টাঙ্গাইল টাঙ্গাইল : ৬ আসন (নাগরপুর-দেলদুয়ার) উপজেলা বিএনপি’র মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু কে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে এক মত বিনিময় সভা করেছে দেলদুয়ার উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেলদুয়ার উপজেলার বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চাঁন খাঁ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান এর সঞ্চালনায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল আউয়াল লাভলু। ২৬ নভেম্বর বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দলীয় প্রার্থীর বাসভবনে এক মতবিনিময় ও আলোচনা সভা করেছে দেলদুয়ার উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত বক্তারা বলেন, দেলদুয়ার বিএনপি ঐক্যবদ্ধ ছিলো এবং এখনো ইস্পাতের মত…
Author: Niloy Roy
টাঙ্গাইল প্রতিনিধিঃ “দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদ হবে উন্নতি” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্ভোদনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ নভেম্বর সকাল ১০টায় নাগরপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. আঃ মমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। আরও উপস্থিত ছিলেন, নাগরপুর থানা অফিসার ইনচার্জ মো.আব্দুল কুদ্দুস, নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম। প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় প্রায় ৪৫টি স্টলে বিভিন্ন ধরনের প্রাণী উন্নত জাতের গরু, ছাগল, ভেরা, হাস মুরগী, কবুতর, টিয়া…
স্টাফ রিপোর্টার: ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি ‘এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ প্রদর্শনী ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে এক সপ্তাহ ব্যাপী প্রানীসম্পদ মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০.৩০ টায় পৌর শহরের ষোলঘরে অবস্থিত জেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গনে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভ্যাটেনারী সার্জন ডা: সাজেদুর রহমানের সঞ্চালনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ট্রেনিং অফিসার তরুণ কুমার শিকদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা অমিত…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণীসম্পদে হবে উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা এবার তেমন জমেনি। সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও আয়োজনে নাস্তার জন্য বিভিন্ন ওষুধ কোম্পানির সহযোগিতা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় অংশগ্রহণকারীরা। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে হাসপাতাল চত্বরে মেলার উদ্বোধন করা হয়। দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় আগের বছরের তুলনায় জমজমাট পরিবেশ অনুপস্থিত। বিগত বছরগুলোতে যেখানে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় থাকতো, এবার সেখানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অলস বসে থাকতে দেখা গেছে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : “জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৫” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার আটপাড়ায়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, উপজেলা প্রৌকশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তায়রান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. শিখা সরকার। এ সময় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খামারিরা গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল, ভেড়া,…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: দেশিয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)–এর সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মদন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন এবং আলোচনা সভায় অংশ নেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারিরা সৌখিন পাখি ও বিভিন্ন প্রাণী দিয়ে আকর্ষণীয় স্টল সাজান। প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতরসহ নানা ধরনের…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ সীমান্তের বিওপি এলাকায় ৫১ বিজিবির টহল দলের অভিযানে এক চোরাকারবারিসহ ভারতীয় ৪টি গরু ও নসিমন গাড়ি আটক করেছে। বিজিবি রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টার দিকে নীলফামারী ডিমলা উপজেলার রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ ডিমলার ঠাকুরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৭৯২ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুগীরডাঙ্গা মাদ্রাসা মোড় নামক স্থান দিয়ে ভারতীয় গরু পাচার করে নিয়ে আসার সময় ৪টি ষাড় গরু ও ১টি নসিমন গাড়িসহ মতি মিয়াকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটককৃত মোঃ মতি মিয়া (৩৫) উপজেলার কালিগঞ্জ গ্রামের মোঃ আমজাদুলের ছেলে। চোরাচালানের…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী দল এবং প্রিয় নেতার প্রতি অনন্য ভালোবাসার এক নজির স্থাপন করেছেন উপজেলার পানিহাদি গ্রামের দিনমজুর আলাল সরকার। অভাব-অনটনে জর্জরিত জীবনের মাঝেও নিজের সঞ্চয়ে লালন-পালন করা দুটি খাসি উৎসর্গ করতে যাচ্ছেন তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর সম্মানে। এ যেন দলপ্রেম, ভক্তি ও মানবিকতার এক অপূর্ব সংমিশ্রণ যা বিরল, অনুপ্রেরণামূলক এবং ইতিহাসে স্থান পাওয়ার মতো। দিনমজুর আলাল সরকারের জীবন সংগ্রামের গল্প যেন এক বেদনাময় বাস্তবের প্রতিচ্ছবি।…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক গণসমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের টি এনটি মোড় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন। কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক এবং…
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন: গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রাঙ্গনে ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় ২৬ নভেম্বর বুধবার ২০২৫ রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদা, ঠাকুরাদহ প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়, ঠাকুরাদহ স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক আমির হামজা বড় বিল ইউনিয়ন পরিষদ সচিব অরুণ কুমার সরকার,সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন এছাড়াও উপস্হিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা…
আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। মঙ্গলবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তালেবান সরকারের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, হামলা করলে ইসলামাবাদ তা স্বীকার করে। সেইসাথে দাবি করেন, পাকিস্তান আফগান জনগণের বিরুদ্ধে নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এর আগে, এদিন ইসলামাবাদের বিরুদ্ধে খোস্তসহ একাধিক প্রদেশে বিমান হামলার অভিযোগ তোলে কাবুল। দাবি করা হয়, সেই হামলাতে প্রাণ গেছে ৯ শিশুসহ কমপক্ষে ১০ জনের। উল্লেখ্য, গত মাসে তালেবান যোদ্ধা ও পাকিস্তানি সেনাদের লড়াইয়ে উভয় দেশের কয়েকশ মানুষ প্রাণ হারায়। পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সশস্ত্র গোষ্ঠী টিটিপিকে আশ্রয়দানের অভিযোগে প্রতিবেশী আফগানিস্তানের সাথে এই উত্তেজনা শুরু হয়।
সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। শারমীন এস মুরশিদ বলেন, ‘নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি শেষ করেছে। তারা সময়মতো নির্বাচন আয়োজন করতে সক্ষম। তবে শুধু ইসি নয়-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে রাজনৈতিক দলগুলোকেও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। সরকারের তুলনায় নির্বাচন কমিশনকেই এ সময় বেশি প্রস্তুত…
ডিসেম্বরের শেষে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষেই শুরু হবে এই ছুটি। আর খুলবে আগামী বছরের শুরুতে। বছরের শুরুতে নতুন বই হাতে নিয়ে আবারও শুরু হবে পাঠদান। শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বছরের শেষে ছুটি ভোগ করবেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় প্রধানের হাতে থাকা ৩ দিনের ছুটিসহ ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ছিল ৭৮ দিন। ডিসেম্বরের লম্বা ছুটির মাধ্যমে যা শেষ হতে চলেছে। শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু ১১ ডিসেম্বর থেকে শুরু হবে। যা শেষ হবে ২৫ ডিসেম্বর। এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস…
বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের স্বার্থ ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ফ্রান্স বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ অভিপ্রায় ব্যক্ত করেন। রাষ্ট্রদূত সেরে-শারলে বলেন, ঐতিহাসিক জাতীয় নির্বাচনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছে। ‘এ মুহূর্তটি ফ্রান্স ও বাংলাদেশের অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার উপযুক্ত সময়।’ চলতি মাসের শুরুর দিকে দায়িত্ব নেয়া ফরাসি রাষ্ট্রদূত জানান, ফ্রান্সের ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বর্তমানে প্রায়…
পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আগুন নেভাতে এগিয়ে এসেছে । ফায়ার সার্ভিসের সদর দফতরের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম জানান, আজ সন্ধ্যা ৫ টা২২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে ঘটনাস্থলে মোট ২০টি ইউনিট পাঠানো হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি। এর আগে, রাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও…
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকায় বিপজ্জনক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেইজে আজ এক পোস্টে বলেন, ‘২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকা ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলছে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে। ইতোমধ্যে আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনও সঠিকভাবে অবগত হতে পারছি না। তবে অনেকের বাড়ীঘর পুড়ে গেছে বলে জানা গেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর আগুন নেভাতে প্রাণপন প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছে। তাদের এই প্রচেষ্টা…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে। তিনি বলেন, ‘কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের কারণে গৃহহীন হয়ে পড়া পরিবারের দুর্ভোগ আমাদের সকলের জন্য দুঃখের বিষয়। সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে।’ মঙ্গলবার মধ্যরাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। অধ্যাপক ইউনূস বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বাউল সম্রাট আবুল সরকারের মুক্তি ও মানিকগঞ্জে বাউলদের ওপর অমানবিক হামলার প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক ও প্রগতিশীল শক্তির বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। আজ মঙ্গলবার যশোর শহরের প্রাণকেন্দ্র গাড়িখানা রোড উত্তাল হয়ে ওঠে এক বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল যশোর জেলা সাংস্কৃতিক সংগঠনসমূহের আহ্বানে আয়োজিত হয়। এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, ছাত্র-জনতা, লেখক–শিল্পীসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলাজুড়ে প্রতিবাদের এক শক্তিশালী চিত্র তৈরি হয়। বাউলদের গান-প্রতিবাদে কেঁপে ওঠে যশোর শহর সমাবেশ শুরুর মুহূর্ত থেকেই লালন সঙ্গীত, প্রথাগত বাউল গান ও প্রতিবাদী স্লোগানে ভরে ওঠে গাড়িখানা এলাকা। বাউল শিল্পীদের কণ্ঠে মানবতাবাদী গান ও অংশগ্রহণকারীদের স্লোগান…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থী সংসদ নির্বাচন ‘জকসু–২০২৫’। এ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত “অদম্য জবিয়ান ঐক্য” প্যানেল থেকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাহিদ হাসান রাসেল। তিনি বর্তমানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বিতর্ক ও মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নাহিদ হাসান রাসেল সমাজকর্ম বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নেতৃত্বমূলক সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির পুরস্কারপ্রাপ্ত সক্রিয় বিতার্কিক ছিলেন। বিতর্ক অঙ্গনের পাশাপাশি রোভার স্কাউটের…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে উচাখিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শুরু হওয়া এ ক্যাম্পে ভোর থেকেই ভিড় করেন এলাকার সাধারণ মানুষ। চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় থেকে প্রয়োজনীয় ওষুধ, সবই দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ ধরনের ক্যাম্পের আয়োজন করছেন অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান। উচাখিলায় আয়োজিত ক্যাম্পে অংশ নেন মেডিসিন, চর্ম ও যৌন, ডায়াবেটিস, নিউরো মেডিসিনসহ…
