জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ভারতের নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদল অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তারা সিএসসির (কলম্বো সিকিউরিটি কনক্লেভ) কাজ এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান।
Author: Niloy Roy
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলায় সোহাগ চৌধুরী (৪৫) নামে এক মোটরসাইকেলচালককে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করার ঘটনা ঘটেছে। নিহত সোহাগ ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের বাউসা হাওর এলাকায় তাকে হত্যা করা হয়। বুধবার (১৯ নভেম্বর) সকালে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সোহাগ খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের মৃত মতিউর রহমান চৌধুরীর ছেলে। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ পরিবারে ছয় সদস্যের একমাত্র উপার্জনকারী ছিলেন। পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সোহাগ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের…
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে বরগুনার পাথরঘাটায় নৌবহর কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল দশটার দিকে বিষখালী নদীতে জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ওয়াটারকিপার্স বাংলাদেশ, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে এ কর্মসূচিতে শতাধিক জেলে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা নতুন বাজার ইঞ্জিনিয়ারিং ওয়াকশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, বিএফডিসি আড়ৎদার কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পাথরঘাটা সমন্বয়ক উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক আল আমিন ফোরকান, মিথুন মিত্র, সোহাগ আকন প্রমুখ।…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন প্রান হারিয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ডালিয়া–তালতলা সড়কের ডালিয়া এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা এলাকার সোনা উল্লাহর ছেলে আশরাফুল ইসলাম, ও তার স্ত্রী এবং ৫ বছরের শিশুপুত্রসহ স্থানীয় বাজার থেকে অটোরিকশায় ভাগ্নির বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দম্পতির মৃত্যু হয়। পরে অটোরিকশায় থাকা তাদের পাঁচ বছরের শিশু সন্তান মারাত্মক আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে তার মৃত্যু হয়। এতে আরো…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে অর্থকারী ফসল পান ও পান চাষিদের রক্ষার দাবিতে মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৯ শে নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ পান চাষি সমিতি, যশোর শাখা কৃষি উপদেষ্টার নিকট ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসকের মাধ্যমে দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ) । স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন পান চাষি সমিতি সদর উপজেলার আহ্বায়ক তিমির সেন, অভয়নগর উপজেলার সদস্য সচিব শেখ নূর আলম, পান চাষি সমিতি যশোরের উপদেষ্টা, জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, সংগঠনের উপদেষ্টা ও জাতীয় কৃষক খেতমজুর…
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব দলের আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয় কাব হলিডে ও নবাগত ৬ জন গার্লস-ইন-কাব সদস্যের দীক্ষা প্রদান অনুষ্ঠান। বাংলাদেশ স্কাউটস-এর পার্বতীপুর উপজেলার সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সরাসরি উপস্থিতিতে সারাদিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক, জেলা কাব লিডার, উপজেলা কাব স্কাউটস-এর সম্পাদক, উপজেলা কাব লিডার,উপজেলা কাব কমিশনার, নুরুল আনাম,শিক্ষা অনির্বাণ বাংলাদেশ,ব্যবস্থাপনা পরিচালক,প্রগতি টাওয়ার, ঢাকা। আরো উপস্থিত ছিলেন ইমরুন…
গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ১৯ নভেম্বর (বুধবার) দুপুরে ১টার দিকে স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কোং (ইউনিট-২) কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের টানা ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ করে কারখানার একটি অংশে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার নিরাপত্তা কর্মীরা প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ৭টি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার একটি…
স্টাফ রিপোর্ট: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো অত্যন্ত জরুরি। পরিশ্রমী মানুষ কখনো ব্যর্থ হয় না। তাই পরনিন্দা বা অনাবশ্যক সমালোচনায় সময় নষ্ট না করে পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি করা উচিত। ড. খালিদ হোসেন এই মন্তব্য করেন সিলেটের জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসা হযরত শাহজালাল (রহ.) এর শিক্ষকদের ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায়। উপদেষ্টা শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, মোবাইল মানুষের মূল্যবান সময় কেড়ে নেয়। তাই অহেতুক সময় কাটানোর চেয়ে দ্বীনি কাজে নিজেকে নিয়োজিত রাখা মঙ্গলজনক। তিনি আরও বলেন, আলেমদের ধর্মীয় জ্ঞান দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে…
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-০৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের মনোনয়নের দাবিতে কবির হাটে কাফনের কাপড় গায়ে দিয়ে বিশাল বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের দাবি, এ আসনে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত ফখরুল ইসলাম তার হৃদয়ে বিএনপিকে ধারণ করেননা। তিনি ছদ্মবেশে বিএনপি’র রূপ ধারণ করেছেন। কার্যত তিনি জামায়াতে ইসলামীর প্রোডাক্ট। তার কার্যকলাপ আচার-আচরণ ও জামায়াত প্রীতি তিনি পরিবর্তন করতে পারেননি। যে কারণে তিনি নিজের অপকর্ম ঢাকতে গিয়ে আমাদের কেন্দ্রীয় অনেক শীর্ষ নেতৃবৃন্দকে কটুক্তি করে হেয় প্রতিপন্ন করেছেন। সঙ্গত কারণে স্থানীয়ভাবে জনবিচ্ছিন্ন হয়ে তিনি এখানকার কোম্পানীগঞ্জ ও কবিরহাট…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে আয়োজন করতে হবে। আজ বুধবার মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স ২০২৫-এর সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন নির্বাচনের সময়। আমরা প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের সামরিক বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘এটি একটি বড় প্রয়াস। অভ্যুত্থান থেকে নির্বাচনের পথে যাত্রা। এটি হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, আনন্দ ও মিলনের সময়। মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষা…
মৌলভীবাজার প্রতিনিধি: ডক্টর মোহাম্মদ আতাউল করিম একজন প্রখ্যাত বাংলাদেশী-আমেরিকান বিজ্ঞানী,গবেষক ও শিক্ষাবিদ,যিনি ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেম, অপটিক্যাল কম্পিউটিং এবং প্যাটার্ন রিকগনিশন (pattern recognition) ক্ষেত্রে তার দক্ষতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তিনি ম্যাসাচুসেটস ডার্টমাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট এবং এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডক্টর মোহাম্মদ আতাউল করিম ১৯৫৩ সালের ৪ঠা মে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন চিকিৎসক এবং মা ছিলেন গৃহিণী। তিনি বড়লেখার ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু করেন। ভাসমান ট্রেন প্রযুক্তি: ড. করিম মার্কিন যুক্তরাষ্ট্রের দ্রুতগামী ভাসমান ট্রেন (ম্যাগলেভ ট্রেন) চলাচল প্রযুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নেতৃত্বে আবিষ্কৃত সাশ্রয়ী মডেলের জন্য প্রতি মাইল ট্র্যাক…
জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী। জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকালে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। নাজমা আশরাফী বলেন, ‘রাঙামাটির জনগণের কল্যাণে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করতে চাই।’ এ সময় তিনি জেলার সব সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, সহকারী কমিশনার মৈত্রী রায়, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক…
রাজধানীর গুলিস্তানে হোটেল রমনা ভবনের পাশের এক মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মার্কেটটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত ১২টা ৩৫ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে রমনা ভবনের পাশের মার্কেটটির তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ইউনিটগুলো দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) চলমান সংলাপের চতুর্থ দিনে, আজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। ইসি সচিবলায়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক বাসস’কে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি (নতুন দল), গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক…
বছরের শেষ ম্যাচ, যেই ম্যাচটাতে বাংলাদেশ জয় নিয়েই মাঠ ছেড়েছে। সেটাও আবার চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইপর্বে আজ বাংলাদেশ ১-০ গোলে ভারতকে পরাজিত করেছে। ম্যাচের জয়সূচক গোলটি করেছেন শেখ মোরসালিন। ভারতের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ শেখ মোরাসালিনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় । ম্যাচের ১১ মিনিটে রাকিবের পাসে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মোরাসালিন। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমন করেও সেই গোল পরিশোধ করতে পারেনি খালিদ জামালের দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে সি-গ্রুপ থেকে ইতোমধ্যেই শীর্ষ দুই দল হিসেবে মূল পর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর ও হংকং। বাংলাদেশ ও ভারত দুই দলই লড়াই থেকে ছিটকে পড়ায়…
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ইটের দেয়াল নির্মাণ করে জমি দখলের অভিযোগ উঠেছে সৈয়দ আবু খায়ের মোহাম্মদ শাকিউল আলম শিশির নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সকালে পৌর শহরের জগথা রাইসমিল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের উত্তর জগথা গ্রামের মুক্তার আলমের সাথে রঘুনাথপুর এলাকার সৈয়দ আবু খায়ের মোহাম্মদ শাকিউল আলম শিশিরের জমি সংক্রান্ত একটি বিরোধ দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন রয়েছে। আদালত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। সাকিউল আলম শিশির আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ইটের দেয়াল নির্মাণ কাজ শুরু করছেন। বিষয়টি টের পেয়ে জমির প্রকৃত মালিক…
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষার্থীদের নিয়ে পলিটিক্যাল হারমোনি বিষয়ক রাউন্ড টেবিল মিটিং (রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্টিত)। অনুষ্টিত। ১৮ নভেম্বর (বুধবার) বেলা ৩ টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের হলরুমে গোলটেবিল মিটিং অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন-আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, সিনিয়র আইনজীবি অ্যাড. স্বপন কুমার দাস রায়, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী নাসিম উদ্দিন লালা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওমর খৈয়াম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফেজা ফেরদৌস লিপন, সহকারি পাবলিক প্রসিকিউটর জয়শ্রী দেব বাবলী, অধিকার’র সম্বনয়ক মুহাম্মদ আমিনুল হক, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহজালাল…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগের ঘোষিত শাটডাউনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি। সোমবার সকালে ভালুকার বাসস্ট্যান্ড এলাকার মেগারমাঠ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। অবস্থান কর্মসূচি শেষে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মেগারমাঠ থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় মেগারমাঠে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় আলহাজ্ব হাতেম খান বলেন, “ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডাকা সকল কর্মসূচিকে প্রতিহত করতে তারা সর্বদা সজাগ রয়েছেন। ভালুকায় যাতে আওয়ামী দোসররা কোনো অপ্রীতিকর…
সাঘাটা: আজ ১৭ নভেম্বর, মোস্তাফিজুর রহমান(৪০) শশুর বাড়ী তেলিয়ান থেকে ভোর বেলা রওনা দিয়েছিলেন বোনার পাড়া রেলওয়ে স্টেশন, লালমনি এক্সপ্রেস ট্রেন এ কর্মস্থল কুড়িগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। পথে তেলিয়ান বিলের উপর একদল ছিনতাইকারী তাকে আটক করে বেধড়ক মারধর করে একপর্যায়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে যান, নির্দয়ভাবে ছিনতাইকারীরা রাস্তায় পড়ে থাকা মোস্তাফিজুর রহমান কে পা দিয়ে লাথি মেরে তার মেরুদন্ডের হাড় ভেঙে দেন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন , এক্সে রিপোর্টে দেখা যায় মোস্তাফিজুর রহমানের মেরুদন্ডের হাড় ভেঙে গিয়েছে। উল্লেখ্য:- সাঘাটা থানা বোনারপাড়া থেকে পূর্ব…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের নবনিযুক্ত জেলা প্রশাসক আজ মঙ্গলবার কর্মস্থলে যোগদান করলেন। মৌলভীবাজার জেলার নবাগত জেলার প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন তৌহিদুজ্জামান পাভেল । মঙ্গলবার (১৮ই নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্বভাডর গ্রহন করেন। গত ১৩ই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগ নিশ্চিত করা হয়। দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবেই তাঁকে মৌলভীবাজারে দায়িত্ব প্রদান করা হয়েছে। তৌহিদুজ্জামান পাভেল নতুন দায়িত্ব গ্রহণের আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক পরিচালনায় তার সুনাম রয়েছে। তৌহিদুজ্জামান পাভেল…
