- শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রফেসর সায়মা বেগম
- নেত্রকোনায় ১৮টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জানুন কে কোথায়
- জামালপুরে জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক
- অবশেষে জামালপুরে নদের জায়গা দখলমুক্ত, সেতু নির্মাণে ফিরছে গতি
- দুর্গাপুরে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ
- ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন; যে যে প্রতিশ্রুতি দিলেন মঈদ বাবুল-তোজাম পরিষদ
- রাজধানী ঢাকাসহ দেশের আরও ১৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- থানায় সেবা নিতে এসে বাইরে গাছতলায় অপেক্ষা আনোয়ারায় ভোগান্তির চিত্র
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
মাসুম তালুকদার, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। গুচ্ছ অধিভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২২ জানুয়ারি (রবিবার) স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। ফ্রেশারদের নানা আয়োজনে স্ব-স্ব বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বলতেই ভেসে উঠে, হাজারো তারুণ্যের স্বপ্নময় মুখ। মূলত স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে। সব শিক্ষার্থী চায় সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে। এরমধ্যে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবার ২০২১-২২ সেশনে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা দিয়ে নিজেদের কাঙ্ক্ষিত আসন দখল করে নিয়েছে তারা। তারই প্রেক্ষিতে জবিতে বিভিন্ন বিভাগে চলছে নবীনদের বরণ করে…
হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : শত বছরের বেশি সময় ধরে পতিত থাকা শক্ত জমিকে চাষযোগ্য করে কৃষিতে সফলতা অর্জন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয় যুবক আবুল ফজল (৪০)। কঠোর পরিশ্রম, আধুনিক পদ্ধতিতে সবজি চাষ ও অন্যান্য অর্থকরী কৃষিপণ্য উৎপাদন করে মাত্র দুবছরে এলাকার কৃষকের মাঝে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। কৃষিতে অবদানের জন্য ইতিমধ্যে তিনি পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা। তাঁর সাফল্য দেখে স্থানীয় অনেক বেকার যুবক বর্তমানে কৃষিকাজে আগ্রহী হচ্ছেন। আবুল ফজল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বালুচড়া গ্রামের মোঃ আবুল কাইয়ুমের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন গার্মেন্টস কর্মী। মাসে বেতন পেতেন প্রায় ৫০ হাজার টাকা।…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়া হাইস্কুল মাঠে কম্বল বিতরণ ও কটিয়াদীতে সদর ভোগপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার বহুতল ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ ও অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় অনুষ্ঠান এবং কটিয়াদী পৌরসভা কদমতলী বাসষ্ট্যান্ডে রাস্তার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ভোগপাড়া মাদ্রাসার হলরুমে কটিয়াদীতে সদর ভোগপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। সহকারি শিক্ষক মাসুম পাঠানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র শওকত উসমান,কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক…
মোঃ আতাউর রহমান, লালপুর( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ইট বোঝাই পাওয়ার ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আমিরুল সরকার (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আরো একজন আহত হয়েছেন। রোববার (২২) জানুয়ারি সকাল ৮ টার দিকে উপজেলার গোপালপুর- বনপাড়া সড়কের গোপালপুর বিএম কলেজের সামনে এঘটনা ঘটে। নিহত আমিনুল বড়াইগ্রাম উপজেলার আঠুয়া গ্রামের আবেদ আলীর ছেলে ও আহত আসলাম উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের মোল্লা মুন্সির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপালপুর গামী সিএনজির সঙ্গে বনপাড়াগামী ইট বোঝাই পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনায়স্থলেই আমিরুল মারা যান এবং আসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে…
কাজী মোঃ আলী, অভয়নগরঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক, যশোর জেলা আ.লীগের অন্যতম সদস্য দি রিপোর্ট পত্রিকার প্রকাশক প্রকৌশলী আরশাদ পারভেজ এর সাথে অভয়নগর প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় অভয়নগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি চৈতন্য কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের উদ্দেশ্য করে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন প্রকৌশলী আরশাদ পারভেজ।তিনি বলেন, সাংবাদিকদের দলমতের উর্ধে থেকে কাজ করতে হবে, পেশাগত দায়িত্বকে বড় মনে করে সমাজ গঠন ও দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা এস এম রফিকুল আলম, মাসুদ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২শততম জন্মদিন। দিবসটি স্মরণে আজ শনিবার(২১জানুয়ারি) বিকালে যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট মধু কবির জন্মদিন উপলক্ষে বি.সরকার নাট্য মঞ্চে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। সুকুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান। মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সৃষ্ট সাহিত্যের উপর আলোচনা করেন ড.মুস্তাফিজুর রহমান, অর্ধেন্দু ব্যানার্জী, দিপংকর দাস রতন। মাইকেল মধুসূদন দত্তের কবিতা আবৃত্তি করেন শ্রাবণীসুর, কাজী শাহেদ নওয়াজ, শিলা দাস। সংগীত পরিবেশন করেন সুর বিতান, সুরধুনী, উদীচী, পুনশ্চ, স্পন্দন, সপ্তসুরের শিল্পীরা। এ ছাড়া অনুপম দাস, মোয়াজ্জেম হোসেন স্বপন…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম সাধারনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাইদ মোঃ ইকবাল এর সভাপতিত্বে এব সাঃ সম্পাদক নিয়াজ মোহাম্মদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান,উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র ও কটিয়াদী কলেজের সাবেক ভিপি ছিদ্দিকুর রহমান ভূইয়া,বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা মঈনুজ্জামাান অপু,কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার,জালালপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুর্শিদ উদ্দিন মাষ্টার, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম ফকির,আচমিতা ইউপির চেয়ারম্যান…
জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনীর সোনাগাজীর সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম’র উদ্যোগে সোনাগাজী উপজেলার তিন শত মসজিদের ইমাম ও মোয়াজ্জনগণ কে শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকালে শীতবস্ত্র বিতরণ কাজের উদ্ধোধন করেন সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন। উদ্বোধনের পর দিন ব্যাপি সকল ইউপি চেয়ারম্যান গনের মাধ্যমে স্ব-স্ব ইউনিয়নের ইমাম মোয়াজ্জমগণ কে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র প্রদান করা হয়। সংগঠনের সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌরসভার প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসাঈন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র শেখ কলিম উল্লাহ রয়েল, কাউন্সিলর জামাল উদ্দিন নয়ন, শীত উপহার বিতরণ কমিটির আহ্বায়ক ও সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন,…
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া সীমান্তের কড়িয়া ক্যাম্পের বিজিবির বিরুদ্ধে শারিরিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাতে সংবাদ সম্মেলন করেছে জাকিরুল ইসলাম (৩৬) ও তার পরিবার। শনিবার সন্ধ্যায় স্থানীয় কড়িয়া বাজারে বিজিবির মামলায় আটক জাকিরুল জামিনে বেড়িয়ে এসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে তিনি বলেন, গত শুক্রবার (২১ জানুয়ারী) রাত আনুমানিক ১০টার সময় উপজেলার নন্দইল গ্রামের তার নানার বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার সময় কড়িয়া ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা মধ্যপাড়া মসজিদ সংলগ্ন মোড়ে তাকে ধাওয়া করে। ধাওয়ায় তার সাথে থাকা অপর তিনজন পালিয়ের যায়। এসময়…
লিমন সরকার পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ স্যালো ইঞ্জিন চালিত নজরুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আব্দুল (৩০) নামে আরো একজন। শনিবার দুপুরে শহরের গুয়াগাঁ এলাকায় দূর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার ভেমটিয়া গ্রামের আমির হোসেনের ছেলে বলে জানায় পুলিশ। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানায়, শনিবার ইট বোঝাই একটি পাওয়ার টিলার শহরের গুয়াগাঁও এলাকায় নজরুল ও আব্দুল নামে দুই পথচারীকে ধাক্কায় দেয়। আহত অবস্থায় তাদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষনা করেন। আব্দুলকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
লিমন সরকার পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলার নাকাটি বাজারে দোকানে ২০১৯সালের ভােক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অভিযােগে ৩ ব্যবসায়ীর ১৬ হাজার টাকা জরিমানা করেছে সহকারী পরিচালক । ২১ জানুয়ারি দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, এ অভিযান পরিচালনা করে। পীরগঞ্জ নাকাটি বাজারে মেসার্স দুলাল ট্রেডাস(১০হাজার), আলমগীর স্টোর নাকাটি বাজার (৫ হাজার) নাকাটি বাজারের সিদ্দিক হোটেল (১ হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানা অভিযান চালান ঠাকুরগাঁও জেলা জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মােঃ শেখ সাদি, সঙ্গীয় থানার পুলিশ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয় । উল্লেখ্য, ভোক্তা অধিকার জরিমানার ভয়ে উপস্থিতি টের পেয়ে উক্ত হাটের প্রায় ৭০%…
মাহমুদুর রহমান রনি, বরগুনাঃ বরগুনার তালতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৩ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার ২১ জানুয়ারি সকাল ১০ টায় উপজেলার মুক্তিযোদ্ধা সড়কের সাংবাদিক ইউনিয়নের অফিস কক্ষে বার্ষিক সভায় এ কমিটি গঠন করা হয়। সভাপতি মোঃ ইউসুফ আলী (দৈনিক নয়া দিগন্ত) ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (দৈনিক মানবকন্ঠ) নির্বাচিত হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- তালুকদার মোহাম্মদ কামাল- সহ সভাপতি ( দৈনিক ইনকিলাব), নাজমুল হাসান- যুগ্ন সম্পাদক (দৈনিক এই আমার দেশ) মোঃ বাকিবিল্লাহ-দপ্তর সম্পাদক ( দৈনিক বিজয়ের বাণী), জাকির হোসেন- অর্থ সম্পাদক (দৈনিক জাগ্রত বাংলাদেশ), মোজাম্মেল হক- প্রচার সম্পাদক, এ্যাডভোকেট এম ইসহাক বাচ্চু- নির্বাহী সম্পাদক।
জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনীর সোনাগাজীতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে ২টি পিকাপ মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম অনীক চৌধুরী। জানাযায়, সোনাগাজীর ওলামাবাজার সওদাগর হাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ব্রিকফিন্ডের জন্য অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম অনীক চৌধুরী বলেন, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় ফেনী-১ আসনের বিএনপির সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু’র পক্ষ থেকে ছাগলনাইয়া উপজেলায় ৫টি ইউনিয়ন যুবদলের নেতাকর্মী ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। শুক্রবার (২০ জানুয়ারী) বিকাল ৩ টায় পৌর শহরে এ শীতবস্ত্র বিতরন করা হয়। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন’র সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক মোঃ আবদুল মোমিন ভুঁইয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহজাহান মজুমদার আজাদ ও পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর হোসেন। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইসরাফিল দিদার, পৌর বিএনপির সদস্য কাজী মাসুক,…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট নগরীর লালবাজার এলাকার একটি হোটেল থেকে শুক্রবার (২০ জানুয়ারি) শাহেদ মোশারফ (৩৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। অদ্য শুক্রবার দুপুর আড়াইটার দিকে সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারে অবস্থিত লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে এই লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপারা গ্রামের আব্দুল করিমের ছেলে শাহেদ মোশারফ (৩৫)। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল করিম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে,’শাহেদ মোশারফ (৩৫) লালবাজারে অবস্থিত লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তিনি নগরীরর বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। তিনি যক্ষা রোগী এবং তার কাছ…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: হাড়কাঁপানো কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে চায়ের রাজধানী ও পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জনজীবন। শনিবার (২১ জানুয়ারি) ভোর ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে তীব্র এ শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। এতে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া দিনমজুর মানুষ। ভোর থেকেই এলাকার বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের। দিনমজুর সালাম মিয়া জানান, ঘন কুয়াশা ও তীব্র শীত সকাল থেকে। এরপর বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তারপরও শীত উপেক্ষা করেই পেটের তাগিদে…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিলেট এর অভিযানে মৌলভীবাজার সদর উপজেলা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ১ জন আসামীকে গ্রেপ্তার করেছে। তাকে প্রায় ২০ বছর পর গ্রেপ্তার করে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল ১৯ জানুয়ারি দিবাগত রাতে মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি-সিলেট এর কোতয়ালী থানার মামলা নং- ১৮(০৮) ২০০০, জিআর নং- ৭০৫/২০০০, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ০৭/২০০০ মূলে ১৪ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রুপসী এলাকার বাসিন্দা মৃত…
রংপুর প্রতিনিধিঃ রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ শাখার সম্মেলন ও কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি ) বিকাল ৪ টায় বাংলাদেশ প্রেস ক্লাব তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ব্লু টাওয়ারের ২য় তলায় বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা শাখার উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটা শেষে তারাগঞ্জ উপজেলা শাখায় আরিফ শেখকে সভাপতি ও লাতিফুল সাফি ডায়মন্ডকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়া বর্ষসেরা উদ্যোক্তা হিসেবে পরিবেশ বান্ধব ব্লক ইট উৎপাদনকারী মাসুম আহমেদকে সম্মাননা স্বারক প্রদান করা হয় । বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা শাখার উদ্যোক্তা ও আহবায়ক মোঃ আরিফ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর…
স্টাফ রিপোর্টোর: সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর মাস্টার বাড়িতে আব্দুল জব্বার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় আব্দুল জব্বার ফাউন্ডেশনের পরিচালক মঞ্জুরুল মাআবুদ’র সভাপতিত্বে এবং ছাব্বির আল মাআবুদ’র পরিচালনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (লেপ) বিতরণের পূর্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ইয়ুথ জার্নালিষ্টস ফোরামের সভাপতি মো. আমিনুল হক,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, লন্ডন প্রবাসী খসরু মিয়া, ওয়ারিছুলগণি খালেদ। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর জামে মসজিদের ইমাম ও খতিব…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ জলবায়ু ও বন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেন, পাহাড় টিলা কাটা যাবে না। যারা পাহাড় টিলা কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, ১০ কোটি টাকা ব্যয়ে জুড়ী শহরে সড়ক উন্নয়নের কাজ চলছে। মৌলভীবাজারের জুড়ী ফুলতলা আঞ্চলিক সড়কের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। শীঘ্রই সকল কাজ সমাপ্ত হবে। আরো একশ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়াও লাঠিটিলায় বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ হবে। এটি স্থাপন হলে দেশ বিদেশের পর্যকরা এখানে আসবেন। এতে জুড়ীর মান মর্যাদা বাড়বে। দেশের অর্থনীতিতে এ সাফারি পার্ক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। শীতবস্ত্র নিতে আসা মানুষদের উদ্দেশ্য তিনি…