টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ও ধুবড়িয়ার ইউনিয়নের ২ টি রাস্তা খুবই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে জোর পূর্বক কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। সরেজমিনে, নির্মানাধীন রাস্তার গুলোতে গিয়ে নির্মান সামগ্রী দেখে এর সততার পাওয়া যায়।চলমান রাস্তার কাজ গুলো, ধুবরিয়া-চৌহালী আরডিএস রোডের কাচপাই-খাস ঘুনিপাড়ার আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজ সংলগ্ন মসজিদের সামনে থেকে খাষ ঘুনিপাড়া খেয়া ঘাট (জমসেদ মিয়ার বাড়ি) পর্যন্ত ৭০০ মিটার রাস্তা রুপসী বাংলা ঠিকাদার।এবং মাইজানী মাদ্রাসা থেকে নলসন্ধ্যা আরএইচডি ভায়া মাইলজানী প্রাইমারি স্কুলের সামনে দিয়ে ৬৫০ মিটার রাস্তার কাজ করছে মেসার্স মুন এন্টারপ্রাইজ। এ রাস্তা দুটোতেই বালির পরিবর্তে বেলে মাটি, বেলে দোয়াস মাটি, খোয়ার পরিবর্তে রাবিশ ও…
Author: Md Sagor
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের জেব্রা পরিবারে দুই শাবকের জন্ম হয়েছে। জন্ম নেওয়া শাবকসহ পার্কে জেব্রার সংখ্যা এখন ৩০টি। ২২ সেপ্টেম্বর (রবিবার) এবং ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) নতুন জন্ম নেওয়া দুই শাবক জেব্রা পালের সঙ্গে ঘুরতে দেখা গেছে। ২৫ সেপ্টেম্বর (বুধবার) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পার্কের একই বেষ্টনীতে জেব্রার সঙ্গে জিরাফ, চিত্রা ও মায়া হরিণ সহ আরও অনেক প্রাণী বসবাস করে। পার্ক কর্তৃপক্ষ জন্ম নেওয়া শাবকদের অন্যান্য প্রাণী থেকে বাঁচাতে বিশেষ নজরে রেখছেন। একটি নারী জেব্রা ১২ থেকে ১৩ মাস গর্ভকাল পার করে।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সদ্য পদায়িত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, প্রশাসনের গতিশীলতা বৃদ্ধিতে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সম্প্রীতি অত্যন্ত জরুরি, এর কোনো বিকল্প নেই। বৈষম্য বিরোধী ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন সরকার গঠন পরবর্তী দেশের আইন-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সবচেয়ে বেশি ভুমিকা রেখেছেন এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দগন। তিনি বুধবার দুপুরে বড়লেখায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওড়পাড়ের তালিমপুর, বর্ণি ও সুজানগর ইউনিয়নের পিছিয়ে পরা জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষায় এগিয়ে নিতে এ ব্যাপারে ত্রি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে…
আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শাহ বিলিয়া জুলফিকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আতিয়া শারমিলা আঁখি, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে শ্রাবনী রাণী সরকার , সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সিয়াম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু জাহিদ মল্লিক, অর্থ সম্পাদক হিসেবে সাফায়েত আহমেদ, দপ্তর সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান রনি, উপ-দপ্তর সম্পাদক হিসেবে রাকিবুল হাসান, প্রশিক্ষণ বিষয়ক…
ভোলা প্রতিনিধি॥ ভোলা জেলার চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলার ভদ্রপাড়া টিবি স্কুল সংলগ্ন (ইদারা ভবনের সামনে) স্কুল ক্যাম্পাসে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় স্কুলের প্রিন্সিপাল মো:ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও ভাইস- প্রিন্সিপাল মো:নোমান এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন জজকোর্টের আইনজীবী ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি টিবি স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক আবদুর সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম কবির, চরফ্যাশন কেরামতিয়া কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো:শামিম সরদার প্রমুখ। উপস্থিত অতিথিরা স্কুলের শিক্ষার্থীদের…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দূর্ঘটনাটায় এক শিশু নিহত হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে জানাজা শেষে দাফন করা হয়েছে৷ উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে কটিয়াদী-কিশোরগঞ্জ সড়কে এই ঘটনাটি ঘটেছে৷ নিহত শিশু সাইফ (৬) একি ইউনিয়নের গাংকুলপাড়া গ্রামের ব্যাবসায়ী হাদিউল ইসলামের ছেলে৷ স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৩টায় এক শিশু রাস্তা পারাপারের সময় দ্রুতগতি সম্পন্ন ব্যাটারী চালিত একটি অটোরিক্সা সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশু। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় সাইফ মারা যায়।
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে বিগত ২০১৬ সালে দায়েরকৃত একটি মানহানির মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদেী হাসান এ খালাস আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় এক সমাবেশে স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা ও শেখ মুজিবুর রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার একটি বক্তব্যকে বিভ্রান্তি মূলক আখ্যা দিয়ে ঐ বছরের ২৪ ডিসেম্বর জেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামের মো.ইউসুফ ফারুকীর মো. রায়হান ফারুকী ইমাম নামে এক ছাত্রলীগ নেতা বাদি হয়ে বিএনপির দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মানাহানির মামলা দায়ের করেন।…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের অভয়নগরে নিখোঁজ সবিতা রানী দে (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভাটপাড়া গ্রামের প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্ক থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত সবিতা রানী দে ওই গ্রামের মিলন কুমার দের স্ত্রী। এলাকাবাসি ও পুলিশ জানায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মৃত সবিতা রানী গরুর খাবার সংগ্রহ করতে বাড়ির পাশের বাঁশ বাগানে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিলো। বিষয়টি দুপুরে স্থানীয় ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ মিলন কুমার দের বাড়িতে যায়। এসময় পুলিশ ও এলাকাবাসী সন্দেহ জনক এলাকায় খোঁজ করতে থাকে। এক পর্যয়ে প্রতিবেশি নিয়ামুলের পোল্ট্রি ফার্মের…
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর, আটপাড়া (নেত্রকোণা) সংবাদদাতাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যায় মদদ দাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে আটপাড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। খায়রুল কবির তালুকদারের নেতৃত্বে ২৪ সেপ্টেম্বর দুপুর ১ টায় উক্ত মিছিলটি আটপাড়া কলেজ মোড় থেকে শুরু হয়ে আটপাড়া উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এ ব্যাপারে খায়রুল কবির তালুকদার সাংবাদিকদের জানান, খুনি হাসিনার ফাঁসির দাবিতে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। আমরা আশাবাদী খুনি হাসিনাকে বর্তমান সরকার দেশে ফিরিয়ে এনে সঠিক বিচারের মাধ্যমে তার ফাঁসি কার্যকর করবে।
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ, জাতীয়করণের পর্যায়ে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে নেত্রকোনার আটপাড়ায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রাঙ্গনে উপজেলা বেসরকারি মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবার আটপাড়া, নেত্রকোনা আয়োজনে, এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন খিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল কবীর,বাউসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, খিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজল বিশ্বাস, ইকোরাটিয়া আব্দুল আজিজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল আলম, মানববন্ধন সমন্বয় করেন…
ভোলা প্রতিনিধি ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র্যালী,সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় টায় ভোলা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরীফুল হকের সভাপতিত্বে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত,র্যালী ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ও পাঠক বন্ধুর ভোলা জেলা আহবায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ। অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, লালমোহন থানার নবাগত ওসি মোঃ হাছনাইন, বোরহানউদ্দিন থানার নবাগত ওসি সিদ্দিকুর রহমান, চরফ্যাশন থানার…
ঝিনাইদহে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। সেসময় আহত হয়েছে আরও একজন। ভোরে সদর উপজেলার সাধুহাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে একটি মিনি ট্রাকে মেহেরপুরের দিকে যাচ্ছিল চালকসহ ৪ ব্যক্তি। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌছালে স্পিডব্রেকার অতিক্রম করে সামনের দিকে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান ও ফারুক মাতুব্বর নামের দুই জন নিহত হয় এবং আহত হয় একজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি ফরিদপুরের সালতা উপজেলার বিভিন্ন গ্রামে।
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করা শিক্ষার্থীদের ও আবাসিক নয় এমন শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে হল প্রশাসন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষ করা শিক্ষার্থীদের এবং যে সকল বিভাগে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু নেই, সেই সকল বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে এমন শিক্ষার্থীদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের হলে থাকার পাওনাদি পরিশোধ করে আসন বাতিল করতে হবে। এছাড়া, যারা আবাসিক শিক্ষার্থী নয় কিন্তু হলে অবস্থান করছেন, তাদেরও একই সময়ের মধ্যে হল ত্যাগ…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি শিক্ষার বৈষম্য দূরীকরনে জাতীয় করণের দাবিতে “বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ” সারা দেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা পরিবার স্কুল মাদ্রাসা ও কারিগরি ইন. এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষে শিক্ষক সমন্বয়কগণ স্মারকলিপি প্রদান করেন। বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়ক ও তারুন্দিয়া জগৎ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশীদের সঞ্চালনায় মানব্বন্ধনে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলায় বাঘের বাজার এলাকায় ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৬টার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে একজন যুবকের মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। নিহত যুবকের নাম আবু বকর।নিহত আবু বকর ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গরজা গ্রামের আব্দুল জলিলের ছেলে। নিহতের ভাই হালিম জানায়- তারা দুই ভাই বাঘের বাজার ফুটওভার ব্রিজসহ বিভিন্ন এলাকায় বোতল সংগ্রহ করতেন। তার ছোট ভাই আবু বকর মানসিক রোগী এবং মাদকাসক্ত ছিলেন। তিনি আরো জানান – সোমবার রাত ৮টার দিকে এক সাথে খাবার খাওয়ার পর আবু বকর বোতল সংগ্রহের জন্য বের হয়। আমি ফুটওভার ব্রিজে বসে থাকি। রাতে অনেকটা সময় পেরিয়ে গেলেও…
( নোয়াখালী প্রতিনিধি) নোয়াখালীর কবির হাট উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে হাসান হোসেন ভেনচার প্রতিষ্ঠান কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে ১১ঘটিকার সময় কবির হাট উপজেলার ভূইয়ার হাট বাজারে হাসান হোসেন ভেনচার কর্মীরা এক হাজার ৪২০ টাকার গ্যাস সিলিন্ডার এক হাজার ৬০০টাকায় বিক্রি করায়।বাজারের ব্যবসায়ী শাহাব উদ্দিন নামের এক ব্যক্তি তাদের আটক করে, উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ,এলপি গ্যাসের ডিলার কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জানা যায় হাসান হোসেন ভেনচার…
বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ (জামালপুর)- রাহিন হোসেন রায়হান জামালপুরের দেওয়ানগঞ্জে চর আমখাওয়া ইউনিয়নে লংকারচর সকাল বাজার এলাকায় জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মধ্যযুগীয় কায়দায় রাতের আঁধারে ১৩ টি আকাশমনি কাঠের গাছ কেটে দুমড়ে মুচরে সম্পূর্ণ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। ২৩ শে সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় এই ঘটনাটি ঘটে। জায়গা জমির পূর্ব শত্রুতা জেরে জেদের বশবর্তী হয়ে বিবাদী পক্ষগণ এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী মোঃ হাসান (৩০)। তিনি এ বিষয়ে বলেন, অভিযুক্ত মোঃ সাগর (২৫), মোঃ রিপন (২৫), আরো অন্যদের প্রচারণায় আমার এই ক্ষতি সাধন করেছে। আমি আমার জমিতে চাষাবাদ করে খাই তার উত্তর পাশেই সরকারি রাস্তা সেখানে আমার জমিতে…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের কটিয়াদীতে পিএফজির উদ্যোগে সহিংসতা নয় ঐক্যের বাংলাদেশ চাই এ শ্লোগানকে সামনে রেখে সকল প্রকার সহিংসতা পরিহার করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় বিভিন্ন অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পিস ফ্যসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর পিস অ্যাম্বাসেডর জয়নাল আবেদীন মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। পিএফজির অ্যাম্বাসেডর মোজাম্মেল হক এর সঞ্চালনায় সহিংসতা পরিহার করে সুখী সমৃদ্ধশালী ও অসাম্প্রদায়িক ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল…
গাইবান্ধা প্রতিনিধি, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় একটি প্রাইভেটকারে থাকা ৩৮৭ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব। একইসঙ্গে মুক্তা আক্তার পাখি (২২) নামের এক মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার মাদক কারবারি মুক্তা আক্তার পাখি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পশ্চিম সারাডুবি গ্রামের রিপন ইসলামের স্ত্রী। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এসময় সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ঝাউলার বাজার…
কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের কটিয়াদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কটিয়াদী মডেল থানার নতুন অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পুরাতন বাজার প্রেসক্লাবের অফিসে এই সভা হয়৷ প্রেসক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি ফ.হ আলমগীর জোয়ারদার’এর সভাপতিত্বে ও সদস্য সচিব দৈনিক দিনকাল প্রতিনিধি মাইনুল হক মেনুর পরিচালনায় বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. রফিকুল হায়দার টিটু, দৈনিক সময়ের আলো দ্রব রঞ্জন দাস, বার্তা ২৪.কম ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ছাইদুর রহমান নাঈম,দৈনিক সংগ্রাম সংবাদদাতা মো. মোবারক হোসেন,নয়াদিগন্ত সংবাদদাতা ফকর উদ্দিন ইমরান বেল্ট,যায়যায়দিন প্রতিনিধি মাসুম পাঠান,গণ মুক্তির খাইরুল ইসলাম, দৈনিক ডেসটিনি শফিকুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা…