স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বাউল সম্রাট আবুল সরকারের দ্রুত মুক্তির দাবিতে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। আজ শনিবার সকাল সাড়ে এগারোটায় যশোর প্রেসক্লাবের সামনে বাউল শিল্পী আবুল সরকারের দ্রুত মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নেতৃত্ব দেন অ্যাডভোকেট সানোয়ারুল হক দুলু। মানববন্ধনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, যোগেশ দত্ত, মোস্তাফিজুর রহমান, হাসিবুর রহমান, আনোয়ারুল ইসলাম ও করিম হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আজ আমাদের দেশ এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে। মতপ্রকাশের স্বাধীনতা, সংস্কৃতির বিকাশ এবং শিল্পীর নিরাপত্তা সবকিছুই তালিবানি ধাঁচের প্রতিক্রিয়াশীল শক্তির আক্রমণের শিকার। আমরা স্পষ্টভাবে দেখছি একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে বাউলশিল্পী আবুল হোসেনের বক্তব্য…
Author: Niloy Roy
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর বুকে নির্মিত হয়েছে প্রায় ৮০০ মিটার দীর্ঘ বাঁশ-কাঠের অস্থায়ী একটি সেতু। সেতুটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতে নেমেছে স্বস্তির বাতাস। এতে নৌকায় পারাপারের দুর্ভোগ কমবে। শনিবার (২২ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়ে সেতুটি উদ্বোধন করেন। ব্যক্তিগত উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণে অর্থায়ন করেন। জানা যায়, সেতুটিতে পায়ে হেঁটে পথচারী, শিক্ষার্থী, সাইকেল, রিকশা এবং জরুরি সেবার অ্যাম্বুলেন্স চলাচল সম্পূর্ণ টোল ফ্রি। গারো পাহাড়ের পাদদেশে ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি…
রিয়াদ ইসলাম (জলঢাকা) নীলফামারী: নীলফামারীর জলঢাকায় সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার রাজনৈতিক পরিবেশে যে আগ্রহ তৈরি হয়েছে, এই সমাবেশ সেই আলোচনাকে আরও বাড়িয়েছে। গত (২১ নভেম্বর) বিকেলে উপজেলা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান। সমাবেশে বক্তব্য দেন জামায়াত মনোনীত নীলফামারী–৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জলঢাকায় বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে দীর্ঘদিন…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হলো এক আন্তরিক, অংশগ্রহণমূলক এবং মানবিক উঠান বৈঠক। শনিবার (২২ নভেম্বর) দুপুরে ৮নং ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া, ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম যার পক্ষ থেকে ইউনিয়নের প্রায় ১৭,৫০০ মা–বোন ও সাধারণ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি উপহার বিতরণ করা হয়। মাঠপর্যায়ের মানুষের মুখে ছিল স্বস্তি, প্রত্যাশা ও কৃতজ্ঞতার ছাপ। শুধু উপহার পাওয়া নয় রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো কেমন হবে, জনগণের অধিকার…
রুহুল আমিন গাজীপুর জেলা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী শাকিল আহমেদের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া থেকে ২১ নভেম্বর (শুক্রবার) বিকেলে শোভাযাত্রাটি শুরু হয়ে শ্রীপুর সহ পুরো সংসদীয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় কয়েকশ মোটরসাইকেল অংশ নিলে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদ। তিনি বলেন, গাজীপুর-৩ আসনের জনগণ পরিবর্তন চান। আমরাও জনগণের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছি। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের…
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব দলের আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয় কাব হলিডে ও নবাগত ৬ জন গার্লস-ইন-কাব সদস্যের দীক্ষা প্রদান অনুষ্ঠান। বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর উপজেলার সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব মো: সাদ্দাম হোসেনের উপস্থিতিতে এই অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে শুরু হয় ও ভালোভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: এনামুল হক , সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক জনাব মো: সৈকত হোসেন (এএল টি) জেলা কাব লিডার জনাব মো: মাহিদুল ইসলাম, উপজেলা স্কাউটস-এর সম্পাদক জনাব আবু সালেহ…
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় সোহাগ চৌধুরী নামে এক ভাড়ায়চালিত মোটরসাইকেল চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মো. শরিফ মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরিটি একটি ধান খেত থেকে উদ্ধার করা হয়। শুক্রবার (২১ নভেম্বর) সকালে মদন উপজেলার জয়পাশা এলাকায় আটপাড়া- মদন গামী পাকা রাস্তার ওপর থেকে তাকে মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় শরীফ। এর আগে গত মঙ্গলবার রাত ১০টার দিকে আটপাড়া উপজেলার বাউসা হাওরে এ ঘটনা ঘটে। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবা ক্রয়–বিক্রয়ের সময় ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে গ্রেফতার দু’জনকে মাদক মামলায় আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পৌর শহরের শিমরাইল গ্রামের আব্দুল জাব্বারের ছেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পৌর যুবলীগের সদস্য শামিম মিয়া (৪৫) ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামের তোয়াক্কেল আলীর ছেলে সোহেল আহাম্মদ ওরফে সুহেল আহমদ (৪১)। থানা পুলিশ সুত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার এসআই…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকা থেকে দেশের বিভিন্ন এলাকাসহ নীলফামারীর ডিমলা পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ কেঁপে ওঠা ভবন, দুলে ওঠা ফ্যান– ঘরের আসবাব এবং মানুষের আতঙ্কিত ছুটে বের হয়ে আসার দৃশ্য কয়েক সেকেন্ডের মধ্যেই সারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ভূমিকম্পটি স্থায়ী ছিল খুব বেশি সময় নয়, তবে অনুভূতির তীব্রতা ছিল স্পষ্ট। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী অঞ্চলে, যা রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ায় কম্পন দ্রুত ও স্পষ্টভাবে অনুভূত হয়। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির তীব্রতা ৫ দশমিক ৭ এবং কেন্দ্র…
রিয়াদ ইসলাম,জলঢাকা: নীলফামারীর জলঢাকায় দুন্দীবাড়ী সাইডের পার এলাকায় নতুন মিনি পৌর পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পার্কটি গত পহেলা জুন থেকে পৌরসভার এডিপির অর্থায়নে নির্মাণ কাজ শুরু হয়েছিল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) দীপঙ্কর রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা ও পৌর প্রশাসনের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পার্কটিতে রয়েছে বসার ব্যবস্থা, আধুনিক লাইটিং, ছায়াময় সবুজায়ন এবং শিশু-বান্ধব খেলার জায়গা। স্থানীয়রা জানিয়েছেন, পার্কটি হবে তাদের নিয়মিত…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: ২০২৫ সালের ২১ নভেম্বর শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখিপুর উপজেলার সৌখিন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সখিপুর উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার সহকারী সেক্রেটারি ও টাঙ্গাইল–৮ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী এডভোকেট সরকার কবির উদ্দিন, সখিপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আল আমিন, সখিপুর পৌরসভা আমির হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নান এবং সখিপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল খালেক সরকার। পথ সভায় বক্তারা আসন্ন নির্বাচনে সংগঠনের প্রার্থীকে বিজয়ী করতে…
পীরগঞ্জ(ঠাকুরগাঁ)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামে জমি জমা নিয়ে দুই পক্ষের দীর্ঘ দিনের বিরোধ জেলা লিগ্যাল এইডের মাধ্যমে আপোষে মিমাংসা করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চীফ লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মজনু মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৈঠকের মাধ্যমে এ মিমাংসা করে দেন। নারায়নপুর গ্রামে ১ একর ১৯ শতক জমি নিয়ে পারুল বেগম ও ইমদাদাদুল হকের ভাগিদারের মাধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পারুল বেগম জেলা লিগ্যাল এইড আফিসে অভিযোগ দিলে লিগ্যাল এইডের বিচারক ঘটনাস্থলে এসে আপোষে বিরোধ মিমাংসা করে দেন এবং যার যার অংশ মেপে সীমানা নির্ধারণ করে দেন। কোন রকম খরচ ছাড়াই এমন বিচার পেয়ে উভয়…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সদর উপজেলায় এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সৎমাকে গ্রেফতার করেছে যৌথ টিম গাইবান্ধা র্যাব-১৩,ও র্যাব-১২,পাবনা। জানাযায় সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামে শুভ(৩০) নামের এক যুবককে পুর্ব পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগের ঘটনায় মূল আসামি ও সৎমা মোছাঃ শেফা বেগম(৪৫)কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শুভর পিতা জবিউর তার ২য় স্ত্রী শেফা বেগমকে অনেক আগেই তালাক দেয়। সেই ক্ষোভ ধরে শেফা বেগম তার সাবেক স্বামী জবিউরের ক্ষতি…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় মহেষপুর নামক এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাসী চালিয়ে ২ কেজি গাঁজাসহ দু’জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)গাইবান্ধা। বুধবার (১৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় দুই নারীর শরীরে লুকানো অবস্থায় মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো বোরকার ভেতরে পেটের ওপর পেঁচিয়ে গোপনে বহন করা হচ্ছিল বলে জানায় ডিএনসি। গ্রেফতার দুই মাদক কারবারি নারী হলেন, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী গ্রামের মিজানুর রহমানের স্ত্রী হোসনেআরা (৩২), ও আমিনুল হকের স্ত্রী মোছা.আসমা আক্তার (২৭), তাদের দুজনের বাড়ি একই এলাকায়। ডিএনসি ইনস্পেক্টর মো.মোস্তফা…
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলে ধারণা করা হচ্ছে। এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকায়। এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। প্রাথমিকভাবে গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি ৫ দশমিক ৫ মাত্রার।
বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম তুহিন স্বাক্ষরিত পত্রে তাদের কারণ দর্শাতে বলা হয়। নোটিশ পাওয়া পাঁচ নেতা হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ এম. আজিজ, যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বী হোসেন, আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ জজ। নোটিশে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে হাজির হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। নোটিশে বলা…
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর ৬ বিচারপতি হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রায় ঘোষণার সময় আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আপিল বিভাগের এজলাস কক্ষ কানায় কানায় পূর্ণ ছিলো। এ রায়ের মাধ্যমে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারে অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎকালে যুব ও সাংস্কৃতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম, যুব উন্নয়ন প্রশিক্ষণ, কৃষি গবেষণা, কর্মসংস্থান, ক্রীড়া, তারুণ্যের নেতৃত্ব এবং ব্যক্তিত্বের বিকাশ কার্যক্রমসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে উপদেষ্টা পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে, দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে আমাদের আরো অধিক দ্বিপাক্ষিক এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন…
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ভারতের নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদল অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তারা সিএসসির (কলম্বো সিকিউরিটি কনক্লেভ) কাজ এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান।
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলায় সোহাগ চৌধুরী (৪৫) নামে এক মোটরসাইকেলচালককে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করার ঘটনা ঘটেছে। নিহত সোহাগ ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের বাউসা হাওর এলাকায় তাকে হত্যা করা হয়। বুধবার (১৯ নভেম্বর) সকালে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সোহাগ খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের মৃত মতিউর রহমান চৌধুরীর ছেলে। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ পরিবারে ছয় সদস্যের একমাত্র উপার্জনকারী ছিলেন। পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সোহাগ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের…
