- নেত্রকোনায় ১৯ লাখ টাকা মূল্যমানের ভারতীয় জিরা ও ফুচকাসহ গ্রেপ্তার ২
- আধুনিক কৃষি বিষয়ক নেত্রকোনায় ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
- চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল মাদকের চালান, টাঙ্গাইলে র্যাবের হাতে ধরা
- দেড় বছরের সাজা এড়াতে ঢাকায় আত্মগোপন, শেষমেশ র্যাবের জালে
- বৃদ্ধের নামের পাশে ‘লাল কালি’: জ্যান্ত মানুষ সরকারি খাতায় ‘মৃত’, ভাতা ‘বন্ধ’!
- জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রাধান্য দিয়ে এগোতে হবে : শফিকুর রহমান
- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনই একমাত্র পথ: আইনমন্ত্রী
- সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনেই সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
Author: Md Sagor
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে ‘’সুসং সমাজকল্যাণ ক্লাব’’ উদ্বোধন করা করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌরশহরের চর মোক্তারপাড়া এলাকায় এ ক্লাবের উদ্বোধন করা হয়। উদ্বোধনপুর্ব আলোচনা সভায় ক্লাবের সভাপতি আব্দুল কাদির এর সভাপতিত্বে, সাংবাদিক ওয়ালী হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজকল্যান ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক আবিদ হাসান বাপ্পি, উপদেষ্টা মো. মঞ্জু মিয়া, অতিথি হিসেবে আলোচনা করেন, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, দুর্গাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম, ব্যবসায়ী রুবেল মিয়া সহ আরো অনেকে। বক্তারা বলেন, ‘‘সুসং সমাজকল্যাণ ক্লাব’’ তাঁদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পৌর কবরস্থান, হাসপাতালের বর্জ্য সহ পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে ময়লার ভাগার পরিস্কার করেছেন।…
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। শুক্রবার(২৭ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় বিএনপি নেতার খুশালপুরস্থ নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সভায় জেলা বিএনপি নেতা অলি আহমদ খান, কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা দুরুদ আলী, মো: আবুল হোসেন, সিরাজুল ইসলাম, শোয়েব আহমদ, লক্ষ্মী মোহন সিংহ, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডে অতিদরিদ্রদের জন্য সরকারের ভর্তুকির ১৫ টাকা কেজি দরে “খাদ্যবান্ধব কর্মসূচীর” চাল বিতরণ না করে ইউপি সদস্য দীর্ঘদিন ধরে নিজেই গিলে খাওয়ার অভিযোগ উঠেছে রাজঘাট ইউপি সদস্য সেলিম হকের বিরুদ্ধে। এব্যাপারে গত বুধবার (১৮ই সেপ্টেম্বর) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন রাজঘাট ইউনিয়নের ৪ চা শ্রমিক নারী ভুক্তভোগী। অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, রাজখাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ক্ষমতার দাপট দেখিয়ে তাদের নাম তালিকায় থাকা সত্ত্বে খাদ্য বান্ধব কর্মসূচীর এই চাল না দিয়ে তিনি নিজেই আত্মসাৎ করে নিচ্ছেন দীর্ঘদিন যাবৎ। এমনকি চালের কার্ড পর্যন্ত তাদেরকে দেননি। অতি…
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় খাস জমি দখল করে ফুলছড়ি উপজেলা বিএনপি’র দলীয় অফিস তৈরির অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবের প্রতিবাদে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উক্ত জমির মালিকেরা। জমির মালিক জহুরুল হক ভান্ডারী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়াল সংলগ্ন উত্তর পার্শ্বে (সোনালী ব্যাংকের সামনে) বুড়াইল মৌজার ৫২৩৪ দাগের জমিটি ভুল বসত ১ নং খাস খতিয়ানে ২ শতাংশ জমি অন্তর্ভুক্ত হয়। যা বি আর এস রেকর্ডে বাংলাদেশ সরকারের নামে ১ নং খাস খতিয়ান ভুক্ত। তিনি বলেন, আমাদের ক্রয়কৃত জমির মধ্যে ২ শতাংশ জমি খাস খতিয়ানে থাকায় আমরা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সদর উপজেলার হিলালপুর গ্রামে এক সালিশ বৈঠক চলাকালে দু’পক্ষের সংঘর্ষে পারভেজ আহমদ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী সহ আহত হয়েছেন আরও ৩ জন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) জানান,’গতকাল বৃহস্পতিবার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পুলিশের একটি দল নিয়ে পৌঁছান। এরপর হামলার সাথে জড়িত আজাদ মিয়াকে ধারালো দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।’ স্থানীয় সূত্রের বরাতে জানা যায়,’গতকাল বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহরতলীর হিলালপুর এলাকায় তারা মিয়ার বাড়ীতে এক নারীর দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে ছঈদ উল্লার পুত্র পারভেজ আহমদ এর সাথে…
মোঃনাজমুল হাসান তালতলী,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে জেলা পরিষদের অধিনস্থ পুকুরে অবৈধ স্থাপনা অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।তালতলী উপজেলার কড়ইবাড়িয়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা বলেন, তলতলী উপজেলার কড়ইবাড়িয়া বাজারে জেলা পরিষদের আওতাধীন পুকুরটি দীর্ঘদিন ধরে ধাপে ধাপে বেদখল করে রেখেছে কিছু স্বার্থবাদী লোকেরা।যার কারনে পুকুরটি তার সৌন্দর্য হারিয়ে এখন মলমূত্রত্যাগের স্থান হয়েছে। এখানে ১ টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ রয়েছে। এছাড়াও বাজারের প্রায় ৮-১০ হাজার লোক পানি সমস্যায় ভুগছেন। কোনো একসময়ে এই পুকুরের পানিতে আমরা গোসল করেছি। পানি খাবারের জন্য ব্যাবহার করেছি। বর্তমানে এই পুকুরটি অবৈধ দখলদারত্বের হাতে জিম্মি হয়ে গেছে। এখন এ পুকুরের…
ফেনী প্রতিনিধি: ফেনী লুট হওয়া একটি সরকারী পিস্তল ও দুইটি ম্যাগাজিনসহ ১৬ (ষোল) রাউন্ড গুলি উদ্ধার করে ফেনী মডেল থানা পুলিশ। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে কলোনি থেকে এই অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রেলওয়ের একটি পরিত্যক্ত ভবনের সামনে কাঠের স্তূপ থেকে একটি তারাশ পিস্তল, ১৬ রাউন্ড গুলি ভর্তি ০২ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরবর্তীতে তা যাচাই-বাছাইয়ে প্রমাণিত হয় যে উক্ত পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিন গুলো গত ৫ই আগস্ট সরকার পতনের পর অজ্ঞাতনামা দৃস্কৃতিকারীরা থানা ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করার সময় লুট করে নিয়ে যায়। ফেনী…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোআর নির্জন- কক্সবাজার ডাকাতি প্রতিরোধের অভিযানে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদের শিকারের সুষ্ঠু বিচার এবং ভারতীয় মদদ পুষ্ট পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার শহরের চৌমুহনায় ইউনিটি রেভুলেশনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন বুলবুল আহমেদ সুজেল, তাজিক আনাম জামি, অপু আলম, মামুন তরফদার, আশফাকুর রহমান চৌধুরী, ইরফান আহমেদ শিবুল, পাবেল আহমেদ রাফি, সৈয়দ আদনান সাইফ ও রায়হান মাহমুদ প্রমুখ।
হালুয়াঘাট প্রতিনিধি: হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যকরী সংসদ গঠন করা হয়েছে । বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে যুগান্তর প্রতিনিধি মো: হাতেম আলীকে সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মোহাম্মদ আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয় । কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবদুল আউয়াল (আজকের ময়মনসিংহ), দুলাল রায় (ঢাকার ডাক), যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হক লিটন (বিজয় টিভি), মনিরুজ্জামান মনির (মুক্ত খবর),সাংগঠনিক সম্পাদক শাহাদত আলী (দৈনিক দিগন্ত বাংলা), দপ্তর সম্পাদ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী (প্রতিদিনের সংবাদ ও দ্যা মেইল বিডি ডট কম), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলিমুল ইসলাম (খবরপত্র), সদস্য মোঃ বাবুল হোসেন (ভোরের কাগজ), সাইফুল ইসলাম (ভোরের সময়),…
ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা সদরে অবস্থিত এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসায় সিরাতুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মাদরাসার হলরুমে অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অন্যতম দাতা আ: ছালাম জমাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা নিছার উদ্দিন, নাছির উদ্দীন, হুমায়ুন কবির, মাওলানা আবু তাহের, আ: আজিজ আহমেদ ও সাংবাদিক এম লোকমান হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। মাদরাসার সকল শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও বিভিন্ন পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভোলা প্রতিনিধি॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ সেপ্টেম্বর) আছরবাদ চেয়ারম্যান বাজার বড় মসজিদে হাজারীগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মো: জাকির হোসেন এর সভাপতিত্বে সাংবাদিক এম লোকমান হোসেনের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন। প্রধান আলোচক ছিলেন তরুণ বক্তা,বোরহান উদ্দিন কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান আল জাজিরী।বিশেষ আলোচক ছিলেন, বরিশাল বিভাগ বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমীন। অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আবুল কাসেম, শশিভূষণ থানা আমীর মাওলানা মুজাম্মেল হক,সেক্রেটারি আমজাদ হোসেন বিএসসি,…
রিয়াদ, ইবি প্রতিনিধি- স্কুল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছায় রক্তদান বিষয়ক সংগঠন ‘রক্তিমা’। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটা থেকে বিকেল প্রায় পাঁচটা পর্যন্ত কুষ্টিয়ার সাদ্দাম বাজার সংলগ্ন কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন করে সংগঠনটি। সেখানে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু বিষয়ক সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের ডেঙ্গুর বিস্তারের কারণ, এডিস মশার বংশবিস্তার রোধ, ডেঙ্গু সনাক্তের উপায় এবং ডেঙ্গু ধরা পড়লে করণীয় সম্পর্কে আলোচনা করেন বক্তারা। এসময় সংগঠনটির সভাপতি সিরাজুম মুনিরা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, যুগ্ম সম্পাদক…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের ইজারাকৃত গাইনা ও কুুমারিয়া বিল অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। মির্জাপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোখলেস মিয়া বাদী হয়ে মোঃ আমিনুল ইসলাম সহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ জন জড়িত বলে সহকারী কমিশনা ( ভুমি) বরাবর অভিযোগ করেন। অভিযোগের কপি নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য বিভাগে অনুলিপি প্রদান করে। অভিযোগে জানা যায় সোনালি মৎস্যজীবি সমবায় সমিতির নামে ১৪৩১ বাংলা সনে ৩ বছরের জন্য গাইনা ও কুমারিয়া বিল ইজারা নিয়ে মাছ আহরন করে আসছে। বিবাধীরা জোর করে উক্ত জলমহাল দখলে নিয়ে মাছ আহরন করতে আসলে সমিতির লোকজনের বাধার মুখে…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে সাদামাটি উত্তোলন বন্ধ ও সোমেশ্বরী নদী রক্ষায় আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলার) আয়োজনে পৌর শহরের বিরিশিরি জিবিসি ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টার হল রুমে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেলার ময়মনসিংহ বিভাগীয় কোঅর্ডিনেটর গৌতম চন্দ্র চন্দনের সঞ্চালনায় ও দুর্গাপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ কামাল পাশার সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক পল্টন হাজং সহ নদী তীরবর্তী এবং সাদামাটির অঞ্চলের বাসিন্দা। আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১৪ বছর নদী থেকে অপরিকল্পিতভাবে ও নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনে সোমেশ্বরী নদীর…
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম আনোয়ারা উপজেলার স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন তিন সন্তানের পিতা তাজউদ্দীন ড্রাইভার(৪৫)।মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর)সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড নেওয়াজ তালুকদার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাজউদ্দীন স্ত্রী দীর্ঘদিন ধরে এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। বিষয়টি জানার পর তাজউদ্দীন স্ত্রীকে ওই যুবকের সঙ্গে যোগাযোগ রাখতে নিষেধ করেন। এ নিয়ে স্বামীর-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল।স্ত্রীর পরকীয়ার সম্পর্ক মেনে নিতে না পেরে গত মঙ্গলবার সকালে তাজউদ্দীন ড্রাইভার কিটনাশক পান করে আত্মহত্যা করে।এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন, তাজউদ্দীন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি করেছে শিক্ষকরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাথমিকের সহকারী শিক্ষক পরিবারের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন তারা। মানববন্ধনে সহকারি শিক্ষক অরুন পাল এর সঞ্চালনায় শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক মোশতাক আহমেদ,এমদাদ হোসেন চৌধুরী,সহকারি শিক্ষক তৌহিদা আক্তার, রফিকুল ইসলাম,মো. মিজানুর রহমান, মজিবুর রহমান লিটন,জহিরুল ইসলাম,এস এম সাইফুল্লাহ, মিন্টু সরকার,আফজাল হোসেন,উম্মে কুলসুম আকঞ্জি,মো: ওবায়দুল্লাহ,পীযুষ কান্তি সরকার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বৈষম্য নিরসন করে…
বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। বৈষম্যবিরোধী ছাত্র অধিকার সংগঠনের নাম ভাঙ্গিয়ে বকশীগঞ্জে চাঁদা দাবি করেছে ওই সংগঠনের জয়েন সেক্রেটারী নামে পরিচয়দানকারী দুইজন। ছাত্র অধিকার সংগঠনের পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করা হচ্ছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে জামালপুর জেলা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযোগের প্রকাশ, ভুক্তভোগী মোঃ মোরশেদুজ্জামান (৩৮) উল্লেখ করেছেন, তিনি বকশীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক। অভিযুক্ত মোঃ জান্নাতুল ফেরদৌস নীরব (২০) ও নুর আলম (৪০) বকশীগঞ্জ ছাত্র অধিকার পরিষদ সংগঠনের পরিচয় দিয়ে আমার মুঠো ফোনে যোগাযোগ করে তাদের সাথে দেখা করতে বলেন।…
ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌরসভার মহিলা কলেজ রোডে গণঅধিকার পরিষদ শৈলকুপা উপজেলা শাখার কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, আরো উপস্থিত ছিলেন ঝিনাইদাহ জেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণআধিকার পরিষদের সহসাংগঠনিক সম্পাদক,ও শৈলকুপা উপজেলার সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদী হাসান আরো উপস্থিত ছিলেন ঝিনেদা জেলা ছাত্রধিকার পরিষদের সাধারণ সম্পাদক, রাব্বি হাসান। আরো উপস্থিত ছিলেন ছাত্র-যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ। উল্লেখ্য -রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক (ভিপি) নুরুল হকের…
ইবি প্রতিনিধি- আগামী এক বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়ামতুল্লাহ মুনিমকে সভাপতি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের একইবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম আলী রনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও অধ্যাপক ড. আনোয়ারুল হক (স্বপন) এই কমিটির অনুমোদন দিয়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সংগঠন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সিফাত মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। নবগঠিত কমিটিকে আগামী এক…
আটপাড়া (নেত্রকেনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ার মঙ্গলসিদ্ধ নূরানীয়া ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হলেন ৫নং তেলিগাতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও তেলিগাতী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সম্পাদক মো. হুমায়ূন মিয়া। বুধবার সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি মনোনীত হোন৷ এ সময় উপস্থিত ছিলেন তেলিগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী মো. রইস উদ্দীন, আটপাড়া উপজেলা কৃষক দলের সদস্য মো. নূরুজ্জামান, সাবেক সদস্য সাইদুল ইসলাম, ৭নং ওয়ার্ডের কৃষকদলের সভাপতি হারেস মিয়া, সাধারণ সম্পাদক বকুল মিয়া, ওয়ার্ড বিএনপির সদস্য আহ্লাদ মিয়া সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ, এলাকার লোকজন সহ আরো অনেকেই। নব মনোনীত সভাপতি হুমায়ূন মিয়া বলেন মাদ্রাসার শিক্ষা উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা করে যাবো।