ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ রাজনীতিবিদ ও সমাজ সেবক সাবেক ছাত্রনেতা মোরশেদ আলম রনি। বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করা মোরশেদ আলম রনি নিঃস্বার্থ সমাজসেবা ও দূর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার ব্যক্ত করে কাচিনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নের সকল ভোটার সহ আপামর জনসাধারনের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
উচ্চশিক্ষিত এই তরুণ সমাজসেবক শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ‘টি ডিজাইন নিটওয়্যার লিমিটেড’ এ ডিজিএম পদে কর্মরত রয়েছেন। ইতিপূর্বে তিনি একাধিক স্বনামধন্য শিল্পকারখানায় উঁচু পদে কর্মরত ছিলেন। এই তরুণ সমাজসেবক মোরশেদ আলম রনি প্রতিবেদককে জানান, মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সুখী-সুন্দর সমাজ বিনির্মানে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। তারই ধারাবাহিকতায় কাচিনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান।
পারিবারিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামের মেজরবাড়ির অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: মুর্তূজ আলীর একমাত্র পূত্র সন্তান মোরশেদ আলম রনি। তার নানা মরহুম শরাফত আলী ছিলেন অত্র ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান। এছাড়াও ভালুকার সাবেক সংসদ সদস্য মেজর (অব) এম এ হামিদ সাহেবের ভাতিজা মোরশেদ আলম রনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হয়ে ৯নং কাচিনা ইউনিয়নের সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান।
অত্র ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলার নিমিত্তে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিয়ে গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা-বোনসহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি। এসময় সকলের নিকট তাকে সমর্থন দিয়ে ইউনিয়নের মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।


