- যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, জামালপুরে স্বামীর মৃত্যুদণ্ড ও জরিমানা
- কলমাকান্দায় প্রাণিসম্পদ উপ-সহকারী ‘ডাক্তার’ সেজে খামারিদের সঙ্গে প্রতারণা
- কোম্পানীগঞ্জ থেকে অপহৃত কিশোরী ভৈরব থেকে উদ্ধার: আটক ১
- বাজারে যাওয়ার পথে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
- নেত্রকোনায় নিখোঁজের পর আত্মীয়ের ঘরে মিলল শিশুর রক্তাক্ত দেহ
- সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দপ্তর পরিদর্শন নেত্রকোনার ডিসির
- র্যাবের পৃথক অভিযানে কলমাকান্দার ধর্ষক গ্রেপ্তার ও যাত্রাবাড়ীর নিখোঁজ কিশোরী উদ্ধার
- ৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
নিজস্বপ্রতিবেদকঃ তারুণ্য পরিবার মাদারীপুর এর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযানে জনগনের মাঝে লিফলেট বিতরণ ও সেচ্ছাসেবীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৫ নভেম্বর) বিকেল শহরের শকুনি লেকপাড় শহীদ কানন চত্তরে তারুণ্য পরিবার মাদারীপুরের এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলার ইউএইচএফপিও ডাঃ ইকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ভিআইপি ক্লাব ফিলিপাইন শাখার সমন্নায়ক মোঃ সোহেল হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মশিউর রহমান পারভেজ, তারুন্য পরিবার মাদারীপুর এর উপদেষ্টা ডাঃ মেহেদী হাসান সোহেল, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি মাদারীপুর জেলা শাখার সাবেক সভাপতি তাপস দাস, তারুণ্যের…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ ব্যাপক আয়োজন আর সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যেদিয়ে কালকিনি উপজেলার সবচেয়ে বড় সমবায় সমিতি ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩১তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস.এম এ রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ সোহরাফ হোসেন কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম দাশ। সমিতির বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি সোহরাফ হোসেন কিরন, ঋণ কমিটির মোঃ রেজাউল…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে ঘূর্ণিঝড় মিধিলিতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নগদ বিশ হাজার টাকা ও এক বস্তা চাল সহায়তা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুরে নিহতের পরিবারের সদস্যদের কাছে এ সহায়তা হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড় মিধিলিতে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুরের সোবাহান মৃধার স্ত্রী সাহানাজ বেগম (৫৫) নিহত হয়। পরে আজ শনিবার নিহতের পরিবারের সদস্যদের কাছে নগদ বিশ হাজার টাকা ও এক বস্তা চাল সহায়তা হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, গতকালের…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পৌর আওয়ামীলীগের কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন। আনন্দ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক ও সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে অপর একটি আনন্দ মিছিল পৌর পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রদিক্ষণ করেন। এতে আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে মাদারীপুর-৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বুধবার (১৫ নভেম্বর) বিকেলে কালকিনি উপজেলা সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় আনোয়ার হোসেন বলেন, মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদর আংশিক) আসনে দীর্ঘ ১০ বছর যাবত আমি নির্বাচনী এই এলাকায় তৃণমুল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিলেমিশে কাজ করে যাচ্ছি। বিশেষ করে ১৯৮৮, ১৯৯৮ সালে বন্যা করোনা মহামারী সহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। এছাড়া আমি জাতীয় দ্বাদশ সংসদ…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে সংরক্ষিত আসনে মহিলা এমপি হিসেবে স্থানীয় দুই সংসদ সদস্য শাজাহান খান ও ড. আবদুস সোবহান গোলাপের সমর্থন পেলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নারগিস আক্তার। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় তিনি এ সমর্থন পান। যদিও দীর্ঘদিন ধরে নারগিস আক্তার আগামী নির্বাচনে সংরক্ষিত আসনে মহিলা এমপি হওয়ার নিয়ে বেশ আলোচনায় ছিলেন। নারগিস আক্তার মাদারীপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলা যুব মহিলালীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নারগিস আক্তার নানা সামাজিক সংগঠন ও কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন। মাদারীপুর…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে গোপালপুরের কুন্ডু বাড়িতে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ আড়াইশ বছরের ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা আজ রোববার থেকে শুরু হয়েছে। প্রতি বছর কালিপূজা ও দিপাবলী উপলক্ষ্যে আয়োজন করা হয়। মেলা চলবে আগামী সাতদিন। প্রায় আড়াইশ’ত বছর ধরে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহি এই মেলাটি ‘কুন্ডু বাড়ির মেলা’ নামে পরিচিত। প্রতি বছর দেশের বিভিন্ন জেলা থেকে কাঠের আসবাবপত্রের সমারোহ ঘটে এই মেলায়। এতে মাদারীপুরসহ বৃহত্তর ফরিদপুর, বরিশাল জেলার বিভিন্নস্থান থেকে হাজার হাজার লোকের ঢল নামে মেলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার গোপালপুরের কুন্ডু বাড়িতে ১৭৮৩ সালের নভেম্বরে দিপাবলী ও শ্রীশ্রী কালিপূজা উপলক্ষ্যে দীননাথ কুন্ডু ও মহেশ কুন্ডু এই মেলার প্রবর্তন…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সমাবেশের সময় নির্ধারন করা থাকলেও দুপুর থেকেই শেখ হাসিনা আর বাহাউদ্দিন নাছিম শ্লোগান দিয়ে হাজার হাজার নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করে। শনিবার (১১ নভেম্বর) বিকেলে কালকিনি উপজেলা অডিটোরিয়াম মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খাইরুল আলম খোকন বেপারী, যুগ্ম-সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মীর মামুন অর…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নোর হিলি-শালাইপুর সড়কের কলনন্দপুর তুলশীগঙ্গা নদীর উপর নির্মানাধীন সেতুর নির্মাণ কাজ চলাকালে এক পাশের গার্ডার ধসে পড়েছে। বিভাগীয় তদারকির অভাব ও নিম্ন মানের সামগ্রী ব্যবহারের ফলে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। তবে সড়ক ও জনপথ বিভাগের দাবী সেতুটির গার্ডার নির্মানে ক্রটি পরিলক্ষিত হওয়াই ঠিকাদার প্রতিষ্ঠানকে সেটি সরিয়ে ফেলতে বললে সেটি সরানোর সময় অসাবধানতা বশতঃ ভেঙ্গে পড়ে । গত ৫ নভেম্বর রোববার রাতে এ ঘটনা ঘটে। জয়পুরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সুত্রে জানা যায়, জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের আওতায় জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি ও…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালে কালকিনি পৌরসভা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ। এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বশার, কালকিনি পৌর মেয়র এস.এম হানিফ, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সরদার মো. লোকমান হোসেন, কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভবতোষ…
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসেছে রাজনৈতিক দলগুলো। শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল ২২টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্বের সংলাপ। তবে এতে অংশ নিয়েছেন আওয়ামী লীগসহ গণফ্রন্ট, তৃণমূল বিএনপিসহ ১৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এলডিপি, বিজেপি ও কল্যাণ পার্টি এই সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে। এছাড়া সিদ্ধান্ত জানায়নি আরও ৩টি রাজনৈতিক দল। এদিকে বিকাল ৩টায় বিএনপি, জাতীয় পার্টিসহ আরও ২২টি রাজনৈতিক দলের ২ জন করে প্রতিনিধির সঙ্গে ইসির সংলাপের কথা রয়েছে। যদিও বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো এই সংলাপ প্রত্যাখ্যান করেছে। এর আগে বুধবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত…
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্সের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। শুক্রবার ইসরাইল বাহিনী এ হামলা চালায় বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের। ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) এ হামলার দায় স্বীকার করে বলেছে, তারা একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। কারণ অ্যাম্বুলেন্সটি হামাসযোদ্ধারা ‘সন্ত্রাসী সেল’ হিসেবে ব্যবহার করছিল এবং অ্যাম্বুলেন্সটি তারা অস্ত্র ও যোদ্ধা আনা-নেওয়ার কাজে ব্যবহার করছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, গাজা শহরের আল-শিফা হাসপাতালের কাছে একটি অ্যাম্বুলেন্সের ওপর হামলা করেছে ইসরাইলি বাহিনী। এ ছাড়া হাসপাতাল গেট থেকে অন্তত এক কিলোমিটার দূরে…
নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১২৮ জনে পৌঁছেছে। এই সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। নেপালের ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাজারকোট জেলা। শনিবার ভোররাত পর্যন্ত সর্বশেষ তথ্যানুসারে, জাজারকোট এবং পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জাজারকোট জেলার উপপুলিশ সুপার সন্তোষ রোকা বলেন, শুধু জাজারকোটেই ৪৪ জন মারা গেছে। মৃতদের মধ্যে নালগড় পৌরসভার ডেপুটি মেয়র সরিতা সিংও রয়েছেন। জাজারকোটে ৫৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা কারাগারে। গ্রেফতার আতঙ্কে কেন্দ্রীয় নেতারা আত্মগোপনে। ঘরছাড়া তৃণমূলের বেশিরভাগ নেতাকর্মী। পরিস্থিতি যাই থাকুক একদফা দাবিতে কঠোর কর্মসূচি থেকে পিছু না হটার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গ্রেফতার-মামলার কারণে কিছুটা চাপে পড়লেও আন্দোলনের সফলতা নিয়ে আশাবাদী দলটি। দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই দাবি আদায় করতে চায়। সেভাবে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। অতীতের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে এবার ভিন্ন কৌশলে এগোচ্ছে। এক নেতা গ্রেফতার হলে বিকল্প আরেকজনকে নেতৃত্ব নিতে বলা হয়েছে। সিনিয়র নেতাদের রাখা হয়েছে মাঠ সাজানোর পরিকল্পনায়। আর কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে মধ্যম সারির ও জেলা পর্যায়ের নেতারা। সব বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষার…
ডলার সংকট ও রিজার্ভে চাপ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে ও বিদ্যমান ডলার সংকট মোকাবিলায় সরকার বিদেশি ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রায় বাণিজ্যিক ঋণ নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসাবে ভারত ও সৌদি আরব থেকে ঋণ নেওয়ার চেষ্টা চলছে। আসন্ন প্রধানমন্ত্রীর সৌদি সফরের সময় এ বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া ভারতের সঙ্গেও এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আরও কয়েকটি বিদেশি বড় বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের আলোচনা চলছে বলে জানা গেছে। সূত্র জানায়, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অব্যাহত গতিতে কমছে। কোনোক্রমেই রিজার্ভে পতন ঠেকানো যাচ্ছে না। কঠোরভাবে আমদানি নিয়ন্ত্রণ করেও ডলার সংকট সামাল দেওয়া যাচ্ছে না। ডলারের…
পূর্ণতা পাচ্ছে মেট্রোরেল পূর্ণতা পাচ্ছে বহু প্রতীক্ষিত দেশের প্রথম মেট্রোরেল। আজ দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি মেট্রোরেলে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন। এর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের চলাচল শুরু হবে। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা। এদিকে মেট্রোরেলের উদ্বোধন শেষে আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. এমএনএ সিদ্দিক জানান, প্রধানমন্ত্রী এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণকাজেরও উদ্বোধন করবেন। এই লাইন হেমায়েতপুর থেকে…
চাক্তাই-খাতুনগঞ্জে সিন্ডিকেটের কারণে বেশির ভাগ নিত্যপণ্যের দাম লাগামহীন। প্রশাসনের নজরদারির অভাবে কোনো ভাবেই দাম নিয়ন্ত্রণে আসছে না। চাক্তাই-খাতুনগঞ্জে পেঁয়াজের দাম ১৫০ টাকা ছুঁই ছুঁই। এবার বাড়ছে চিনির দামও। প্রতি বস্তা চিনিতে ১০০ টাকার বেশি বেড়েছে। ডিম ও আলু সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। সরকার চিনির দাম নির্ধারণ করে দিলেও আমদানিকারক ও আড়তদাররা তোয়াক্কা করছে না। তারা ইচ্ছেমতো চিনির দাম বাড়িয়ে বিক্রি করছে। চিনির বাজার চাক্তাই-খাতুনগঞ্জকেন্দ্রিক কয়েকটি সিন্ডিকেট জিম্মি করে রেখেছে। সিন্ডিকেট কৃত্রিম সংকট দেখিয়ে চিনির বাজারকে অস্থিতিশীল করে তুলছে। নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছে তারা। এদিকে বাজার থেকে অনেকটা উধাও হয়ে গেছে মোড়কজাত চিনি। চিনির…
অভিনেত্রী হোমায়রা হিমু যখন আত্মহত্যা করেন, তখন তার সামনে বিছানায় বসে দেখছিলেন প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রাফি। এর আগে আত্মহত্যার হুমকি দেন হোমায়রা হিমু। কিন্তু তার প্রেমিক তাতে পাত্তা দেননি। কারণ তার আগেও তিন থেকে চারবার আত্মহত্যার হুমকি দিয়েছিলেন এ অভিনেত্রী। গ্রেফতারের পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জিজ্ঞাসাবাদে এমনটি জানান জিয়াউদ্দিন। হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তবে রাফির দেওয়া তথ্য যাছাই করতে পারেনি র্যাব। এর আগে বৃহস্পতিবার হোমায়রা হিমুর মৃত্যুর পর থেকে এ ঘটনায় ঘুরেফিরে আসে জিয়াউদ্দিনের নাম। তিনি বিভিন্ন মহলে রুফি ওরফে…
দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান। অবশেষে আবারও তাদের সামনে সেমিফাইনালে খেলার সুযোগ। তার জন্য অবশ্যই জিততে হবে নিজেদের শেষ দুই ম্যাচ। যার একটি আজ নিউজিল্যান্ডের বিপক্ষে। বেলা ১১টায় ম্যাচ শুরু হয়েছে কিউইদের বিপক্ষে। দীর্ঘ ১২ বছর বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ ১৯৯২-এর বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের সামনে। সবশেষ ২০১১ বিশ্বকাপে ভারতের মাটিতে শেষ চারে খেলেছিল দলটি। যে দলের নেতৃত্ব দিয়েছিলেন শহিদ আফ্রিদি। এর পর আরও দুটি বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হলেও নিজেদের প্রমাণে ব্যর্থ হয় পাকিস্তান। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বেঙ্গালুরুতে আগেই বৃষ্টি ও মেঘলা অবস্থার পূর্বাভাস দিয়ে রেখেছে। তাই পাকিস্তান আজ একাদশ সাজাতে…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূর্চীর অংশ হিসাবে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস ও জাতীয় চার নেতার খুনীদের বিচারের রায় কার্যকরের দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পৌর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য মহির উদ্দিন মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, পৌর…