Author: Saizul Amin

পাসপোর্ট অফিসের দালালের সহকারী থেকে সম্পদের পাহাড় কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালালের সহকারী ছিলেন মো. কামাল হোসেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি এখন শত শত কোটি টাকার মালিক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী তাজুল ইসলামের সান্নিধ্যে এসে যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন তাঁর কথিত উন্নয়ন সমন্বয়কারী ও ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দেওয়া মো. কামাল হোসেন। টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল, সালিশ বৈঠক, ঠিকাদারি কাজে অনিয়ম, থানায় তদবিরসহ নানা  দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ৫ আগস্ট সরকার পতনের পর কৌশলে আত্মগোপনে চলে যান কামাল। একাধিক সূত্র নিশ্চিত করেছেন, তিনি দুবাইয়ে রয়েছেন। জানা যায়, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর গ্রামের…

Read More

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১১৬ কোটি ৭২ লাখ (এক দশমিক ১৬ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। এর আগের সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছিল ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার (৫৮৪ মিলিয়ন) ডলার। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ৭৩ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি…

Read More

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আজ রবিবার রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে যাত্রাবাড়ী থানার একটি মামলায়  গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনানুযায়ী তার রিমান্ড চেয়ে আগামীকাল আদালতের পাঠানো হতে পারে।

Read More

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর বেইলী রোডের নওরতন কলোনী থেকে তাকে গ্ৰেফতার করা হয়। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। ডিএমপি মিডিয়া উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

Read More

উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালি ও ব্রয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। রবিবার (১৫ সেপ্টেম্বর) প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সই করা চিঠিতে সংশ্লিষ্টদের এ দাম বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে। চিঠিতে ২০২৪ সালের মুরগি (সোনালি ও ব্রয়লার) ও ডিমের নির্ধারিত যৌক্তিক মূল্য (উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে) সঠিকভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ডিমের মূল্য উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেজিপ্রতি সোনালি মুরগি উৎপাদক পর্যায়ে ২৬০ টাকা ৭৮ পয়সা, পাইকারি পর্যায়ে ২৬৪ টাকা…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ প্রথমবারের মতো সেনাসদরে গেছেন। প্রধান উপদেষ্টা সেনাসদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারি লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, নৌ-বাহিনী ও বিমানবাহিনী প্রধান, পিএসও এএফডি, সামরিক ও অসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ মহাপরিদর্শক এবং গোয়েন্দা সংস্থাসমূহ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, র‌্যাব এর মহাপরিচালকগণ ও সেনাসদরের কর্মকর্তাগণ। এসময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয়। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা কর্তৃক…

Read More

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সকল ধর্মের লোকদের অংশগ্রহনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার বিনধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্টি ব্যবসায়ী মোঃ আইনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সম্প্রীতি সভাটি হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ গোলজার হোসেন। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঁচবিবি থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাষ্টার, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, বাগজানা ইউনিয়ন বিএনপির সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু…

Read More

‘শুট অন সাইট’ বা দেখামাত্রই গুলির নির্দেশ দিয়ে সরাসরি একটি গণহত্যায় অংশ নেয়া দলের পরিণতি হয় নিষিদ্ধ হওয়া নতুবা গণবিচারের মুখোমুখি হওয়া। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে অবধারিতভাবে দুটির একটি কিংবা উভয়টির মুখোমুখি হতে হবে। যেহেতু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পর্যাপ্ত অপরাধ করেছেন । বিগত ১৫ বছরে আওয়ামী লীগের অপরাধগুলোকে তিনটা শ্রেণিতে বিভক্ত করা যাবে- ১। গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ কিংবা গণতন্ত্র হত্যা জনিত অপরাধ। ২। গুরুতর মানবাধিকার লঙ্ঘন জনিত অপরাধ ৩। ছাত্র জনতার গণহত্যা সংশ্লিষ্ট অপরাধ এজন্য তিনটি বিশেষ ট্রাইবুনাল হবে। দ্রুত বিচার নয়, নিয়মতান্ত্রিক কিন্তু ইফিশিয়েন্ট ট্রাইব্যুনাল। প্রথম ধারার অপরাধের বিচারে ‘গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধের বিচার ট্রাইব্যুনাল’ হবে। এখানে বিরোধী দলীয় রাজনৈতিক কার্যক্রমে…

Read More

 জয়পুরহাট প্রতিনিধিঃ মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে রাখতে জয়পুরহাটের পাঁচবিবিতে রাইগ্রাম ফুটবল টুর্নামেন্ট/২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে রাইগ্রাম ডিজিটাল ক্লাবের উদ্যোগে ও রায়গ্রাম যুবসমাজের আয়োজনে রায়গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি উদ্বোধন করেন আওলাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রধান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী, রুপালী ব্যাংক পিএলসি মোলামগাড়ীহাট ব্যবস্থাপক ও রায়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক তিন বারের সভাপতি  মোঃ রুহুল আমিন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ওলিউর রহমান প্রধান, সমাজ সেবক আশেক মন্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি, যুবদল…

Read More

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর থানা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তৌহিদুল ইসলাম ব্যক্তিগত কারন দেখিয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এ নিয়ে বিদ্যালয়টির শিক্ষক-কর্মচারীরা ওই প্রধান শিক্ষকের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছেন। আর স্বপদে বহালের দাবী করে পদত্যাগকারী প্রধান শিক্ষক জানান তাকে বাধ্য করা হয়েছে পদত্যাগে। সরেজমিনে জানা গেছে, জয়পুরহাট সদর থানা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম গত ১৩ আগষ্টের পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, সদর থানা উচ্চবিদ্যালয়ের ওই প্রধান শিক্ষক গত ১২ আগষ্ট পদত্যাগ করে বিদ্যালয় থেকে চলে যান। এ নিয়ে…

Read More

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সাধারণ সভা জাঁকজমকপূ্র্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ও সাংগাঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রি বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন সংগঠনের সভাপতিও সম্পাদক ।  পরে বেলা ১১ টায়  সংগঠনের সভাপতি সায়েম উদ্দিন সরদারের সভাপতিত্বে ত্রি বার্ষিক সাধারণ সভা পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। শ্রমিক ইউনিয়নের দপ্তর  সম্পাদক সাজ্জাদুল ইসলাম মন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি থানা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী।…

Read More

জয়পুরহাট  প্রতিনিধিঃ ” সেবাই আমাদের মূলনীতি ” এই শ্লোগানকে ধারন করে জয়পুরহাটের পাঁচবিবিতে সৎ ইচ্ছা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ করেছে। ৭ সেপ্টেম্বর শনিবার বেলা ১২টায় উপজেলার বীরনগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় এর উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল হাসান হিরা। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হোসেন সোহাগ, সদস্য জাহিদুল ইসলাম আপেল, রাকিবুল ইসলাম, শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজু আহম্মেদ, আপেল মাহমুদ প্রমুখ। ফান্ডেশনের পরিচালক নাজমুল হোসেন সোহাগ বলেন, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন, দরিদ্র ছাত্র/ ছাত্রীদের আর্থিক সহযোগিতা, মাদক নির্মূল, বাল্য বিবাহ প্রতিরোধ সহ সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে এই ফাউন্ডেশন  কাজ করবে ।

Read More

আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলসহ আরও ২৭ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপির দেশের বাইরে পাচার করা প্রায় ৯০ হাজার কোটি টাকার খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে আটজন মন্ত্রী, ছয়জন প্রতিমন্ত্রী এবং ১৫ জন এমপি রয়েছেন। সাবেক এমপি-মন্ত্রীদের অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। কোন কোন দেশে কার কী পরিমাণ সম্পদ পাচার হয়েছে সেগুলোর খোঁজে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে। অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলের বিরুদ্ধেও রয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। অবৈধ অর্থে ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ১৫…

Read More

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ বিশালের কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাতিক রহমান। জেলা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় শহীদ বিশালের বাড়ি উপজেলার রতনপুরে উপস্থিত হন তিনি। সেখানে তার কবর জিয়ারত করেন এবং বিশালের পরিবারের খোঁজ খবর ও তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক মিশকাত হাসান, পাঁচবিবি পৌর ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার, ছাত্রদল নেতা রকি, রিপন, রায়হান, সজীব, আরিয়ান, মজনু, সৈকত, যুবদল নেতা…

Read More

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে কবিতা উৎসব ও স্থানীয় কবিদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০৫ আগষ্ট) দুপুরে জয়পুরহাট  প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট  মাহমুদুল হাসান,জেলা তথ্য অফিসার ( ভারপ্রাপ্ত ) ইব্রাহিম হোসেন। জয়পুরহাট প্রেসক্লাবের  ক্রীড়া,  সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আল মামুনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব রবিউল ইসলাম সোহেল, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ সভাপতি রাশেদুজ্জামান রেজাউল করিম রেজা সহ আরও অনেকই। কবিতা উৎসব শেষে স্থানীয়, প্রকৃতি কবি…

Read More

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোতোয়ালীবাগ জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুলের ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, মা সমাবেশ ও মেধাবী ছাত্র ছাত্রীদের পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জীম পাবলিক প্রি ক্যাডেট স্কুলের আয়োজনে স্কুলের হলরুমে উক্ত অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান (মুক্তার)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্কুলের অধ্যক্ষ মোঃ সাজেদুর রহমান সরকার সাজু, কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রমজান আলী ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনিছুর রহমান। এছাড়াও আরো বক্তব্য রাখেন স্কুলের…

Read More

বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন নির্যাতন, দমন নিপীড়নের কারণে দীর্ঘ ১৬ বছর ধরে জামায়াতের ইসলামীর প্রকাশ্যে রাজনীতি এক প্রকার বন্ধই ছিলো। গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতনের পর জামায়াতে রাজনীতিতে এক নতুন মাত্রা যুক্ত হয়। আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের মাধ্যমে দেশ সেবার লক্ষ্য নিয়ে সারাদেশে জনসংযোগ বাড়িয়ে দিয়েছে সংগঠনটি। সেই উদ্দেশ্যকে গতিশীল করতে পাঁচবিবিতে ২ সেপ্টেম্বর সোমবার বিকেলে পাঁচবিবি পৌর এলাকার কাশেম চৌধুরী মোড় এলাকায় সোনালী ব্যাংক সংলগ্ন স্হানে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতে সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিমে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রী…

Read More

জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ৪ বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দিয়ে শাহনাজ বেগম (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। এ সময় শিশু সন্তান সিফাতও (৪) নিহত হয়েছে। সোমবার (১৫জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার বাগজানা রেলগেট হতে ১শ গজ দক্ষিণে এ দূর্ঘটনা ঘটে। নিহত দুজন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী ও সস্তান । সে ঔষধ নেওয়ার কথা বলে সন্তানকে সাথে নিয়ে বাড়ী থেকে বের হয় বলে নিহতের চাচী মোবাইল ফোনে নিশ্চিত করেন। স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বাগজানা…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে স্মাট উপহার হিসাবে জয়পুরহাটের পাঁচবিবিতে ৮০জন শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা। মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা, বিভাগীয় আইসিটি স্বমন্বয়কারী জাহিদ হাসান,সহকারী প্রোগ্রামার ফয়সাল আলম প্রমুখ।

Read More

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা কৃষি অফিসের আয়োজনে বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত এ মেলার করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা।  এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রাজেস কুমার রায়,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নিয়ায কাযমীর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর…

Read More