দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সিলেটের শিক্ষার্থীরা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে নিজেদের মেধা, দক্ষতা ও কর্মপ্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের তরুণ প্রজন্ম উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- এমন মন্তব্য করেছেন বক্তারা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার এক অভিজাত হোটেলে ইয়েস গ্রুপ-এর আয়োজনে এক আনন্দঘন পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গ্রুপের কর্মকর্তাদের পাশাপাশি ব্যাংকার, সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়েস গ্রুপের সিইও মো. নুরুজ্জামান মনি বলেন, “প্রবাসী অধ্যুষিত এই নগরী সিলেট বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য সিলেটের শিক্ষার্থীরা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছেন। তারা বিদেশে কৃতিত্বের সাথে পড়াশোনা শেষ করে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যা আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা গেলে সিলেটের তরুণরা বিশ্ব প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে। এ ক্ষেত্রে ইয়েস গ্রুপ শিক্ষার্থীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকার মাহফুজুর রহমান এবং লেখক ও সাংবাদিক লোকমান আহমদ। বক্তারা বলেন, ইয়েস গ্রুপ সিলেটের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, প্রয়োজনীয় গাইডলাইন প্রদান এবং ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তরুণদের জন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম প্রশংসনীয় বলেও তারা উল্লেখ করেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আইডিপি সিলেটের টেস্ট সুপারভাইজার মাহফুজ ইসলাম, টুফেল আইবিটি সিলেট জোনের রিজিওনাল ম্যানেজার রামিসা, ব্রিটিশ কাউন্সিলের এক্সাম সার্ভিসেস ম্যানেজার হুমায়ূন কবির, অ্যাকাউন্ট রিলেশনশিপ অফিসার মুহিবুর রহমানসহ বিদেশে উচ্চ শিক্ষায় অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ইয়েস একাডেমি-এর সাফল্যের কথাও তুলে ধরা হয়। উল্লেখ্য, ইয়েস গ্রুপের সিস্টার কনসার্ন ইয়েস একাডেমি ইতোমধ্যে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ‘টপ পারফর্মার অব সিলেট’ অ্যাওয়ার্ড অর্জন করেছে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইফতার ও দোয়া মাহফিলে ইয়েস গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version