মধ্যরাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রাইদা পরিবহনের দুইটি ও রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে। সোমবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে ভোররাতের মধ্যে এসব ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন।এর মধ্যে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে এবং উত্তরা খালপাড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর পাওয়া গেছে। একই সঙ্গে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন জ্বলতে দেখা গেছে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে মধ্যরাত ১২টা ৫৪ মিনিটে আগুনের খবর আসে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে…
Author: Niloy Roy
স্টাফ রিপোর্ট:সিলেট মহানগরীতে দরিদ্র, ছিন্নমূল ও পথশিশুদের মাঝে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম চলছে। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইনের অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা ও বন্দরবাজার এলাকায় জন্মনিবন্ধনবিহীন পথশিশু এবং বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে কর্মরত ১৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হয়। এই কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট নভোজ্যোতি দেব, সিসিকের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল মুমিত, ভ্যাকসিনেটর আব্দুল খালেক প্রমুখ। গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই টিকাদান ক্যাম্পেইনের…
স্টাফ রিপোর্ট : স্থানীয় সরকার, সিলেটের উপ-পরিচালক (উপ-সচিব) সুবর্ণা সরকার বলেছেন, জীবন ও পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার হ্রাসে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, “আমরা যেভাবে প্লাস্টিকের যুগে প্রবেশ করেছি, এখান থেকে ফিরে আসা কঠিন। তাই প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে সচেতনতা কার্যক্রম ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন।” সোমবার বিকেলে জেলা প্রশাসন, সিলেট আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২২ নভেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ‘প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী ও যুব উদ্যোক্তা মেলা’ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। সভাটি পরিচালনা করেন সিলেটের অতিরিক্ত জেলা…
স্পোর্টস রিপোর্ট : দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। সর্বশেষ জুনে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। প্রায় পাঁচ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরছে টাইগাররা। তাই শুরু থেকেই জয় দিয়ে সিরিজে এগিয়ে যেতে চায় স্বাগতিকরা। আয়ারল্যান্ডের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশ। তবে টিম ম্যানেজমেন্টের মূল চিন্তা-দীর্ঘদিন পর টেস্টের ছন্দে ফেরা এবং ব্যাটারদের ফর্ম। দলে ফিরেছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। তার সঙ্গে ইনিংস শুরু করতে পারেন সাদমান ইসলাম। মিডল…
সোমবার (১০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার নালা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। মিলন আকন্দ ওই ইউনিয়নের তরফ জাহান গ্রামের দুলা আকন্দের ছেলে। স্বজনরা জানায়, মিলন আকন্দ রোববার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এ কারণে তাকে খোঁজাখুঁজি করা হয়। এরই একপর্যায়ে সোমবার সকালের দিকে বাড়ি থেকে অদূরে এক নালার পানিতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খোর্দ্দকোমরপুর ইউপি চেয়ারম্যান নওশা মিয়া বলেন, ওই স্থানে মিলন আকন্দের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ১৩ নভেম্বর ঢাকায় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় টহল জোরদারসহ বিশেষ একটি ‘হোন্ডা মোবাইল’ টিম গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান। পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমানের নির্দেশে সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ২০টি মোটরসাইকেল নিয়ে গঠিত একটি ‘হোন্ডা মোবাইল’ দলটি মাঠে নামে। দ্রুতগতির মোটরসাইকেলে চেপে এ দলটি উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার, রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা এবং গ্রামীণ সড়কগুলোতে টহল দিচ্ছে। এ…
পীরগঞ্জ(ঠাকুরগাঁ)প্রতিনিধি ঃ গ্রাম আদালত বিষয়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইি) প্রশিক্ষণ দেওয়া হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ। শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারি ভূমি কর্মকর্তা এন এম ইশফাকুল কবির সহ গ্রাম আদালতের উপজেলা কর্মকর্তাবৃন্দ ও দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ৭ জন প্রশাসনিক কর্মকর্তা এবং ৭ জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সহ মোট ২৪ সভায় উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালত এর মামলার অগ্রগতি, ইউনিয়ন পরিষদের ডিএমআইই রিপোর্ট বিষয় আলোচনা করা হয় এবং হাতে-কলমে উপস্থিত সকলকে ত্রৈ মাসিক রিপোর্ট বুঝানো হয়।
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর মোঃ আল কামাহ তমালের স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে, বিএনপির দুই পক্ষ একই সময় ও স্থানে পৃথক সভার ঘোষণা দেন। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই পরিস্থিতিতে জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দণ্ডবিধির ১৪৪ ধারা সাঘাটা উপজেলায় সকল প্রকার সভা, মিছিল, সমাবেশ, শোভাযাত্রা, অস্ত্র বহন, লাঠি বা অনুরূপ বস্তু নিয়ে চলাফেরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আদেশটি ৯ নভেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়। উপজেলা…
গাইবান্ধা: আগামী জাতীয় নির্বাচনে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ এমনই বক্তব্য পেশ করেন সফরে আসা ভিপি নুর। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে দলটির সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, দেশের ও রাষ্ট্রের স্বার্থ বিবেচনায় রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। রোববার (৯ নভেম্বর) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুর বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে তরুণ প্রজন্ম দীর্ঘদিন আন্দোলন করেছে, আগামীতে তাদেরই সুযোগ দিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের ছাত্র–জনতাকেই…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হলো এক অত্যন্ত সুশৃঙ্খল, পরিপাটি ও জনসম্পৃক্ত উঠান বৈঠক। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের উদ্যোগে রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ২নং মেদোয়ারী ইউনিয়নে অনুষ্ঠিত এ বৈঠকটি স্থানীয় জনপদে রাজনৈতিক সচেতনতার নতুন মাত্রা যোগ করেছে। উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সম্মানিত সদস্যবৃন্দ, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ২নং মেদোয়ারী ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন এ সভায়। নেতৃবৃন্দ বিএনপি’র ঘোষিত…
আটপাড়া ( নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল-এর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (০৯ নভেম্বর ) স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক কাজী মাওঃ তাসনীম আলম এবং সদস্য সচিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত আহ্বায়ক কমিটিতে হাফেজ মো. ইয়াসিন আরাফাত-কে আহ্বায়ক এবং হাফেজ ক্বারী আবুল বাশার সুমন-কে সদস্য সচিব করা হয়েছে। আহ্বায়ক কমিটিতে মোট ৫১ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে আটপাড়ায় সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ খেলাধুলা ও সংগীত রক্ষায় “খেলাধুলা ও সংস্কৃতি দীর্ঘজীবী হোক, জেগে উঠুক সৃজনশীল বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে যশোরে ক্রীড়াবিদদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের পদকজয়ী খেলোয়াড়রা—রোজা রূপা, সুমাইয়া শিকদার ইলা (আন্তর্জাতিক জুডো খেলোয়াড়, রুপা পদকজয়ী), ইয়াসমিন আক্তার (জাতীয় মহিলা ফুটবলার), এন্ড্রা টনিক, আশিকুল ইসলাম, ইলিয়াস হোসেন (আন্তর্জাতিক ফুটবলার ও কোচ), আতিকুল ইসলাম, ইসমাইল হোসেন (আন্তর্জাতিক কোচ), ফারহান আহমেদ ও ফাহাদ হোসেন। বক্তারা বলেন, সংগীত ও খেলাধুলা শিশুদের…
গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নে ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় গতকাল ৯ নভেম্বর ২০২৫ রংপুর জেলার গংগাচড়া উপজেলা লক্ষীটারি ইউনিয়ন পরিষদ মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন লক্ষীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হাদী উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৪০ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কতৃক চিকিৎসা সেবা…
জলঢাকা প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলার সাবরেজিস্টার লুৎফর রহমান মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গত ২৭ অক্টোবর নীলফামারী প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কয়েকজন স্থানীয় নাগরিক অভিযোগ করেন, ওই কর্মকর্তা ও তাঁর অফিসের কিছু কর্মচারী দলিলের নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায়, জাল খাজনা-খারিজ তৈরি এবং ঘুষ বাণিজ্যের মতো কর্মকাণ্ডে জড়িত। অভিযোগকারীদের একজন আনোয়ার হোসেন বলেন, “আমি দলিল করতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছি। তদন্ত হলে প্রমাণসহ সহযোগিতা করব।” তিনি আরও জানান, “১৯৭১ সালে ওই কর্মকর্তার বয়স ছিল মাত্র দুই বছর। তবুও তিনি মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালালচক্রের তিন সদস্যকে আটক করে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে অর্থদণ্ড দণ্ডপ্রাপ্তরা হলেন, ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামের মমতা আক্তার (৪৮), একই এলাকার ফরিদুল ইসলাম (২৫) এবং ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি গ্রামের বিজয় কুমার সরকার (৩৭)। এর মধ্যে ফরিদুল ইসলাম ও বিজয় কুমার সরকারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের ১৮দিন অতিবাহিত হলেও কোন সন্ধান পাওয়া যায়নি গৃহবধু নূপুর আক্তারের। নিরুপায় হয়ে স্বামী আব্দুল মান্নান গত ৩ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। থানায় দায়ের করা ডায়েরীতে উল্লেখ করা হয় ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিপুর ২য় গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী দুই সন্তানের জননী নূপুর আক্তার (৩২) গত ২৪ অক্টোবর বিকেল ৪টার দিকে স্বামীর বাড়ী থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর স্বামী আব্দুল মান্নান নূপুরের বাবার বাড়ীসহ নিকট আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে কোন সন্ধান পাননি। নূপুরের স্বামী আব্দুল মান্নান (৩৫) জানান, আমার স্ত্রী নূপুর আক্তারের কিছু মানসিক সমস্যা ছিল। তাকে কয়েকবার চিকিৎসাও করানো হয়।…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শষ্য ভান্ডার খ্যাত হাওর কাউয়াদীঘি অধ্যুষিত রাজনগরে আমন ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে এবার আনন্দের হাঁসি ফুটে উঠেছে। বিগত ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় চরম ভাবে ক্ষতিগ্রস্ত রাজনগরের কৃষকদের এবার এক বুক আশা নিয়ে নতুন ধান ঘরে তুলতে মাঠে নেমেছে। এবছর রাজনগরে মোট ১১হাজার ৬শ ৫৫ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৮৮ হেক্টর বেশী এবং আবাদকৃত আমন ফসলের বাজার মূল্য ১৩৯শ কোটি ৯২লাখ ৮০ হাজার টাকা বলে জানায় রাজনগর কৃষি বিভাগ। রাজনগর কৃষি বিভাগ সূত্রের বরাতে জানাযায়, চলতি বছরে উপজেলায় সরকারি ভাবে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় মোট ১১হাজার ৬৭ হেক্টর।…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য `রাখেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। বক্তব্যে তিনি বলেন, ঈশ্বরগঞ্জের মানুষ দীর্ঘদিন অবহেলিত। এখানকার তরুণরা কাজের অভাবে শহরমুখী হচ্ছে, শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত, আর চিকিৎসা সেবার মানও তেমন ভালো নয়। জনগণ সুযোগ দিলে ঈশ্বরগঞ্জে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় আমূল…
স্টাফ রিপোর্ট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০২৩ সালের নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত বিএনপি নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপি ওই নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও বিভিন্ন কারণে দলের ৪৩ জন নেতা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এতে দলের সিদ্ধান্ত ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত এসব নেতারা সম্প্রতি দলের হাইকমান্ডের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন। তাদের আবেদন ও অতীত অবদান বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিএনপি। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের পাহাড়ি বনাঞ্চলে চলছে লুটের মহোৎসব। জেলার চারটি রেঞ্জে থাকা ২৩টি বাঁশমহাল এখন পুরোপুরি ইজারাবিহীন। এ শূন্যতার সুযোগে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ চোর চক্র। রাতের আঁধারে নির্বিচারে কেটে নেওয়া হচ্ছে বনের মূল্যবান বাঁশ ও বেত। চুরির পর সেই বাঁশ ছড়ার পানিতে ভাসিয়ে পাচার করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। একসময় এসব বাঁশমহাল থেকে সরকারের রাজস্ব আয় হতো কোটি টাকা। এখন দরপত্র আহ্বান করেও বন বিভাগ ইজারাদার পাচ্ছে না। ফলে রাজস্ব যেমন শূন্য, তেমনি বনভূমি এখন চোরাকারবারিদের দখলে। বন বিভাগ সূত্রের বরাতে জানা যায়, মৌলভীবাজার জেলার চারটি রেঞ্জে মোট ২৩টি বাঁশমহাল রয়েছে। এর মধ্যে রাজকান্দি রেঞ্জে সাতটি, জুড়ী রেঞ্জে সাতটি,…
