Author: Niloy Roy

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার উপদেষ্টামণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন করেছে। এটি বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতোমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে বলে তিনি উল্লেখ করেন। আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার ওপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত।’ অধ্যাপক ইউনূস বলেন, রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্থে একইদিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় নয় মাস ধরে কাজ করেছে। এ সময় কমিশন জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনা করেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য্যসহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়৷ এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি পরিবার আটপাড়া উপজেলার আহবায়ক খায়রুল কবীর তালুকদার, সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মরহুম নুরুল আমিন তালুকদারের পুত্র রায়হান আমিন রনি কেন্দুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র দেলোয়ার হোসেন দুলাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক ডিজেডএম হাসান বিন শফিক সোহাগ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক…

আরও পড়ুন

আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে। বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট ইস্যুতে বিএনপি, জামায়াতসহ প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে রয়েছে। একদিকে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল পাঁচ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, নির্বাচনের দিনেই গণভোট আয়োজন ও জুলাই সনদে…

আরও পড়ুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯নং ওয়ার্ডে একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোটি রাস্তার ওপর ছিল। হঠাৎ করেই একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি অটোরিকশাটিতে অগ্নিসংযোগ করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই পুরো অটোতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, সিদ্ধিরগঞ্জের শেষ মাথায় জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে একটি সিএনজিতে অগ্নিসংযোগের খবর পেয়েছি। খবর পাওয়া মাত্রই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, তিনি নিজেও বর্তমানে টহলে আছেন। নাশকতার…

আরও পড়ুন

সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপে আলোচনা করা হবে বলে জানা গেছে। এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে দিনব্যাপী এই সংলাপে অংশ নিতে দলগুলোকে চিঠি পাঠানো হয়। ইসি জানায়, নির্বাচন কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সেশনে ৬টি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে। একদিনে দুটি সেশনে ১২টি রাজনৈতিক দলের প্রতিনিধি ডাকা হবে। ১৩ নভেম্বর সংলাপ শুরু হলে সর্বশেষ বিএনপি ও জামায়াত ইসলামীর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এর আগে শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। ইসি জানায়, ১৩ নভেম্বর দিনব্যাপী এই সংলাপে ১২টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো…

আরও পড়ুন

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায়ের দিন নির্ধারণ করা হবে আজ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ দিন ঠিক করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। গত ২৩ অক্টোবর এ মামলায় সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মানবতাবিরোধী অপরাধের দায়ে বিশ্বের বিভিন্ন প্রধানমন্ত্রীসহ হেভিওয়েট নেতাদের যেভাবে বিচারের মুখোমুখি হতে হয়েছিল; সেসব বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। একইসঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ…

আরও পড়ুন

বরগুনার সার্কিট হাউস মাঠের পূর্ব দিকে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার পরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজার শেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও ফুটেজে দেখা যায়, ভিডিও ধারণকারীর নির্দেশে এক যুবক কাঠি জ্বালিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। এ সময় এক ব্যক্তি পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় ভিডিও ফুটেজে একজন আরেকজনকে বলতে শোনা যায়, ‘দে’। তখন আরেকজন পেট্রল বোমায় অগ্নিসংযোগ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় চোরাই প্রাইভেটকারসহ তিন ৩ জেলার চোর চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে।  মঙ্গলবার (১১ নভেম্বর) জেলা শহরের পুরাতন জেলখানা মোড়ে এই অভিযান পরিচালনা করে থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন- শেরপুর জেলার হোসেনপুর উপজেলার বিলাতীপুর গ্রামের মতিউর রহমানের ছেলে রাজু মিয়া (২৮), ময়মনসিংহের নান্দাইল উপজেলার খইদা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫) ও বগুড়ার কালাই ঘনপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে মতিউর রহমান (৩৫)।কে আটক করে গাইবান্ধা সদর থানা পুলিশ  এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম তালুকদার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোলচত্বর এলাকায় এসআই…

আরও পড়ুন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার কঠোরভাবে মাঠে নেমেছেন ডিমলা থানা পুলিশ। ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহীর নেতৃত্বে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার,নাশকতামুলক কর্মকান্ড প্রতিরোধ ও কিশোর গ্যাং রোধসহ অপরাধ তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশি টহল ও অভিযান জোরদার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহীর নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টিম গাড়িবহর নিয়ে ডিমলা উপজেলায় টহল দিতে দেখা যায়। ডিমলা থানা পুলিশের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা। আইন-শৃঙ্খলা উন্নয়নের জন্য পুলিশের দেওয়া এই টহলে জনমনে সাহস বৃদ্ধি এবং পুলিশের প্রতি আস্থা ফিরে এসেছে বলে তারা জানান।…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় স্বামী আলমগীর হোসেনের অমানুষিক নির্যাতনে গুরুতর আহত হয়েছেন শারমিন আক্তার নামের এক গৃহবধূ। ঘটনার পরেই বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত স্বামী। মঙ্গলবার (১১ নভেম্বর) সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এরা আগে সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের ছোট দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলমগীর হোসেন একই গ্রামের সাদা মিয়ার ছেলে এবং পেশায় তিনি গরু ছাগলের দালাল, সেই সাথে তিনি ছাগল কেনাবেচা করেন। স্থানীয়রা জানান, প্রায় চার বছর আগে শারমিন আক্তার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় আলমগীর হোসেন । বিয়ের পর থেকেই সামান্য কথাকাটাকাটিতেই স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন…

আরও পড়ুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকার সাধারণ মানুষের দীর্ঘদিনের চিকিৎসাবঞ্চনা ও অর্থনৈতিক সংকটের বাস্তবতায় একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ফখরউদ্দিন আহামেদ বাচ্চু। তার উদ্যোগে উপজেলা জুড়ে শুরু হওয়া বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম ভালুকার সাধারণ মানুষের জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। গত রবিবার (৯ নভেম্বর) থেকে শুরু হওয়া এ মানবিক উদ্যোগ এখন জনস্রোতে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে বিভিন্ন বয়সের অসুস্থ মানুষ সারিবদ্ধভাবে এসে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে চিকিৎসাসেবা নিচ্ছেন এবং…

আরও পড়ুন

শিশিরে ভেজা ঘাস আর কুয়াশার চাদর জানান দিল হেমন্ত এসেছে প্রকৃতিজুড়ে। বাংলার প্রকৃতি যেনো প্রতিবারই নতুন করে সেজে ওঠে ঋতুর পালাবদলে। শীতের হালকা আমেজে প্রকৃতি যখন স্নিগ্ধতার চাদরে ঢেকে যায়, তখন চারপাশের দৃশ্যপট আমাদের মুগ্ধ করে। হেমন্তের শেষ ভাগে যখন শীতের কুয়াশা ধীরে ধীরে নামতে শুরু করে, মনে হয় প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়েছে, যেনো নতুন গল্প বলতে চায়। হেমন্তে নবান্নকে ঘিরে উৎসব হয় বাংলার প্রত্যেক ঘরে ঘরে। হেমন্তের ফসল কাটাকে কেন্দ্র করেই নবান্ন উৎসবের সূচনা হয়, নবান্ন অর্থ-নব নতুন আর অন্ন হলো ভাত। সকালের কুয়াশা সেই গল্পের প্রথম পৃষ্ঠা। আলো-ছায়ার খেলা যেনো কুয়াশার পর্দার আড়ালে নতুন কিছু প্রকাশের প্রতীক্ষায়…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবীন দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা সদরের প্রধান সড়ক থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হারুয়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নবীন দলের নেতাকর্মী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা নবীন দলের সভাপতি আশিক আহাম্মদ। তিনি বলেন, দেশের চলমান শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ একটি অরাজনৈতিক ও বিশৃঙ্খল পরিকল্পনা হাতে নিয়েছে। তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচির মাধ্যমে তারা জনদুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শেষের পথে এসে পেয়েছে চমকপ্রদ সাফল্য। টিকাদান কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক বাস্তবায়ন পর্যালোচনা করতে দ্বিতীয়বারের মতো উপজেলা সমন্বয় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন অগ্রগতি নিয়ে উপজেলা কো-অর্ডিনেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন জানান, ১২ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আগামী ১৩ নভেম্বর শেষ হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ৭শত ২৮ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ হামলায় এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মোজাম্মেল হকসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত মোজাম্মেলের হাত ভেঙে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া উপজেলা কমিটির সদস্য প্রভাষক মাসুম বিল্লাহর সঙ্গে হামলাকারীদের দস্তাদস্তি হয় এবং ছাত্র শিবিরের শিহাব উদ্দিন ও আব্দুর রউফ আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজিব ও মোহাইমিনুল ইসলাম শিহাব জানান, হাসপাতালের দুর্নীতি, অনিয়ম, দালালচক্র ও সিন্ডিকেটের…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাহমুদ জামান মঙ্গলবার আটপাড়া উপজেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ হলরুমে , গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, জনসেবা কার্যক্রমের মানোন্নয়ন এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টির সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকার ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উত্তেজনা দেখা দিয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের আহ্বানে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে মশাল মিছিল বের করলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ নেতা-কর্মীকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকায় ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সমর্থনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করলে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। এসময় পৌর শহরের দত্তপাড়া গ্রামের যুবলীগ সদস্য মৃত দুলাল মিয়ার পুত্র বিল্লাল হোসেন বাবু (৩১), আব্দুল মোতালেবের পুত্র এরশাদুল হক (৩৫), ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের আমির উদ্দিনের পুত্র সোহেল রানা (৩৫), পৌর শহরের দত্তপাড়া গ্রামের…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামে বায়ার ক্রপসায়েন্স অ্যারাইজ আইএনএইচ ১৬০১৯ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শতাধিক কৃষকের উপস্থিতিতে এই মাঠে ধান কর্তন করা হয় এবং বিঘাপ্রতি ২৩-২৪ মন ধান পেয়েছেন উক্ত চাষিরা। গত সোমবার (১০ নভেম্বর) বিকালে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো: আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকুনুজ্জামান। এছাড়াও বায়ার এর উর্ধতন কর্মকর্তা কৃষিবিদ রাশেদ উল ইসলাম, কৃষিবিদ চন্দন কুমার মিত্র, মো.মোস্তাকিম, কৃষিবিদ তরিকুল ইসলাম এবং কৃষিবিদ হাবিবুল বাশার প্রমুখ। নড়াইল সদর…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় রিক্তা (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নড়াইল। তবে অভিযানের খবর পেয়ে ওই নারীর স্বামী বিল্লাল শেখ আগেই পালিয়ে যান। সোমবার (১০ নভেম্বর) বিকালে অভিযান চালিয়ে উপজেলার জামরিলডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বিল্লাল শেখের স্ত্রী।  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিক্তা ও তার স্বামী বিল্লাল শেখের বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার ব্যাপারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের ধরতে কয়েক দিন যাবত চেষ্টা চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর এক…

আরও পড়ুন