Author: Niloy Roy

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫’টি স্বর্নের বার সহ মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হাটখোলা ক্যাম্পের সমদ্যরা। ২৮ ফেব্রুয়ারী শনিবার সকাল পৌনে ১০’টার উপজেলার পশ্চিম উচনা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধার করে। আটক স্বর্ণ পাচারকারী মতিয়ার উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মোঃ সিদ্দিক মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপির পশ্চিম সীমান্তের টহলদল দায়িত্ব্ব পালনকালে আটককৃত মিন্টু সাইকেল চালিয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়। এ সময় সীমান্ত পিলার ২৮১/১৫ এস ৯’শ গজ বাংলাদেশ অভ্যন্তরে মিন্টুর শরীর তল্লাশি করে ৫’টি স্বর্ণের…

আরও পড়ুন

দ্য ২৫ ফেব্রুয়ারি বিকালে মোহনগঞ্জ পৌরসভার দেওথান এলাকার মৃত হাজী ওয়াকিল উদ্দিন এর ছেলে আনাছ ( ২৯ ) কে ২০০ পিস ইয়াবাসহ আটক করে উপ পরিদর্শক মোঃ নাজমুল হুদা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। আটককৃত মালামাল এর মূল্য আশি হাজার টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের তৎপরতা মোহনগঞ্জে অব্যাহত রয়েছে ‌। প্রতি সপ্তাহে অভিযানে পরিচালনাকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা।

আরও পড়ুন

(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি : মাঠজুড়ে সবুজের সমারোহ, আর সেই সবুজের মাঝেই লুকিয়ে আছে কৃষকের আগামীর স্বপ্ন। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় এখন পেঁয়াজের কন্দ (কদম) বীজ চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। কৃষি অধিদপ্তরের বিশেষ উদ্যোগে ও সরকারি প্রণোদনায় এবার পীরগঞ্জের মাটিতে পেঁয়াজ বীজের বাম্পার ফলনের আশা জাগছে, যা বদলে দিতে পারে এই অঞ্চলের কৃষি অর্থনীতির সমীকরণ। বাংলাদেশে পেঁয়াজ চাষে অন্যতম বড় বাধা হলো মানসম্মত বীজের দুষ্প্রাপ্যতা ও উচ্চমূল্য। অধিকাংশ সময় কৃষকদের বিদেশের ওপর নির্ভর করতে হয়। এই পরনির্ভরশীলতা কাটিয়ে উঠতে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ মৌসুমে শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়েছে সরকার। পীরগঞ্জ উপজেলা…

আরও পড়ুন

গাইবান্ধা:  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকিং চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া চারজন হলেন উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের কাজীর চক গ্রামের শহিদুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২০), শামছুর রহমানের ছেলে সৌরভ রহমান (২১), মৃত আব্দুল মান্নানের ছেলে হাসানুর রহমান (২২) এবং সরকারপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে নুর আলম (২২)। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাতাভোগীসহ সাধারণ মানুষের বিকাশ ও নগদ একাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছিল। প্রযুক্তিগতভাবে দক্ষ এই চক্রটি মোবাইল হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণামূলক লেনদেন পরিচালনা করত। গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।…

আরও পড়ুন

গোলাপ খন্দকার সাপাহার( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার সদর ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সাপাহার সরকারি ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার সদর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল এর সভাপতিত্ব করেন সাপাহার সদর ইউনিয়ন শাখার আমীর মোফাচ্ছেল হোসেন এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমীর আবুল খায়ের তরুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা সাখার সেক্রেটারী মাসুদ প্রমুখ। এসময় সাপাহার…

আরও পড়ুন

পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বিষাক্ত আগাছা নাশক ছিটিয়ে এক প্রতিবন্ধী কৃষকের এক বিঘা গমক্ষেতে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কাঞ্চন ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আইনুল হকের অভিযোগ, ধারদেনা করে নিজের ৩১ শতক জমিতে গমের আবাদ করেছিলেন তিনি। আবাদও বেশ ভালো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান, সবুজ গমক্ষেত হলুদ হয়ে শুকিয়ে গেছে। তিনি আক্ষেপ করে বলেন, “আমার তো চলার মতো অন্য কোনো পথ নেই। এই গমক্ষেতই ছিল একমাত্র আয়ের উৎস। রাতের আঁধারে কারা বিষ দিয়ে আমার সব শেষ করে দিল, আমি এর বিচার চাই।”…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সিংজোড়া গ্রামে বাইতুল হিকমাহ পাঠাগার-এর উদ্যোগে মেয়ে শিশু-কিশোরী সদস্যদের (৩য় থেকে ১০ম শ্রেণির ছাত্রী) নিয়ে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে গয়হাটা ইউনিয়নের সিংজোড়ায় অবস্থিত উসমানী হাউজে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটি ছিল ধর্মীয় আবহ, সাংস্কৃতিক পরিবেশনা ও সচেতনতামূলক বার্তায় ভরপুর। আছরের নামাজের পর পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর রোজার গুরুত্ব, মাহাত্ম্য ও শিশু-কিশোরীদের করণীয় বিষয়ে সংক্ষিপ্ত ও তাৎপর্যপূর্ণ আলোচনা উপস্থাপন করেন মুফতি মুফিদুল ইসলাম (সালমান)। তাঁর আলোচনায় রমজানের আত্মশুদ্ধি, নৈতিকতা ও শালীনতা চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে…

আরও পড়ুন

কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন থেকে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন, কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের খুরশেদ আলীর ছেলে মোঃ আতিকুর রহমান (৪০) ও কুমড়াকাপন গ্রামের আলী বদিখানের ছেলে আহমদ খান (৪০)।  পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপনের বালু মহাল এলাকায় অভিযান চালিয়ে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদেরকে তল্লাশি করে ১০৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।  কমলগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল আউয়াল বলেন,…

আরও পড়ুন

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর দোলনচাঁপা হলের ৪০৬ নম্বর কক্ষে সিনিয়র রুমমেট কর্তৃক জুনিয়রকে মানসিকভাবে চাপে রাখার অভিযোগ উঠেছে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। মানসিক চাপের কারণে সিএসই বিভাগের শিক্ষার্থী গতকাল অসুস্থ হয়ে পড়লে হল প্রভোস্টকে প্রত্যক্ষদর্শীরা কল করলে হল প্রভোস্ট ক্ষেপে যান। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং আইন ও বিচার বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে এক হাজার টাকা চুরির অভিযোগ তোলেন ওই সিনিয়র রুমমেট। বিষয়টি নিয়ে তর্ক-বিতর্ক শুরু হলে কক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সিএসই বিভাগের এক শিক্ষার্থী শ্বাসকষ্টে অজ্ঞান হয়ে পড়েন।…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দুই কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাকালুকি হাওর সংলগ্ন হাল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পঙ্খী মিয়া উপজেলার মুর্শিবাদ গ্রামের আব্দুল হক ওরফে বাটোইর এর ছেলে। ‎পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে হাকালুকি হাওর এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে হাল্লা জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে পঙ্খী মিয়াকে শনাক্ত করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সবুজের বিস্তীর্ণ মাঠের মাঝে হলুদের ঝলকানি। দূর থেকে মনে হয় যেন সূর্যের টুকরো নেমে এসেছে জমিনে। কাছাকাছি গেলে দেখা যায়, সারি সারি সূর্যমুখী ফুল মুখ তুলে আছে আকাশের দিকে। বাতাসে দোল খাচ্ছে, আর সূর্যের পথ অনুসরণ করে ঘুরছে তাদের মুখ। মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় এখন এমনই দৃশ্য। জেলা সদর,বড়লেখা,জুড়ী ও শ্রীমঙ্গল উপজেলার বেশ কিছু গ্রামে সূর্যমুখী ক্ষেতে ফুটেছে হলুদ ফুল। কম খরচে ভালো লাভের আশায় কৃষকেরা ঝুঁকছেন এ তেলফসল চাষে। শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) সদর উপজেলার আকবরপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট–এর মাঠে দেখা মিলে, বিস্তীর্ণ জমিজুড়ে সূর্যমুখীর চাষ। একই চিত্র শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউপির লাহারপুর ও ভূনবীর…

আরও পড়ুন

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভর ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আবি আব্দুল্লাহ কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উপকারভোগী পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় নিত্যপণ্যসমৃদ্ধ ইফতার প্যাকেট। ২০২৪ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠার পর থেকেই নির্ভর ফাউন্ডেশন সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং অসচ্ছল মানুষের সহায়তায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ তাদের অন্যতম বার্ষিক উদ্যোগ, যা ইতোমধ্যে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রাজিব হাসান রিয়াদ বলেন, “দরিদ্র মানুষের…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে লছমুন রিকমুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) রাতে অভিযুক্ত ছেলে বিষ্ণু প্রসাদ রিকমুনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ২৪শে ফেব্রুয়ারি রাতে উপজেলার চাতলাপুর চা বাগানে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো ছুরি দিয়ে বাবার পেটে একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় লছমুন রিকমুনকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান প্রশাসনের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বলেছেন, গাফিলতি ও অবহেলা তিনি অত্যন্ত সিরিয়াসভাবে নেন এবং এ বিষয়ে তার অবস্থান ‘জিরো টলারেন্স’। এমপির নাম ব্যবহার করে কেউ যেন অন্যায়ভাবে সুযোগ না নেয়—সে বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, তদবির বাণিজ্যের কোনো সুযোগ নেই। উন্নয়ন ও প্রশাসনিক কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনসহ…

আরও পড়ুন

রুহুল আমিন, গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশের গহীন শালবন থেকে ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে অর্ধগলিত অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, টিক টকের ভিডিও শুটিং করতে কয়েক জন কিশোর বনের ভেতরে গেলে হঠাৎ তীব্র দুর্গন্ধ নাকে আসে। পরে তারা সামনে এগিয়ে মাটিতে চাপা দেওয়া অবস্থায় লাশটি দেখতে পায়। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। টিকটক করতে যাওয়া কিশোররা জানান, আমরা বিভিন্ন স্থানে ভিডিও শুট করি। আজ শালবনের ভেতর ঢোকার পর পচা গন্ধ পাই। পরে দেখি…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পরমপুরুষ ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী-এর ২২তম বাৎসরিক পাদুকা উৎসব। ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ,বুধবার (২৫ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম আশিদ্রোনে ঐতিহ্যবাহী স্বর্গীয় মাস্টার পবিত্র কুমার দেবের বাড়ির অঙ্গনে এ উৎসবের আয়োজন করা হয়। পান্না দেব ও লোকনাথ সেবা সংঘের যৌথ উদ্যোগে দিনব্যাপী আয়োজনে অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আগত ভক্ত ও ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা। উৎসবের সূচনা হয় প্রাতঃকালীন পূজার মাধ্যমে। পরে তুলসী ও পুষ্পাঞ্জলি অর্পণ,বাল্যভোগ নিবেদন এবং ভক্তিমূলক নানা আচার পালিত হয়। শ্রী সত্যনারায়ণ সম্প্রদায় (রাজনগর,কুবজা)-এর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় লীলাকীর্তন। কীর্তন পরিবেশন করেন কীর্তনশিল্পী সুমন ভট্টাচার্য্য। তাঁর…

আরও পড়ুন

সিলেটের শিক্ষার্থীরা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে নিজেদের মেধা, দক্ষতা ও কর্মপ্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের তরুণ প্রজন্ম উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- এমন মন্তব্য করেছেন বক্তারা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার এক অভিজাত হোটেলে ইয়েস গ্রুপ-এর আয়োজনে এক আনন্দঘন পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রুপের কর্মকর্তাদের পাশাপাশি ব্যাংকার, সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়েস গ্রুপের সিইও মো. নুরুজ্জামান মনি বলেন, “প্রবাসী অধ্যুষিত এই নগরী সিলেট বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য সিলেটের শিক্ষার্থীরা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছেন। তারা…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘অটুট বন্ধনে জবিয়ানদের ইফতার’ অনুষ্ঠানের মঞ্চে অনুষ্ঠান শেষে ৬ জন ছেলের মাঝে ১ জন মেয়ে নিয়ে ব্যাঙ্গাত্মক কাওয়ালী গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে (জকসু) ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচিত সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ। ২৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ইফতার প্রোগ্রাম শেষে এই ভিডিওটি তৈরি করেন তাকরিম। ভিডিওটি মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ‘অটুট কাওয়ালি’ শিরোনামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জকসু সাংস্কৃতিক সম্পাদক ও কয়েকজন ছেলে ও মাঝে একজন মেয়ে কাওয়ালির সুরে হাত মেলাচ্ছে। তবে তারা কেউ ছাত্রশিবিরের সাথে…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এই অভিযানে তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। অভিযানে ভোক্তা অধিকার পরিপন্থী কাজের প্রমাণ পাওয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদন এবং তেলের সঙ্গে চিটাগুড় ও পামঅয়েল মিশিয়ে ভেজাল তৈরির দায়ে মেসার্স সেলিম ওয়েল মিলকে ৬০ হাজার টাকা, একই ধরনের ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে মেসার্স আঠারবাড়ী ওয়েল মিলকে ৫০ হাজার টাকা…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম তারেক মিয়া (১৯)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাজনগর সদর উপজেলার ঘরগাঁও গ্রামে কয়েকজন ক্রিকেট খেলছিল। এ সময় ওই গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক মিয়ার সাথে তার প্রতিবেশি অপরজন আতিক মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেকের বুক, হাত ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে আতিক। গুরুতর আহত অবস্থায় তারেককে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকার একাধিক বাসিন্দা বলেন, “সাধারণ একটি খেলা নিয়ে এমন মর্মান্তিক ঘটনা খুবই দুঃখজনক। সামান্য বিষয় নিয়ে উত্তেজনা না ছড়িয়ে…

আরও পড়ুন