Author: Saizul Amin

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য প্রদ্ধতি বিভাগ এবং দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট’স অব বাংলাদেশ (আইসিএবি) এর মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) ভিসির অফিসকক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন ইবির ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট’স অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট মোঃ শাহাদৎ হোসেন এফসিএ। এ সময় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর পরবর্তী ব্যবসায় প্রশাসন অনুষদের হিসাব বিজ্ঞান ও তথ্য প্রদ্ধতি বিভাগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ…

Read More

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী কাউন্সিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। সম্মলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগের সাংগাঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক…

Read More

গাছবাড়ী ডেভোল্যাপম্যান্ট এসোসিয়েশন (জিডিএ) আয়োজিত কানাইঘাট তথা গাছবাড়ী এলাকার ইউকেতে বসবাসরত বাসিন্দাদের নিয়ে এক মত বিনিময় সভা গত সোমবার (২১ মার্চ) অনুষ্ঠিত হয়। “জিডিএ হসপিটাল” কার্যক্রমের সর্বশেষ তথ্য নিয়ে আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত। এটা যেন গাছবাড়ী তথা কানাইঘাটিদের এক মহা মিলনমেলায় পরিণত হয়। জিডিএ সভাপতি আবুল ফাতেহ’র সভাপতিতে অনুষ্টিত এ সভা পরিচালনা করেন সেক্রেটারি সুলাইমান আহমদ পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ফারুক চৌধুরী ও সহ সেক্রেটারী মোস্তফা কামাল। পুর্ব লন্ডনের একটি অভিজাত অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কাওসারুল আম্বিয়া। গাছবাড়ী ডেভোল্যাপম্যান্ট এসোসিয়েশন (জিডিএ) প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে। লন্ডনে বসবাসরত কানাইঘাট…

Read More

রশীদ আহমদ নিউইয়র্ক থেকে: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ১৯শে মার্চ শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশী সাংবাদিকদের প্রাচীনতম ও বৃহৎ সংগঠন “নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব” এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। সাদিয়া খন্দকার, দীমা নিফার তিথি ও শেখ সিরাজুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় শুরুতে কুরআনে হাকীম থেকে তেলাওয়াত করেন ইয়র্ক বাংলা’র নির্বাহী সম্পাদক জামীল আনসারী। প্রথম পর্বে সভাপতিত্ব করেন অভিষেক উদযাপন কমিটির চেয়ারম্যান ডাক্তার চৌধুরী সরোয়ারুল হাসান। অভিষিক্ত নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন এবং ফুল দিয়ে বরণ করেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা মনজুর আহমদ। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ক্লাবের নব-নির্বাচিত সভাপতি,টাইম টিভির সিইও আবু তাহের ও স্বাগত বক্তব্য…

Read More

সিলেট জেলা কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশন, বিএনপি’র কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী। পরে কেন্দ্রীয় নির্দেশে তিনি সভাপতি পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২২ মার্চ) তার অফিসে তিনি এক সংবাদ সম্মেলনে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন। এসময় মেয়র বলেন, বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেই দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমার কাছে তানবারণ। বহু জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় একজন ব্যাক্তির চেয়ে অবশ্যম্ভাবী ভাবে অতীব গুরুত্বপূর্ণ। আমাদের এ নেতা প্রেসিডেন্ট জিয়া বলে গেছেন -“ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ” তাই সেই মতো। বাইরে আমার এক কদম নেই, এবং চলতে পারে না। এমতাবস্থায় দলের হাইকমান্ড মনে করেছেন একজন…

Read More

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হরতালের প্রচারকালে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা ক্যাম্পাসের রফিক ভবনের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধেহরতালের প্রচারকালে শাখা ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মীরা ছাত্রজোটের উপর হামলা করে এবং লিফলেট কেড়ে নিয়ে ছিড়ে ফেলে। হামলার বিষয়ে প্রগতিশীল ছাত্রজোটের নেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক শোভন রহমান জানান, মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মী হরতালের প্রচারকালে জবি ছাত্রলীগ হামলা করে এবং লিফলেট ছিনিয়ে নেয়। শোভন রহমান জানান, ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র…

Read More

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর জার্মানিতে রুশ ভাষাভাষী ও বংশোদ্ভুতরা হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি শিশুরাও রেহাই পাচ্ছে না। রুশ ভাষাভাষী শিক্ষার্থীরাও শিক্ষকদের রোষানলে পড়ছেন। জার্মানির এই রুশ ভাষাভাষীদের মধ্যে সৃষ্ট এ উদ্বেগ উঠে এসেছে দেশটির গণমাধ্যম ডয়চে ভেলের এক রিপোর্টে। এতে বলা হয়েছে, জার্মানিতে রুশ ভাষাভাষীর সংখ্যা প্রায় ষাট লাখ। রুশ ভাষাভাষীদের বেশিরভাগই জার্মান। তাদের পূর্বপুরুষরা এক সময় মধ্য ইউরোপের জার্মানভাষী বিভিন্ন দেশে ছিলেন। প্রথমে ১৯৫০-এর দশকে এবং পরে ১৯৯০-এর দশকে তারা পশ্চিম জার্মানিতে চলে আসেন। তাদের বর্তমান প্রজন্ম পুরোপুরি জার্মান। তবে রুশ ভাষা এবং সংস্কৃতিকে তারা ধরে রেখেছে। গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরুর পর…

Read More

সমৃদ্ধ ও গণতান্ত্রিক পাকিস্তান যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনা প্রসঙ্গে সোমবার এমন মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এক মুখপাত্রের কাছে পাকিস্তানের রাজনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে জানান। বলেন, আমরা নিবিড়ভাবে পাকিস্তানের অবস্থা পর্যবেক্ষণ করে চলেছি। যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়া এবং আইনের শাসনকে সম্মান করে। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে দীর্ঘ সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে তা যুক্তরাষ্ট্রের জন্য মূল্যবান। শক্তিশালী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক পাকিস্তান সবসময়ই মার্কিন স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। ডনের খবরে জানানো হয়েছে, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য অনেক সমালোচকই যুক্তরাষ্ট্রকে দায়ি করছেন। তাদের দাবি, ইমরান…

Read More

মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। বিলম্বিত হলেও বাইডেন প্রশাসন এই জেনোসাইডকে অবশেষে স্বীকৃতি দিয়েছে। ২০১৭ সালের আগস্ট মাসে হাজার হাজার বেসামরিক নাগরিককে লক্ষ্যবস্তু করে যে নৃশংস অপরাধ সংঘটিত করা হয়েছিল তার জেরে প্রাণ বাঁচাতে মিয়ানমারের ৯ লক্ষ মানুষ সীমানা পেরিয়ে বাংলাদেশে চলে আসেন। মার্কিন সরকারের এই স্বীকৃতি অনেক বিশ্বাসযোগ্য সংস্থা এবং মিডিয়া আউটলেটের তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, যারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা সংঘটিত ভয়াবহ অপরাধের প্রমান নথিভুক্ত করেছে। এই গুরুতর অপরাধের জন্য মিয়ানমারের সামরিক বাহিনী যাতে প্রকৃত ন্যায়বিচার ও জবাবদিহিতার মুখে পড়ে সেই বিষয়টি মার্কিন সরকারকে নিশ্চিত করতে হবে। সেইসাথে ২০২১ সালের ফেব্রুয়ারির সামরিক…

Read More

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পূবালী ব্যাংকের শাখা থেকে ১৫ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২১ মার্চ) দুপুরে ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. নজরুল ইসলাম ফরাজীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, ২০১৯ সালের ৪ এপ্রিল পূবালী ব্যাংকের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখায় ৬৪ নং লকারটি ভাড়া নেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিউল্যাহ ও তার স্ত্রী ফারহানা ইয়াসমিন। সেখানে ১৫ ভরি স্বর্ণালঙ্কার রাখেন তারা। কিন্তু তিন বছর…

Read More

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় ১১৭ দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। অন্যদিকে বিশ্বের ৬ হাজার ৪৭৫টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহর নয়াদিল্লি। ঢাকার অবস্থান দ্বিতীয়। সুইজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ারের বিশ্ব বায়ু মান প্রতিবেদন-২০২১ এ এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি দেশও ২০২১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রত্যাশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। মধ্য ও দক্ষিণ এশিয়ার বাতাসের মান বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ। সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৪৬টিই এই অঞ্চলে অবস্থিত বলে জানানো হয়েছে। গত বছরের ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুতে দূষণের মাত্রা নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সমীক্ষা বলছে, ২০২১ সালে ভারতের সামগ্রিক দূষণের মাত্রা আরো খারাপ হয়েছে…

Read More

দুই কিশোরীর প্রেম নিয়ে টাঙ্গাইলে তোলপাড় শুরু হয়েছে। বান্ধবীকে বিয়ে করতে নোয়াখালীর কিশোরী বিলকিস চলে এসেছে টাঙ্গাইলের বাসাইলের আঁখির বাড়িতে। তারা একসঙ্গে সংসার করতে চায়। কিন্তু বাদ সেধেছে সামাজিক ও ধর্মীয় রীতি। তাদের নিয়ে বিপাকে পড়েছে পরিবার। জানা গেছে, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোয়াখালীর কিশোরী বিলকিসের সঙ্গে পরিচিত হয় টাঙ্গাইলের কিশোরী আঁখির। সেই থেকেই ফেসবুক মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ হতো তাদের। এরই ধারাবাহিকতায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে তারা প্রায় দুই মাস আগে ঢাকার সাভারে এক আত্মীয়ের বাসায় রাত্রিযাপনও করেন। এরপর সেখান থেকে আনোয়ার নামের এক ব্যক্তির সঙ্গে তারা সিরাজগঞ্জের চৌহালী গিয়ে রাত কাটায়।…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের বিষয়ে একটা সুরাহা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার (২২ মার্চ) নির্বাচন ভবনের সভাকক্ষে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জামায়াতের বিষয়টা ফেলে রাখা ঠিক হবে না। দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া আরো সহজ করতে হবে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের আইনটা একটু কঠিন হয়ে গিয়েছে। বিশটা জেলায় না করে এটাকে ১০টা জেলায় আনা যায় কিনা দেখতে হবে। রাজনৈতিক দলের নিবন্ধন বাকি আছে। গণসংহতি আন্দোলনের নিবন্ধন হয়নি, হাইকোর্টেরও রায় হয়েছে। আমাদের আবেদন থাকবে…

Read More

রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বান্দরবান সীমান্তবর্তী এলাকায় উপজাতি সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত তিনজন নিহত হয়েছে। এসময় দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায়। সেখানে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় রাজস্থলীর গাইন্দা ইউনিয়নের বান্দরবান জেলার সীমান্তবর্তী কেচিং পাড়া এলাকায় মগ লিবারেশন আর্মির একদল সশস্ত্র সন্ত্রাসী গভীর অরন্যে উঁচু পাহাড় থেকে উপজাতিদের অপর একটি স্থানীয় আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীদের ওপর ব্রাশফায়ার শুরু করে। এসময়…

Read More

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে টি- শার্ট,ক্যাপ ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো রায়হান কবির এর সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রাম ইমরান হোসেনের পরিচালনায় টি-শার্ট,ক্যাপ ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলাউদ্দীন, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জি, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শাহীদ তালুকদার, তাহিরপুর থানা ওসি আবদুল লতিফ তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে…

Read More

ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ ও ব্যাংক ঋণের দায় থেকে রেহাই পেতে ফরিদপুরে দুই হাজার কোটি টাকা অর্থপাচারের মামলায় জব্দ করা ১২টি বাসে আগুন দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকালে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা। সকাল সাড়ে ৯টার দিকে শহরের গোয়ালচামটে হেলিপোর্ট বাজার থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। জামাল পাশা জানান, বাস পোড়ানোর ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি জহুরুল ইসলাম জনি ও মোহাম্মদ আলী ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত…

Read More

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমাদের নিষেধাজ্ঞার অন্যতম টার্গেট হয়ে উঠছে রুশ ধনকুবেররা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট ধনকুবেরদের সম্পদ খুঁজে বের করার চেষ্টা চলছে। দ্য গার্ডিয়ানের রিপোর্টে জানানো হয়েছে, রাশিয়ার বাইরে এই ধনকুবেরদের অন্তত ১৭ বিলিয়ন ডলারের সম্পদ ট্র্যাক করা গেছে। এরমধ্যে আছে অফশোর ব্যাং একাউন্ট, ইয়ট, ব্যাক্তিগত বিমান এবং লন্ডন, তোসকানা ও ফ্রেঞ্চ রিভেরার মতো স্থানে বিলাশবহুল বাড়ি। পুতিনের সঙ্গে ঘনিষ্ট এমন ৩৫ অলিগার্ক এবং রুশ কর্মকর্তার সম্পদের বিবরণ পাওয়া গেছে। এই রিপোর্টের জন্য গার্ডিয়ান ‘অর্গানাইজড ক্রাইম এন্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’-এর সঙ্গে কাজ করেছে। গত বছর রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি এই ৩৫ ব্যাক্তির নাম দিয়েছিলেন। তার দাবি ছিল,…

Read More

কুষ্টিয়া প্রতিনিধি- কুষ্টিয়ার কুমারখালিতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের দুপক্ষের দেশীয় অস্ত্রশস্ত্র, ইটপাটকেল, লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কুমারখালীর একটি স্কুলের পরিচালনা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সোমবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজার ও বশীগ্রাম ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার। পুলিশ, আওয়ামী…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ মার্চ) দুপুরে ঢাকা গামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনে উঠতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। গাইবান্ধা রেল স্টেশন মাস্টার আবুল কাশেম জানান, নিহত যুবকের মরদেহ বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

Read More

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার আট নং তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা(তুড়গবাগ) হাওর গ্রামে গত ১৮ মার্চ বিকাল ৫ ঘঠিকার সময় একই গ্রামের প্রভাবশালী তাজুল ইসলামদের আতর্কিত হামলায় অন্তত ১০ জন আহত হয়ে সিলেট উসমানী মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন ইব্রাহিম আলী (৩৬),ইয়াকুব আলী(৪০),রাহান মিয়া (২০),মনফর আলী (৪৫)সর্ব সাং পিতা ইউনুস আলী, শিল্পই বেগম (১৪)পিতা মনফর আলী, ফরিদা বেগম(৪০)পিতা মনফর আলী, সহ অন্তত ১০ জন দফায় দফায় হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন। আহত ইব্রাহিম আলীর অবস্থা আশঙ্কাজনক, তাকে সিলেট উসমানী মেডিক্যালের আইসিইউতে রাখা হয়েছে। এবং অপরাপর জখমীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় ৮ জন…

Read More