Author: Md Sagor

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল ইসলামের নারী কেলেংকারী, নিয়োগের নামে বানিজ্য, স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়ম-দ্যূনীতি  বিচারের দাবীতে মানববন্ধন ও মিছিল সমাবেশ করেছেন ছাত্র-জনতা। বুধবার সকালে উপজেলার লোহাগাড়া বাজারে এ কর্মসূচী পালন করেন তারা। মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য দেন, অভিভাবক রাকিবুল বারী শুভ, রাজু তালুকদার, রবিউল ইসলাম, ইমতিয়াজ আলম, রাসেল আল হাসান, প্রাক্তন শিক্ষার্থী শাহিন, শিক্ষার্থী রুপম প্রমূখ। অবিলম্বে প্রধান শিক্ষকের বিচার দাবী করেন বক্তারা। অন্যাথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেয়া হয় সমাবেশ থেকে।  শেষে লোহাগাড়া বাজারে মিছিল করেন তারা। মিছিলে প্রধান শিক্ষকের নারী কেলেংকারী ও নানা অনিয়ম দূর্নীতির…

আরও পড়ুন

মোঃ আতাউর রহমান নাটোর প্রতিনিধি বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে বন্যার্তদের সহায়তা ও পুনর্বাসনের জন্য উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫১ হাজার টাকা জমা দেওয়া হয়। গত বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান এর নিকট উক্ত অর্থ হস্তান্তর করেন ক্লাবের সভাপতি ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ বরকত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্ণেল কে এফএ সোহেল (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার এবং ক্লাবের সদস্য শিক্ষার্থীগণ। উল্লেখ্য যে, গত…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের বসবাসের জন্য নির্মাণ হচ্ছে ৭তলা বিশিষ্ট আধুনিক ভবন। নিরাপদ বসবাসের ব্যবস্থা করতে সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধুর কাছে দাবি জানিয়ে আসছিলেন পরিচ্ছন্নতা কর্মীরা। এই দাবির প্রেক্ষিতে তৎকালীন মেয়র মহসিন মিয়া মধু একটি ভবন নির্মাণের আবেদন করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ে। মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে ৭তলা বিশিষ্ট আধুনিক একটি ভবন নির্মাণের উদ্যোগ নিলে গত মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর ভবন নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু হয়। ভবনের কাজটি বাস্তবায়ন করবেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। শ্রীমঙ্গল পৌরসভার সহযোগিতায় নির্মাণাধীন কাজের গুণগতমান ঠিক রাখার লক্ষ্যে সার্বক্ষণিক তদারকিতে থাকবেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও…

আরও পড়ুন

দেওয়ান রানা, মদন(নেত্রকোণা): প্রতিনিধিঃ মদনে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবীতে কাইটাইল ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার খাগুরিয়া প্রধান সড়কে  হাজার হাজার সাধারণ জনগণ এই কর্মসূচীতে অংশ গ্রহন করে। ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড খাগুরিয়া গ্রাম ও সহযোগী সংগঠনের ব্যানারে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজ্জামান বাবরের মুক্তি দাবীতে এ কর্মসূচীর আয়োজন করে । ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে মদন উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, যুবদলের সভাপতি মোঃ সায়েদু জ্জামান হাদিছ,কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ…

আরও পড়ুন

তরিকুল্লাহ আশরাফী,হালুয়াঘাট প্রতিনিধি : বুধবার সকালে যুগান্তর স্বজন সমাবেশ হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে দুর্নীতিবিরোধী  র‌্যালী অনুষ্ঠিত হয়েছে । র‌্যালীর শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আবিদুর রহমান । বিশেষ অতিথি ছিলেন, যুগান্তর প্রতিনিধি মোঃ হাতেম আলী, সিনিয়র সাংবাদিক মোঃ বাবুল হোসেন, আব্দুর রাজ্জাক, আব্দুল হক লিটন, শাহাদত আলী, দেওয়ান নাঈম । হালুয়াঘাট স্বাধীনতা চত্তর হতে শুরু হয়ে  বিভিন্ন ধরনের দুর্নীতি বিরোধী শ্লোগানে মুখরিত করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় । র‌্যালীতে উপজেলা ও পৌর শাখার স্বজনবৃন্দ অংশগ্রহন করেন ।

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল নড়াইলে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন সার্ভেয়াররা। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের প্যাডে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, সরকারের বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরত রয়েছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা বৈষম্যের শিকার। একই সমমানের প্রকৌশলীরা ১০ম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬ তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা। তাঁরা চান দ্রুত এ বৈষম্যের নিরসন হোক, না হলে উন্নয়ন কর্মকাণ্ড বাঁধাগ্রস্ত হওয়ার আশঙ্কা…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিএফজির উদ্যোগে সহিংসতা নয় ঐক্যের বাংলাদেশ চাই এ শ্লোগানকে সামনে রেখে সকল প্রকার সহিংসতা পরিহার করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পিস ফ্যসিলিটেটর গ্রুপের (পিএফজি) কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।পিএফজির সদস্য নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় সহিংসতা পরিহার করে সুখী সমৃদ্ধশালী ও অসাম্প্রদায়িক ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধিঃ দেশ পূনর্গঠনের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেশব্যাপি সাধারন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার অংশ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগমন করেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও একটি প্রতিনিধি দল। ১০ সেপ্টেম্বর (মঙলবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সভাকক্ষে মতবিনিময় সভা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ক্যাম্পাসে উপস্থিত হতে পারেননি সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদসহ প্রতিনিধি দল। অভিযোগ পাওয়া যায়, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ক্যাম্পাসে আসতে বাধা প্রদান করেন। নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর সভা শুরু হলে বিশ্ববিদ্যলয়ের ছাত্রদল পন্থী কিছু শিক্ষার্থী অপ্রাসঙ্গিক প্রশ্নের মাধ্যমে আব্দুল হান্নান মাসুদের সাথে বাকবিতন্ডায় জরিয়ে পরে।  এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত জুলাই-আগষ্ট গণহত্যার বিচার,আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ – সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া,রেশনিং ব্যবস্থা চালু করা, খেলাপি ঋণ – দূর্নীতি ও পাচারকৃত টাকা উদ্ধার – ঋণ খেলাপি দূর্নীতিবাজ টাকা পাচারকারীদের বিচার ও সম্পদ বাজেয়াপ্ত করা, সংস্কারের রূপরেখা রোড ম্যাপ ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতি চালুসহ নির্বাচনী আইনের সংস্কার, গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাজনৈতিক দল সমুহের সাথে আলোচনা শুরু করার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় প্রেসক্লাব যশোরের সামনে বাম গণতান্ত্রিক জোট যশোর এ সমাবেশ করে। বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক বাংলাদেশের…

আরও পড়ুন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্মার্ট ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লা দিয়াড় এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, বিকেলে কয়লা দিয়াড় এলাকায় স্মার্ট ব্রিকস, সেভেন স্টার, সাথী ব্রিকস, সনি ব্রিকস ও স্টার ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্মার্ট ব্রিকসের মালিক মামুনুর রশীদকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধিত) আইন, ২০১৯ এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৪ ধারায় ৩০ হাজার টাকা অর্থদ- ও পরবর্তী কার্যক্রম বন্ধ করার বিষয়ে সতর্ক করে দেয়া হয়। তিনি আরো জানান, এলাকার বিভিন্ন…

আরও পড়ুন

লিমন সরকার ( ঠাকুরগাঁও) জেলা  প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নওডাঙ্গা রেডিয়েন দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঐ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেশ চন্দ্র রায়। সোমবার সন্ধায় পীরগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নওডাঙ্গা রেডিয়েন দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ গত বছরের ০৯ অক্টোবর অবসর গ্রহণ করেন। তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটি সহকারী শিক্ষক রমেশ চন্দ্র রায়কে  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব প্রদান করেন এবং তিনি গত ১১ আগষ্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব প্রদান…

আরও পড়ুন

 জেলা প্রতিনিধি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৭ ঘন্টা পর এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ । সেই মাসুদ র‍্যাবের হাতে গ্রেফতার। গত মাসের (৩০ আগস্ট) শুক্রবার রাত আটটার দিকে বিদ্যুতের লোডশেডিং হলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের কিশোরী মেয়ে আশামনি (১২) অন্যদের সাথে বাড়ির বাইরে বের হয়। কিছুক্ষন পরে তাকে দেখতে না পেয়ে সবাই খোজাখুজি করতে থাকে। এতেও  তার খোঁজ মেলে না এ অবস্থায় গত মাসের  (৩১ আগস্ট) বাড়ির পাশ্ববর্তী একটি বাঁশঝাড়ের মধ্যে মৃত অবস্থায় আশামনি নামের ওই কিশোরী দেখতে পায় স্বজন ও প্রতিবেশীরা। দেখতে পেয়ে গোবিন্দগঞ্জ থানায় সংবাদ দিলে পুলিশ এসে বিকেলে মরদেহটি উদ্ধার করে।…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২ টায় ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক’র সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সহ-সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনার রশিদ, মজিবর রহমান, কোষাধ্যক্ষ রাকিবুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন রানা, হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক রাজু সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রিপন মিয়া, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতাউল হক সাগর, আইন বিষয়ক সম্পাদক দলিলুর রহমান, ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসলাম মিয়া, কার্যকরী সদস্য…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীর সাথে ভৈরব নদের সংযোগ ও সংস্কারে নামে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি দিয়েছে যশোরের ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতারা। আজ সোমবার (৯ ই সেপ্টেম্বর) দুপুর দেড়টায় জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর এ স্মারকলিপি দেন নেতৃবৃন্দ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ভৈরব নদী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান নদী। ব্রিটিশ আমলে নদীর উপর দর্শনা চিনিকল নির্মান করায় ভৈরব নদের সাথে মাথাভাঙ্গা ও পদ্মার নদীর পানি প্রবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। যার ফলে ভৈরবসহ এই অঞ্চলের নদী পানি ব্যবস্থাপনা প্রাণ-প্রকৃতি জীব-বৈচিত্র ও পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়ে। জলাবদ্ধতা, লবণাক্ততা, ভূ-গর্ভস্থ পানি সংকটের প্রভাবে জনজীবন নানা ধরনের সংকটে…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে।সোমবার(৯ সেপ্টেম্বর)দুপুর ১২টায় লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে লাউয়াছড়া জাতীয় উদ্যানের অভ্যন্তরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খাঁন, রেঞ্জ কর্মকর্কা মো. শহিদুল ইসলাম,সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য আহমেদুজ্জামান আলম,বিট কর্মকর্তা আনিছুর রহমান,প্রতিবেশ প্রকল্পের সাইট অফিসার মনিরুজ্জামান চৌধুরী,ফিল্ড অর্গানাইজার রিপা বেগম,সাংবাদিক আব্দুল আহাদসহ বন্যপ্রাণী বিভাগের স্টাফ ও কমিউনিটি পেট্রোল গ্রুপ(CPG) সদস্যবৃন্দ।এসময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য থেকে পলিথিন, প্লাস্টিক, পানির খালি বোতল, খাবারের খালি প্যাকেট, চানাচুরের খালি প্যাকেট, চিপসের প্যাকেটসহ বিভিন্ন ময়লা ও আবর্জনা পরিষ্কার করেন।এর আগে কমিউনিটি পেট্রোল গ্রুপের সদস্যদের অংশগ্রহনে সহ-ব্যবস্থাপনা কমিটির…

আরও পড়ুন

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ বিওপির সেনগাঁও ইউনিয়নের উপদইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাদক, চোরাচালান ও মানব পাচার রোধ এবং সীমান্ত হত্যা বন্ধ বিষয়ে এক মত বিনিময় সভা হয়েছে। সোমবার ( ৯ সেপ্টেম্বর) বিকালে ৪২ বিজিবি’র সহকারী পরিচালক মাহফুজুর রহমান সভাপতির অনুষ্ঠিত সভায় সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, ফকিরগঞ্জ বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার ঠান্ডু মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন, বর্তমান দেশের চলমান পরিস্থিতিতে কতিপয় স্বার্থান্বেষী মহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে নিজেদের…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া থেকে পশ্চিম শিলুয়া হয়ে ভরাডহর এলাকায় দুটি সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। সড়ক দুটি ব্যবহারে চারটি গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ভারত থেকে নেমে আসা উজানের ঢলে শিলুয়া এলাকা বন্যায় প্লাবিত হলে এই এলাকার সড়ক দুটি পানিতে তলিয়ে যায়। বন্যার পর ৪ কিলোমিটার এলাকাজুড়ে সড়কের বেহাল দশা হয়। সড়ক দিয়ে যাতায়াত ব্যবস্থা অনুপযোগী হয়ে পড়ে। কোন উপায় না দেখে এলাকার যুবকরা স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে নেমে পড়ে। সড়ক সংস্কারে তাদের আর্থিক সহযোগীতা করেন চার এলাকার মানুষ। গত শুক্রবার সকাল থেকে এলাকার যুবকরা একত্রে মিলে কাজ শুরু করেন। কেউ বাড়ি থেকে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত থেকে দুই রোহিঙ্গা ও তিন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। রোববার (৮ই সেপ্টেম্বর) এলাকাবাসী সীমান্তের ১৮০২নং মেইন পিলারের কাছে ঘুরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাদের আটক করে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাঠিটিলা বিজিবি’র হাতে আটককৃতদের হস্তান্তর করেন। আটকরা হলেন, কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের মৃত আলী আকবরের ছেলে মুস্তাফিজুর রহমান (৫৫), আমানুল্লাহর মেয়ে আছমা বিবি (১৯)। বাংলাদেশী নাগরিকরা হলেন, হানিফ সরদার (২৪), নিলিমা খাতুন (২৬), পিতা আব্দুল হাকিম সরদার, সুমাইয়া আক্তার (১৯), স্বামী হানিফ সরদার। তারা সবাই খুলনা জেলার তেরখাদা উপজেলার আজুগড়া গ্রামের বাসিন্দা। বিজিবি’র পক্ষ থেকে আটককৃতদের জুড়ী…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের নবনিযুক্ত পরিচালক আফসানা বেগম কে এ্যাডভোকেট মহিউদ্দিন পাঠাগার (এমপা), সংকল্প পাঠাগার (সপা), বাংলাদেশ পাঠাগার ও পাঠক ফোরাম (বাপাপাফো) এর পক্ষে এ্যাড.মহিউদ্দীন আহমেদ (শাহীন) এর নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকার গুলিস্থান জাতীয় গ্রন্থ ভবনে পরিচালক কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত পরিচালক আফসানা বেগম শুভেচ্ছা জানান এ্যাডভোকেট মহিউদ্দিন পাঠাগার (এমপা), সংকল্প পাঠাগার (সপা), বাংলাদেশ পাঠাগার ও পাঠক ফোরাম (বাপাপাফো) এর নেতৃবৃন্দ। এ সময় পাঠাগার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,এ্যাড.মহিউদ্দীন আহমেদ (শাহীন), মোঃ রিয়াদুল ইসলাম (রিয়াদ), এ্যাড. সাদিকুল ইসলাম, মোঃ শিহাব হোসাইন, শাহাদাত হোসেন প্রমূখ। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকের নতুন দায়িত্ব নেওয়া আফসানা বেগমের সাথে…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘরবাড়ি ও দোকানপাটে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাজী ও মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কাজী বংশের নেতৃত্ব দেন নান্টু কাজী এবং মোল্যা বংশের নেতৃত্ব দেন বায়েজিদ মোল্যা। গত কয়েকদিন ধরে ওই এলাকায় দুগ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। একপর্যায়ে গতকাল রোববার বিকালে বাগুডাঙ্গা বাজার থেকে নান্টু কাজীকে মারপিট করে মোল্যা গ্রুপের লোকজন। এরই জের ধরে সন্ধ্যায় নান্টু কাজীর সমর্থকরা মোল্যা গ্রুপের ঘরবাড়ি ও দোকানপাটে…

আরও পড়ুন