মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের নবনিযুক্ত জেলা প্রশাসক আজ মঙ্গলবার কর্মস্থলে যোগদান করলেন। মৌলভীবাজার জেলার নবাগত জেলার প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন তৌহিদুজ্জামান পাভেল । মঙ্গলবার (১৮ই নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্বভাডর গ্রহন করেন। গত ১৩ই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগ নিশ্চিত করা হয়।

দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবেই তাঁকে মৌলভীবাজারে দায়িত্ব প্রদান করা হয়েছে। তৌহিদুজ্জামান পাভেল নতুন দায়িত্ব গ্রহণের আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক পরিচালনায় তার সুনাম রয়েছে। তৌহিদুজ্জামান পাভেল এর আগে জেলার রাজনগর উপজেলার নির্বহী অফিসার ( ইউএনও) হিসেবে ৫ মাস দায়িত্ব পালন করেছিলেন। এর আগে সদ্য বিদায় জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনকে বদলি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। তিনি মৌলভীবাজারে প্রায় ১৪ মাস জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে বহু উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version