সুনামগঞ্জ প্রতিনিধি: তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস সুনামগঞ্জ এর আয়োজনে ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য মমন্ত্রনালয় এর সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১০.৩০টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া। এছাড়াও বক্তব্য দেন পাবলিক প্রসিকিউটর অ্যাড মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা মৎস্য কর্মকর্তা ড: আল মিনান নূর, মাদকদ্রব্য উপপরিচালক আবুল হোসেন, সুনামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, সাংবাদিক…
Author: Niloy Roy
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে “মুক্তিযুদ্ধ ও গনতন্ত্র” পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খায়রুল হাসান আকাশ। রোববার (১৬ নভেম্বর) শহীদ সাজিদ ভবনের নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী খায়রুল হাসান আকাশ জানান, “বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জকসু নির্বাচন হতে যাচ্ছে, এটি কোনো অংশেই উৎসবের চেয়ে কম নয়। সেই উৎসবে অংশ নেওয়াটাই আমার প্রাথমিক লক্ষ্য। আমার নির্দিষ্ট কোনো দল বা প্যানেল নেই; সাধারণ শিক্ষার্থীদের প্যানেলই আমার প্যানেল।” তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হওয়ার কারণে ‘মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র’ বিষয়ক পদে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি,…
বাংলাদেশের ক্রিকেটে ঐতিহ্যবাহী শক্তিশালী অঞ্চল সিলেট এবার নারীদের উইমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ১৪তম আসরেও দৃশ্যমান ভূমিকা রাখছে। প্রথমবারের মতো সিলেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছেন সেলীনা আক্তার চৌধুরী, যা নারী হিসেবে টিম সিলেটের ইতিহাসে প্রথম। অভিজ্ঞ কোচ মোহাম্মদ আল ওয়াদুদ সুইট ও পিন্টু কুমার বৈদ্যের সঙ্গে সেলীনা নেতৃত্ব দিচ্ছেন সিলেটের নারী ক্রিকেটারদের। সেলীনা আক্তার সিলেট ভয়েস-এর প্রকাশক এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সিলেট সুরমা ক্রিকেট একাডেমির যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করছেন। নারী ক্রিকেটের উন্নয়নে তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এক প্রতিক্রিয়ায় সেলীনা বলেন, “সিলেটের মেয়েদের প্রতিভা আছে, প্রয়োজন শুধু সঠিক সুযোগ ও অনুশীলনের পরিবেশ।” তিনি জানান, মেয়েদের…
স্টাফ রিপোর্ট: সিলেট জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে রবিবার সিলেট বিচার বিভাগের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিলো ২০০৫ সালের ১৪ নভেম্বর জঙ্গি হামলায় নিহত বিচারক জগন্নাথ পাড়েঁ ও শহিদ সোহেল আহম্মেদ এবং ১৩ নভেম্বর ২০২৫ তারিখে ছুরিকাঘাতে নিহত রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের পুত্র তাওসিফ রহমান সুমন-এর আত্মার মাগফেরাত কামনা। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ সভার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য প্রদান করেন- সিলেট শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নুরুল আলম মোহাম্মদ নিপু, সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) ফেরদৌস আরা,…
স্টাফ রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। রোববার প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মাহমুদ মোকাদ্দেছ এ ঘোষণা দেন। তফসিল অনুযায়ী, শাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। খসড়া ভোটার তালিকা ২০ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা ২৩ নভেম্বর প্রকাশিত হবে। মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ২৪ নভেম্বর, যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা ২৭ নভেম্বর প্রকাশিত হবে এবং ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। চূড়ান্ত প্রার্থী তালিকা ২ ডিসেম্বর প্রকাশিত হবে। হল সংসদ নির্বাচনের তারিখও একই তফসিল অনুযায়ী…
স্টাফ রিপোর্ট: এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে জিম্মি করে গৃহবধূ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত দুই মামলার বিচার কার্যক্রম শেষের দিকে পৌঁছেছে। রোববার ধর্ষণ ও অস্ত্র মামলার যুক্তিতর্ক আদালতে উপস্থাপন হওয়ার কথা থাকলেও বিচারক ছুটিতে থাকায় তা হয়নি। আদালতে একসঙ্গে উভয় পক্ষের যুক্তিতর্ক সম্পন্ন না হলে একাধিক দিনে যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবুল হোসেন জানান, ইতিমধ্যে ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর মধ্যে গৃহবধূ, তার স্বামী, ছাত্রাবাসের অভিযুক্তদের জবানবন্দি, এমসি কলেজ অধ্যাপক এবং ওসমানী হাসপাতালের ফরেনসিক চিকিৎসকের সাক্ষ্য অন্তর্ভুক্ত। গ্রেফতারের পর আটজন আসামিকে পর্যায়ক্রমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জবানবন্দিতে প্রধান আসামি সাইফুর রহমান, তারেকুল ইসলাম,…
গাইবান্ধা জেলা প্রতিনিধি: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে চব্বিশের ছাত্র—জনতার গণ—অভ্যুত্থান থেকে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকার বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিদিন মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিচ্ছেন সারাদেশের মনোনয়ন প্রত্যাশী নেতা—কর্মী ও শুভাকাঙ্খীরা। গাইবান্ধার ৫টি আসন থেকে এ পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন ১৩ জন। গাইবান্ধার ৫টি আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন গাইবান্ধা—১ (সুন্দরগঞ্জ) আসন থেকে লুৎফর রহমান বকসী ও আল সাহাদৎ জামান জিকো। গাইবান্ধা—২ (সদর) আসন থেকে অ্যাডভোকেট মো. জাকিউল ইসলাম সরকার স্বাধীন, ফিহাদুর রহমান দিবস ও কাজল…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামের উদ্যোগে দাওয়াতী জনসভা, নতুন অফিস উদ্বোধন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল থেকেই বিভিন্ন গ্রামের মানুষ জনসভাস্থলে ভিড় করতে থাকে। ব্যানার, পতাকা ও স্লোগানে পুরো ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বেলা ৩টায় বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। সভায় সভাপতিত্ব করেন বেকড়া ইউনিয়ন জামায়াত সভাপতি মো. শামছুল হক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন…
মৌলভীবাজার প্রতিনিধি: ঢাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুই তরুণী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মোছাঃ তামান্না বেগম (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুরুতর দগ্ধ অবস্থায় মোছাঃ রিয়া (২২) বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিভির পর্যবেক্ষণে রয়েছেন। দু’জনই কুলাউড়ার বরমচাল ইউনিয়নের বাসিন্দা। নিহত তামান্না উপজেলার বরমচাল পশ্চিম সিংগুর গ্রামের কয়েছ মিয়ার একমাত্র মেয়ে। আর দগ্ধ রিয়া একই ইউনিয়নের মৃত আব্দুল করিমের একমাত্র কন্যা। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাসায় রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই তরুণী আগুনে দগ্ধ হন। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়।…
মৌলভীবাজার প্রতিনিধি: ৪ যুগ ধরে স্বপ্নের সেতুর অপেক্ষায় হাজারো মানুষ। শুধু মাত্র ৬০ ফুটের একটি সেতুর অভাবে নিত্য দিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছান শত শত মানুষ-তাদের মধ্যেই রয়েছে ভবিষ্যতের স্বপ্ন বয়ে বেড়ানো অসংখ্য শিক্ষার্থী। উদনাছড়া নদীর নরম স্রোতে বয়ে গেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের নলোয়ারপাড়ের বুক চিরে। এক পাড়ে শিক্ষার আলো ছড়ানো তেলিআব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদ্রাসা আর ইউনিয়ন পরিষদের ব্যস্ত প্রাঙ্গণ। অন্য পাড়ে দুর্গানগর, গোলগাল, গাজিপুর ও আমরাইলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ জনবসতি-যেখানে নিত্য দিনের জীবন চলে নদীর ওপার-এপার ঘুরে। প্রতিদিন শত শত শিক্ষার্থী এই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পার…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে” এ স্লোগানকে সামনে রেখে কৃষকদের ধানসহ বিভিন্ন খাদ্যশস্য ডিজিটাল পদ্ধতিতে বিপণন নিশ্চিত করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে অর্ধ-শতাধিক কৃষকদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুসরাত বিনতে আনিস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ (এলএসডি) খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আতিকুর রহমান। কর্মশালায় জানানো হয়, ‘কৃষকের অ্যাপ’ হলো স্মার্টফোন ভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা সরকারি খাদ্য সংগ্রহ ব্যবস্থাপনার…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহরের মধ্যদিয়ে প্রবাহিত হয়ে দেশের বৃহৎ হাওর হাকালুকিতে মিলিত হয়েছে জুড়ী নদী। শহরের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ ও কামিনীগঞ্জ বাজার দুটি জুড়ি নদীর তীরে অবস্থিত। বাজার দুটির ময়লা-আবর্জনার কারণে ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। ব্রিটিশ শাসনামলে স্থাপিত ভবানীগঞ্জ ও কামিনীগঞ্জ বাজারের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছে শহরের শিশুপার্ক সেতু। এই সেতু থেকে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে জুড়ী নদীতে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বর্জ্য পদার্থও নদীতে ফেলা হচ্ছে। এসব বর্জ্য শেষ পর্যন্ত হাকালুকি হাওরে গিয়ে পড়ে মিলিত হচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে হাওরাঞ্চলের মূল্যবান জীববৈচিত্র্য ও পরিবেশ। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় বারবার এ ব্যাপারে কথা বলার পরও নির্বিকার…
অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে। অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ আজ (রোববার) এ মন্তব্য করেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা আরও বলেন, অর্থনীতি ধ্বংস হয়নি; বরং পুনরুজ্জীবিত হচ্ছে। গত আগস্টের চ্যালেঞ্জিং সময়ের তুলনায় দেশের অর্থনীতি বর্তমানে অনেক ভাল অবস্থানে রয়েছে। অর্থনীতি পুনরুদ্ধার পর্যায়ে রয়েছে এবং গুরুত্বপূর্ণ খাতে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ড. সালেহউদ্দিন উল্লেখ করেন, রিজার্ভ ও রপ্তানি খাতে ইতিবাচক অগ্রগতির স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তিনি স্বীকার করেন যে, দেশে অভ্যন্তরীণ কিছু চ্যালেঞ্জ এখনও…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: বিশ্বকে বদলে দিতে ‘ বিকশিত হই আনন্দের সাথে ‘ প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড নির্মাণ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। সকালে উপজেলার দপ্তিয়র ইউনিয়ন কামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একযোগে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমানসহ ইউপি সদস্য, প্রধান শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী অভিভাবকগণ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান বলেন, টাঙ্গাইল জেলায় ১৬০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লে গ্রাউন্ড উদ্বোধন করেন, জেলা প্রশাসক শরিফা হক। শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও দরকার।…
গাইবান্ধা জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহার লুসীর (৪৪) খোঁজে তাঁর মেয়ের বাসায় সিলেটেও গিয়েছিলেন লিমন মিয়া (৩৫)। আবদুর রহমানের মেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী। নগরের নয়াবাজার খাদরা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। তখন তাসমিন নাহার লুসী মেয়ের বাসায় ছিলেন। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একজন ওপুলিশ পরিদর্শক জানান, ৫ নভেম্বর রাতে লিমন বিচারকের মেয়ের বাসায় গিয়ে ঝামেলার চেষ্টা করেন এবং মা-মেয়েকে চরম বিরক্ত করেন। পরে শাবি শিক্ষার্থী ও প্রশাসনের সদস্যরা পুলিশে খবর দেন। শাবির প্রক্টরিয়াল বডির সদস্যরা লিমনকে ধরে পুলিশের কাছে তুলে দেন। বিচারকের স্ত্রী-মেয়ের পক্ষ থেকে কোনো অভিযোগ…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : (এনসিপি) জাতীয় যুবশক্তি নীলফামারী জেলার আহবায়ক কমিটি। গত ৮ নভেম্বর/২৫ জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক,অ্যাডভোকেট তারিকুর ইসলাম, সদস্য সচিব ডা: জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এর স্বাক্ষরিত নীলফামারী জেলা যুবশক্তির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় উক্ত কমিটিতে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নীলফামারী সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষ (রাষ্ট্রবিজ্ঞান) বিভাগের বৈষম্য বিরোধী ছাত্র মোঃ রাব্বি ইসলাম কে জেলা যুবশক্তির সদস্য সচিব নির্বাচিত করায়। জেলার ৬টি উপজেলার নেতাকর্মী বন্ধুবান্ধব,আত্মীয়-স্বজন এলাকাবাসী, জনসাধারণ, বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাব্বিকে। সংবাদকর্মী কে জেলা সদস্য সচিব মোঃ রাব্বি ইসলাম বলেন, স্বাধীনতার ৫৪ বছরের দেশের পরিবর্তন তুলনা মুলক অগ্রসর…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ “কর্ম সংস্থান অথবা বেকার ভাতার লড়াই শানিত কর, ন্যায় ও সমতার সমাজ গড়” – এই স্লোগান সামনে নিয়ে যুব মৈত্রীর সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব এ এস এম কামাল উদ্দিন। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে আলমগীর সিদিদ্দকী হলে এসে সম্মেলনের উদ্বোধনী সভা শুরু হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মঞ্জুল আলমের সভাপতিত্বে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সভাপতি এ এস এম কামাল উদ্দিন, যুব মৈত্রী…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী ডিমলায় ঘুস নেওয়ার অভিযোগে উপজেলা ভূমি কার্যালয়ের এক নারী কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি তার ঘুস গ্রহণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে বুধবার বিকেলে জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত ওই নারী কর্মচারী হলেন- হাসফিয়া আক্তার বানু চৌধুরী। তিনি ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভূমি কার্যালয়ে জারিকারক হিসেবে কর্মরত ছিলেন। আদেশে বলা হয়, হাসফিয়া আক্তার বানু চৌধুরী বর্তমানে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভূমি কার্যালয়ে জারিকারক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ভালুকা পৌর বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পৌরসদরের ব্যস্ততম এলাকা বাসস্ট্যান্ড মেগারমাঠে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। এতে পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় আলহাজ্ব হাতেম খান বলেন, “আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। প্রিয় জন্মভূমিকে আমরা ভালোবাসি, তাই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।” তিনি আরও বলেন, “নিষিদ্ধ ঘোষিত…
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ বর্তমানে দেশের বাহিরে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও পরিচালনার স্বার্থে মৌলভীবাজার পৌর বিএনপি’র নির্বাচিত যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামালকে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। শনিবার (১৫ই নভেম্বর) জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ তথ্য নিশ্চিত করা হয়।
