তর করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা। মাহবুবুর রহমান জনি জানান, ‌‘বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও…

Read More

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের হতাহতের ঘটনায় আজ সোমবার মামলা গ্রহণ করা হয়েছে। লঞ্চের মালিক হামজালাল শেখসহ ২৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলা নং ২১/২৭। বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বাদী হয়ে গতকাল রবিবার সকাল ৯টায় বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন। আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। আজ সোমবার মামলাটি গ্রহণ করা হয়েছে। বরগুনা সদর থানার ওসি ভারপ্রাপ্ত (তদন্ত) শহীদুল ইসলাম মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘এখন আদালতের নির্দেশ অনুযায়ী আমরা তদন্ত শুরু…

Read More

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে তার ভাইয়ের করা আবেদনে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আইনমন্ত্রী বলেন, ‘আবেদনের ব্যাপারে আমাদের আইনি মতামত দিয়ে আমরা এটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এর আগেও এ ব্যপারে যতবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটি গেছে। যেহেতু প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটি যাবে তাই এখনই কোনো সিদ্ধান্ত বা মতামত বলা যাবে না। প্রধানমন্ত্রীর কাছে ফাইল যাওয়ার পর আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন।’ আইনমন্ত্রী আরও বলেন, ‘আমি কিন্তু বারবার একটা কথা বলেছি, ৪০১ ধারায় যে ৬টি…

Read More

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মূল হোতা ও প্রধান আসামি মো. আশিকুল ইসলাম আশিক ওরফে টর্নেডো আশিককে (২৯) রবিবার রাতে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। তবে আশিক গ্রেফতার এড়াতে তার ভ্রু, দাড়ি ও গোঁফ কেটে ফেলেছিলেন। সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ঘটনার সময় আশিকের মুখে দাড়ি ও গোঁফ ছিল। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হলে আশিক গ্রেফতার এড়াতে ভ্রু ও দাড়ি কেটে ফেলে। কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আজ(২৭ডিসেম্বর) দুপুর ১২ টার সময় বিশ্ববিদ্যালয় নিকটস্থ ঘোনাপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে এই বিষয়ে হাইওয়ে পুলিশ সাব-ইনসপেক্টর মারিদুল ইসলাম বলেন,” ঢাকা টু খুলনা হাইওয়ে রোডে দোলা বাসের সাথে অটো ভ্যানের একটি সড়ক দুর্ঘটনা ঘটে।এই দুর্ঘটনায় ভ্যানচালকসহ ২জন যাত্রী আক্রান্ত হন।২জনের মধ্যে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রাইসুল ইসলাম শুভ ঘটনাস্থলে মারা যান এবং অপর যাত্রী চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাসটি পুলিশ হেফাজতে আছে এবং সদর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”…

Read More

জসিম উদ্দীন , কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: ১ম বর্ষ পুর্তি উপলক্ষে কম্বল বিতরন করে কলমাকান্দার সুপরিচিত সমাজকল্যাণ সংগঠন মানবতার দুর্গ ফাউন্ডেশন। । গত বছরের এই দিনে তারা কয়েকজন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও এখন প্রায় শতাধিক সদস্যের একটি জনপ্রিয় সংগঠন গড়ে উঠেছে উপজেলা কলমাকান্দায় । সংগঠনটি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় তাদের কার্যক্রম চালাচ্ছে। রবিবার দুপুরে একবছর পুর্তি উপলক্ষে কলমাকান্দা সরকারি কলেজে প্রায় একশত সুবিধা বঞ্চিত, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করে সংগঠনটি। এ সময় উপস্তিত ছিলেন সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে কলমাকান্দা সরকারি কলেজের প্রিন্সিপাল সুকুমার চন্দ্র বনিক,মোঃ আমির হামজা বাবু,মোজাহিদ বিল্লাহ, সহ সাংবাদিক শামীম তালুকদার, সাংবাদিক রিপন,ওমর ফারুক প্রমুখ এছাড়াও উপস্থিত…

Read More

প্রবাসী কমিউনিটি নেতা মুক্তবাংলা ইউকের চেয়ারম্যান ও ছাতকের সিংচাপইড়ে অবস্থিত একতা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সারওয়ার হোসেন সুজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার রাতে নগরীর তালতলাস্হ ওয়েলফুড সেন্টারে হল রুমে এক সংবর্ধনা দেয়া হয়। দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক আহমদের সভাপতিত্বে ও ভাঁতগাও ইউনিয়নে সাবেক চেয়ারম্যান প্রার্থী, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি প্রবাসী কমিউনিটি নেতা, মুক্তবাংলা ইউকের চেয়ারম্যান ও ছাতকের একতা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সারওয়ার হোসেন সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ছাতক উপজেলা বাসস্তবায়ন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান…

Read More

আবদুল হান্নান, ভোলা প্রতিনিধি: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের কাফনের কাপড় পরে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতীক নিতে আসা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিন সর্দার বিপুল ভোটে জয়লাভ করেছেন। রোববার (২৬ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে বোরহানউদ্দিন উপজেলা রির্টানিং অফিসার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,পক্ষিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদারকে ৭ হাজার ৭০০ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিন সর্দার। আলাউদ্দিন সর্দার চশমা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫০০ ভোট। তার প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মো. নাগর হাওলাদার পেয়েছেন ১ হাজার ৮০০ ভোট।…

Read More

আশরাফুল হাসান ঝিনাইদহ: ঝিনাইদহের ১৫টি ইউনিয়নে নৌকার বেশির ভাগ প্রার্থীর পরাজয় ঘটেছে। বেসকারী ফলাফলে ১০টিতে স্বতন্ত্র প্রার্থী ও ৫টিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচনে সাধুহাটী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, মধুহাটী ইউনিয়নে আলতাফ হোসেন, সাগান্না ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক (নৌকা), হলিধানী ইউনিয়নে এডভোকেট এনামুল হক নিলু, কুমড়াবাড়িয়া ইউনিয়নে সিরাজুল করিম, গান্না ইউনিয়নে আতিকুল হাসান মাসুম (নৌকা), মাহারাজপুর ইউনিয়নে খুরশিদ আলম, পোড়াহাটী ইউনিয়নে শহিদুল ইসলাম হিরণ (নৌকা), হরিশংকরপুর ইউনিয়নে ফারুকুজ্জামান ফরিদ, পদ্মাকর ইউনিয়নে বিকাশ বিশ্বাস, দোগাচী ইউনিয়নে গোলাম কিবরিয়া কাজল, ফুরসন্দি ইউনিয়নে শিকদার শহিদুল ইসলাম(নৌকা), ঘোরশাল ইউনিয়নে পারভেজ মাসুদ লিল্টন (নৌকা), কালীচরণপুর ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন ও নলডাঙ্গা ইউনিয়নে সাইফুল…

Read More

সিলেটের উদীয়মান অভিনেতা বেলাল আহমেদ মুরাদ। ইউটিউব চ্যানেলে প্রচারিত সিলেটি ভাষার নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া মুরাদ এখন কাজ করছেন বাংলা নাটক ও চলচ্চিত্রে। এবার তার সফলতার মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে দেখা মিলবে মুরাদের। রাইজিংবিডি কে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। জমকালো আয়োজনে শনিবার (১১ ডিসেম্বার) সন্ধ্যায় ‘ইত্যাদি’র নতুন পর্বের রেকর্ডিং হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে শেষ হয়েছে। জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব হানিফ সংকেতের সঞ্চালনা ও পরিচালনায় দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটি প্রচার হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত ইত্যাদির এই পর্ব আগামী ৩১ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে। এ ব্যাপারে…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি: ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চতুর্থদিনে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে বিষখালি নদীর নাপিতেরহাট এলাকায় লাশটি ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম। তিনি জানান, আমরা একটি লাশ উদ্ধার করে ঝালকাঠি সদরে নিয়ে যাচ্ছি। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে।এতে এখন পর্যন্ত ৪২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ আছে শতাধিক। আর আহত অনেককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Read More

সিলেট জেলার গোয়াইনঘাটের ৬নং ফতেপুর ইউনিয়নের ঐতিয্যবাহী লামাফতেপুর গ্রামের ছাত্র ও যুব সমাজের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল ২৫ ডিসেম্বর রাত ১১টায় বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলীর সভাপতিত্বে ও ছাত্রনেতা সাফওয়ান আহমদের পরিচালনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবসের আলোচনা সভা এবং ব্যাটমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্টান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিতছিলেন বিশিষ্ট সমাজসেবক লোকমান আহমদ,সাবেক ছাত্রনেতা ফয়সল আহমদ,জসিম উদ্দিন,রিয়াজ উদ্দিন বাবুল,বেলাল আহমদ,আতাউল্লাহ উসমানী,রেজাউল করিম,সুলতান আহমদ ফাহিম। অন্যান্যদের মাঝে উপস্থিতছিলেন,আল আমীন,সুহাগ,আতিকুর রহমান,ইব্রাহিম আলী,সিদ্দেকুর রহমান,রাসেল আহমদ,নাইম, শাহিন,শাকিল,বোরহান উদ্দিন,রুবেল আহমদ,আজমল,রহীম উদ্দিন,আনওয়ার হোসেন,মারুফ আহমদ,জাকির,তানজিল,হানিফ,জোবায়েদ প্রমূখ। অতিথিবৃন্দ বক্তব্যে বলেন,খেলাধূলা মানুষকে অন্যায় ও মন্দকাজ থেকে বিরত রাখে,শরীর চর্চা হয়,মানুষের মনকে আনন্দিত করে,যুব…

Read More