গাইবান্ধা জেলা প্রতিনিধি:

২০২৬ সালের ফেব্রুয়ারিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে চব্বিশের ছাত্র—জনতার গণ—অভ্যুত্থান থেকে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকার বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিদিন মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিচ্ছেন সারাদেশের মনোনয়ন প্রত্যাশী নেতা—কর্মী ও শুভাকাঙ্খীরা।

গাইবান্ধার ৫টি আসন থেকে এ পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন ১৩ জন। গাইবান্ধার ৫টি আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন গাইবান্ধা—১ (সুন্দরগঞ্জ) আসন থেকে লুৎফর রহমান বকসী ও আল সাহাদৎ জামান জিকো। গাইবান্ধা—২ (সদর) আসন থেকে অ্যাডভোকেট মো. জাকিউল ইসলাম সরকার স্বাধীন, ফিহাদুর রহমান দিবস ও কাজল রেখা পিংকি মনি।

গাইবান্ধা—৩ (পলাশবাড়ী—সাদুল্লাপুর) আসন থেকে নাজমুল হাসান সোহাগ। গাইবান্ধা—৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে ডা. জাহাঙ্গীর আলম ডাবলু ও মতিউর রহমান এবং গাইবান্ধা—৫ (ফুলছড়ি—সাঘাটা) আসন থেকে অ্যাডভোকেট মুহাম্মদ আশিকুর রহমান মুন, মাহমুদ মোত্তাকিম মন্ডল, জুবায়ের আহমেদ, জাহিদ হাসান জীবন ও আল নাহিয়ান সৈকত।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version