ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: মুক্তির মুলমন্ত্র,ইসলামী শাসনতন্ত্র এই আলোকে টাংগাইলের নাগরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসাবে অংশগ্রহন করেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী অধ্যাপক আব্দুস সালাম,নাগরপুর উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রশীদ হারুন,নাগরপুর সদর জামায়াতের সেক্রেটারী হাফেজ আজিম উদ্দীন। শনিবার সকালে(০৭ সেপ্টেম্বর) উপজেলা মোড় অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা কার্যালয় বিপুল সংখ্যক জনশক্তির উপস্থিতিতে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। উপজেলা সভাপতি মো.বাবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মুফতী আল আমীন কাসেমীর পরিচালনা প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাংগাইল জেলা সভাপতি মু.আকরাম আলী।অফিসটি শুভ উদ্বোধন করেন জেলা সেক্রেটারী ও টাংগাইল ৬ আসনের সম্ভাব্য এমপি…
Author: Md Sagor
এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ বিএনপির মিডিয়া সেল নামের ভেরিফাইড ফেইসবুক পেইজে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজনীতির বাহিরে মানবহিতৈষী তারেক রহমানের গল্প শিরোনামে একটি দীর্ঘ লেখা প্রকাশ করা হয়। যা ইতিমধ্যে বিএনপির নেতাকর্মী সমর্থক সহ নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। ইতিমধ্যে, নিউজ২৪ টিভির ওয়েবসাইটে শুক্রবার বিকাল ১৬.০০ পর নিউজ আকারে প্রকাশ করা হয়েছে। পাঠকদের ব্যপক প্রচার ও জ্ঞাতার্থে ফেইসবুক পেইজে আপলোড করা লিখাটি পূনরায় হুবহু প্রকাশ করা হলো, রাজনীতির বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ‘মানবহিতৈষী’ হওয়ার এক অজানা দৃষ্টান্তের এক গল্প। এইচএসসি পরীক্ষার্থী সালমা (ছদ্ম নাম)। মরণঘাতী ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়। চিকিৎসা করাতে করাতে এক সময় ক্লান্ত…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে এনটিসি’র মালিকানাধীন সকল চা-বাগানে পৃথক পৃথক ভাবে বকেয়া মজুরির দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন কমর্সৃচি পালন করছে। শনিবার (৭ই সেপ্টেম্বর) সকালে এনটিসির বাগান গুলোতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পৃথক পৃথকভাবে প্রেমনগর চা বাগান, মদনমোহনপুর চা বাগান, চাম্পারায় চা বাগান, বাঘাছড়া চা বাগান,পদ্মছড়া চা বাগানেও চা শ্রমিকরা ১ ঘন্টা সময় ধরে কর্মবিরতি পালন করে। চা শ্রমিকরা জানান, ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন চা বাগানগুলোতে চা শ্রমিকরা গত ২০ দিন কাজ করে ও তাদের সাপ্তাহিক হাজরী (মজুরী বা তলব) বন্ধ রয়েছে। ফলে শ্রমিকরা আর্থিক অনটনে অনাহারে, খাদ্যভাবে মানবেতর জীবন যাপন কাটাতে হচ্ছে। বকেয়া মজুরি ও প্রফিডেন্ট ফ্রান্ডের টাকা,…
ভোলা প্রতিনিধি আল্লাহ ও আল্লাহর রাসুলের সন্তুষ্টি অর্জন এবং মরহুমা মা ও একমাত্র মামনির পারলৌকিক শান্তির উদ্দেশ্যে ভোলার লালমোহন উপজেলাধীন চতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মুল্যবান চারটি সিলিং ফ্যান আনুষ্ঠানিক ভাবে প্রদান করেছেন শান ফাউন্ডেশন। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) জুমার খুতবার আগে মসজিদটির নবনিযুক্ত ঈমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিমের হাতে উপহার চারটি তুলে দেন বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন স্মৃতিমঞ্চের চেয়ারম্যান প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান । এসময় ঈমামের সাথে কবি রিপন শানের কাছ থেকে পূর্ব প্রতিশ্রুত অনুদান বুঝে নেন- মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মহিউদ্দিন আহমাদ, সদস্য হাফেজ মোহাম্মদ আলমগীর, সদস্য মোঃ আব্দুর রশিদ মিয়া, সদস্য মোঃ রতন মিয়া মাতাব্বর এবং মোঃ জহিরুদ্দিন…
লোকমান আহমদ: সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের প্রায় ৩শ’ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উজানের তীব্র ঢল এবং অতি ভারী বৃষ্টির কারণে গত ২০ আগস্ট থেকে বন্যা দেখা দেয় সিলেটের মৌলভীবাজার জেলায়। এতে অসহায় হয়ে পড়েন বন্যার্ত মানুষ। এই অসহায় মানুষের কথা চিন্তা করে সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ উদ্যোগ গ্রহণ করেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর। সিসিকের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অন্তর্বত্নীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীর বৃন্দের ১দিনের বেতন কর্তন করে প্রদান…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে স্বর্ণা দাস (১৪) নামের অষ্টম শ্রেণির স্কুল ছাত্রী কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (১লা সেপ্টেম্বর) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত ঘেষা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তা জানাজানি হয় সোমবার (২রা সেপ্টেম্বর) রাতে। নিহত স্বর্ণা জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। স্বর্ণা একই উপজেলার নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরায় তাঁর বড় ছেলে ও নিকট আত্মীয়রা বসবাস করেন। তাদের সঙ্গে দেখা করতে স্বর্ণা ও তার মা রোববার রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত…
স্টাফ রিপোর্টার গত ৪ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জ জেলা আ’লীগের নির্দেশে ছাত্র জনতার উপর বর্বর হামলার ঘটনায় সুষ্ঠ বিচার ও অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দ্রুত বিচার আইনে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে ছাত্র আন্দোলনে জখমীর বড় ভাই দোয়ারাবাজর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের নাজির আহমেদের ছেলে হাফিজ আহমদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, এড. রনজিৎ সরকার, সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারন সম্পাদক নোমান বখত পলিন, সাবেক পৌর মেয়র নাদের বখত, সাবেক উপজেলা পরিষদ…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে অবস্থিত অগ্নিবীণা আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শায়েস্তা খান।তিনি প্রতিষ্ঠানটির পদার্থ বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক। সোমবার (০২ সেপ্টেম্বর)দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এক জরুরী মিটিং এ সকল শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ও অত্র কলেজের সভাপতি রেজা মো.গোলাম মাসুম প্রধান সকলের পরামর্শক্রমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ শায়েস্তা খানকে দায়িত্ব প্রদান করেন। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শায়েস্তা খান বলেন,আমার ওপর অর্পিত দায়িত্ব আমি ন্যায়নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার…
সোয়াইব আলী, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কথিত সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি-দখলবাজিতে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের সব কাজ থেকে বিরত রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান সমন্বয়ক এবং নির্যাতিত ছাত্র নেতা মো. নুর নবী। সোমবার (২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে বিভাগীয় ছাত্র প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নূর নবী বলেন, আমাদের কিছু শিক্ষার্থীর বিভিন্ন মার্কেটে গিয়ে চাঁদাবাজির বিষয়ে জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রমাণ পাইনি। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের সব কার্যক্রম থেকে তাদের বিরত রাখা হবে। এর…
সোয়াইন আলী, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে শারিরীক ও মানসিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ও ছাত্রলীগ কর্মীর নাম সাকলাইন সাদাত তন্ময়। তিনি রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী ছাত্রীও একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং অভিযুক্তের সহপাঠী। তন্ময় নামের ওই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) রসায়ন বিভাগের চেয়ারম্যান বরাবর একটি অভিযোগপত্র দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী। অভিযোগ পত্রে বলা হয়েছে, গত কালয়েকমাস আগে ছাত্রলীগের কর্মী দ্বারা হলে আমাকে শারীরিক ও মানসিক ভাবে হেনস্তা করা হয়েছে যার ন্যপথ্যে ছিল আমার ব্যাচমেট সাকলাইন সাদাত তন্ময়। সে সময় বিচার দিতে চাইলে নানা ভাবে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের ডোবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক (কৃষি) ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী কৃষক লীগের সদস্য সচিব মো. হেলাল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীর সূত্রের বরাতে জানা যায়, মো. হেলাল মিয়া শ্রীমঙ্গল উপজেলার ৪ নং সিন্দুরখাঁন ইউনিয়নের ডোবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক পদে কর্মরত থাকার পরও বছরের পর বছর মাদ্রাসায় কোন ক্লাস করছেন না। মাদ্রাসার বেশিরভাগ শিক্ষার্থী তাকে চেনেনও না। কখনো ক্লাসেও দেখেনি শিক্ষার্থীরা। কয়েক বছর ধরে তিনি মনের ইচ্ছে মত মাদ্রাসায় মাঝেমধ্যে আসা-যাওয়া করেন। তার ইনডেক্স নম্বর-২০২৮৩৭৪। অথচ শিক্ষক হাজিরা খাতায় তার উপস্থিতি…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২ রাখা সেপ্টেম্বর) যশোর জেলা পরিষদ হল মিলনায়তনে এই ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, প্রকৌশলী টি এস আইয়ূব, আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নি, যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুুলু, মো.মুছা,মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মারফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান…
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের শিশুকে ঢাকায় নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী। এ ঘটনায় জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী৷ গৃহকর্মী জিদনী আক্তারকে (১১) শারীরিক ও মানসিক নির্যাতন করে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার মুমুরদিয়া চাতল গ্রামের এলাকাবাসী ও চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক ঘন্টা ব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করে। কটিয়াদী-মানিকখালী সড়কের চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলা উদ্দিন সাবেরী, ৬নং ওয়ার্ড মেম্বার শাহাবুদ্দিন, ৫নং ওয়ার্ড মেম্বার মুজিবুর রহমান টিপু, চাতল বাগহাটা স্কুল…
হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় আব্দুস সোবহান নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন অভিভাবকরা। এমনকি বন্যার্তদের সাহায্যের নামে ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দিয়ে ডিজে গানে অশ্লীল নৃত্য পরিবেশনেরও অভিযোগ করেন তারা। সোমবার (০২সেপ্টেম্বর)দুপুরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত আব্দুস সোবহান হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় আ’লীগ নেতা প্রধান শিক্ষক আব্দুস সোবহান অনিয়ম, দূর্নীতি, অর্থ আৎসাতসহ নানা অপকর্মে জড়িত। প্রধান শিক্ষক সোবাহান গত ২৯ আগষ্ট বন্যার্তদের সহযোগিতার নামে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু সেখানে ডিজে গান চালিয়ে অশ্লীল…
মনিরুজ্জামান খান গাইবান্ধা, দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে গাইবান্ধার একমাত্র কৃষি ভিত্তিক ভারী শিল্প কারখানা নামে পরিচিত রংপুর চিনিকলের উৎপাদন কার্যক্রম। কারখানা বন্ধ থাকায় আখচাষি আর কর্মকর্তা-কর্মচারীদের নিত্যদিনের ব্যস্ততার চিরচেনা দৃশ্য আর নেই। হাজারো মানুষের পদচারণায় মুখরিত কারখানা প্রাঙ্গণটি এখন গোচারণভূমিতে পরিণত হয়েছে। কোটি টাকার যন্ত্রপাতি অযত্ন অবহেলায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে দিন দিন। প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা এবং ৫০ হাজার চাষি ছাড়াও বিভিন্নভাবে সম্পৃক্ত লক্ষাধিক মানুষের জীবিকার দায় মেটানো এ রংপুর চিনিকলটি এখনো চালু করা হয়নি। বরং চার বছর হলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে চিনিকলটি। অথচ আধুনিকায়নের নাম করে গাইবান্ধার লক্ষাধিক মানুষের আয়ের…
জামালপুর প্রতিনিধিঃ দুর্নীতিবাজ ও স্বৈরাচারের দোসর জামালপুর জেনারেল হাসপাতালে প্রধান সহকারী আবু হান্নানকে সরিষাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা জানান, জামালপুর জেনারেল হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আবু হান্নান স্বৈরাচার সরকারের একজন দোসর। ক্ষমতার অপব্যবহার করে বিগত সরকারের সময় অনেক দুর্নীতির সাথে জড়িত সে। বিভিন্ন সময় ক্ষমতার দাপটে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে খারাপ আচরণ করেছেন তিনি। সম্প্রতি আবু হান্নানের জামালপুর জেনারেল হাসপাতাল থেকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আদেশ দেয়…
নিজস্ব প্রতিবেদক বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যাদলের (বাউবি) জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তা—কর্মচারীরা। গতকাল রোববার সকালে দলটির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান তারা। এ সময় তারা তার রুহের মাগফেরাত কামানা করে বিশেষ মোনাজাত করেছেন। এসময় উপস্থিত ছিলেন বাউবির যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্লাহ মাহমুদ, আঞ্চলিক পরিচালক টি আহমেদ হোসাইন, যুগ্ম পরিচালক মোঃ মেজবাহ উদ্দিন, সহকারী পরিচালক মোঃ আলমগীর কবীর, সিনিয়র ভিডিও স্পেশালিস্ট সোহেল আহমেদ, যুগ্ম পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, হুমায়ুন কবীর খান, জাহাঙ্গীর হোসেন, একরাম ভূঁইয়া, আব্দুর রহমান, দেওয়ান নুর ইসলাম,…
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করবেন ধর্মতত্ত্ব অনুষদের ডীন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী । রোববার (১ সেপ্টেম্বর) ডীন’স কমিটির সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিন’স কমিটির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডিনদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে এই দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হয়েছে। একইসঙ্গে মঙ্গলবার…
জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তাজিম হোসাইন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তাজিম হোসাইন নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে এবং লোহাগড়া উপজেলার একটি কওমি মাদরাসার ছাত্র ছিলেন। স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে তাজিম হোসাইন নামে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাস স্টান্ড এলাকায়…
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১লা সেপ্টেম্বর রবিবার সকালে পাঁচবিবি থানা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে থানা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর থানা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন,থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবুল হাসানাত মন্ডল হেলাল,যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) রেজাউল…