শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবন ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ভবনের মাঝে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল)-এর নবনির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। মাননীয় প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অতিথিবৃন্দ। প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় কবি…
Author: Niloy Roy
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিশুদ্ধ খাদ্য আদালতে মৌলভীবাজারের বেঙ্গল সুইট ফুড প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ল্যাবরেটরী পরীক্ষার মাধ্যমে জিলাপীতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্তের পর এ জরিমানা প্রদান করা হয়। গত সোমবার (২৩শে ফেব্রুয়ারী) মামলার ধারাবাহিক শুনানি শেষে বিজ্ঞ আদালত (বিশুদ্ধ খাদ্য আদালত) ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ এর দুটি ধারায় এ জরিমানা ও দন্ড প্রদান করেন। জানা গেছে বিগত ২৮শে ফেব্রুয়ারি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে “বেঙ্গল সুইট ফুড” প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালত এ মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে গত…
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা (বর্তমান নাম নূর মোহাম্মদনগর) গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মা’র নাম জেন্নাতুন্নেছা। বাল্যকালেই বাবা-মাকে হারান তিনি। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মভূমি মহিষখোলার নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ নূর মোহাম্মদনগর করা হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কর্মময় জীবন থেকে জানা যায়, ১৯৫৯ সালের ১৪ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলস (ইপিআর) এ যোগদান করেন তিনি। যা বর্তমানে ‘বর্ডার গার্ড অব বাংলাদেশ’ (বিজিবি) হিসেবে পরিচিত। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি…
গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ট ভ্যানের চাপায় অটোরিকশা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন নিচ্ছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্ল্যাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্লস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশা চালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পুর্বপাড়ার নারায়ন চন্দ্রের ছেলে অটোরিকশার যাত্রী গৌতম চন্দ্র (৬০)। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। স্থানীয়রা জানায়, আজ দুপুরে দিকে সাদুল্লাপুর উপজেলা শহর থেকে একটি কাভার্ডভ্যান গাইবান্ধার শহরে দিকে যাচ্ছিল। সাদুল্ল্যাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন…
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী জেলা শহরের সার্কিট হাউস মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে সভাপত্বি করেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ ৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের- সংসদ সদস্য কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ ৪ আসনের (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লে কর্ণেল একে এম জাকারিয়া কাদির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: শপথ নেওয়ার পর মৌলভীবাজারে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মৌলভীবাজার–৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে সদর উপজেলার গিয়াসনগর বাজারে প্রবেশ করলে জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। গণসংবর্ধনা ও শোভাযাত্রা: দুপুর থেকেই গিয়াসনগর এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সিনিয়র সদস্য আলহাজ্ব মো. আব্দুল মুকিত,মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোশাররফ হোসেন বাদশা, আশিক মোশাররফ, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা বিএনপি’র সদস্য মিসবাহ উর রহমান,মো. ফখরুল ইসলাম,মো. হেলু মিয়া,…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি’র নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় মরা কাঁকড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে এই খনন কাজের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। নবপল্লব প্রকল্পের আওতায় ও সিএনআরএস-এর বাস্তবায়নে এই কর্মসূচির আয়োজন করে বড়লেখা উপজেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন তিনি খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে…
নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনে প্রার্থীতা ঘিরে আলোচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেত্রী, সাবেক কাউন্সিলার ও মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদিকা শামসুন্নাহার ভুঁইয়া। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপিতে মহিলা দলের পাশাপাশি সাবেক ছাত্রদল করা নেত্রীরা বেশ এগিয়ে আছেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পায়। আসন অনুপাতে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে দলটি পাবে ৩৫টি। বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনগুলো হবে নবীন-প্রবীণের মিশ্রণে। নেত্রীদের…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: একই প্রাঙ্গণ, একই স্বপ্ন আর এক অদম্য সাধনা। এই তিনের মিলনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিশ্বেশ্বরী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় গড়েছে এক অনন্য কীর্তি। ৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষার মাধ্যমে এই একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পেয়েছেন ৬ জন মেধাবী চিকিৎসক। সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপ হাতে মানবসেবার শপথ নিয়ে তারা এখন প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে পথচলা শুরু করেছেন। একই স্কুল থেকে একসঙ্গে ছয়জনের এই বিরল সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে বইছে আনন্দের জোয়ার। বিদ্যালয় প্রাঙ্গণে যেন উৎসবের আবহ। সবার মুখে গর্ব আর প্রেরণার গল্প। নিয়োগপ্রাপ্তদের মধ্যে তিনজনই এসএসসি ২০১৪ ব্যাচের। ডা. আনিসুর রহমান রিয়াদ,…
মোঃনাজমুল হাসান অপু বরগুনা প্রতিনিধি: বরগুনা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ আগামী ২৪ ফেব্রুয়ারি সোমবার তালতলী উপজেলায় শুভ আগমন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ইসলামি আন্দোলন বাংলাদেশ, তালতলী উপজেলা শাখার উদ্যোগে এ সফরের আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, সকাল ১১টা থেকে কচুপাতা বাজারে গণসংযোগের মাধ্যমে সফরসূচি শুরু হবে। এরপর বেলা ১২টা থেকে কড়ইবাড়িয়া বাজার এবং দুপুর ১২টা ৪৫ মিনিটে শানুর বাজারে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করবেন তিনি। দুপুর ১টায় তালতলী উপজেলা হাসপাতালে রোগী ও চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। পরে তালতলী মডেল মসজিদে উপস্থিত থাকবেন। দুপুর ২টায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জানান। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি রোধ এবং সাধারণ…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানার চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আসামি নাসিমা বেগম (৪৫) খুলনা জেলার দৌলতপুর থানার মানিকতলার মৃত হাবিবুর রহমান তালুকদারের মেয়ে। সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে যশোরগামী ঢাকা মেট্রো জ-১১-১৩১৯ নম্বরের ‘অয়ন লাইন’ নামের বাসে ড্রাইভারের আসনের পেছনের সিটে বসা অবস্থায় সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দু’জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কমপক্ষে চার যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০) এবং গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ন চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। আহতদের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়রা জানায়, একটি কাভার্ডভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। এরই মধ্যে একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে অপর একটি অটোরিকশার সাথে ধাকা লাগে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আহত হন আরো চার যাত্রী।…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দু’জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কমপক্ষে চার যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০) এবং গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ন চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। আহতদের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়রা জানায়, একটি কাভার্ডভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। এরই মধ্যে একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে অপর একটি অটোরিকশার সাথে ধাকা লাগে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আহত হন আরো চার যাত্রী।…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে পৌর শহরের সাধুপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার মেনকিফান্দা গ্রামের উসমান গনির ছেলে রিদয় হাসান মাসুম (২০) এবং পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামের মাহতাবউদ্দিনের ছেলে মোস্তফা কামাল (২১)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে সোমবার দুপুরে পৌর শহরের সাধুপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুই যুবককে আটক করা হয় এবং তাদের বহন করা ব্যাগ থেকে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশ আরও…
ইমন মিয়াঃ গ্রামবাংলার চিরচেনা দৃশ্য খড়, বাঁশ ও পাটখড়ি দিয়ে তৈরি কুড়েঘর। এখন আর আগের মতো চোখে পড়ে না। একসময় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের প্রধান আশ্রয়স্থল ছিলো এই কুড়েঘর। কিন্তু সময়ের পরিবর্তনে ঐতিহ্যবাহী এই বাসস্থান ধীরে ধীরে বিলুপ্তির পথে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক দশকে টিনশেড ও পাকা ঘরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি আবাসন প্রকল্প ও প্রবাসী আয়ের প্রভাবে অনেক পরিবার কুড়েঘর ভেঙে আধুনিক ঘর নির্মাণ করেছে। ফলে গ্রামীণ প্রাকৃতিক উপকরণনির্ভর ঘর নির্মাণের প্রবণতা কমে গেছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবও কুড়েঘর বিলুপ্তির অন্যতম কারণ। ঘূর্ণিঝড়, অতি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় এসব ঘর সহজেই ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবছর মেরামত…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ রাজনীতিবিদ ও সমাজ সেবক সাবেক ছাত্রনেতা মোরশেদ আলম রনি। বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করা মোরশেদ আলম রনি নিঃস্বার্থ সমাজসেবা ও দূর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার ব্যক্ত করে কাচিনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নের সকল ভোটার সহ আপামর জনসাধারনের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। উচ্চশিক্ষিত এই তরুণ সমাজসেবক শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ‘টি ডিজাইন নিটওয়্যার লিমিটেড’ এ ডিজিএম পদে কর্মরত রয়েছেন। ইতিপূর্বে তিনি একাধিক স্বনামধন্য শিল্পকারখানায় উঁচু পদে কর্মরত ছিলেন। এই তরুণ সমাজসেবক মোরশেদ আলম রনি প্রতিবেদককে…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলায় যুবদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খন্দকার পাড়া মোড়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সার্বিক সহযোগিতা প্রদান করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মুক্কাদস খন্দকার এবং সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা সজীব তালুকদার। ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। ইফতারের পূর্বে দেশ ও…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। সবারই কথা বলার অধিকার আছে। যে যার মতো করে কথা বলবে, যারা জবাব দেওয়ার দেবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে রাষ্ট্রপতির সাক্ষাৎকারে বিএনপি ও অন্তর্বর্তী সরকার নিয়ে করা মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।’ সম্প্রতি ‘চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি তার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন দিক তুলে ধরেন।…
ঢাকা ও ওয়াশিংটন আশাবাদ ব্যক্ত করেছে, আসন্ন বছরগুলোতে সকল খাতে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। উভয় পক্ষ দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে, যা পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের প্রতিশ্রুতির আলোকে প্রতিষ্ঠিত। আলোচনায় উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উন্নয়ন অংশীদারিত্ব, অভিবাসন এবং জনগণের মধ্যে বিনিময়সহ দুদেশের সহযোগিতার…
