Author: Saizul Amin

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনার নির্বাচন কমিশন (ইসি) অবাধ-সুষ্ঠু নির্বাচন করবে, এই কথা কেউ বিশ্বাস করলে তাকেও পাগলা গারদে চিকিৎসা করাতে হবে। নির্বাচন নিয়ে কথা বলার সময় এখন নয়। আগে সরকারকে এবং তারপর এই কমিশনকে বিদায় নিতে হবে। মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের বিএনপি কার্যালয় চত্বরে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের বিদায় হলে যে সরকার আসবে, সেটি হবে নির্বাচনকালীন সময়ের জন্য মাত্র। কারণ এই সরকার দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে…

Read More

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ড। ঘোষণা অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৯ জুন এবং এইচএসসি ২২ আগস্ট শুরু হবে। মঙ্গলবার (১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ২০২০ শিক্ষাবর্ষের এ দুটি পরীক্ষার ফরম পূরণ ও প্রস্তুতিমূলক (টেস্ট) পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে পরীক্ষা বিষয় ও নম্বর বিভাজন উল্লেখ করে দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষা আগামী ১৩ এপ্রিল থেকে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। চূড়ান্ত পরীক্ষার আগে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে ১৯ মে। চূড়ান্ত পরীক্ষা শুরু হবে ১৯ জুন। এসএসসিতে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন,…

Read More

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। একসঙ্গে তিনদিক দিয়ে হওয়া এই হামলায় কয়েকদিনেই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইউক্রেনের বহু এলাকা। এই পরিস্থিতিতে ইউক্রেনে যেকোনো ধরনের যুদ্ধাপরাধের বিচার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম ইউরোপের প্রথম দেশ হিসাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা শুরু করেছে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া…

Read More

পদোন্নতি পাওয়া বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ জন ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাসহ মোট ৬০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত রবিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। আজ মঙ্গলবার এক বার্তায় গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ। বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে আগামী ৬ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পন করতে বলা হয়েছে। অন্যথায় ৭ মার্চ থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তালিকা দেখুন এখানে

Read More

বিশিষ্ট শিক্ষাবিদ, সিলেট মদনমোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো, আকরাম আলী ইন্তেকাল করেছেন।( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার সকাল সাড়ে ৯টায় সিলেট নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে মরহুমের বয়স ছিল ৮০ বছর, তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারনে নানা রোগে ভুগছিলেন। আজ মঙ্গলবার সকাল ১০ টায় সদ্য সম্প্রসারিত সিলেট নগরীর টুকেরবাজার এলাকার তাঁর নিজ বাড়ি শেখপাড়া বড়গাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে প্বার্শবর্তী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজার পুর্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক…

Read More

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে স্কুলের শহীদ মিনারের জায়গা দখল করে পাকা বাড়ি নির্মাণ হচ্ছে। শহীদ মিনার চত্বরে বাড়ি নির্মাণের এমন অভিযোগ সংরক্ষিত পৌর কাউন্সিলর ইয়াসমিন আরার বিরুদ্ধে । পরে স্কুল কর্তৃপক্ষের বাধার মুখে কাজ বন্ধ রেখেছেন তিনি। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে কাউন্সিলর ইয়াসমিন আরা দখলের বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, জায়গাটি জনৈক একজনের কাছ থেকে কিনে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। আগে টিনের বেড়া ছিল এখন শুধুমাত্র সেটি পাকা করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকা ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। একটি মহল…

Read More

জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-ষষ্ঠ দিনের মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ধর্ষণ ও হামলাকারীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ মার্চ) বেলা ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এসময় গ্রেফতারকৃত আসামিদের বিচারের আওতায় নিয়ে আসায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে আসামীদের ছাড় না দেয়ার অনুরোধ জানান তারা। শিক্ষার্থীরা বলেন, আমাদের দ্বিতীয় দাবি ছিলো ধর্ষণের প্রতিবাদে আন্দোলন কর্মসূচিতে হামলাকারীদের চিহ্নিত করা ও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। গতকাল আমাদের শিক্ষকরা বলেছেন বৃহস্পতিবারের মধ্যে হামলাকারীদের নামে মামলা করা হবে। যদি তারা বিচারের আওতায় নিয়ে আসতে ব্যর্থ হন, আমরা আন্দোলন চালিয়ে যাবো…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি: ঝালকাঠিতে অষ্টম শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর মা সোমবার বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেছেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্ত তিনজনসহ মোট চরজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জসিম সরদারের ছেলে রাব্বি, নলছিটি উপজেলর মগড় ইউনিয়নের রনি, পিরোজপুরের কাউখালী উপজেলার মাহাজ উদ্দিনের ছেলে নাছির, কৃষ্ণকাঠি এলাকার মোফাজ্জেল হাওলাদারের ছেলে চানমিয়া। ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগ উল্লেখ করে পুলিশ জানায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শেণিতে…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ ২৮ ফেব্রুয়ারী-২০২২ ইং, সোমবার রাতে চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির আয়োজনে সংগঠনটির সভাপতি চীন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সদ্য গ্রাজুয়েট ও বর্তমানে চীনের বেইজিংয়ে রিসার্চ ইনস্টিটিউটে এমএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ রাসেল আহম্মেদের সঞ্চালনায় Facebook Live Webinar অনুষ্ঠিত হয়েছে। Webinar টির বিষয়বস্তু ছিলোঃ Chinese Educations,Researches, Businesses, and Job Markets for Foreigners এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চীনের চিউচিয়াং বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ও চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য ড.মোঃ আতিকুর রহমান। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চীনের হেবাই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডাঃ মোঃ খালিদ সাইফুল্লাহ, এম.বি.বি.এস (চীন), পি,জি,টি (মেডিসিন ও কার্ডিওলজি), সি,সি,ডি (বারডেম),সি,এম,ইউ (আল্ট্রাসাউন্ড) মেডিকেল অফিসার মেরিন…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদভুক্ত চারুকলা বিভাগের স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা আগামীকাল ২রা মার্চ বুধবার অনুষ্ঠিত হবে। এতে ৩০ আসনের বিপরীতে আবেদন করেছে ৮৫১ জন ভর্তিচ্ছু। প্রতি আসনে লড়বে ২৮ জন। পরীক্ষা শুরু হবে বেলা ১১টা থেকে। মঙ্গলবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের সাথে জেএসটি মার্কসযুক্ত করে মেধাতালিকা প্রকাশ করা হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। ভর্তিচ্ছুদের অবশ্যই গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং চারুকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষার আবেদনের ‘acknowledgement slip’ সঙ্গে আনতে হবে। অঙ্কনের কাগজ সরবরাহ করা হলেও ভর্তিচ্ছুদের…

Read More

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক রাশিয়া-ইউক্রেন সংকটের সর্বশেষ ঘটনাবলি:- ১. যুদ্ধ বিরতির লক্ষ্যে বেলারুশে তাদের আলোচনা শেষ করেছে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদল। বোঝাপড়া নিয়ে কিছু জানা যায়নি। ২. ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাথে সোমবার এক টেলিফোন আলাপের পর এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে নিরাপত্তা নিয়ে রাশিয়ার ‘বৈধ’ উদ্বেগ বিবেচনায় নিলেই ইউক্রেন সংকটের সমাধান সম্ভব। ৩. ইউক্রেনে ভারতীয় অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন সীমান্ত পার হতে তাদের বাধা…

Read More

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিনষ্টের ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে এবং সেই নির্বাচনে বিএনপিকে আসতে হবে। কিন্তু বিএনপি যদি নির্বাচনে না এসে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত করতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তা শক্ত হাতে দমন করবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিনষ্ট করার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। সোমবার বিকেলে রাজধানীর সোনারগাঁও রোডের ফিকামলি সেন্টারে শহীদ সেলিম-দেলোয়ার স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তেব্যে হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।…

Read More

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর দেশটিতে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন ঘটে। ফলশ্রুতিতে দেশটির ভাইরাস প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ বিলিয়নিয়ার ইলন মাস্কের কাছে সহায়তা চান। এর কয়েকদিন পরই ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেসএক্স’ এর স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল পাঠালেন ইউক্রেনে। এই টার্মিনাল দেখতে বাসা-বাড়িতে ব্যবহৃত স্যাটেলাইট টেলিভিশন ডিশের মতো। এটি আবাসিক ইন্টারনেটের চেয়ে তুলনামূলক অনেক দ্রুত নেট সেবা দিয়ে থাকে। আর এই সেবা প্রদান করা হয়…

Read More

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। ষষ্ঠ দিন মঙ্গলবার ভোর হতেই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভ ও নিউ কাখোভকা শহরের মধ্যবর্তী খেরসনে নগরীতে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউক্রেনের রাষ্ট্রীয় যোগাযোগ এবং তথ্য সুরক্ষার সেবা বিভাগ টেলিগ্রামে প্রচার করে যে, রুশ বাহিনীর একটি বহর বিমানবন্দর থেকে নিকোলাভ হাইওয়ে এবং কোল্ড স্টোরেজ প্ল্যান্টের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে খেরসনে একটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে…

Read More

ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। অভিযান থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। এবার রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পশ্চিমা দেশগুলো সমন্বিতভাবে রাশিয়ার ব্যাংকের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে তেল ও গ্যাস রফতানির ওপর নিষেধাজ্ঞা দেয়নি তারা। ইউরোপের দেশগুলো রাশিয়ার তেল রফতানির ওপর অনেক বেশি নির্ভরশীল। তবে কানাডা ইউরোপের মতো ততটা নির্ভরশীল নয়। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, কানাডা বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন, ‌‘সাম্প্রতিক বছরগুলোতে কানাডা খুব অল্প পরিমাণে তেল রাশিয়া থেকে আমদানি করেছে। তবে এই নিষেধাজ্ঞার ঘোষণা বড়…

Read More

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দপ্তর জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ৪০৬ জন বেসামরিক নাগরিক হতাহতের শিকার হয়েছেন। এর মধ্যে নিহত হয়েছে অন্তত ১০২ জন। গত বৃহস্পতিবার নিরাপত্তার অজুহাত তুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের সেনাবাহিনীকে ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। এরপর রুশ বাহিনী স্থল, আকাশ এবং নৌপথে দেশটিতে আক্রমণ শুরু করেন। স্থানীয় সময় সোমবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিটস নিরাপত্তা পরিষদে এক ব্রিফিংয়ে বলেন, অনেক হতাহতের ঘটনা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে ইউক্রেনে প্রকৃত হতাহতের সংখ্যা এর থেকে অনেক বেশি। তিনি জানান, কমপক্ষে ১ লাখ ৬০ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হবে।…

Read More

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে অভিযানে রাশিয়া ভয়াবহ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। সোমবার এই বোমা ব্যবহার করা হয় বলে অভিযোগ দেশটির। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা এ তথ্য জানিয়েছেন। মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, “তারা (রুশ বাহিনী) আজ (সোমবার) ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে, জেনেভা কনভেনশন অনুযায়ী যার ব্যবহার আসলে নিষিদ্ধ।” রাশিয়া মূলত ইউক্রেনে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে…

Read More

যুক্তরাষ্ট্রের প্রশাসনের কর্মকর্তারা দেশটির আইনপ্রণেতাদের ইউক্রেনে রাশিয়ার বিশাল সামরিক বাহিনী নিয়ে সতর্ক করেছে। রুশ সেনাবহরকে তারা ‘অপ্রতিরোধ্য ঢেউ’ হিসেবে উল্লেখ করেছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, রাশিয়ার এই সেনাবহর ইউক্রেনে শক্ত অবস্থান তৈরি করবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়ার ব্যাপক সংখ্যক সেনারা ইউক্রেনের প্রতিরোধ ভেঙে ফেলবে। যুক্তরাষ্ট্রের একজন আইনপ্রণেতা সংবাদমাধ্যম সিএনএনে বিশাল রুশ সেনাবহরকে ‘হতাশাজনক’ হিসেবে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার স্থানীয় সময় সোমবার ইউক্রেনের সর্বশেষ স্যাটেলাইট চিত্র প্রকাশ করে জানিয়েছে, কিয়েভের পথে দীর্ঘ ৪০ মাইল লম্বা রুশ সৈন্যবহর দেখা গেছে। এই বহরে রয়েছে জ্বালানিবাহী ট্রাক, ট্রাঙ্ক, কামানসহ পদাতিক বাহিনীর বিভিন্ন যানবাহন। রাশিয়ার বাহিনীর এই বিশাল বহর ইভানকিভ শহরের পি-০২-০২…

Read More

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত পাঁচদিনে ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সামরিক বাহিনী ও সাধারণ নাগরিকরা। এদিকে, ইউক্রেনে সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি বলে মন্তব্য করেছেন এক মার্কিন সিনেটর। মার্কিন আইনপ্রণেতারা দেশটির শীর্ষ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে বিশেষ তথ্য পেয়েছেন। এতে কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরের পতনের সম্ভাব্য সময়সীমার বিষয়েও জানানো হয়েছে। এরপরই দেশটির বিরোধী দল…

Read More

যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি ও কানাডাসহ ২৬ দেশের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে মস্কো এই সিদ্ধান্ত নিয়েছে। ইইউর নিষেধাজ্ঞায় বলা হয়, ‘রাশিয়ার মালিকানাধীন, রাশিয়ার নামে নিবন্ধন করা অথবা রাশিয়া নিয়ন্ত্রিত কোনো বিমান ইইউ ভূক্ত দেশের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না।’ ফলে বাল্টিক সাগরের বিকল্প পথ ব্যবহার করে বিভিন্ন দেশে রাশিয়ার বিমান চলাচল করছে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জবাবে আন্তর্জাতিক আইন মেনেই ৩৬ দেশের বিমানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।’ যদিও আগেই যুক্তরাজ্যের বিমান নিজেদের আকাশ সীমায় নিষিদ্ধ করেছিলো রাশিয়া।

Read More