বৃহস্পতিবার, অক্টোবর ১৫

গাইবান্ধা :

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ট ভ্যানের চাপায় অটোরিকশা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন নিচ্ছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্ল্যাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্লস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশা চালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পুর্বপাড়ার নারায়ন চন্দ্রের ছেলে অটোরিকশার যাত্রী গৌতম চন্দ্র (৬০)।

তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। স্থানীয়রা জানায়, আজ দুপুরে দিকে সাদুল্লাপুর উপজেলা শহর থেকে একটি কাভার্ডভ্যান গাইবান্ধার শহরে দিকে যাচ্ছিল। সাদুল্ল্যাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন এলাকায় পৌছেঁ। এরই মধ্যে একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে অপর একটি অটোরিকশাকে কাভার্ড ভ্যানটি চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত ঘটনাস্থলেই মারা যান।

এঘটনায় আরও চার যাত্রী আহত হন। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন,” সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয়। ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে৷ এঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছে”

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version