- সংসদকে প্রাণবন্ত রাখার আশা সংসদ সদস্যদের
- বিদেশে পাচার ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার
- কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী
- শিক্ষার্থী নিহতের ঘটনায় বগুলাগাড়ীতে মানববন্ধন
- নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক
- কুলাউড়ায় ক্ষেতের জমির পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
- খোর্শেদের পরিক্ষা মূলক হলুদ তরমুজ চাষে সফল উদ্যোক্তা
- র্যাবের উপস্থিতি টের পেয়ে গাঁজাবোঝাই অটো ফেলে পালালো কারবারি
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
বাবুল হোসেনঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে হাওয়া বেওয়া(৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ষ্টেশনের ৫০গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার নাকুড়গাছী গ্রামের রড মিস্ত্রি মিলনের মা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা হাওয়া বেওয়া রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পাঁচবিবি থানার পুলিশ পরির্দশক (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাবুল হোসেনঃ জয়পুরহাটের পাঁচবিবিতে পানিতে ডুবে মোরছালিন(৫) নামোর এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার জাম্বুবান গ্রামে। নিহত শিশু ঐ গ্রামের ফারুক হোসেনের ছেলে। এলাকাবাসী জানায় মোরছালিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির পার্শ্বে পুকুর পাড়ে খেলাধুলা করছিলো। কখন যে পানিতে ডুবে গেছে তা কেউ বলতে পারেনা। এদিকে বাড়ীর আশপাশ ছেলেকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার এক পর্যায়ে পুকুরে পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে। এসময় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ দেব্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবুল হোসেনঃ ” মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জম্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমুহের মাঝে অনুদানের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অফিস ও তথ্য আপা পাঁচবিবির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায়…
পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহাঙ্গাসহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৭ আগষ্ট) সন্ধ্যায় ফেনী পলিটেনিক ইনিস্টিটিউট এর সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় মালামাল সহ পণ্যবাহী কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃত আসামিরা হলেন: ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্ব মধুগ্রামের অজিউল হক চৌধুরীর ছেলে মো: নুরুল আলম চৌধুরী তুষার (২৮), একে এলাকার মৃত শরিয়ত উল্ল্যাহ’র ছেলে মো: আনোয়ার হোসেন অভি(৩৫), আবুল বশর এর ছেলে (ঈদগাহ সংলগ্ন নতুন বাড়ী) শাহাদাৎ হোসেন(১৮), ও দক্ষিন আধার মানিক (শাহ আলম ড্রাইভার এর বাড়ী) আবু…
মো. মাসুম বিল্লাহ : ভালুকা প্রতিনিধি: ভালুকা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী, আজীবন সহযোদ্ধা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর মমতাময়ী মাতা, মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জন্মদিন উপলক্ষে আজ সোমবার ৮ আগস্ট’২২ বিকেলে ভালুকা সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ সুজন ও সাধারণ সম্পাদক অনিক তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
( মো. মাসুম বিল্লাহ : জাককানইবি প্রতিনিধি, ত্রিশাল, ময়মনসিংহ): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী, আজীবন সহযোদ্ধা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর মমতাময়ী মাতা, মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মদিন উপলক্ষে আজ সোমবার ৮ আগস্ট’২২ বিকেলে বিশ্ববিদ্যালয়টির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর । বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবন তো আমরা অনুসরণ করবো। কিন্তু সেই সাথে বঙ্গবন্ধুর সঙ্গে যে মানুষটি…
এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের ভিন্নধর্মী আয়োজন করা হয়। সোমবার (৮/আগস্ট ) বিকেলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও বঙ্গমাতা পদক প্রদান অনুষ্ঠানে জলঢাকার প্রথম শহীদ মতি মাস্টারের সহধর্মিণী শহীদ জায়া হাসিনা খাতুনকে সংবর্ধনা পদক হাতে তুলে দিয়ে মমতায় জড়িয়ে ধরেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। এসময় তিনি বলেন, এই মহিয়সী ত্যাগী নারী বঙ্গবন্ধু পরিবারের সব দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে বঙ্গবন্ধুকে জাতির সেবায় মনোনিবেশ করার সুযোগ করে দিয়েছিলেন। শুধু…
জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ আগস্ট) তারিখ বিকাল ৩.০০টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো শাহজাহান, মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, ইতিহাস বিভাগের সভাপতি মোছাঃ সানজীদা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন অনুষদের ডিন ও প্রক্টর ড.মো রাজিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.…
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে ইউএনও মো. রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সুহেল রানা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, সাংবাদিক…
পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের খানে বাড়ি এলাকায় রেলওয়ের ডিজেল চুরির ঘটনায় গ্রেফতারকৃত আসামি মো: আবু তাহের (৩৪) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার (৭ আগষ্ট) বিকেলে ফেনী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তাহের উত্তর শর্শদী এলাকার ইউনুস মিয়ার বাড়ির মৃত ফরিদ উদ্দিনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক শাহ মো: ফয়সাল আহম্মেদ জানান, জবানবন্দিতে আসামি আবু তাহের ডিজেল চুরির ঘটনায় জড়িতদের নাম ও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এর আগে শনিবার (৬ আগস্ট) ভোরে ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নিচে পিকআপভর্তি ১ হাজার ৫’শ লিটার চোরাই…
আশরাফুল হাসান : নারদ হালদার। জেলে পরিবারের সন্তান। ক্লাস ফাইভের পর আর পড়া হয়নি টাকার অভাবে। বাপ-দাদার সঙ্গে মাছ ধরতে গেছে জালের নৌকায়। দুটাকা আসলে সংসারের সাশ্রয়। পেটের খিদে যেখানে বড় লেখাপড়া সেখানে তুচ্ছ মনে হয়েছে ওদের কাছে। যৌবনে জাল-নৌকা আর জীবনের প্রতি বিরক্ত হয়ে একদিন ঢাকা চলে আসে নারদ। বাস্তবতার আগুনে পুড়ে কয়লা হয় দেহ-মন। প্রচণ্ড পরিশ্রম আর দিনের পর দিন উপোষ থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। টিবিতে আক্রান্ত হয়। মনের জোর আর বন্ধু-বান্ধবের সহযোগিতায় একসময় ভালো হয়ে ওঠে। কিন্তু শ্বাস-প্রশ্বাসের সমস্যা থেকেই যায়। আবার টাকা রোজগারের চিন্তা। অক্লান্ত পরিশ্রম। দিনের পর দিন উপোষ। আবার শরীর বিদ্রোহ…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা মামলার আসামিকে গলা কেটে জবাই করে, হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে রাজৈর উপজেলার চৌরাশি গ্রামের একটি বাগান থেকে শাহীন শেখ (২৫) এর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত শাহীন বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে। সে একই এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি ছিলো। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাইনউদ্দিন হাওলাদার (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির লোকজন অন্যত্র বেড়াতে যাওয়ায় শনিবার রাতের খাবার খেয়ে ঘরে একা ঘুমিয়ে পড়ে শাহীন শেখ। পরে রোববার সকালে রাজৈর…
জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ য়ে নেত্রকোণা জেলার ৮৮ টি মাদরাসার সমন্বয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার শেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কলমাকান্দার উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এম ডি এস দাখিল মাদরাসার সহকারী শিক্ষক(গণিত) আমিনুল ইসলাম বাবুল। তার হাতে ক্রেস্ট ও কৃতিত্বের সনদ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে ৭ই আগষ্ট (রোববার) সকালে জেলা প্রশাসক হলরুমে জেলা শিক্ষা অফিসারের আয়োজনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গফুর উপস্থিত ছিলেন। আমিনুল ইসলাম বাবুল দূর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার মিরাস…
নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলা যুবলীগের সদস্য মোঃ দেলোয়ার হোসেন দিলু সহ পৌরসভার জাতীয় শ্রমিক লীগের প্রচার সম্পাদক নেতা মোঃ হযরত আলীর বাড়িতে হামলা ও রাস্তায় এটাক করে পরিকল্পিত ভাবে হামলা চালায় এতে ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন যুবলীগ নেতা দিলু মিয়া।বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে রফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে নান্দাইল মডেল থানায় এজাহার দায়ের করা হয়।পুলিশ প্রাথমিক তদন্ত শেষে এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে।মামলার বিবরণে জানা যায়,মঙ্গলবার সকালে সাড়ে ৮ টার দুটি বাড়িতে ভাঙচুর করা সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, উপজেলা পৌর এলাকার ৩নং ওয়ার্ড গয়ালপাড়া মহলায় অবস্থিত দুই নেতার বাড়িতে এই হামলার ঘটনা…
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রশাসনের নিকট ধর্ম নিয়ে হেনস্তা এবং র্যাগিংয়ের শিকার হয়ে নিরাপত্তা চেয়ে আবেদনের পর হেনস্তার শিকার হয়েছেন এক সনাতন ধর্মালম্বী ছাত্রী। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির শেখ রেহেনা হলের আবাসিক শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী জানান তিনি নিজ সিটের অংশে শ্রী কৃষ্ণের ছবি রাখতে গিয়ে কক্ষের অপর শিক্ষার্থীদের বাঁধার মুখে পড়েন এবং বিভিন্ন সময় র্যাগিংসহ চলাফেরা ও পোশাক নিয়ে কটুক্তির শিকার হন। ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘ধর্ম নিয়ে হেনস্তা ও র্যাগিংয়ের জেরে প্রায় এক মাস আগে বিষয়টি হল প্রশাসনকে জানাই। কিন্তু এর জেরে আমাকে ৮ জনের রুম থেকে গণরুমে স্থানান্তর হতে বলা হয় এবং আমি যেখানে থাকতাম…
পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে বিয়ে বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মিমি আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার আহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিমি আক্তার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর এলাকার ইমাম হোসেনের মেয়ে। নিহত শিশুর মামা একরামুল হক বলেন, মামার বিয়ে উপলক্ষে গত বৃহস্পতিবার (২৯ জুলাই) মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায় মিমি। রবিবার বিকেলে উপজেলার আহাম্মদপুর এলাকায় মিমির মামা ইলিয়াছ হোসেনের বিয়ের অনুষ্ঠান চলছিল। বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ির সবাই নতুন বউকে নিয়ে আনন্দ করছিলেন। শিশুটির মা অতিথিদের আপ্যায়ন নিয়ে ব্যস্ত ছিলেন। তখন শিশুটি বাড়ির উঠানে অন্য ছেলেমেয়েদের সঙ্গে…
পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ এবং প্রশংসনীয় কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ২০২০-এ ভূষিত হয়েছেন ফেনী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মো. মাশকুর রহমান। সোমবার (১ আগস্ট) ফেনী জেলা পুলিশের সম্মেলন কক্ষে সোনাগাজী সার্কেল, ফেনী’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান’কে বাংলাদেশ পুলিশ এর পিপিএম ব্যাজ পরিয়ে দেন। ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি ঢাকা রাজারবাগ অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে-২০২২ এ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মো. মাশকুর রহমানের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন…
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে বাড়ি থেকে পালিয়ে যাওয়া দুই ছাত্রীকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করেছে সুনামগঞ্জ পুলিশ। উদ্ধার কৃতরা হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার গৌড়ারং ইউনিয়নের বড়ঘাট গ্রামের সাজ্জাদুর রহমান সানজু মিয়ার কন্যা সুমা আক্তার শাহজাদী( ২২) ।সে সুনামগঞ্জ সরকারী কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্রী। অপরজন হলো বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ গাওয়ের আব্দুস সোবহানের কন্যা এবারের এস এস সি পরীক্ষার্থী লায়লা সোবহান ঝিলিক । সে পলাশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাবে এসএসসি পরীক্ষার্থী ঝিলিক জানায়, সে মায়ের কাছে মোবাইল কেনার জন্য টাকা চেয়েছিলো মা মোবাইল কেনার টাকা না দিয়ে মারধোর করায় সে মায়ের সাথে অভিমান করে বান্ধবী শাহজাদীর সাথে পালিয়ে…
জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে ১ আগস্ট ২০২২ সকাল ১০.৩০ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব তাঁর অফিস কক্ষে মাসব্যাপী কালো ব্যাচ ধারণ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানান ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি সকলকে শোকের মাস আগস্ট যথাযথ ভাবেগাম্ভীর্যের সাথে পালনের আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন আইন অনুষদের…
মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আশ্রাফ আলী মুন্সী’র বিরুদ্ধে- বানোয়াট প্রত্যায়ন দেয়ার অভিযোগ তুলেছেন একই ওয়ার্ডের বাসিন্দা মোঃ জাকির বেপারী। ৩১ জুলাই (রবিবার) রায়হানপুর ১নং ওয়ার্ড শতকর বেতমোর এলাকার বাসিন্দ মোঃ জাকির বেপারী (৫০) তারই ওয়ার্ডের মেম্বর মোঃ আশ্রাফ আলী মুন্সী’র বিরুদ্ধে- এমন অভিযোগ তুলেন, গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তিনি বলেন যে, আদালতে চলমান একটি মামলায় সাক্ষী হিসেবে শতকর বাসস্ট্যান্ড এলাকায় আমার কোন দোকান নাই মর্মে আমার বিরোধী পক্ষের লোকজনের সাথে যোগসাজশ করে একটি মিথ্যা বানোয়াট প্রত্যায়ন লিপিবদ্ধ করেন, আসলে এখানে আমার কোন দোকান ছিলো কি না অথবা বর্তমানে আছে…