স্টাফ রিপোর্টার:

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি ‘এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ প্রদর্শনী ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে এক সপ্তাহ ব্যাপী প্রানীসম্পদ মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০.৩০ টায় পৌর শহরের ষোলঘরে অবস্থিত জেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গনে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভ্যাটেনারী সার্জন ডা: সাজেদুর রহমানের সঞ্চালনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ট্রেনিং অফিসার তরুণ কুমার শিকদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা অমিত কুমার সাহা, খামারি উদ্যোক্তা শামসুজ্জামান। এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জ খামারের জন্য উপযোগী। তাই সবাইকে উদ্যোগী হয়ে প্রানীসম্পদের উন্নতি ঘটাতে হবে। তাহলে দেশীয় অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা মিটাতে সহযোগী হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version