- যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে
- বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের
- শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেপ্তার
- কমলগঞ্জে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার,লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত
- ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে মোহনগঞ্জে পূবালী ব্যাংকের বিশেষ সেবা
- চট্টগ্রাম বিমানবন্দর ইস্যুতে এমপির বক্তব্যে আনোয়ারা–কর্ণফুলীতে সমালোচনার ঝড়
- ময়মনসিংহের ফুলপুর ও ত্রিশালে ২ ধর্ষণ মামলার মূল আসামিদ্বয় গ্রেপ্তার
- জ্বালানি সংকটের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে শিল্প খাতে
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
মোঃ লাতিফুর রহমান লিমন পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের একটি ইটভাটা থেকে বুধবার (১৮ জানুয়ারি) সকালে পুলিশ রানা(২৩) নামে একট্রলিড্রাইভারের মরদেহ উদ্ধার করেছে। মৃত রানা বিষ্ণুপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। রাণীশংকৈল থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ১৭ জানুয়ারি রাত ৯ টার দিকে রানা বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী বাজারে যায়। সেখান থেকে সে রাতে বাড়িতে ফিরে আসেনি। পরদিন বুধবার সকালে স্থানীয় লোকজন অদূরবর্তী ইটভাটার মাটির ঢিবিতে রানার মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম,এ এসপি( সার্কেল) কামরুল হাসান পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কর্মকতারা জানান, মৃতদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন…
মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে বসতঘরে ডাকাতির খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৮ জানুয়ারি) রাত্র ২ টার দিকে উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেনিপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান হাং এর বাড়ীতে এ ঘটনা ঘটে। সরেজমিন গিয়ে জানা গেছে, একই এলাকার শাকিল ও রিমন সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে ডাব চুরি করে নেয়। এলাকায় জানাজানি হলে শালিস দরবার বসায় স্থানীয়রা। এরই জের ধরে বসতঘর ভাংচুর ও ডাকাতির ঘটনা ঘটে বলে দাবী স্থানীয়দের। সিদ্দিকুর রহমানের স্ত্রী নাজমা বেগম (৪০) বলেন, শালিকসহ ৬-৭ জন লোক ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমাদের জাপটে ধরে (আটকিয়ে) সুকস ভেঙে ১ লাখ…
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: বাংলাদেশের সকল নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ মন্তব্য করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি, যেন ভোট নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। তিনি বুধবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ঠাকুরগাও- ৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।সভায় নির্বাচন পর্যবেক্ষণে প্রত্যেক সাংবাদিকের ক্যামেরা নির্বাচন কমিশনের চোখ বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার আহসান হাবীব। তিনি ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্তদের নিরপেক্ষ থেকে নিষ্ঠার সাথে ভোটগ্রহণ সম্পন্ন করার আহ্বান জানান। এ কোন কেন্দ্রে বিশৃংখলা দেখা দিয়ে তাৎক্ষনিক ভোট গ্রহন বন্ধ করার জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এ সময়…
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: গত ১৫জানুয়ারী নওগাঁ জেলা প্রেসক্লাবে জৈনক মাসিরা চৌধুরী নামের এক মহিলার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যানের পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন এর ব্যক্তিগত অফিস কক্ষে সাপাহার উপজেলার সকল মিডিয়া কর্মীগনের উপস্থিতিতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান তার লিখিত বক্তব্যে বলেন যে, মাসিরা চৌধুরী তার বক্তব্যে যে ধরনের বক্তব্য প্রদান করেছেন তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তিনি তার বক্তব্যে আরোও বলেন যে, আমার জীবনে আমি কোন দিন কথিত ওই মাসিরা চৌধুরীকে দেখিনি বা চিনিওনা। অথচ তিনি তার বক্তব্যে আমাকে জালিয়াত বলে…
ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ ময়মনসিংহ-ঢাকা-টাংগাইল থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন পোর্টাল স্বদেশ কন্ঠ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী মোস্তফা রুমির সম্মানিত পিতা কাজী আব্দুল্লাহ হের বারী(শামীম কাজী) ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মঙ্গলবার (১৭ জানুয়ারি ) রাত ১০.৩০ মিনিটে চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে নেওয়ার পথে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী,ছেলে,মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাযা নামায নামায বুধবার বেলা ২.০০ টায় নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়ে নাগরপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক মো. কাজী মোস্তফা রুমির সম্মানিত পিতার মৃত্যুতে গভীর শোক…
মোঃ আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাফ) এর ১২ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জানুযারি) বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের ডিগ্রী মোড়ে ইনসাফ জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়। এসময় সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা শাখার সভাপতি মো. মাহবুব আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য আতোয়ারুল ইসলাম জুয়েল, আনোয়ার হোসেন ও জহুরুল হক স্বপন এবং পৌর কমিটির সভাপতি ফিরোজ মন্ডল ও সাধারন সম্পাদক খায়রুল বাসার। মানববন্ধনে প্রায় শতাধিক নির্মাণ শ্রমিকের নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন- নির্মাণ শ্রমিকদের দাবি দিবস উপলক্ষে ২০২৩-২৪ অর্থ বছরে বাজেটে…
আমির আলী অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরে কৃষকরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে। সাধারণত চাকরিজীবীদের সাপ্তাহিক মাসিক বাৎসরিক ছুটি থাকলেও কৃষকদের কোন ছুটি থাকেনা। তারা দেশের খাদ্য চাহিদা পুরণে প্রতিনিয়ত ফসলের ক্ষেতে ঘাম ঝরান। একটার পর একটা কৃষি কাজ লেগে থাকে তাদের। আমন ধান কাটার পর শুরু হয় শাক সবজি গম, সরিষা ও ভূট্টাসহ নানা ধরনের চাষাবাদ। তারপর তা শেষ হতেনা হতে আবার শুরু হয়ে যায় বোরো ধান রোপনের উপযোগী সময়। তাইতো এখন বোরো ধান রোপনের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অভয়নগরের ধান চাষীরা। ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরোর জমি তৈরি ও ধানের…
রংপুর বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন: গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতি, রংপুর এর উদ্যোগে গতকাল রংপুর সিটির ৩০ নং ওয়ার্ডের খাসবাগ এলাকায় তিন শতাধিক শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোঃ আল আমিন। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ শওকত আলী সরকার, এস এম আব্দুর রহিম, আব্দুল লতিফ সরকার, আমজাদ হোসেন সরকার, আকতারুল ইসলাম, আব্দুল আজিজ সরকার, হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পাবলিক রিলেশন অফিসার বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, সাংবাদিক ইদ্রিস আলী, আফজাল হোসেন প্রমুখ।…
মোঃ সুমন মিয়া, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষা অফিসার আনার কলি নাজনিনকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার পাট বাজারস্থ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষক সমিতির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর বদরুজ্জামান, সহকারী ইন্সট্রাক্টর ড. এম আব্দুস সাইদ ভুইয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সিদ্দিক, সমিতির সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার, লোকমান হেকিম, আমিনুল ইসলাম, কামরুল ইসলাম চৌধুরী, শফিকুল ইসলাম, আনোয়ার সাদাত, নাজমুল হক, এটিএম কামরুল হাসান, একেএম নুরুল্লাহ, বিপা পারভীন, নাজমুন…
সোহাগ ইসলাম, নীলফামারী: নীলফামারী সদরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়নজলী রায় (২৫) নামের এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। এছাড়াও এ সময় এক ইজিবাইক চালক এক ব্যাক্তি আহত হন। বুধবার (১৮ জানুয়ারি) সদর উপজেলার সোনাররায় খয়রা নগর স্টেশনের পাশে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়নজলী রায় সদর উপজেলার সোনারায় বেড়াকুন্ডি কইপাড়া এলাকার পলাশ রায়ের স্ত্রী। তিনি উত্তরা ইপিজেডে হেলপার হিসেবে কাজ করতেন। আহত ইজিবাইক চালক মঈনুল ইসলামের বাড়ি জয়চন্ডি ঘাটের পার এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টার দিকে ইপিজেডে কাজে যাওয়ার জন্য বের হয়েছিলেন নয়নজলী। ইজিবাইক করে যাওয়ার সময় ওই…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ নির্ধারিত সময়ের এক মাস পার হলেও সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের বেশির ভাগ প্রকল্পে এখনো মাটি পড়েনি। গত ১৫ ডিসেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই পুরো কাজ শেষ করার কথা। কিন্তু এ পর্যন্ত অনুমোদন হওয়া ৫৮০টি প্রকল্পের মধ্যে ৪০৫টিতে এখনো কাজই শুরু হয়নি। যেগুলোতে শুরু হয়েছে, সেগুলোতেও কাজের গতি কম। গত এক মাসে কাজের অগ্রগতি কত শতাংশ, এর কোনো উত্তর নেই বাঁধ নির্মাণকাজ বাস্তবায়ন ও তদারককারীদের কাছে। বাঁধের কাজের ধীরগতিতে চলছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ‘আমরা হাওরবাসী’ সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী রাসেল আহমদ। বঙ্গ-নিউজকে বলেন, ‘নভেম্বর মাসের মধ্যে সব প্রকল্প নির্ধারণ ও প্রকল্প…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের রৌহা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি নাইট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি ) রাতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের রৌহা মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গড়াকাটা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে বিশরপাশা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান। রৌহা স্পোর্টিং ক্লাবের মোঃ জুনেল মিয়ার সভাপতিত্বে প্রফেসর দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন টাংগাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে গণিত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম হাসান সভাপতি এবং সিএসই বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এস এম আহসান হাবিব তুষারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) টাংগাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। নবনিযুক্ত সভাপতি মো. জাহিদুল ইসলাম হাসান বলেন, ‘সবার আন্তরিকতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই সুপ্রতিষ্ঠিত হয়েছে সংগঠনটি। টাংগাইল জেলা ছাত্রকল্যাণকে এগিয়ে নিয়ে যেতে আমি বদ্ধ পরিকর। আশা করি এই ধারা অব্যাহত রাখতে সবাইকে পাশে পাবো। সবার সহযোগিতা কাম্য।’ সাধারণ সম্পাদক…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মাত্র ৩ দিনের ব্যবধানে আবারও ট্রেনে কাঁটা পড়ে মৃত্যুর ঘটনা ঘঠেছে। এবার কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশনের কাছে খাদিমপাড়া এলাকায় এক স্কুল ছাত্র ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৮ জানুয়ারি বুধবার সকালে বরমচাল নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র শিশু আলভী (১০) ট্রেন দেখে ভয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শামীম উদ্দিনের ছেলে। স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বরমচাল রেল স্টেশন অতিক্রম করার পর শিশু আলভী ট্রেন…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার হাকালুকি হাওরে বিষটোপ দিয়ে হাঁস পাখি শিকার করে ভাগবাটোয়ারার বনপ্রহরীর বিরুদ্ধে ঘটনা তদন্তে প্রমাণ পেয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি। এই ঘটনায় হাকালুকি বিটের দায়িত্বে থাকা বনপ্রহরী মোতাহার হোসেনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র আজ বুধবার বিকেলে জানান, ‘হাকালুকি হাওরে পাখি শিকার করে ভাগবাটোয়ারার ঘটনাটি তদন্তে প্রাথমিকভাবে আমরা প্রমাণ পেয়েছি। হাকালুকি বিটের দায়িত্বে থাকা বনপ্রহরী মোতাহার হোসেনের সংশ্লিষ্টতাও মিলেছে। শীঘ্রই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেবো।’এ ব্যাপারে বিভাগীয়…
শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ায় ফাও খাওয়াকে কেন্দ্র করে বিল চাওয়ায় ক্যান্টিনের এক কর্মীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে শাখা ছাত্রলীগের এক নেতা। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম সাজবুল ইসলাম। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম আকতার হোসাইন এর অনুসারী। বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত সাজবুল ইসলাম ক্যান্টিনে ফ্রি তে দুই প্লেট খাবার খাওয়ার পর আরও দুই প্লেট খাবার পার্সেল দিতে বলেন। পরে ক্যান্টিনের কর্মী তুষার তাকে বিলের কথা বললে সাজবুল শাখা ছাত্রলীগের আরেক নেতা মিরাজ হোসেন বিল দিবে…
জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনীর সোনাগাজীতে প্রান্তিক গ্রামীন জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে শীতল পাটি বুনন ও বাজারজাত করণ বিষয়ক প্রশিক্ষণ গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আয়োজনে এবং মহিলা ও শিশু উন্নয়ন বিষয়ক উপজেলা কমিটির ব্যাবস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার। সভায় বক্তাগন বলেন, যান্ত্রিক প্রযুক্তির এই যুগে এসে বাংলার আবহমান গ্রামীন সংস্কৃতির অনবদ্য…
জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনীর ফুলগাজী তে, মটর সাইকেল দূর্ঘটনায় রাফিদ আহম্মেদ(১৬) নামে ১০ শ্রেনীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে বলে যানা যায়। বুধবার সকাল আনুমানিক ৮ টার সময় ফুলগাজী উপজেলার আমজাদ হাট যাওয়ার পথে রাস্তায় এই দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারপর ফেনী ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরতর দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল আনুমানিক ৩.৩০সে মারা যায়। নিহত রাফিদ আহম্মেদ, উত্তর বরইয়া গ্রামের, জসিম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জগতপুর টু আমজাদহাট সড়কের মাঝে মটর সাইকেলে থাকা রাফিদ কে…
রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বিষপানে রশিদুল ইসলাম (৩৫) নামে এক সৌদি প্রবাসী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার(১৭জানুয়ারি) রাত ১০ টায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার শুটিবাড়ি এলাকায় মামা আব্দুল গফুরের বাড়িতে বিষপান করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। রশিদুল উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের চারঘড়ি এলাকার হাসমত আলীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নাউতারা এলাকার আনিসুর ইসলামের মেয়ে রানী আক্তারকে ১৬ বছর আগে বিয়ে করেন রশিদুল। তাদের সংসারে এক ছেলে(১৩) ও এক মেয়ে(৮) আছে। ৬ বছর আগে রশিদুল সৌদি আরব চলে যান। স্ত্রী থাকেন বাবার…
চবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার লক্ষ্যে আজ( ১৮ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে দু’দিন ব্যাপি (১৮-১৯ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ শুরু হয়েছে। সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম। চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার তাঁর ভাষণে চবি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, মানুষের কর্মশক্তির প্রধান…