ইবি প্রতিনিধি- গুচ্ছতে না গিয়ে নিজস্ব পদ্ধতিতে আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রবিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ১২৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একাডেমিক কাউন্সিলের সভায় শুধুমাত্র একটি বিষয়েই আলোচনা করা হয়েছে। আলোচনায় সর্বসম্মত সিদ্ধান্তে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব তত্ত্বাবধানে ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত হয়। আগামী সপ্তাহেই কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা ডেকে সেখানে পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে। ভিসি স্যারের আগামীকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে…
Author: Mahamudur Rahman Rony
টেকনাফে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চবি শিক্ষক সমিতি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।রোববার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চবি বঙ্গবন্ধু চত্বরে শতাধিক শিক্ষকের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, আমরা ভেবেছিলাম দ্রুত বিচার দেখতে পাবো। কিন্তু প্রশাসন আমাদের হতাশ করেছে। এটা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওপর হামলা নয়, পুরো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ওপর হামলা। আমরা বলতে চাই, এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো আমরা। ভুক্তভোগী শিক্ষক আফতাব উদ্দিন বলেন, হামলার সময় বিজিবি…
রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলেন—গ্রিনলাইন পরিবহনের চালক মানিক মিয়া, সৈয়দ আলম ও মো. আলাউদ্দিন , রোববার (১৯ মার্চ) তাদের গ্রেফতারের কথা জানান ডিবি লালবাগ সহকারী কমিশনার (এসি) মুহম্মদ মনিরুজ্জামান। তিনি জানান, শাহজাহানপুর থানার মালীবাগ এলাকায় অভিযান চালিয়ে মানিক ও আলমকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা পরস্পরের যোগসাজশে গ্রিনলাইন পরিবহনের চালক মানিক মিয়ার মাধ্যমে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে শাহজাহানপুর…
ঢাকায় ফিরেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। রোববার (১৯ মার্চ) সকালে সৌদি আরব থেকে ওমরাহ শেষে দেশে ফিরেন তিনি।এরপর রাকিবকে ফুল দিয়ে বরণ করছেন মাহি।রোববার সকালে সেই ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে মাহি লেখেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য লাভ সাইনও দিয়েছেন তিনি। এর আগে শনিবার (১৮ মার্চ) মাহি সৌদি আরব থেকে দেশে ফিরলেও তার স্বামী আসেননি। রাকিব একদিন পর দেশে ফিরলেন,এর আগে শুক্রবার (১৭ মার্চ) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ মামলা করে মাহিয়া মাহি ও রাকিব সরকারের বিরুদ্ধে। পরে শনিবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেফতার করা হয়। পরে দুপুর দেড়টার দিকে…
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ মাদককারবারি চক্রের মূলহোতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। গ্রেফতাররা হলেন- চক্রের মূলহোতা মো. বুলু মিয়া (৪০) ও তার সহযোগী মো. সেলিম বেপারী (৫০),এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন, নগদ ৬ হাজার ১০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। রোববার (১৯ মার্চ) দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (১৮ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৩ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা মাদক…
শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাকবলিত ইমাদ পরিবহনের বাসটি খুলনা থেকে রোববার (১৯ মার্চ) ভোরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। খুলনার রয়্যাল মোড়ের কাউন্টার থেকে ৪০ সিটের এ বাসটি যাত্রা শুরু করে।এ দুর্ঘটনায় শুধুমাত্র শিবচরেই ১৭ জনের মৃত্যু হয়েছে ,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও দুইজন। এছাড়া দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমাদ পরিবহনের রয়্যাল মোড়ের কাউন্টার মাস্টার শরীফ বলেন, বাসটি নয়জন যাত্রী নিয়ে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। দুর্ঘটনার পর খুলনার ছয়জন যাত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলেও বাকি তিনজনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এছাড়া বাসের চালক ও সুপারভাইজারের কোনো সন্ধান মেলেনি।…
মোঃফখর উদ্দিন আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতাঃ গাউসিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়ন ৮নং ওয়ার্ড শাখা’র দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ১৮ই মার্চ শনিবার পূর্ব বৈরাগ পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে গাউসিয়া কমিটি বাংলাদেশ ১নং বৈরাগ ইউনিয়নের সাধারন সম্পাদক হাফেজ মোহাম্মদ বেলালের সঞ্চালনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ ১নং বৈরাগ ইউনিয়নের সভাপতি ও নির্বাচন কমিশন ফরিদ উদ্দিন খাঁন মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা শাখার গাউসিয়া কমিটির সাধারন সম্পাদক এম.মনির আহমদ চৌধুরি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা শাখার গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন চৌধুরী,সদস্য নির্বাচন কমিশন হিসাবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ১নং বৈরাগ ইউনিয়নের অর্থ…
মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি):- চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় করে জাটকা ধরার অপরাধে ৩৩ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে চাঁদপুর নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, শনিবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত অভয়াশ্রম এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে ২২ জনকে কারাদণ্ডের পাশাপাশি ছয় জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং পাঁচ অপ্রাপ্তবয়স্ক জেলেকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. হযরত আলী (২২), মরণ আলী (৩৫), জনি (২০), সুমন (৩৫), মো. জালাল…
মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি):- গাজীপুরে পৃথক দুটি ঘটনায় ট্রেনের নিচে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। শনিবার (১৮ মার্চ) রাতে গাজীপুরের ধীরাশ্রম ও কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় এ ঘটনা দুটি ঘটে। নিহতারা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার কলমেশ্বর এলাকার আবু সাঈদের ছেলে নাজমুল হাসান (২৪) এবং আরেকজনের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এস আই) শহিদুল্লাহ হিরু জানান, কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় অজ্ঞাত এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ৩৫ বছর। নিহতের…
মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি):- শুল্ক ছাড় দেওয়ায় চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমাতে ব্যবসায়ীরা সম্মত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, শুল্ক কমানোর ফলে চিনিতে সাড়ে চার টাকার মতো কমানো যাবে। তবে আমরা ব্যবসায়ীদের চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমানোর অনুরোধ করছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। আশা করি, রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমবে। রোববার (১৯ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স এর ষষ্ঠ সভা’ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, সেই সুবিধা এখনো পাওয়া যায়নি। শুল্ক ছাড়ের চিনি কয়েকদিনের…
মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি):- কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহতের নাম হাফেজ মাহবুব (২৭)। শনিবার (১৮ মার্চ) রাত ৯টায় এ বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। নিহত মাহবুব ক্যাম্প-১৯ এর ডি/৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে। তিনি হাফেজ পড়ুয়া ছাত্র ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতেন বলে জানা গেছে। ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে ক্যাম্প ১২ এর জি/৭ ব্লকের সামনে সন্ত্রাসীরা হাফেজ মাহবুবের উপর গুলি চালায়। এতে দুই রাউন্ড গুলিবিদ্ধ হন তিনি । তাকে উদ্ধার করে প্রথমে এমএসএফ হাসপাতাল এবং পরে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক…
আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন করে শনাক্তের সংখ্যা কমেছে। এ সময় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০২ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ২২২ জন। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রবিবার (১৯ মার্চ) সকালে এসব তথ্য পাওয়া গেছে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় পাঁচশো। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ১৮ হাজার ৯৮৭ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় সংখ্যা কমেছে ৩৬ হাজার। মহামারির শুরু থেকে…
এবার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হলো ইকুয়েডর ও পেরু। ৬.৮ মাত্রার এই ভূমিকম্পে দক্ষিণ আমেরিকার দেশ দুটিতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন অন্তত সাড়ে ৩ শতাধিক মানুষ। ইউএস জিওলজিক্যাল সার্ভে স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) সকালে ইকুয়েডরের উপকূলীয় গুয়াস অঞ্চলে এবং পেরুর উত্তরাংশে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে। আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী ভূমিকম্পে বহু বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় বের হয়ে এসেছেন। কম্পনটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াকিলের প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণে কেন্দ্রীভূত ছিল, যা তিন মিলিয়নেরও বেশি লোকের একটি মেট্রো এলাকায় আঘাত হানে। ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক টুইট বার্তায় বলেছেন, “আজ…
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৮ মার্চ) সকাল ৬টা থেকে রোববার (১৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার ৬১৫ ইয়াবা, ৬৮.২ গ্রাম হেরোইন, ৮ কেজি ৮৮০ গ্রাম গাঁজা ও ১০৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বান্দরবান জেলা প্রতিনিধি:- পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নে অন্যতম সমাজিক সংগঠন “কচুবনিয়া যুব ফাউন্ডেশন”এর উদ্যোগে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।সংগঠনটি বিভিন্ন ভাবে গরীব অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্চে।তারই অংশ হিসেবে এইবছর পবিত্র রমজান উপলক্ষে কয়েক ধাপে গরীব,অসহায়, কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ হাতে নেন।এই উদ্যোগ কে সফল করতে প্রথম ধাপে শতাধীক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন! মাসব্যাপী চলমান এ কর্মসূচির ১ম দিন জুমাবার (১৭ই মার্চ) ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘুমধুম ইউনিয়ন এর বিশিষ্ট সমাজ সেবক জনাব সাইফুল ইসলাম…
মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি):- পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলে ১৪ জন যাত্রীর প্রাণহানি হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০।আজ রোববার (১৯ মার্চ) সকালে মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। সকাল সোয়া ৮ টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। কোথা থেকে বাসটি ছেড়ে এসেছে তা…
আতাউর রহমান লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা : লালপুর উপজেলার ধুপইল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহীদুল ইসলাম বকুল সংসদ সদস্য ৫৮ নাটোর-১( লালপুর- বাগাতিপাড়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নরুল ইসলাম ঠান্ডু, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নুরে আলম সিদ্দিকী,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, প্রাক্তন প্রধান শিক্ষক এ.এইচ.এম মতিউর রহমান, মোঃ জুলফিকার আলি পারভেজ ইউপি সদস্য…
মাহমুদুর রহমান রনি , প্রতিনিধি:- দেশের বাজারে বাড়ল সোনার দাম। সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে সাত হাজার ৬৯৮ বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন থেকে ভালো মানের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৮ হাজার ৭৯৪ টাকা। রোববার থেকে সোনার এই নতুন দাম কার্যকর হবে। শনিবার (১৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্যবৃদ্ধি পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ- রংপুরের তারাগঞ্জ হাটে অসুস্থ গরু ও ছাগল জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এ সুযোগে কিছু কতিপয় অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে অসুস্থ গরু-ছাগল কম দামে কিনে এর মাংস বিক্রি করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রোগ নির্ণয়ে কোনো ধরনের তদারকি না থাকায় সাধারণ ক্রেতারা ভেজালমুক্ত মাংস খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সরেজমিনে গেলে জানা যায়, শুক্রবার ও সোমবার এই দুইদিনের হাটবারে ৩৫-৪০ টি গরু জাবাই করা হয় তারাগঞ্জ হাটে। এছাড়া অন্যান্য দিনগুলোতে ১৫ থেকে ২০ টি গরু জবাই হয়। সুস্থ অসুস্থ দেখার সময় নেই মাংস ব্যবসায়ীদের ।…
মো:সুমন মিয়া (ময়মনসিংহ ):- ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকার নিরালা রেস্ট হাউস নামে একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) দুপুরে হোটেলটির ২০৯ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ময়মনসিংহ নগরীর বড় বাজারে এলাকায় নিরালা গেস্ট হাউস পরিচালনা করেন মো. মূসা। গত ১৪ মার্চ দিনগত রাতে তরুণ-তরুণী ভুয়া নাম-ঠিকানা ও পরিচয় দিয়ে নিরালা রেস্ট হাউসের ২০৯ নম্বর কক্ষে উঠেন। শনিবার বেলা ১২ টার দিকে হাউজের এক কর্মী ওই কক্ষটি পরিস্কার করতে গেলে সেটি কক্ষটি তালাবদ্ধ দেখে তার সন্দেহ হয়। পরে হোটেল কর্তৃপক্ষ…