রুহুল আমিন, গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশের গহীন শালবন থেকে ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে অর্ধগলিত অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, টিক টকের ভিডিও শুটিং করতে কয়েক জন কিশোর বনের ভেতরে গেলে হঠাৎ তীব্র দুর্গন্ধ নাকে আসে।

পরে তারা সামনে এগিয়ে মাটিতে চাপা দেওয়া অবস্থায় লাশটি দেখতে পায়। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। টিকটক করতে যাওয়া কিশোররা জানান, আমরা বিভিন্ন স্থানে ভিডিও শুট করি।

আজ শালবনের ভেতর ঢোকার পর পচা গন্ধ পাই। পরে দেখি মাটির নিচে চাপা দেওয়া এক পুরুষের লাশ। ধারণা করছি, বহু আগে হত্যা করে লাশটি পুঁতে রাখা হয়েছিল। পরে শিয়াল মাটি খুঁড়ে কিছু অংশ খেয়ে ফেলায় লাশটি উপরে উঠে আসে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন,জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে মাটিচাপা অবস্থায় এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি এখানে পুঁতে রাখা হয়েছিল। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version