স্টাফ রিপোর্ট:

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো অত্যন্ত জরুরি। পরিশ্রমী মানুষ কখনো ব্যর্থ হয় না। তাই পরনিন্দা বা অনাবশ্যক সমালোচনায় সময় নষ্ট না করে পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি করা উচিত। ড. খালিদ হোসেন এই মন্তব্য করেন সিলেটের জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসা হযরত শাহজালাল (রহ.) এর শিক্ষকদের ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায়। উপদেষ্টা শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, মোবাইল মানুষের মূল্যবান সময় কেড়ে নেয়।

তাই অহেতুক সময় কাটানোর চেয়ে দ্বীনি কাজে নিজেকে নিয়োজিত রাখা মঙ্গলজনক। তিনি আরও বলেন, আলেমদের ধর্মীয় জ্ঞান দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামীর নতুন বাংলাদেশ গড়তে আলেমদের বেশি করে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, যত বেশি আলেম সংসদে প্রতিনিধিত্ব করবে, তত বেশি দেশের অগ্রগতি হবে। মতবিনিময় সভায় মাদ্রাসার মোহতামিম মাওলানা মো: মাশরুখ উদ্দিন ও মুহাদ্দিস মাওলানা জুনাইদ আহমদ বক্তব্য রাখেন।

এছাড়াও প্রাক্তন জেলা জজ কাউসার আহমদ এবং মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। সভা শেষে ড. খালিদ হোসেন হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এ সময় তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উপদেষ্টা ড. খালিদ হোসেনের এই বক্তৃতা শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, নৈতিক মূল্যবোধ ও পারস্পরিক সম্মান বৃদ্ধি করতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version