- যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, জামালপুরে স্বামীর মৃত্যুদণ্ড ও জরিমানা
- কলমাকান্দায় প্রাণিসম্পদ উপ-সহকারী ‘ডাক্তার’ সেজে খামারিদের সঙ্গে প্রতারণা
- কোম্পানীগঞ্জ থেকে অপহৃত কিশোরী ভৈরব থেকে উদ্ধার: আটক ১
- বাজারে যাওয়ার পথে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
- নেত্রকোনায় নিখোঁজের পর আত্মীয়ের ঘরে মিলল শিশুর রক্তাক্ত দেহ
- সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দপ্তর পরিদর্শন নেত্রকোনার ডিসির
- র্যাবের পৃথক অভিযানে কলমাকান্দার ধর্ষক গ্রেপ্তার ও যাত্রাবাড়ীর নিখোঁজ কিশোরী উদ্ধার
- ৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
মৌলভীবাজার অঞ্চলে মাইক্রোফাইন্যান্স আওতায় সকল সমিতির সদস্যগণের সন্তানদের ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (৫ জুন) দুপুরে হীড বাংলাদেশ এর আয়োজনে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক অফিসার শামছুন নাহার পারভীন,…
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকার বাসিন্দা পর্তুগাল প্রবাসী শাহীন আহমদের ছেলে শাহরিয়ার শাহীন (১৮) পর্তুগাল থেকে কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন। মৃত্যুর সাতদিন পর গত শুক্রবার সন্ধ্যার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে রুহানের লাশ দেশে পৌঁছায়। সেখান থেকে স্বজনরা শনিবার রাত সাড়ে তিনটায় রুহানের লাশ বাড়িতে নিয়ে আসেন। লাশ পৌঁছার পর বাড়িতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় বাবা-মা আর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। শনিবার সকাল এগারোটায় গাজিটেকা ঈদগাহ প্রাঙ্গণে জানাজা শেষে রুহানের লাশ দাফন করা হয়েছে। শাহরিয়ার শাহীন রুহানের বয়স মাত্র ১৮ বছর। বাবা-মায়ের বড় আদরের ছেলে ছিল সে। তাকে ঘিরে বাবা-মায়ের কতশত আশা-স্বপ্ন বুনে ছিল। কিন্তু…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ‘রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা-রক্ত দিয়ে বাঁচাবো মানবতা’ এই শ্লো-গানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (৩ জুন) সকালে কালকিনি উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র্যালী শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভপতিত্বে ও সাধারন সম্পাদক শাহরিয়ার শামীমের সার্বিক পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কায়েসুর রহমান, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ স্থানীয় নেতৃবৃন্দ।
চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প’ প্রতিপাদ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চা বোর্ড এর উদ্যোগে আগামীকাল ৪ঠা জুন বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মত ‘জাতীয় চা দিবস’ উদযাপন এবং প্রথমবারের মত ‘জাতীয় চা পুরস্কার ২০২৩’ প্রদান করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অদ্য শনিবার (৩রা জুন) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার টি রিসোর্ট এন্ড মিউজিয়াম এর সম্মেলন কক্ষে বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুন্সি এমপি সংবাদ সম্মেলনে জানান, দেশের চা শিল্পের জন্য দিবসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেশের অত্যন্ত জনপ্রিয় পানীয় চা। সিলেটের মালনিছড়া চা বাগানে ১৮৫৪ সালে প্রথম বাণিজ্যিকভাবে চা-চাষ শুরু করা হয়। ধীরে ধীরে…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে মাদারীপুরে এই প্রথমবারের মতো জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়। জাতীয় শিক্ষা সপ্তাহ তথ্য অনুযায়ী জানা যায়, বিদ্যালয়ে প্রতি বছরের পরিক্ষার ফলাফল, ছাত্র ছাত্রীদের পাশের হার, মোট শিক্ষার্থীদের সংখ্যা উপস্থিতি, শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত, কর্মরর্ত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার মানের গড় ভালো, ভৌত অবকাঠামোগত সুবিধাসহ সকল দিক ভালো থাকায় জেলার সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এছাড়াও জেলার শ্রেষ্ঠ স্কাউট হয়েছেন এ বিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ খান মুহিত। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৩১ সালে বন্দর নগরী চরমুগরিয়ার ব্যবসায়ী মহলের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা হয়েছিল চরমুগরিয়া মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয়। এরপর থেকেই আস্তে আস্তে…
যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম বেনাপোল থানার বাহাদুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম(৩১) ও জসীম উদ্দীন(৩১) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি দ্বয় উক্ত থানার বাহাদুরপুর(ঈদগাপাড়া) এর মৃত নজরুল ইসলাম ও মৃত আবু বক্করের ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী, যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই শেখ আবু হাসান,এএসআই আজাহারুল ইসলাম,আমিরুল ইসলাম ও নাজমুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল বিকাল আনুমানিক পাঁচটা কুড়িতে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর বাওড় ভেড়ি বাঁধের উপর অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনিরুল ও জসীমকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য…
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর অবশেষে মৌলভীবাজারের জুড়ীর বৃন্দারঘাট সেতুর কাজ শুরু করতে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার কাজ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মালামাল আনতে শুরু করেছে তারা।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জুড়ীর বাস্তবায়নে ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার টাকা চুক্তিমূল্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব ১শ মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় জুড়ী নদীর উপর (কাপনাপাহাড়-কাশিনগর) ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার বৃন্দারঘাট সেতু নির্মাণ কাজ ২০২০ সালের নভেম্বর মাসে শুরু হয়। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি পায় ভোলার মেসার্স মনির ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠান। তবে প্রিন্স এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান সাব-কন্ট্রাক্ট নিয়ে কাজটি শুরু করে। টেন্ডার অনুযায়ী ২০২১ সালের…
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থেকে ঢাকা রুটে চালু হতে যাওয়া ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’ পুনর্বহাল ও ৮০ শতাংশ আসন বরাদ্দের দাবিতে তীব্র রোদ উপেক্ষা করে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। শনিবার (৩জুন) সকাল সাড়ে ১১টার দিকে সৈয়দপুর-নীলফামারী-ডোমার সড়কের গাছবাড়ি এলাকায় রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে সৈয়দপুর-নীলফামারী-ডোমার ও সৈয়দপুর-নীলফামারী-দেবীগঞ্জ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হযে যায়। আর একদিন পরেই চিলাহাটি থেকে ঢাকা রুটে চালু হচ্ছে আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি। কিন্তু সেই ট্রেনের নাম এবং আসন বরাদ্দের দাবিতে কয়েক দিন ধরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ট্রেন অবরোধ করে আসছিলেন স্থানীয়রা। এর আগে গত ২৯ মে ওই ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’ প্রস্তাব করা হয়েছিল।…
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কোরবানি ঈদে বিক্রির জন্য নিজের প্রস্তুতকৃত ১৮ মণ ওজনের “লাল বাদশা” কে তোলা হবে কোরবানির হাটে। বিক্রির জন্য লাল বাদশার মূল্য রাখা হয়েছে সাড়ে ৭ লক্ষ টাকা। লাল বাদশার ন্যায্য মূল্য পাইলে বিক্রি করবেন খামারী। ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া (কটিয়ার ভিটা) গ্রামের কটিয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সুশীল মহুরির বাড়িতে নিশি চন্দ্র দাস (৩৫) এবার ঈদে বিক্রির জন্য ১৮ মণ ওজনের একটি গরু প্রস্তুত করেছেন। কোরবানির ঈদ উপলক্ষে সকল ক্রেতার নজর কাড়বে গরুটি। খামারীর মালিক নিশি চন্দ্র দাস, তার স্ত্রী, ছেলে-মেয়েরা গরুটির নাম দিয়েছেন “লাল বাদশা”। লাল বাদশা নামের বিশাল আকৃতির গরুটি দেখতে খামারে প্রতিদিন উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। ক্রেতা…
যশোর জেলার মনিরামপুর উপজেলার তারুয়াপাড়া রাধাগোবিন্দ মন্দিরে চলমান ১৪তম প্রহরব্যাপি অখন্ড মহা নামযজ্ঞে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য যশোর সিটি প্লাজার সত্ত্বাধিকারী ও যশোর-৫ মনিরামপুর আসনের সম্ভাব্য প্রার্থী এসএম ইয়াকুব আলী আর্থিক অনুদান প্রদান করেন। আজ শুক্রবার ( ২রা জুন) সন্ধ্যায় মন্দির কমিটির নেতৃবৃন্দের কাছে এ অনুদান প্রদান করেন। ১৪তম প্রহরব্যাপি অখন্ড মহা নামযজ্ঞে পান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য যশোর সিটি প্লাজার সত্ত্বাধিকারী বলেন, অসম্প্রদায়িক রাজনৈতিক চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ পথে কোন গোষ্ঠী যদি ষড়যন্ত্র করে সেটাকে ছাড় দেবে না সরকার।তিনি আরও বলেন, ধর্ম যার যার…
চ্যানেল এস ইউকের উদ্যোগে বন্যা কবলীত অসহায় গরিব গৃহহীন দুইটি পরিবারের মাঝে ২টি ঘর এবং রোকন উদ্দিন চৌধুরী সৈয়দা সুফিয়া খাতুন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি ঘর সহ মোট ৩টি ঘর এক সাথে নির্মাণ করে তাদের কাছে চাবি হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২ জুন) ২নং মনুমুখ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সেওয়াইজুরী গ্রামের হেলাল মিয়া ও স্ত্রী সায়না বেগমের পরিবারকে একটি ঘর ও একই ওয়ার্ডের, চানপুর গ্রামের, শামসুল ইসলাম ফরকাস ও স্ত্রী নাদিরা বেগন এবং একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের, বাদেফতেপুর গ্রামের, মরীয়ম বেগম,পিতা আরফাত উল্লাসহ ৩টি পরিবারকে ঘর নির্মাণ করে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে উপকারভোগী পরিবারের কাছে ঘরের চাবি তুলে দেওয়া হয়। ঘর…
হিন্দু আইন পরিবর্তনের উদ্যোগের বিরুদ্ধে সম্মিলিত পরিষদের আহ্বানে হিন্দু ধর্মীয় সামাজিক সংগঠন সমূহ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার ও ঢাকা বারের হিন্দু আইনজীবীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (২ রা জুন) ঢাকার শাহবাগ জাতীয় যাদুঘর চত্বরে হিন্দু আইন পরিবর্তন প্রতিরোধে এ কর্মসূচি পালন করা হয়। হিন্দু আইন পরিবর্তন প্রতিরোধ সম্মিলিত পরিষদের সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট ড. জে. কে পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, ইসকন বাংলাদেশ এর ফুড ফর প্রোগ্রাম পরিচালক শ্রীমৎ রুপানুগ গৌরদাস ব্রাহ্মচারী, শ্রীমৎ চিন্ময় গদধর দাস ব্রহ্মচারী, দিপঙ্কর শিকদার দিপু, হিন্দু ল…
পৌরসভার শান্তি বাগ ও শাপলা বাগ এলাকার ভিতর দিয়ে এগুতে চোখে পড়ে হাজি জয়নাল মিয়া নামের এক ব্যক্তি প্রাকৃতিক ছড়া দখল করে পাকা দুইতলা বাড়ি নির্মাণ করেন। যার পুরাটাই সরকারি খাস জমির উপর। বন্ধ হচ্ছে প্রাকৃতির পানি প্রবাহ একটু বৃষ্টিতে বিপাকে পড়তে হবে এলাকাবাসীর। এলাকাবাসীর অভিযোগ এই ছড়া বন্ধ করে মাটি দিয়ে ভড়াট করার কারণে চলাচলের রাস্তাটি ও ভেঙ্গে যাচ্ছে। জয়নাল মিয়ার সাথে অনেক বড় বড় মানুষের হাত আছে এজন্য মুখ খুলতে রাজি নন ভয়ে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শান্তিবাগ এলাকায় সরকারি ছড়া ভড়াট করে দখলে নিয়ে অবৈধভাবে বাড়ি নির্মাণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারি বুড়বুড়িয়া ছড়া নিজের জমি দাবি করে এ…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের আওয়ামীরীগের মনোনয়োন প্রত্যাশী এসএম সোলায়মান আলীর পক্ষে মত বিনিময় সভা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি গোলাম মোর্তুজার রহমানের সভাপতিত্বে খাঙ্গইর হাটখোলা বাজারের বারোয়ায়ারী চত্ত্বরে অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৫ টায় ধরঞ্জী ইউনিয়নের তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীদের আয়োজনে এবং ছাত্রনেতা আবু তাহেরের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জয়পুরহাট-১ আসনের মনোনয়োন প্রত্যাশী এসএম সোলায়মান আলী। এসময় বক্তব্য আরো রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সদস্য ও ধরঞ্জী ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান,…
নেত্রকোনার দুর্গাপুরে কিশোর-কিশোরী ক্লাবের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রকল্পের জেন্ডার প্রমোটার মো. শাহীন মিয়ার সঞ্চলনায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল,সাংবাদিক আল নোমান শান্ত,সংগীত শিক্ষক প্রিয়াঙ্কা সাহা,আবৃত্তি শিক্ষক রাবিয়া খাতুন নীলা সহ অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।
যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শার বাগুড়ী বেলতলা আমের বাজারের পরিবহন থেকে চাঁদা আদায় কালে নাইম (২৬) নামে এক চাঁদাবাজকে হাতে নাতে আটক করেছেন শার্শা থানা পুলিশ। বৃহস্পতিবার (১জুন) রাত ৯টার সময় শার্শা থানা পুলিশ বাগুড়ী বেলতলা আমের বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক নাইম কলারোয়া উপজেলার গোলচাতর এলাকার সাইফুল ইসলামের ছেলে। তার কাছ থেকে চাঁদাবাজির বিভিন্ন রশিদ আদায় করেছে পুলিশ। স্থানীয়রা জানান আটককৃত নাইম ও জব্দকৃত রশিদের সূত্র ধরে খোঁজ নিলেই পাওয়া যাবে চাঁদাবাজদের গডফাদারকে। স্থানীয়রা আরও জানান, চাঁদাবাজ নাইম আটক হলেও চাদাবাজদের একটি প্রভাবশালী সিন্ডিকেট রয়েছে যার বিভিন্ন সদস্য ও মূল গডফাদার রয়েছে ধরা ছোয়ার বাইরে। এসব সিন্ডিকেট গড ফাদারদের…
দুগ্ধ খাতে সাফল্যের পুরস্কার পেলো মৌলভীবাজারের কমলগঞ্জের আরএম ডেইরি ফার্ম। গতকাল বৃহস্পতিবার (১লা জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩ উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠানে ডেইরি আইকন হিসেবে ‘ডেইরি ক্যাটাগরি’তে পুরস্কার পায় প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ পুরস্কার তুলে দেন আরএম ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মেহেরুন নেছা বেগমের হাতে। দুধ উৎপাদন বৃদ্ধিতে খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে দুগ্ধ খাতে দেশের সফল ৪১ জন খামারি ও উদ্যোক্তাকে ডেইরি আইকন পুরস্কার প্রদান করা হয়েছে। বিশ্ব দুগ্ধ দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২য় বারের মতো ৪টি ক্যাটাগরিতে এ…
মৌলভীবাজারের জুড়ীতে ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। জুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন এবং পুলিশ পরিদর্শক( তদন্ত) হুমায়ুন কবীরদ্বয়ের নেতৃত্বে জুড়ী থানার একদল পুলিশ অদ্য বৃহস্পতিবার (১ লা জুন) অপরাহ্নে জুয়া খেলার সরঞ্জাম এবং জুয়ার বোর্ডে প্রাপ্ত বি়ভিন্ন মূল্যমানের সর্বমোট ৪,১৫০ টাকাসহ মোট ১১ জন জুয়ারিকে আটক করা হয়। জুড়ী থানাধীন ইদানিং মাদক ও জুয়ার সাথে জড়িত বেশকিছু অপরাধী পুলিশ ও ডিবির হাতে আটক হয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যার ফলে জুড়ীতে মাদক ও জুয়া খেলার প্রবণতা ধীরে ধীরে কমে আসছে। পুলিশ ও ডিবির এসব অভিযানের ফলে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়ে আশা প্রকাশ করছে। তাদের কার্যক্রম অব্যাহত…
মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। অদ্য বৃস্পতিবার (১লা জুন) মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. উর্মি বিনতে সালাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন, মৌলভীবাজার পৌর মেয়র মো: ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ…
কয়েক দিন ধরে টানা গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহ চলছে। এর মধ্যেও মৌলভীবাজারের চা বাগান গুলোতে চা-শ্রমিকদের দুই-তিন শিফটে কাজ করাচ্ছেন বাগানমালিকেরা। এতে কমলগঞ্জ উপজেলার একটি চা-বাগানে কাজের শেষের দিকে অসুস্থ হয়ে পড়া চার শ্রমিকের মধ্য দুই চা শ্রমিক মারা গেছেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন বাগানে আটজন অসুস্থ হওয়ার খবরও পাওয়া গেছে। চা-শ্রমিকেরা জানান, গত বুধবার কমলগঞ্জের ডানকান ব্রাদার্স শমশেরনগর চা-বাগানের ফাঁড়ি দেওছড়ায় তিন শিফটে কাজ করেন ইন্দ্রা দ্বিবেদী (৫০) ও সঞ্জিতা রবিদাস (৩০)। কাজের শেষের দিকে তারা কিছুটা অসুস্থ বোধ করেন। এরপর বাড়ি ফিরে রাতে অসুস্থ হয়ে পড়েন। তখন সঞ্জিতা রবিদাসকে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত…