ইউক্রেনকে সমর্থনে ইউরোপিয়ান ইউনিয়ন ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ। রাশিয়ায় হামলার পর থেকে প্রথমবার বৈঠক করেন স্টোলটেনবার্গ। তিনি বলেন, কিয়েভকে ব্যাপক পরিমাণে সামরিক সমর্থন দিয়েছেন পশ্চিমা নেতারা। তারা অব্যাহতভাবে তাদেরকে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্টোলটেনবার্গ বলেন, কা-জ্ঞানহীন এই যুদ্ধের নিন্দা জানায় বিশ্ব। রাশিয়ার বিরুদ্ধে অপ্রত্যাশিত নিষেধাজ্ঞা আরো করে যাচ্ছে ন্যাটো মিত্র এবং অংশীদাররা। ইউক্রেনের প্রতি সমর্থনের বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, অনেক বছর ধরে আমরা ইউক্রেনের হাজার হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছি।
আত্মরক্ষার অধিকার সমুন্নত রাখার জন্য তাদেরকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ দিয়েছি। রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের সাহসী মানুষ, সরকার এবং সেনাবাহিনীকে উল্লেখযোগ্য সমর্থন দিতে এগিয়ে এসেছেন মিত্ররা। তারা সামরিক, মানবিক এবং আর্থিক সহায়তা দিয়েছেন। আশ্রয় দিয়েছেন লাখ লাখ শরণার্থীকে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ব্রেকিং নিউজ
- জুমার দিনের একটি সুন্দর শিক্ষা
- সিগারেট না পেয়ে দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশের হাতে বন্দি অভিযুক্ত
- ১০ হাজার টাকায় শুরু, এখন ৩২ জনের কর্মসংস্থান
- শৈশবের উচ্ছ্বাসে আর শৃঙ্খলার দীক্ষায় জামালপুরে শুরু হলো কাব ক্যাম্পুরী
- ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
- কেন্দুয়ার সাহিদপুর বাজারে রাতের বর্বরতা: দগ্ধ দোকানির আর্তনাদ
- যুক্তরাষ্ট্রের ২০২৭ ভিসা বুলিটিন: কারও স্বস্তি, কারও অপেক্ষা বাড়ল
- যে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেওয়া হবে: ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি


