Author: Saizul Amin

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদাসীনতা ও অবহেলার কারণে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ না থাকায় শিক্ষা ব্যবস্থা বেহাল দশায় পরেছে। শতভাগ উপবৃত্তি সুবিধা থাকা সত্বেও অভিভাবকরা তাদের সন্তানদের কিন্ডার গার্টেন বা অন্য স্কুলে ভর্তি করাচ্ছেন। এমনকি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হওয়ার পরেও তাদের সন্তানকে অন্য স্কুলে ভর্তি করেছেন বলে জানা গেছে । অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ে নিয়মিত ক্লাশ করার জন্য শিক্ষকদের বললেও তাদের সেই অভিযোগ আমলে না নিয়ে তারা দিনের পর দিন নিজের খেয়াল খুশিমত স্কুলের শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন। সে কারনে বাধ্য হয়ে অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যত চিন্তা করে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। তবে…

আরও পড়ুন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ছেলেসন্তানের মা হয়েছেন। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে রাজপুত্রের জন্ম দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে বুধবার ভোররাত ৪টা ৩ মিনিটে নবজাতকের একটি ছবি প্রকাশ করেন মাহি। এর ক্যাপশনে তিনি লেখেন— ‘আলহামদুলিল্লাহ’। ছবিতে দেখা যায়, ছেলেকে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহি। সন্তানের দিকে তাকিয়ে আছেন মাহির স্বামী রাকিব সরকার। কমেন্ট বক্সে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। মা-ছেলের জন্য দোয়াও করেছেন তারা। মাহি-রাকিব দম্পতিকে অভিনন্দন জানিয়ে অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি লিখেন— ‘অভিনন্দন সুইটহার্ট। ছোট্ট রাজপুত্রের জন্য প্রার্থনা ও ভালোবাসা। মা ও বাবার জন্য শুভেচ্ছা।’ আরেক অভিনেত্রী সাবরিনা…

আরও পড়ুন

স্বাধীনতার অন্যতম সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক শোকবার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নূরে আলম সিদ্দিকীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শোকবার্তায় প্রধানমন্ত্রী স্মৃতিচারণা করে বলেন, নূরে আলম সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচল থেকে আইয়ুববিরোধী আন্দোলন, ছয় দফা আন্দোলন এবং ’৭০-এর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতির এই সাহসী সন্তানের অবদান পরবর্তী প্রজন্ম চিরকাল…

আরও পড়ুন

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে ওমরাহ যাত্রীদের বাস দুর্ঘটনায় নিহত ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা হলেন—নোয়াখালীর সেনবাগ উপজেলার শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা, নোয়াখালীর মোহাম্মদ হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গীর মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের রুকু মিয়া, কক্সবাজারের মহেশখালীর সিফাত উল্লাহ, কুমিল্লার দেবিদ্বারের গিয়াস হামিদ, যশোরের কোতোয়ালি থানাধীন এলাকার মোহাম্মদ নাজমুল, যশোরের রনি ও কক্সবাজারের মোহাম্মদ হোসেন। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সালাহউদ্দিন, ভোলার বোরহানউদ্দিনের আল আমিন, লক্ষ্মীপুরের রায়পুরের মিনহাজ, চাঁদপুরের কচুয়ার জুয়েল, মাগুরার শালিখার আফ্রিদি মোল্লা, লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের মো.…

আরও পড়ুন

জীবনের বেশ কয়েকটি ইচ্ছার কথার জানিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। সেই তালিকায় আছে— মারা যাওয়ার পর তার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়, দশর্কদের কাছে থাকা ছবি ডিলিট করাসহ বেশ কয়েকটি বিষয়। একটি বেসরকারি টেলিভিশনের ‘১৩টি প্রশ্ন’ শিরোনামের আয়োজনে এমন ইচ্ছার কথা জানিয়েছেন এই চিত্রনায়িকা। উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন রাখেন— ক্যামেরার সামনে শেষ কথা হলে সেটি কী বলতে চান? এমন প্রশ্নে মৌসুমী বলেছেন, ‘প্রথমত আমি বলব— আমি যদি মরে যাই, আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দিবেন। আমার কয়েকটি ইচ্ছে আছে, একটি হলো— আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। যেন…

আরও পড়ুন

ঐতিহাসিক তেভাগা আন্দোলন ও সাঁওতাল বিদ্রোহখ্যাত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইতিহাসের সাক্ষী হয়ে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন তেঁতুলগাছ। কেউ বলেন ৭০০ বছর, আবার কেউ বলেন ৮০০ বছর বয়স এ তেঁতুলগাছটির। তবে কৃষি বিভাগ বলছে ৫০০ বছর। আর তেঁতুল জাতের বিবেচনায় দাবি করা যেতে পারে এটিই দেশের প্রাচীন তেঁতুলগাছ। তবে ২০০৩ সালের আগেও কেউ জানত না তেঁতুলগাছটির বয়স কত। ওই বছর তৎকালীন জেলা প্রশাসক নূরুল হক উদ্ভিদ বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করান এবং বিশেষজ্ঞরা পরীক্ষা করে নিশ্চিতপ হন, গাছটির বয়স ৫০০ বছরেরও বেশি। তার পর থেকেই গাছটিকে প্রাচীনবৃক্ষ হিসেবে চিহ্নিত করে এর দেখভালের দায়িত্ব নেয় প্রশাসন এবং গাছটির যাতে কোনো…

আরও পড়ুন

আগামী পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় ভূমি সম্মেলন-২০২৩ ও ভূমি মন্ত্রণালয়ের সাতটি প্রকল্পের উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে অনেক মানুষকে অনেক হয়রানি হতে হয়েছে। আমরা যে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলছি, তাতে আর সেই হয়রানিটা মানুষকে পেতে হবে না। দেশে থাকেন, প্রবাসে থাকেন; আপনার সম্পদ আপনারই থাকবে। আপনার অধিকার যেভাবে সুনিশ্চিত হয় সেই ব্যবস্থাটাই আমরা নিয়েছি। আমরা চাই বাংলাদেশ থেকে সব ধরনের অনিয়ম দূর হোক। তিনি বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশনের পাশাপাশি ভূমি ব্যবস্থাপনাকে…

আরও পড়ুন

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। বুধবার দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে ম্যাচটি। এর আগে তাসকিন-রনিদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ২২ রানে জয় পায় বাংলাদেশ। এমন জয়ে অধিনায়ক সাকিব ভীষণ খুশি। কারণ ব্যাট হাতে রনি তালুকদার-লিটন দাসরা দিয়েছেন আস্থার প্রতিদান। আর বল হাতে তাসকিন-হাসানরা রেখেছেন সামর্থ্যের প্রমাণ। সাগরিকার উইকেট বরাবরই ব্যাটিংবান্ধব। প্রথম টি-টোয়েন্টিতে ভালো উইকেটে ব্যাট করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও যে উইকেট একই ধরনের ব্যাটিং উইকেট হবে, তা অনেকটাই অনুমেয়। বাংলাদেশ দলের জন্য দুশ্চিন্তার কারণ ছিল ওপেনার রনি তালুকদারের কাঁধের চোট। প্রথম ম্যাচে ফিল্ডিং করতে…

আরও পড়ুন

রোজা ঘিরে পর্যাপ্ত খেজুর আমদানি করা হয়েছে। সরবরাহব্যবস্থা ঠিক থাকায় জোগানও পর্যাপ্ত। তবে খেজুর ব্যবসায় বাড়তি মুনাফা করতে নীরবে কারসাজি করা হয়েছে। নজরদারির অভাবে আমদানিকারকরা সিন্ডিকেট করে বাড়িয়েছে দাম। দুই মাসের ব্যবধানে চক্রের সদস্যরা মোকাম পর্যায়ে খেজুরের দাম প্যাকেটপ্রতি (৫ কেজি) সর্বোচ্চ ৮০০ টাকা বাড়িয়ে বিক্রি করেছে। ফলে দেশে পর্যাপ্ত মজুতের পরও খুচরা বাজারে রোজা ঘিরে ভোক্তাকে বেশি দামে কিনতে হচ্ছে। বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশন সূত্র জানায়, সারা দেশে বছরে খেজুরের চাহিদা থাকে ১ লাখ মেট্রিক টন। ফল আমদানিকারক ব্যবসায়ী সমিতির মতে, রোজার মাসে খেজুরের চাহিদা ৪০ হাজার মেট্রিক টন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা যায়, রোজা ঘিরে জানুয়ারি থেকে…

আরও পড়ুন

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মিশরে ঘটেছে এক নির্মম ঘটনা। দেশটির রাজধানী কায়রোর একটি অ্যাপার্টমেন্ট থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রথমে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেন স্বামী। এর পর লাশ গুমের উদ্দেশ্যে টুকরো টুকরো করছিলেন তিনি। ঠিক ওই সময়ই তার হার্টঅ্যাটাক হয়।  এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই দম্পতির দুজনেরই বয়স ছিল ২০ বছরের কাছাকাছি। রাজধানী কায়রোর আল-মার্জ বিভাগের গভর্নর জানিয়েছেন, মৃত্যুর অন্তত চার দিন পর অ্যাপার্টমেন্ট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশের তদন্তে বের হয়ে এসেছে, ওই ব্যক্তির সঙ্গে নারীর আগে প্রেমের সম্পর্ক ছিল। তবে তারা নিশ্চিত নয়, তাদের বিয়ে হয়েছিল কিনা। তবে যে অ্যাপার্টমেন্টে এমন…

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সরব থাকেন অভিনেতা চঞ্চল চৌধুরী। বিভিন্ন সময়ে নানা ইস্যুতে কথা বলেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে মুখ খুললেন এ অভিনেতা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ঘাড়ে চেপে যখন অবাধে অসামাজিক কার্যকলাপ চলতে থাকে, তখন আমরা অধিকাংশ মানুষই শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করি। এটি এখন আমাদের ব্রেইনের ওপর বিষফোঁড়াসম সমস্যায় পরিণত হয়েছে। আমরা বাকস্বাধীনতার কথা বলে মুখে ফেনা তুলে ফেলি, অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে অধিকাংশ মানুষ স্বেচ্ছাচারীর মতো যা খুশি করছে, যা ইচ্ছে বলছে। প্রশ্নটা এখানেই। তিনি বলেন, আধুনিকতা আর সমঅধিকারের ঝাণ্ডা তুলে, অধিকাংশ ক্ষেত্রে আপনি কি সামাজিক যোগাযোগমাধ্যমকে অপব্যবহার করছেন না? আপনার অরক্ষিত…

আরও পড়ুন

লিওনেল মেসি দেশের প্রথম খেলোয়াড় হিসেবে স্পর্শ করলেন আন্তর্জাতিক ফুটবলে গোলের তিন অঙ্ক। সেখানেই না থেমে উপহার দিলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। আগ্রাসী ফুটবলে কিরাসাওকে গোলবন্যায় ভাসালেন কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। বুধবার সকালে সান্তিয়াগো দেল এস্তেরোর মাদ্রে দে সিউদাদেসে প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। তাদের অন্য চার গোলদাতা নিকোলাস গনজালেস, এনসো ফার্নান্দেস, আনহেল ডি মারিয়া ও গঞ্জালো মনতিয়েল। ডিসেম্বরে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের পর এ মাসেই প্রথম মাঠে নামে লিওনেল স্কালোনির দল। গত শুক্রবার পানামাকে ২-০ গোলে হারানোর পর এবার তারা প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি। ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয় আর্জেন্টিনার। ডান দিক থেকে সতীর্থের…

আরও পড়ুন

সৌদি আরবের আসির প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১৭ বাংলাদেশিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, সৌদি আরবে যে বাস দুর্ঘটনা ঘটেছে, সেই বাসে ৪৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৫ জন। বাস দুর্ঘটনায় ১৮ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাসে ভিন্নদেশি ১২ যাত্রীর মধ্যে পাঁচজনকে মৃত এবং সাতজনকে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে শনাক্ত করা সম্ভব হয়েছে। সোমবার সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বাঁশখুর গ্রামে বিয়ের দাবিতে নুরনবী হোসেন নামের এক প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেছেন এক নারী। এদিকে ওই নারী বাড়ীতে অবস্থান নেওয়াই প্রেমিক নুরনবী বাড়ী থেকে পলায়ন করেছে। নুরনবী ঐ গ্রামের মীরশহীদের পুত্র। গতকাল সোমবার (২৭ মার্চ) দুপুর থেকে দিনভর বিয়ের দাবীতে অনড় থাকলেও মঙ্গলবার পর্যন্ত বিয়ের বিষয়ে নাটকীয়তা চলছে বলে জানা গেছে। ভুক্তভোগী নাারীর অভিযোগ, দীর্ঘদিন প্রেমের সর্ম্পক করে বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্কও করেন নুরনবী হোসেন। জানা গেছে, উপজেলার বাঁশখুর গ্রামের নুরনবীর সঙ্গে পাশ্ববর্তী গ্রামের ওই নারী সঙ্গে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছে। এর আগে ভুক্তভোগী ওই…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছমিরন নেছা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ২০২২ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয়় পরিচালনা কমিটির সভাপতি এ টি এম জাহিদুর রহমান রানার সভাপতিত্বে স্কুল চত্তরে অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, সহকারী শিক্ষা কর্মকর্তা জেসমিন জাহান, সাংবাদিক আমিনুল হক বাবুল, পৌর আওয়ামী…

আরও পড়ুন

 মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে আগামীর স্মার্ট প্রজন্ম গড়ার লক্ষ্যে পাঁচবিবি পৌরসভার উদ্যোগে ওয়াইফাই জোনের উদ্বোধন করা হয়েছে। পাঁচবিবি পৌরসভার আয়োজনে এ উপলক্ষে রোববার বিকেল ৫ টায় পৌর পার্কের সামনে এ ওয়াইফাই জোনের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সাংগাঠনিক…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী,  আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকালে  উপজেলা প্রশাসনের আয়োজনে জয়পুরহাট-১ আসনের সংসদস সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদুর নেতৃত্বে ডাঃ আব্দুল কাদের চৌধুরী উদ্যানে (পৌর পার্ক) শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা আওয়ামীলীগ, সহযোগী অঙ্গ সংগঠন, রাজনৈতিক দল, পাঁচবিবি প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পাঁচবিবি থানা পুলিশ, ফায়ার কর্মী,…

আরও পড়ুন

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলার চরনাচনা ফাজিল মাদরাসার আরবি প্রভাষক ও বর্তমান কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইকুজ্জামান ফকির বাবুলের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে আশঙ্কা সৃষ্টি হয়েছে মাদরাসার শিক্ষার্থীদের হাতে সময়মতো বই পৌঁছাবে কিনা? অধিকাংশ মাদরাসার শিক্ষকগণ তাদের মাদ্রাসার যেসব পুরানো বই আছে সেগুলো সংরক্ষণের চেষ্টা করছেন। অথচ ব্যতিক্রম ঐতিহ্যবাহী চরনাচনা ফাজিল মাদরাসায়ের আরবি প্রভাষক ফাইকুজ্জামান ফকির বাবুল। তিনি বই সংরক্ষণ না করে মাদরাসার গোডাউনে রাখা লক্ষাধিক টাকার সরকারি বই চেয়ারম্যান হওয়ার ক্ষমতা দিয়ে মাদরাসার কয়েকজন শিক্ষক কর্মচারীকে সঙ্গে নিয়ে বিক্রি করে দিয়েছেন। সংশ্লিস্ট সূত্রে জানা যায়, গত বছর জানুয়ারীতে মাদরাসা ছুটির কিছুক্ষণ পরে…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক মামলা থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছে কৃষক আইয়ুব আলী ও তার পরিবার। শনিবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রামের নিজ বাড়ীতে সাংবাদিক ডেকে এ সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১১ ডিসেম্বর ভোরে আমার বাড়ীর পশ্চিম পার্শ্বে শিয়াল একটি পোটলা নিয়ে টানাটানি করছে দেখে প্রতিবেশি শ্রী নিশিপদ আমাকে ডাক দিলে আমি লাঠি হাতে বের হই। তৎক্ষনাত দুজনকে দেখতে পেয়ে শিয়ালটি পালিয়ে যায়। পরে নিশিপদ আমাকে পোটলাটি রাখতে বলে চলে যায়। কিন্তুু আমি সেটি না রেখে পার্শ্বে বাঁশ ঝাড়ে ফেলে দেই। ঐ ঘটনার খবর জানতে পেরে…

আরও পড়ুন

ফুটবলার হিসেবে অনেকেই তাকে লিওনেল মেসির পেছনে রাখেন। তবে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যার দিক থেকে বরাবরই মেসির চেয়ে যোজন এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু মেসি নন, বিশ্বের সব সেলিব্রেটিদের মধ্যেই ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যায় সবার ওপরে রোনালদো। ইউরোপের গরম প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে সৌদি আরবের আল নাসরের মতো অখ্যাত ক্লাবে যোগ দেওয়ার পরও রোনালদোর সেই আসনের নড়চড় হয়নি। বরং তার অনুসারীর সংখ্যা আরো বেড়েছে। গত ৩০ দিনেই যেমন তার অনুসারীর সংখ্যা ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ বৃদ্ধি পেয়েছে। মানে গত এক মাসে ১ কোটি ৫০ লাখ নতুন সমর্থক রোনালদোর অনুসারী হয়েছে। পর্তুগিজ তারকার এই উন্নতির বিপরীতে মেসির অনুসারীর সংখ্যায় ধস…

আরও পড়ুন