- বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক
- ক্লাসে আসেন না শিক্ষক, প্রক্সি দেন নাতনি! স্কুলের জমি বিক্রি !
- সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর
- ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর
- পাঁচবিবিতে বৃদ্ধকে কুপিয়ে জখম করেন জেল পুলিশ
- সরকারি কর্মচারীদের শুরু থেকে ৪০ মিনিট অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থানে জনপ্রশাসনের নির্দেশনা
- দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল
- নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
মদ পান শরীরের জন্য ভালো নয় এ কথা আমরা সবাই জানি। তামাকজাত পণ্য গ্রহণ, ধূমপান ও মদপান মানুষের জীবনে সবচেয়ে ক্ষতিকর ও বাজে অভ্যাস। এসব কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। মদ অ্যালকোহলযুক্ত এক ধরনের পানীয়। মদ অল্প পরিমাণে গ্রহণ করলে মনে উৎফুল্ল ভাব সৃষ্টি হয়, দুশ্চিন্তা কমে যায় এবং সামাজিকভাবে মেলামেশা করার ইচ্ছা বৃদ্ধি পায়। অন্যদিকে কেউ যদি মদ মাত্রাতিরিক্ত পরিমাণে গ্রহণ করে তাহলে তার নেশা হয়, মোহ বা মৌজ বা ঢুলুঢুলু ভাব ধরে এবং জ্ঞানও হারাতে পারে। বহুদিন ধরে মদপান করলে মদের অপব্যবহার ঘটে, শারীরিক নির্ভরশীলতা ও মদ্যপানে আসক্তি সৃষ্টি হয়। মদপানে শারীরিক ক্ষতির সঙ্গে হারায় চেহারার জ্যোতি।…
শীতের সময় অভিভাবকরা শিশুর ঠান্ডা লাগা নিয়েই উদ্বিগ্ন থাকেন, অথচ শীতে হঠাৎ বেড়ে যায় শিশুদের ডায়রিয়া। অনেক শিশু আক্রান্ত হয় শীতকালীন ডায়রিয়ায়। এ সময় বায়ুবাহিত ভাইরাস সংক্রমণের মাধ্যমেই ডায়রিয়া বেশি হয়। প্রতিদিন কারও মলত্যাগ স্বাভাবিকের চেয়ে বেশি, অর্থাৎ কমপক্ষে তিনবার বা এর বেশি পাতলা পায়খানা হলে এবং মলের চেয়ে পানির পরিমাণ অনেক বেশি থাকলে তাকে ডায়রিয়া বলে চিহ্নিত করা হয়। স্বাভাবিক নরম পায়খানা যদি তিন বা তার বেশি হয়, তা কিন্তু ডায়রিয়া নয়। যেসব শিশু বুকের দুধ পান করে, তারাও বারবার নরম পায়খানা করে, সেটিও ডায়রিয়া নয়। পাতলা পায়খানার সঙ্গে যদি রক্ত মিশ্রিত থাকে, তবে সেটি আমাশয়। শীতকালে শিশুর ডায়রিয়া…
বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড ঢাকা ও নারায়ণগঞ্জে ন্যাশনাল ইপিআই কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে। পদের নাম: ন্যাশনাল ইপিআই কনসালট্যান্ট পদসংখ্যা: ২ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন, পাবলিক হেলথ, হেলথ রিসার্চ, হেলথ পলিসি/ম্যানেজমেন্ট, হেলথ এডুকেশন, এপিডেমিওলজি, ইনফরমেশন টেকনোলজি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট/ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রামে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে, ইমুনাইজেশন প্রোগ্রাম অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। ইপিআই মাইক্রোপ্ল্যানিং, স্ট্রেনদেনিং ইমুনাইজেশন, স্বাস্থ্যবিষয়ক ইনফরমেশন টেকনোলজি বাস্তবায়নে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ আন্তর্জাতিক কোনো…
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা প্রস্তাব পাশ হয়েছে। গাজা উপত্যকায় আরও অধিক মানবিক সহায়তা পাঠানোর এ প্রস্তাবটি ১৩-০ ভোটে পাশ হয়েছে। খবর আলজাজিরা। শুক্রবার সংযুক্ত আরব আমিরাত প্রথম প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবটির খসড়ায় গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হয়েছিল। তবে যুদ্ধবিরতির কথা থাকায় এতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। পরে যুদ্ধবিরতির কথা বাদ দিয়ে শুধু মানবিক সহায়তার কথা উল্লেখ করা হয়েছে। এক সপ্তাহ ধরে ঝুলে থাকা প্রস্তাবটি শেষ পর্যন্ত পাশ হলেও গাজায় যুদ্ধবিরতি বন্ধে এতে কোনো আলোচনা করা হয়নি। নিরাপত্তা পরিষদের ১৫ দেশের মধ্যে ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও; যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোটদানে বিরত ছিল। নিরাপত্তা পরিষদের অন্যতম…
আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার। তিনি বলেছেন, পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শুক্রবার বিকালে তার নির্বাচনি এলাকা রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে প্রচারে গিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তৈমূর। আধিপত্য বিস্তার কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চনবাজারে রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকজনকে রামদা-ছুরি নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা গেছে। এ ঘটনায় আটজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এ সংঘর্ষের প্রসঙ্গ তুলে তৈমূর আলম বলেন, রূপগঞ্জের কাঞ্চনে বৃহস্পতিবার সরকারদলীয় দুইপক্ষের লোকজনের…
চলমান আন্দোলনকে শান্তিপূর্ণ পথে রেখেই সরকারকে ‘বড় ধাক্কা’ দিতে চায় বিএনপি। এজন্য কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক-এ তিন দিক থেকে নীরবে সরকারকে কাবু করার কৌশল নিয়েছে দলটি। এর অংশ হিসাবে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। যেখানে ভোট বর্জনসহ পাঁচটি দফা দিয়ে তা পালনের আহ্বান জানানো হয়। জনসমর্থন বাড়িয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দেশব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে তারা। দেশের বাইরেও এ নিয়ে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। থাকবে রাজপথে হরতাল-অবরোধ কর্মসূচিও। ভোটের দিনসহ পাঁচ দিন ‘গণকারফিউ’ দেওয়ার চিন্তাও রয়েছে। এসব কর্মসূচিতে মিত্রদের সমর্থন পাওয়ায় আন্দোলন সফলে আশা দেখছে দলটি। একাধিক নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। নেতারা আরও…
বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটে কালাইয়ে অভিযান চালিয়ে ৩২ পিচ ট্যাপান্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -৫ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে উপজেলার বড়াইল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার রাঘবপুর গ্রামের আশরাফ আলীর পুত্র আইয়ুব আলী (৩৮) বেড়াই গ্রামের মতিউর রহমানের পুত্র রবিউল হাসান (২৮), কুসুমসারা গ্রামের আব্দুল গফুর মন্ডলের পুত্র রবিউল ইসলাম রনি (২৩)। সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, আটক আইয়ুব আলী এলাকার চিহ্নিত খুচরা মাদক কারবারী চক্রের প্রধান। রবিউল ও রনি তার সহযোগী হিসেবে কাজ করতো। এরা কালাই উপজেলার বেড়াই গ্রামে অবৈধ মাদকদ্রব্য ট্যাপান্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মাদারতলির ঘাট থেকে শ্রী রবিদাস (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ সোমবার (১৮ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার রুকিন্দিপুর উনিয়নের মাদারতলী ঘাট এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিদাস উপজেলার রুকিন্মাদপুর
সিলেটে আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। এতে পাথরের আঘাতে আহত হন এক যাত্রী। তার মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া পাথর ট্রেনের জানালার কাচ ভেঙে ভেতরে ওই যাত্রীর মাথায় আঘাত করে। তবে তাৎক্ষণিক আহত যাত্রীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় আসার পর দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। এ সময় একটি পাথর ট্রেনের জানালার কাচ ভেঙে জানালার পাশে বসা এক যাত্রীর মাথায় লাগে। এতে ওই যাত্রী আহত হন। এ ঘটনায় শনিবার…
হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা নিয়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। ইতোমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ৯ ডিগ্রির ঘরে। কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ। তা আরও বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া বিভাগ। আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে আরও। রোববার দেশের নদী অববাহিকায় কুয়াশার কারণে দৃষ্টিসীমা কোথাও কোথাও ৫০০ মিটারেরও কম থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর থেকে পরবর্তী (৩-৪) ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।…
সরকার ঘোষিত হজ প্যাকেজ ২০২৩ জনস্বার্থ পরিপন্থি কেন ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রিট শুনানির জন্য আজ হাইকোর্টের কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে। রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মো. আশরাফ-উজ জামান। তিনি বলেন, ‘হজ নিয়ে রিটটি কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে। আজ সকালে আমরা কোর্টে মেনশন করবো। যাতে মামলাটি শুনানি করতে পারি।’ এর আগে গত ২৮ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ জামান ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান। ওইদিন আইনজীবী আশরাফ-উজ জামান বলেন, ‘হজের মোট খরচ ৪ লাখ টাকায় সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। সেখানে সরকার…
বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে বিশেষ নৈশভোজে অংশ নিয়েছেন ভারতীয় এবং রাশিয়ার বীর যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। শনিবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে বিশেষ নৈশভোজে অংশগ্রহণ করেন তারা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তার বক্তব্যে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় মিত্রবাহিনীর সকল সদস্যদের অবদান এবং রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এ সময় ভারতীয় এবং রুশ প্রতিনিধি দলের সিনিয়র সদস্যরা নিজ নিজ দেশের পক্ষ থেকে এই বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নৈশভোজ শেষে আমন্ত্রিত অতিথিরা মিউজিক্যাল টিউনস্ উপভোগ করেন। এছাড়াও শনিবার সকালে…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি। নির্বাচনে ২১৮ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছে দলটি। রোববার সকালে এ তথ্য জানা গেছে। এবারের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসনে মনোনয়ন জমা দিয়েছিল দলটি। তবে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার জানিয়েছেন, তাদের দল সারা দেশে ২১৮টি আসনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই শতাধিক আসন থেকে দলীয় প্রার্থী সরে দাঁড়াবে। তবে কিছু আসনে জাকের পার্টির প্রার্থী থাকবে। সেই সংখ্যাটা দশেরও কম হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল ৪টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং কার্যালয়ে হাজির হয়ে অথবা বার্তাবাহকের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।…
নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিল হওয়া তিন হেভিওয়েট প্রার্থী প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছেন। তারা হচ্ছেন-ফরিদপুর-৩ আসনে শামীম হক, বরিশাল-৪ আসনে শাম্মী আহমেদ ও বরিশাল-৫ আসনে সাদিক আবদুল্লাহ। তারা তিনজনই আওয়ামী লীগ নেতা। শামীম হক ও শাম্মী আহমেদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। আর বরিশাল সিটির সাবেক মেয়র সাদিক স্বতন্ত্র প্রার্থী। দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে আলোচিত এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এদের মধ্যে শামীম হকের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হামিম গ্রুপের কর্ণধার এ কে আজাদ। রোববার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের পারমিশন নিয়ে শাম্মী আহমেদ ও…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা মোতায়েনের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নীতিগত অনুমোদন দিয়েছেন। তবে কবে থেকে সেনা মোতায়েন হবে তা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব। রোববার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও ইসি সচিব মো. জাহাংগীর আলম। এ সময় তিনি এ অনুমোদন দেন বলে জানিয়েছেন ইসি সচিব। এরই মধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন। তফশিল অনুযায়ী, রোববার ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা…
আওয়ামী লীগের শরিক ১৪ দল ও মিত্র জাতীয় পার্টির সঙ্গে দলটির কত আসনে সমঝোতা হয়েছে এ বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্পষ্ট করেননি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও বিষয়টি অস্পষ্ট রেখে তিনি রোববার বিকাল ৪টা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ওবায়দুল কাদের। এ সময়ে তাকে প্রশ্ন করা হয়, মনোনয়ন প্রত্যাহারের আরও মাত্র চার ঘণ্টা বাকি, শরিক ও মিত্রদের কতটি আসনে ছাড় দিয়েছেন?জবাবে ওবায়দুল কাদের বলেন, বিকাল চারটা পর্যন্ত অপেক্ষা করেন। সব স্পষ্ট হয়ে যাবে।
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিজয় দিবস উপলক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ও পৌর ছাত্রলীগের যৌথ আয়োজনে পৌর পার্কে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুদার। পৌর ছাত্রলীগের সাধারণ সাইদুর রহমান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাসুদা বেগম ঝর্না, বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ, যুগ্ম সাধার…
জয়পুরহাট জেলা প্রতিনিধি প্রবাসী স্বামীর ৭বছরের জমানো ৩০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকার হাত ধরে কল্পনা আক্তার (৩৩) নামেরএক প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। (৯ডিসেম্বর) শনিবার সন্ধ্যা রাতে ক্ষেতলাল মামুদপুর সামন্তহার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী রতনের শশুর আঃ সামাদ বাদী হয়ে র্যাব ক্যাম্প জয়পুরহাট সিপিসি-৩ র্যাব ক্যাম্প রাজশাহীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্বামী বিদেশ থাকা অবস্থায় আমিরপুর এলাকার বাঁশখুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অফিস সহকারী ফারুক নামের এক যুবকের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরকীয়া গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে (৯ডিসেম্বর) সন্ধ্যায় নিজের কাছে গচ্ছিত ৩০ লাখ টাকা ও স্বর্ণ অলংকারসহ সংসারের আসবাবপত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে শিয়ালের কামড়ে দুই জন আহত হওয়ায় এলাকার বিভিন্ন গ্রামের শিশু- কিশোর সহ সাধারণ মানুষ শিয়াল আতংকে ভুগছেন। সম্প্রতি উপজেলার ধরঞ্জীর সোনাপাড়া গ্রামের জনৈক আজাদুল ইসলামের স্ত্রী সোহাগী বেগম(৪২) বিকেল বেলায় বাড়ীর পাশে ধান পরিস্কার করার সময় হঠাৎ একটি শিয়াল পিছন থেকে তাকে আক্রমন করে জখম করে। এ সময় মহিলার চিৎকারে তার স্বামী আজাদুল ইসলাম এগিয়ে এলে তাকেও ঐ শিয়াল আক্রমণ করে জখম করে। পরে তাদের উভয়কেই আহত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় শিশু কিশোর সহ সাধারণ মানুষ শিয়াল ভীতিতে দিন কাটাচ্ছে। সন্ধ্যার…
বাগেরহাটের মোড়েলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলমান ফেরি থেকে নদীতে পড়ে ফজলুল হক (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি পারাপারের সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। নিখোঁজ বৃদ্ধের সন্ধান না পাওয়ায় শনিবার সকাল সাড়ে ৮টা থেকে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছেন। নিখোঁজ ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে। ঘটনার সময় সঙ্গে থাকা ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, আমাদের এক নিকট আত্মীয়ের বিয়েতে মোরেলগঞ্জের ওপারে বরযাত্রী যাচ্ছিলাম। ফেরি পারাপারের…