Author: Saizul Amin

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের প্রার্থী এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান জয়লাভ করেছেন। সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু সালেহ নির্বাচিত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪ টায়। নির্বাচনে মোট উপস্থিত ভোটারের সংখ্যা ছিলো ১৮৬ জন। সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে প্রধান নির্বাচন কমিশনার মোঃ মনজুর রশিদ নির্বাচনের ফাফল ঘোষণা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার মোঃ…

Read More

তানভীর আহমেদ, তাহিরপুর: সুনামগঞ্জের তাহিরপুরে মহামারী করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবীর এ জনসচেতনতা মূলক প্রচারণা চালান। এসময় উপজেলার প্রধান সড়ক গুলো ও সদর বাজারে এ সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়। পরে তিনি পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান-উদ-দৌলা, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ তরফদার, সাংবাদিক আবুল কাশেম, রাজন চন্দ্র প্রমুখ।

Read More

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রথম বারের মত সমালয় পদ্ধতিতে বীজতলায় চারা উৎপাদন শেষে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির এই কার্যক্রমের উদ্বোধন করেন। বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী ব্লকের উত্তর মুকশেদপুর সীমান্ত এলাকার পতিত জমিতে একশত জন কৃষক দেড়শত বিঘা জমিতে এ চাষাবাদ করছেন। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দোলা,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান,বাদাঘাট ইউনিয়ন ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান কৃষকগন উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান উদ দৌলা জানান, মানুষ বাড়লেও, বাড়ছে না কৃষি জমি সেই সাথে বাড়ছে না উৎপাদন। তাই স্বল্প জমিতে…

Read More

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সায়মা আক্তার(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(১৯/জানুয়ারি) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপতি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সায়মা মেলা পাঙ্গা ফকিরপাড়ার সবদের আলীর মেয়ে। এলাকাবাসী মাইক্রোবাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়,শিশুটি পাঙ্গা চৌপতি সংলগ্ন এলাকায় রাস্তা পার হয়ে তার বাবার দোকানে যাওয়ার সময় দ্রুতগামি একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ০২-১৯০২) তাকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পরে । এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় বিষয়টি…

Read More

তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: ঘুষ-দুর্নীতির সংবাদ ফাঁসে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের দায়ের করা মানহানির দুইটি মামলায় যমুনা টেলিভিশন ও কালের কণ্ঠের সাংবাদিকসহ পাঁচজনকে জামিন দিয়েছেন বিজ্ঞ আদালত। আজ ১৯ জানুয়ারী বুধবার দুপুর ১২টার দিকে রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতের বিচারক এফ, এম আহসানুল হক তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন, যমুনা টিভির গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, কালের কণ্ঠের সুন্দরগঞ্জ প্রতিনিধি শেখ মামুন-উর-রশীদ, স্থানীয় সাংবাদিক আবু জায়েদ কারী (চাঁদনী বাজার), একেএম সামছুল হক (ভোরের দর্পণ) ও মানবাধিকারকর্মী মাহাবুর রহমান। বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ফরহাদ হোসেন জানান, মানহানির দুই মামলায় বিবাদীদের প্রতি সমন জারি…

Read More

রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণকারী চারটি প্রতিষ্ঠান আবাসিক খাতে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। দুই চুলার জন্য মাসিক বিল দুই হাজার ১০০ টাকা এবং এক চুলার জন্য দুই হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। তবে বিধিসম্মত না হওয়ায় ‘দায়সারা’ সেই প্রস্তাব গ্রহণ করেনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পেট্রোবাংলা সূত্রে জানা যায়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) ভর্তুকি সামাল দিতে গ্যাসের দাম বাড়ানোর চিন্তা করছে সরকার। একাধিক গ্যাস বিতরণ কোম্পানি গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম প্রতি ঘনমিটার গড়ে ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে। অর্থাৎ প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৯ টাকা ৩৬ পয়সা থেকে বাড়িয়ে ২০ টাকা ৩৫ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। পেট্রোবাংলা সূত্র থেকে…

Read More

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে চলছে টিকাকরণ। ইতোমধ্যে বিভিন্ন দেশ দুটি টিকা দেওয়ার পর প্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজও দেওয়া শুরু করেছে। শুধুই কয়েকটি দেশে শিশুদেরও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমতাবস্থায় শিশু, কিশোর ও তরুণদের করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজনীয়তার পক্ষে কোনও তথ্যপ্রমাণ নেই বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। সৌম্য স্বামীনাথন বলেছেন, “এখন এমন কোনও তথ্যপ্রমাণ নেই, যার জন্য স্বাস্থ্যবান শিশু, কিশোর ও তরুণদের বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন থাকতে পারে।” ব্রিফিংয়ে তিনি বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে টিকা দেওয়ার…

Read More

বিশ্বজুড়ে আবারও দাপট দেখাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) বিভিন্ন দেশে ৩০ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ে ভাইরাসটির ছোবলে মৃত্যু হয়েছে ৮ হাজারের বেশি মানুষে। করোনাভাইরাস পরিস্থিতির এই অবনতির কারণে বিশ্বের আরও ২২টি পর্যটন স্থান বা দেশকে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। মঙ্গলবার এই তালিকা করা হয়। এ নিয়ে এমন স্থানের সংখ্যা ছাড়িয়ে গেছে একশ। এর আগের সপ্তাহে মাত্র দুটি দেশকে লেভেল-৪ বা অতি উচ্চ ঝুঁকির তালিকায় ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে বাড়তি ২২টি দেশকে লেভেল-৩ ক্যাটেগরিতে যুক্ত করেছে সিডিসি। লেভেল-৪ভুক্ত করা হয়েছিল…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১২ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ১৭৬ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন। এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৭ হাজার ৮৩০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। মোট শনাক্তের হার…

Read More

হাকান জানবুরকান (৫৫) নামে আন্তর্জাতিক এটিএম কার্ড ক্লোনিং স্কেমিং চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি তুরস্কের নাগরিক। সম্প্রতি ভারতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে বাংলাদেশে আসেন। তার সঙ্গে গ্রেফতার হন বাংলাদেশের নাগরিক মো. মফিউল ইসলাম। এসময় তাদের কাছ থেকে পাঁচটি বিভিন্ন মডেলের ফোন, একটি ল্যাপটপ, ১৫টি ক্লোন কার্ডসহ মোট ১৭টি কার্ড জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশান-১ থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গত…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের জনগণকে বিভ্রান্ত করতেই ক্ষমতাসীনরা লবিস্ট নিয়োগের ভিত্তিহীন ও বানোয়াট দায় বিএনপির ওপর চাপাচ্ছেন। তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আজ বুধবার দুপুরে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ড. মোশাররফ হোসেন বলেন, লবিস্ট নিয়োগের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। যখন আমেরিকা থেকে দেশের একটি সংস্থা এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে, তখন মিথ্যা বক্তব্য দিয়ে নিজেদের অপকর্ম আড়াল করার চেষ্টা করছে ক্ষমতাসীনরা। মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার হরণ ও নিজেদের লুটপাট-লুণ্ঠন ধামাচাপা দিতেই আওয়ামী লীগ ১৪ বছর ধরে…

Read More

আওয়ামী লীগ গত ১৪ বছর ধরে লবিস্ট নিয়োগ করে এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের এবং দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোশাররফ। বিএনপি অর্থ ব্যয় করে লবিস্ট ফার্ম নিয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে- সরকারের মন্ত্রীদের এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে খন্দকার মোশাররফ বলেন, এই অভিযোগ ভিত্তিহীন ও…

Read More

শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ : নান্দাইল মনির মিয়া (৪৫) নামের এক অটো চালকের লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। বুধবার (১৯জানুয়ারী) সকাল ৮ টায় উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে চরশ্রীরামপুর বড়ডোবা বিলের বোরো ধান খেত থেকে উদ্ধার করা হয়। নিহত মনির মিয়া নান্দাইল পৌরসভার ২ নং ওয়ার্ডের কাকচর নলুয়াপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র। পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়. মনির মিয়া ভাড়া চালিত অটো রিক্সা চালাত। গত মঙ্গলবার রাতে অটো রিক্সা নিয়ে বের হলে কানুরামপুর-ত্রিশাল সড়কের চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর বড়ডোবা বিলের ধান খেতে মেরে ফেলে যায়। এতে অটো রিক্সা নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে বিলের বোরো ধান…

Read More

ঋণ পেতে ও কর রেয়াত পাওয়ার জন্য ভুরি ভুরি মিথ্যা তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার দুই সন্তান ইভানকা ট্রাম্প ও ডনাল্ড ট্রাম্প জুনিয়র। এ জন্য তাদের সাক্ষ্য প্রয়োজন বলে জানিয়েছে নিউ ইয়র্কের এটর্নি জেনারেল লেতিতিয়া জেমসের অফিস। এ বিষয়ে আদালতে মঙ্গলবার দিনশেষে আবেদন জানানো হয়েছে। তাতে তদন্তকারীরা বলেছেন, কে বা কারা এসব ভুল তথ্য এবং কর রেয়াত পাওয়ার সঙ্গে জড়িত তা চূড়ান্তভাবে শনাক্ত করতে চায় তারা। এটর্নি জেনারেলের অফিস এ বিষয়টি নির্দিষ্ট হতে চায় যে এর সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের কোন কর্মকর্তা বা প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। অথবা এ বিষয়ে কার কার কাছে যথাযোগ্য তথ্য আছে। এ খবর…

Read More

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছে, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে ভিসি বাসভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি, ভিসির বাসভবনের নিরাপত্তার জন্য তারা সব সময় সেখানে অবস্থান করেন। আজো তাই করছেন। শিক্ষার্থীরা গতকাল রাতে ভিসির পদত্যাগ দাবিতে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত আলটিমেটাম দেন। এরপর পুরো রাতই শিক্ষার্থীরা ভিসির ফটকের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদী গানসহ নানা কর্মসূচি পালন করেন। কিন্তু দুপুর পর্যন্ত ভিসির পদত্যাগের ঘোষণা না আসার কারনে তারা অনশনে বসার প্রস্তুতি নিয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ফিরিয়ে…

Read More

বস্তাবন্দি লাশের সঙ্গে পাওয়া প্লাস্টিকের সুতার সূত্র ধরে অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর ২৪ ঘণ্টারও কম সময়ে গ্রেফতার করা হয় শিমুর স্বামী শাখাওয়াত আলীম নোবেল (৪৮) ও তার বাল্যবন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদকে (৪৭)। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী শিমুকে হত্যা করেন নোবেল। অথচ আগের দিনই কলাবাগান থানায় স্ত্রী নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। লাশ উদ্ধারের পর তথ্যপ্রযুক্তির সাহায্যে নিহত নারীর পরিচয় শনাক্ত করে পুলিশ। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং অভিনেত্রী শিমুর বাসায় গিয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ করে। এ সময়ই একটি প্লাস্টিকের সুতার সূত্র ধরে…

Read More

সস্তার ২ রুমের ১টা ছোট্ট বাসা নিলাম। খরচ, কীভাবে চলবে সব হিসাব করছিলাম। জসীম ভাই থেকে ১০,০০০ ডলার ধার নিলাম। প্রতিমাসে রাকামনির জন্যে ৫০০ ডলার child tax benefit পাচ্ছি। বাচ্চার স্কুলের বেতন, চিকিৎসা খরচ একেবারে নেই। ৩ জনের তখনকার দিনে খাওয়া খরচ ১০০-১৫০ ডলার। বাস ও ট্রেনের (TTC) মাসিক টিকিট কার্ড ১০০ ডলার। ওই কার্ড আমি আর নাসিম ভাগ করে ব্যবহার করতাম। একদিন টিভিতে শুনি দুর্নীতিবাজের ২য় ৫০ জনের তালিকা বের হল। সেখানে নাসিমেরও নাম আছে। শুনে ভীষণ আতঙ্ক হলো। আমি যদিও তখন বঙ্গবন্ধু মেডিক্যালে MD Course এ ছিলাম। তবুও ভাবলাম ডাক্তার হিসেবে কানাডাতে রেজিস্ট্রেশন করি। শুরু হল UofT এর…

Read More

রাজধানীতে পরিবহন শ্রমিকদের করোনা টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। সারাদেশেও শিগগিরই শুরু হবে পরিবহন শ্রমিকদের টিকা প্রদান। বুধবার সকাল ৯টায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে শুরু হয় পরিবহন শ্রমিকদের করোনা টিকা প্রদান কার্যক্রম। এ বিষয়ে ঢাকা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ঝুমানা আশরাফি জানান, রাজধানীর মতো সারাদেশেও শিগগিরই শুরু হবে পরিবহন শ্রমিকদের টিকা প্রদান কার্যক্রম। যাদের এনআইডি কার্ড নেই তারা জন্মনিবন্ধনের মাধ্যমে করোনার টিকা গ্রহণ করতে পারবেন। বিআরটিএ ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাদের তালিকা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

Read More

আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। যেকোনও মুহূর্তে ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে রাশিয়া। পরিস্থিতি ভয়াবহ। ইউক্রেনকে এমনই সতর্কবার্তা পাঠাল আমেরিকা। চলতি সপ্তাহেই জেনেভায় বৈঠকে বসতে চলেছে আমেরিকা ও রাশিয়া। ইউক্রেনের ঘটনাবলীর প্রেক্ষিত কি সেই বৈঠকেও ছায়া ফেলতে পারে? আমেরিকার সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠক কি বাতিল হয়ে যেতে পারে? ওয়াশিংটন অবশ্য জানিয়েছে, এখনই তেমন কোনও আশঙ্কা নেই। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পাস্কি এই ঘটনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘাড়ে দোষ চাপিয়ে দাবি করেছেন, রাশিয়ার লক্ষাধিক সেনা ইউক্রেন সীমান্ত বরাবর সমস্ত প্রস্তুতি নিয়ে অপেক্ষমান। তার অভিযোগ, বেলারুশের সঙ্গে যৌথ সামরিক অনুশীলনের সময়ই ইউক্রেন…

Read More

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ দিনের জন্য বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। বুধবার এ বিষয়ে সম্পূরক আবেদন করেন তিনি। আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, বিচরপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

Read More