মে মাসের প্রথম দিকেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হবে বলে মনে করেন ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা। দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ এই ভবিষ্যতবাণী করেছেন। তার দাবি, মে মাস আসতে আসতে রাশিয়ার আক্রমণ করার রসদ ও মজুদ শেষ হয়ে যাবে। ইউক্রেনের একাধিক গণমাধ্যমে তার ওই ভিডিও বার্তাটি প্রকাশিত হয়েছে। এতে তিনি বলেন, আমার ধারণা মে মাসের প্রথম দিকেই আমাদের একটি শান্তি চুক্তি হতে পারে। হয়ত এর আগেও শান্তি চুক্তি সম্ভব। এ খবর দিয়েছে আল-জাজিরা।
যদিও এর আগে পরপর চারবার আলোচনার পরেও যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌছাতে পারেনি ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। সোমবার ভার্চুয়ালি আলোচনায় বসলেও তা কারিগরি ত্রুটির কারণে বিচ্ছিন্ন হয়ে যায়।
আবার নতুন করে মঙ্গলবার আলোচনার কথা রয়েছে। ইউক্রেনের প্রতিনিধিদলের সদস্য মিখাইলো পোদোলিয়াক বলেন, আলোচনায় যুদ্ধবিরতি, রাশিয়ার সেনা প্রত্যাহার ও ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার ওপর জোর দেওয়া হবে। তবে এ আলোচনা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে আশাবাদ প্রকাশ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান ইহোর ঝোভকভা গতকাল বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে বলেন, আমাদের আলটিমেটাম বা শেষসীমা বেঁধে দেওয়া বা আত্মসমর্পণ করতে বলার পরিবর্তে তারা এখন গঠনমূলক আলোচনা শুরু করতে চাইছে বলে মনে হচ্ছে।
ব্রেকিং নিউজ
- জুমার দিনের একটি সুন্দর শিক্ষা
- সিগারেট না পেয়ে দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশের হাতে বন্দি অভিযুক্ত
- ১০ হাজার টাকায় শুরু, এখন ৩২ জনের কর্মসংস্থান
- শৈশবের উচ্ছ্বাসে আর শৃঙ্খলার দীক্ষায় জামালপুরে শুরু হলো কাব ক্যাম্পুরী
- ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
- কেন্দুয়ার সাহিদপুর বাজারে রাতের বর্বরতা: দগ্ধ দোকানির আর্তনাদ
- যুক্তরাষ্ট্রের ২০২৭ ভিসা বুলিটিন: কারও স্বস্তি, কারও অপেক্ষা বাড়ল
- যে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেওয়া হবে: ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি


